Sibawayh Institute

Sibawayh Institute Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sibawayh Institute, Education, 14/1, Latif Sharani, New Market, Dhaka.

02/10/2026

আরবি ভাষা কোