সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
অনেকেই বাংলা ব্যাকরণের ণ-ত্ব বিধান ও ষ-ত্ব বিধানের ক্লাসগুলো করোনি।তাই,তাদের জন্য গ্রুপে নিয়মগুলো লিখে দিচ্ছি,
#ণ-ত্ব বিধানের নিয়ম:
তৎসম শব্দে 'ণ' ব্যবহারের নিয়মকে ণ-ত্ব বিধান বলে।
১.'ট' বর্গীয় ধ্বনির পূর্বে 'ণ' বসে।যেমন: ঘণ্টা,কাণ্ড,লুণ্ঠন ইত্যাদি।
২.ঋ,র,ষ এর পর 'ণ' বসে।যেমন: ঋণ,তৃণ,বর্ণ।
৩.ঋ,র,ষ এর পর 'ক' বর্গীয় ও 'প' বর্গীয় ধ্বনি থাকলে তারপর 'ণ' বসে।যেমন: অর্পণ।
৪.'ত' বর্গীয় ধ্বনির পূর্বে 'ণ' বসে না।এখানে 'ন' বসে।যেমন: গ্রন্থ, ক্রন্দন।
৫.বিদেশি শব্দে 'ণ' বসে না।যেমন:কর্নেল।
৬.সমাসবদ্ধ শব্দে 'ণ' বসে না।যেমন: ত্রিনয়ন, দুর্নাম।
৭.কিছু শব্দে স্বভাবতই 'ণ' হয়। যেমন: চাণক্য,মাণিক্য, গণ।
#ষ-ত্ব বিধানের নিয়ম:
তৎসম শব্দে 'ষ' ব্যবহারের নিয়মকে ষ-ত্ব বিধান বলে।
১.অ,আ ভিন্ন অন্য স্বরধ্বনি আসলে 'ষ' হয়।যেমন: পরিষ্কার।
২.ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর 'ষ' বসে।যেমন: অভিষেক, আবিষ্কার।
৩.ঋ,র, রেফের (') এর পর 'ষ' হয়।যেমন : ঋষি, কৃষক, বর্ষা।
৪.'ট' বর্গীয় ধ্বনির পূর্বে 'ষ' হয়।যেমন: কষ্ট, নষ্ট, কাষ্ঠ।
৫.বিদেশি শব্দে 'ষ' হয় না।যেমন : ফটোস্ট্যাট।
৬.সাৎ প্রত্যয়জাত শব্দে 'ষ' হয় না।যেমন: ধূলিসাৎ।
৭.কিছু শব্দে স্বভাবতই 'ষ' হয়।যেমন: উষা,ভাষা,মানুষ, পাষাণ।
Notes of engineering &biology
Tutor of Physics ,Chemistry and Maths
17/03/2022
02/03/2022
Working on OpAmp
09/07/2021
Straight line 3.2SU ahmed
18/01/2021
mesh analysis of kirchhoff voltage law
06/01/2021
15/12/2020
https://www.techagekids.com/2017/06/vr-chemistry-lessons-with-mel-science.html
VR Chemistry Lessons with MEL Science App MEL Science creates standalone chemistry set as a subscription service. The kits are fantastic and of a very high quality. Tech Age Kids ...
12/12/2020
Arduino
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
45/g Faridabad
Dhaka