Al Islam Zahuria Technical Training Center

Al Islam Zahuria Technical Training Center

Share

নৈতিক, সামাজিক দায়বদ্ধতায় আর্ত মানব?

26/01/2025

ঐতিহ্যবাহী জহুরীয়া দরবার শরীফ এর উদ্যোগে
আগামী ০৩ ফেব্রুয়ারী হতে ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ইসায়ী, রোজ সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (৪ দিন ব্যাপী) প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, মুক্তির পথ প্রদর্শক, কোরআন ও হাদীসের আলোকে বৈজ্ঞানিক তত্ত্ব বিশ্লেষণকারী জাহেরী ও বাতেনী ইলমের আলোক বর্তীকা, ইসলামী জাগরণের অগ্রদূত, শির্ক ও বিদ-আতের মূল উৎপাটনকারী, সমাজ সংস্কারক, ফুরফুরা শরীফের খলিফা, ভূতপূর্ব অধ্যাপক-পদার্থবিজ্ঞান ও উপাধ্যাক্ষ-সরকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পীরে কামেল-
আলহাজ্ব হযরত মাওলানা অধ্যাপক মোঃ জহুরুল ইসলাম আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি এঁর
২১ তম ইন্তিকাল বার্ষিকী উপলক্ষে “আল ইসলাম জহুরীয়া হাজী আইনউদ্দীন দাখিল মাদ্রাসা প্রাঙ্গন, উত্তর বাহেরচর, তারানগর, কেরাণীগঞ্জ, ঢাকায় ৪ দিন ব্যাপি বার্ষিক ঈছালে ছাওয়াব ও তা’লীমি মাহ্ফিল-এর আয়োজন করা হয়েছে। উক্ত মাহ্ফিলে স্ববান্ধব উপস্থিত হয়ে আল্লাহ্পাক ও রাসূলে করিম সাল্লেল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এঁর মহব্বত হাসিল করুন।

20/01/2025

আসসালামুআলাইকুম।
আগামী ০৩ ফেব্রুয়ারী হতে ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ইসায়ী, রোজ সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (৪ দিন ব্যাপী) জহুরীয়া দরবার শরীফ এর উদ্যোগে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, মুক্তির পথ প্রদর্শক, কোরআন ও হাদীসের আলোকে বৈজ্ঞানিক তত্ত্ব বিশ্লেষণকারী জাহেরী ও বাতেনী ইলমের আলোক বর্তীকা, ইসলামী জাগরণের অগ্রদূত, শির্ক ও বিদ-আতের মূল উৎপাটনকারী, সমাজ সংস্কারক, ফুরফুরা শরীফের খলিফা, ভূতপূর্ব অধ্যাপক-পদার্থবিজ্ঞান ও উপাধ্যাক্ষ-সরকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পীরে কামেল-
আলহাজ্ব হযরত মাওলানা অধ্যাপক মোঃ জহুরুল ইসলাম আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি এঁর
২১ তম ইন্তিকাল বার্ষিকী উপলক্ষে “আল ইসলাম জহুরীয়া হাজী আইনউদ্দীন দাখিল মাদ্রাসা প্রাঙ্গন, উত্তর বাহেরচর, তারানগর, কেরাণীগঞ্জ, ঢাকায় ৪ দিন ব্যাপি বার্ষিক ঈছালে ছাওয়াব ও তা’লীমি মাহ্ফিল-এর আয়োজন করা হয়েছে। উক্ত মাহ্ফিলে স্ববান্ধব উপস্থিত হয়ে আল্লাহ্পাক ও রাসূলে করিম সাল্লেল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এঁর মহব্বত হাসিল করুন।

17/07/2024

শোক সংবাদ
إنا لله و إنا اليه راجعون
রফিকে আ'লার দরবারে চলে গেলেন ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক চর্চা কেন্দ্র, দক্ষিণ বঙ্গের ইলমে শরীয়াত ও ত্বরীকতের প্রাণকেন্দ্র, ঐতিহাসিক ছারছীনা দরবার শরীফের হযরত পীর এবং মুর্শিদ ছারছীনা দরবার শরীফের আ'লা হযরত পীর কিবলা।

■ দেশ-বিদেশের কোটি কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লার মাননীয় আমির, প্রায় দুই হাজার দ্বিনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসিন এর প্রধান পৃষ্ঠপোষক ও মসজিদে গাউসুল আজম কমপ্লেক্সের মুতাওয়াল্লী এবং ছারছীনা দরবার শরীফের পীরে কামেল শাহ সূফী আ'লা হযরত মাওলানা শাহ মোহাম্মাদ মুহিব্বুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আজ রাত দুইটা ১১ মিনিটের সময় রাজধানী সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী র’জিয়ূন! ইন্তেকালের সময় মরহুমের বয়স হয়েছিল ৭০ এর কাছাকাছি!"

■ পীর সাহেব কেবলা(রহঃ)দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগতে ছিলেন। প্রথমতঃ তিনি রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে, এরপরে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এবং সর্বশেষ গ্রিন রোদস্থ সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

■ ইন্তেকালের সময় তিনি স্ত্রী, দুইপুত্র এবং তিন কন্যা সহ অনেক নাতি নাতনি রেখে যান। সকল পীরভাই, মুহিব্বীন দের নিকট পীর সাহেব কেবলার রুহের মাগফিরাতের জন্য দু'আ কামনা করছেন হযরত পীর সাহেব কেবলা (রহঃ) এর বড় সাহেবজাদা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছরুদ্দীন আহমদ হোসাইন (মাঃআঃ)।

■ জানাজা ও দাফনঃ
আগামীকাল ১৮ জুলাই, ০৩ শ্রাবণ, ১১ মুহাররম, রোজ- বৃহস্পতিবার বেলা ৩টায় ছারছীনা দরবার শরীফ (পিরোজপূর জেলার, নেসারাবাদ থানা/ঊপজেলা) ময়দানে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে ইন শা আল্লাহ! সকল পীরভাই, মুহিব্বীন এবং দল-মত ও ছেলছেলা নির্বিশেষে সকল ঈমানদার মুসলমান ভাইদেরকে হুজুরের জানাজায় উপস্থিত হবার/থাকার জন্য আহ্বান জানাচ্ছি!

■ মরহুমের ইন্তিকালে ঐতিহ্যবাহী জহুরীয়া দরবার শরীফ এর বর্তমান পীর সাহেব কিবলা পীরে তরিকত আলহাজ্ব শাহ সূফী মোহাম্মাদ আজহারুল ইসলাম আল কাদেরী, মাঃজিঃআঃ আজ সকালে এক বার্তায় গভীর শোক প্রকাশ করেন। তিনি শোকাহৃত মরহুমের পরিবার ও ভক্ত-অনুরক্ত সকলের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রাফয়ে দারাজাত কামনা করেন।

।। ডেস্ক_রিপোর্ট।।
জহুরীয়া দরবার শরীফ
উত্তর বাহেরচর, তারানগর
কেরাণীগঞ্জ, ঢাকা।
১৭ জুলাই ২০২৪, রোজ বুধবার
০২/০৪/১৪৩১ বঙ্গাব্দ
১০/০১/১৪৪৬ হিজরী

26/12/2023

জহুরীয়া দরবার শরীফ নিউজ

আগামী ৩০ জানুয়ারি হতে ০২ ফেব্রুয়ারী ২০২৪ ইসায়ী, রোজ মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার (৪ দিন ব্যাপী) জহুরীয়া দরবার শরীফ এর উদ্যোগে পীর ছাহেব কিবলা রহমতুল্লা আলাইহি- এঁর ২০তম ইন্তিকাল বার্ষিকী উপলক্ষে “আল ইসলাম জহুরীয়া হাজী আইনউদ্দীন দাখিল মাদ্রাসা প্রাঙ্গন, উত্তর বাহেরচর, তারানগর, কেরাণীগঞ্জ, ঢাকায় বার্ষিক তা’লিমী ও ঈছালে ছাওয়াব মাহ্ফিল- এর আয়োজন করা হয়েছে। উক্ত মাহ্ফিলে উপস্থিত হয়ে আল্লাহ্পাক ও রাসূলে করিম সাল্লেল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এঁর মহব্বত হাসিল করুন।

আরজগুজার
মুহেব্বীনে হযরত মাওলানা আলহাজ্ব অধ্যাপক মোঃ জহুরুল ইসলাম আল কাদেরী (রহঃ) এঁর পক্ষে-
মাহ্ফিল ইন্তেজামিয়া কমিটি

28/09/2022

পবিত্র ঈদে মিলাদুন্নবী ‎ﷺ উপলক্ষে ঐতিহ্য বাহী জহুরীয়া দরবার শরীফের উদ্দোগে শুরু হয়েছে ১২ দিন ব্যাপী খতমে কুরআন, খতমে খাজিগান, ওয়াজ, মিলাদ, দোয়া মাহফিল এবং ইসলামিক রেলী।
উত্তর বাহেরচর, তারানগর, কেরাণীগঞ্জ, ঢাকা।
✨ অনষ্ঠান সূচীঃ
————————
✨১ রবিউলআউয়াল হতে ১২ রবিউলআউয়াল
———————————————————
পহেলা রবিউলআউয়াল হতে ১২ রবিউলআউয়াল- প্রতি দিন বাদ ফজর ও বাদ আসর ছাওয়াব রেছানী, মিলাদ ও দোয়া মাহফিল।
✨১১ রবিউলআউয়াল
——————————
সকাল ০৯ টাঃ খতমে কুরআন
বাদ আসরঃ খতমে খাজিগান, মিলাদ, দোয়া
বাদ মাগরিবঃ ছাওয়াব রেছানী, জিকির তা’লিম
বাদ ইশাঃ রাসূল ‎ﷺ এঁর জীবনে বিভিন্ন দিক নিয়ে বিষয় ভিত্তিক আলোচনা
রাত ১১ টাঃ মিলাদ ও দোয়া, তোবারক বিতরণ।

✨১২ রবিউলআউয়াল
——————————
বাদ ফজরঃ ছাওয়াব রেছানী, জিকির তা’লিম, মিলাদ ও দোয়া
সকাল ৭ টাঃ দরবার শরীফ প্রাঙ্গণ হতে ইসলামিক রেলী শুরু
সকাল ১১ টাঃ সংক্ষিপ্ত আলোচনা, মিলাদ ও তোবারক বিতরণ।এবং বিশ্ব মুসলিম, দেশ ও জাতির সমৃদ্ধি কল্যানকামনা, আল্লাহ্ ও রাসূলে পাক ﷺ এঁর মহব্বত হাসিলের জন্য দোয়া-মুনাজাত।

01/12/2021

শুরু হলো গৌরবদীপ্ত বিজয়ের মাস ডিসেম্বর। পূর্ণ হলো গৌরবময় বিজয়ের ৫০ বছর। পাকিস্তান হানাদার বাহিনীর নির্মম নৃশংস হত্যাকাণ্ডের পর বাংলার দামাল ছেলেরা দীর্ঘ ৯ মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধ শেষে লাখো শহিদের রক্তের বিনিময়ে ও অসংখ্য মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে মাতৃভূমিকে হানাদারমুক্ত করে চূড়ান্ত বিজয় অর্জন করেছিল উনিশশ একাত্তরের ডিসেম্বরের ১৬ তারিখে। স্বাধীনতাকামী বীর বাঙালির হৃদয়ে ঘটনাবহুল মাসটি আনন্দের, গৌরবের। একইসংগে স্বজন হারানোর বেদনায় এ মাস শোকেরও।

07/01/2020

দুর্লভ একটি সংগ্রহ। মরহুম পীর ছাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি এঁর দুনিয়াবি জীবনের শেষ বছর, ৬৩ বছর বয়সে প্রশাসনিক প্রয়জনে ছবিটি উঠানো হয়েছিল।

জিনি নিজেই শুধু আলোকিত ছিলেন না, তিনি আলোকিত করেছেন হাজাড়ো দিষাহীন মানুষকে। যে ফুলের বাহারে-সৌরভে এক দিন বিষাল জনপদ মাতোয়ারা ছিল আজ সে প্রাঙ্গণ মুখরিত-শোভিত শত ফুলের সৌরভ-সোভায়।

24/12/2019

জহুরীয়া দরবার শরীফ নিউজ আপডেটঃ

০৯ ও ১০ জানুয়ারি, রোজ বৃহস্পতি ও শুক্রবার বাহেরচরের ফুল, শিরক্ ও বিদআতের মূল উৎপাটন কারি, পীরে কামিল আলহাজ্ব প্রফেস মোঃ জহুরুল ইসলাম আল কাদেরি রহমতুল্লাহ আলাইহি এঁর ১৬ তম ইন্তিকাল বার্ষিকি উপলক্ষে বাষির্ক ইছালে ছাওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে।

মাহফিলে আপনারা সকলে আমন্ত্রিত ।

03/12/2019

আল ইসলাম জহুরী‌‍য়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিউজ আপডেটঃ

পঞ্চম ও অষ্টম শ্রেনী পরীক্ষার্থীদের জন্য সীমিত সংখ্যক আসনে সম্পুর্ন বিনামূল্যে স্বল্প মেয়াদি আই সি টি অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে।

আল ইসলাম জহুরী‌‍য়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে আল ইসলাম জহুরী‌‍য়া হাজী আইনউদ্দীন দাখিল মাদ্রাসার সহযোগিতায় পঞ্চম শ্রেনী সমাপনী পরীক্ষার্থী ও অষ্টম শ্রেনী জে এস সি ও জে ডি সি পরীক্ষার্থীদের জন্য পনেরো দিন ব্যাপী সীমিত সংখ্যক আসনে সম্পুর্ন বিনামূল্যে আই সি টি অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।
উক্ত প্রশিক্ষণ কোর্সে আল ইসলাম জহুরী‌‍য়া হাজী আইনউদ্দীন দাখিল মাদ্রাসা র ছাত্র ছাত্রী সহ অন্যান্য প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেনী ও অষ্টম শ্রেনীর পরীক্ষার্থী গন অংশগ্রহণ করতে পারবেন।

০৯ ডিসেম্বর রোজ রবিবার হতে প্রশিক্ষণ শুরু হবে।
প্রশিক্ষণ প্রদান করবেন আল ইসলাম জহুরী‌‍য়া হাজী আইনউদ্দীন দাখিল মাদ্রাসার শিক্ষক মন্ডলীর মধ্যে হতে আসিটি ও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত চারজন সুদক্ষ প্রশিক্ষক।

আসন সংখ্যা সীমিত।

আগ্রহী শিক্ষার্থীগনকে মাদ্রাসা চলাকালীন সময়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
তথ্য বাতায়নে
কর্তৃপক্ষ
আল ইসলাম জহুরী‌‍য়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
উত্তর বাহেরচর, তারানগর, কেরাণীগঞ্জ, ঢাকা।

Photos from Al Islam Zahuria Technical Training Center's post 11/12/2018

স্ক্রিন প্রিন্ট ব্যবসা তারুণ্যের সম্ভাবনা

ব্লক প্রিন্ট, বালিকা প্রিন্ট, টাই-ডাই ইত্যাদির পাশাপাশি কাপড় ছাপার অন্যতম জনপ্রিয় মাধ্যম হচ্ছে স্ক্রিন প্রিন্ট। স্ক্রিন প্রিন্টের সবচেয়ে বড় সুবিধা হল কাপড় ছারাও কাগজেও ছাপা বা প্রিন্ট করা যায়। স্ক্রিন প্রিন্ট এক ধরনের ছাপার পদ্ধতি। স্ক্রিন প্রিন্ট অনেকদিন আগে থেকেই ছাপার কাজে ব্যবহৃত হয়ে আসছে। তবে বর্তমানে এটি অত্যন্ত জনপ্রিয়।

স্ক্রীন প্রিন্ট

ব্লক প্রিন্ট, বাটিক প্রিন্ট, টাই-ডাই ইত্যাদির পাশাপাশি বর্তমানে কাপড় ছাপার অন্যতম জনপ্রিয় মাধ্যম হচ্ছে স্ক্রীন প্রিন্ট। স্ক্রীন প্রিন্টের সবচেয়ে বড় সুবিধা হল শুধু কাপড়ই নয়, কাগজেও ছাপা বা প্রিন্ট করা যায়। স্ক্রীন প্রিন্ট এক ধরণের ছাপার পদ্ধতি। স্ক্রীন প্রিন্ট অনেকদিন আগে থেকেই ছাপার কাজে ব্যবহৃত হয়ে আসছে। তবে বর্তমানে এটি খুবই জনপ্রিয়। স্ক্রীন প্রিন্টের পরিচিতি ও কাজের ক্ষেত্র দিন দিন বেড়েই চলছে। স্ক্রীন প্রিন্ট করার সময় একটা স্ক্রীন (যা দেখতে কাপড়ের মতো) ব্যবহার করা হয়। একটা চারকোনা ফ্রেমে স্ক্রীনটি টানটান ও সমান করে লাগিয়ে নিতে হয়। স্ক্রীনটি যে কোন লেখা বা আঁকা ছবি ধারণ করতে পারে। এক্ষেত্রে স্ক্রীন ছাপার মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় বলে একে স্ক্রীন প্রিন্ট বলে।

স্কিন প্রিন্টের সম্ভাবনাঃ

গেঞ্জি, কামিজ, ফতুয়া, প্যাড, কলম, কার্ড, টুপি মগ ইত্যাদি স্ক্রীন প্রিন্ট করে বাজারে বিক্রয়ের জন্য সরবরাহ করা যায়। আবার অন্যের চাহিদা মতো ভিজিটিং কার্ড, বিয়ের কার্ড, নানা অনুষ্ঠানের কার্ড স্ক্রীন প্রিন্ট করে তার বিনিময়ে মজুরি নিয়ে আয় করা সম্ভব। এছাড়া বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান, পোশাক শিল্প, বুটিক, বাটিক ইত্যাদি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তাদের অর্ডার অনুযায়ী স্ক্রীন প্রিন্ট করে আয় করা সম্ভব।

ব্যবসায় মূলধন

স্ক্রীন প্রিন্ট করার জন্য প্রয়োজনীয় স্থায়ী জিনিস কিনতে ৩০০০ থেকে ৪০০০ টাকার প্রয়োজন হবে। ১০০টি গেঞ্জি স্ক্রীন প্রিন্ট করতে প্রায় ৩৩২৩ থেকে ৩৫৫৩ টাকার কাঁচামাল কেনার প্রয়োজন হবে। এছাড়া দোকান ঘর ভাড়া নিতে চাইলে দোকান ঘরের পজিশন ও ভাড়া বাবদ আরও বাড়তি টাকার প্রয়োজন হবে। যদি ব্যক্তিগত পূঁজি না থাকে তাহলে মূলধন সংগ্রহের জন্য নিকট আত্মীয়স্বজন, ঋণদানকারী ব্যাংক বা বেসরকারি প্রতিষ্ঠান -এর সাথে যোগাযোগ করা যেতে পারে। এসব সরকারি, বেসরকারি ব্যাংক

স্কিন প্রিন্টের প্রয়োজনীয় উপকরণঃ

স্ক্রিন প্রিন্ট করতে হলে আপনাকে বেশ কিছু উপকরণ কিনতে হবে। সেগুলো হলো রেডি টেবিল, ফ্রেম, বিভিন্ন ধরনের লিকুইড রঙ, রাবার, এম ৫০, এনকে ফাইন্ডার, প্ল্যাস্টিক ডিজাইন সেট।

উৎপাদিত পন্য কোথায় বিক্রি করবেন

কারখানার কাছাকাছি একটি দোকানও করতে পারেন। সেখানেই তৈরি করা জিনিসপত্র বিক্রি করতে পারেন। এ ছাড়া সিরামিকসের দোকানে তৈজসপত্র সরবরাহ করতে পারেন। কাজের অর্ডার পেতে পারেন ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমেও। তবে বেশি কাজের জন্য বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট কম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনেক প্রতিষ্ঠান অবশ্য নিজ উদ্যোগেই সম্মেলন বা বার্ষিক সাধারণ সভার আয়োজন করে, তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন।

টি-শার্টে স্ক্রিন প্রিন্ট

আজকাল প্রায় সব দোকানেই স্ক্রিন প্রিন্ট করা টি-শার্ট বিক্রি হচ্ছে। তাই এসবের অর্ডারও ভালো। টি-শার্টের কাপড় হিসেবে সিঙ্গেল জার্সি, ফাইন ও পিকে কাপড়ই বেশি ব্যবহার হয়। এগুলো পাউন্ড হিসেবে কিনতে হয়। এরপর মাপ অনুযায়ী তৈরি করিয়ে নিতে হয়। এসব কাপড় পাইকারি হারে প্রতি পাউন্ড ১৩০-১৫০ টাকায় বিক্রি হয়। রেডিমেড টি-শার্টও কিনতে পাওয়া যায়। নারায়ণগঞ্জের চাষাঢ়ায় এমন অনেক দোকান আছে। এখানে প্রতি পিস টি-শার্ট ১০০-১৩০ টাকায় বিক্রি হয়।

ব্যানারের চাহিদা বেশ
ছোট-বড় অনেক অনুষ্ঠানেই ব্যানার করানোর রেওয়াজ আছে। এ ছাড়া পণ্যের প্রচারেও ব্যানার টাঙানো হয়। তাই ব্যানারের কাজ পাওয়া যায় অনেক। লাভও বেশ ভালো। ব্যানারের কাপড় পাইকারি দামে পাওয়া যাবে ঢাকার ইসলামপুরে।
বর্তমানে পাতলা ও মোটা দুই ধরনের কাপড়ের ওপর ব্যানার করা হয়। কাপড় গজপ্রতি ১৮-২৫ টাকা। এ হিসেবে ১০ ফুট লম্বা ও পাঁচ ফুট চওড়া ব্যানারের কাপড় কিনতে খরচ হয় ৬৫ থেকে ৮০ টাকা। আর স্ক্রিন প্রিন্ট করাতে খরচ হয় ৩০০-৩৫০ টাকা। সব মিলিয়ে ১০ ফুট লম্বা ও পাঁচ ফুট চওড়া একটি ব্যানার করতে ৩৫০ থেকে ৪০০ টাকা খরচ হয়; কিন্তু বিক্রি হয় ৫০০ থেকে ৬০০ টাকায়।

মগের ওপর স্ক্রিন প্রিন্ট
প্লেইন মগ কেনার পর কেবল ছাপ দিলেই তা বিক্রির জন্য প্রস্তুত হয়ে যাবে। তবে সিরামিকসের দোকানগুলোর চাহিদার প্রতি নজর রাখা দরকার। অনেক ক্ষেত্রে গ্রাহকের চাহিদাও বোঝা যায়। নকশাও সে রকম করা চাই। প্লেইন মগ পাইকারি কিনতে পাওয়া যায় গুলিস্তান ও নিউ মার্কেটে। প্রতি পিসের দাম ৪৫-৫০ টাকা। তার ওপর স্ক্রিন প্রিন্ট দিতে খরচ হয় ২০-২৫ টাকা। তবে পরিমাণে বেশি হলে খরচও কমে যায়। মগে স্ক্রিন প্রিন্ট দিতে হাতে ঘোরানো বিশেষ ধরনের ফ্রেমের দরকার হয়। এটি পুরান ঢাকার নবাবপুর থেকে কেনা যায়। মূল্য তিন থেকে চার হাজার টাকা। প্রিন্টের স্থায়িত্ব বাড়াতে প্লাস্টিক সোলও ব্যবহার করা হয়।

আয় কেমন
চাহিদা যত বেশি, লাভও তত বেশি। নিজেরা মগ কিনে স্ক্রিন প্রিন্ট করলে ৭০-৮০ টাকা খরচ হয়। আর বিক্রি হয় ১৫০-২০০ টাকা। প্রতি পিসে লাভ থাকে ৮০-১৩০ টাকা।

বিজিএমইএর তথ্যমতে, ঢাকায় স্ক্রিন প্রিন্ট টি শার্টের কারখানা প্রায় আড়াই হাজার প্রতিদিন প্রিন্ট হয় ৭৫ লাখ।

একটি স্ক্রিন প্রিন্ট টি শার্ট তৈরিতে খরচ হয় ৭০ থেকে ১২০ টাকা। যা বিক্রি হয় ২০০ থেকে ৩০০ টাকায়। গড় মুনাফা ১০ থেকে ৩০ শতাংশ।

দাম কম হলেও নকশায় বৈচিত্র থাকায় স্ক্রিন প্রিন্ট টি শার্ট জনপ্রিয়। সেলফিতে সুন্দর দেখায় বলে এই পোশাকে সবার আগ্রহ।

নিউমার্কেট, কাঁটাবন, আজিজ সুপার মার্কেট ও পল্টনসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি হয় স্ক্রিন প্রিন্ট টি শার্ট।

কোথায় প্রশিক্ষণ নিবেনঃ

স্ক্রীন প্রিন্ট ব্যবসা শুরুর আগে অভিজ্ঞ কারও সহযোগী হিসেবে কিছুদিন কাজ করলে ব্যবসার বিস্তারিত জানা যাবে। এই ব্যবসা করতে হলে কিছুটা পড়াশোনা জানলে ভালো। তাহলে কাস্টমারের চাহিদা বুঝে সেবা দেয়া সম্ভব হবে।
উদ্যোক্তাকে সৃজনশীল হতে হবে। কারণ নতুন নতুন ধারণা ও ডিজাইন তৈরি করতে না পারলে প্রতিযোগীতায় টিকে থাকা কঠিন হবে।
বর্তমানে বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠান (বিসিক), সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান স্ক্রীন প্রিন্টের প্রশিক্ষণ দিয়ে থাকে। এসব প্রতিষ্ঠান থেকে অর্থের বিনিময়ে স্ক্রীন প্রিন্টের প্রশিক্ষণ নেওয়া সম্ভব।
সরকারিভাবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন স্ক্রিন প্রিন্টের ওপর দুই দিনের প্রশিক্ষণ দেয়।

ঠিকানা : প্রধান নকশাবিদ, নকশা কেন্দ্র,
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), ১৩৭-১৩৮ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ বাংলাদেশে।

যুবকদের আত্ম কর্মসংস্থানের কথা বিবেচনা করে আল ইসলাম জহুরী‌‍য়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ আয়োজনের পাশাপাশি স্কিন প্রিন্ট প্রশিক্ষণ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
যোগাযোগ রাখুন। অতিসত্বর ট্রেনিং সময় সূচী ঘোষণা করা হবে।
নিজে স্বাবলম্বী হয়ে পরিবার তথা দেশ জাতির কল্যাণ বয়ে আনুন।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Uttar Baherchar, Taranagar, Keranigong
Dhaka
1312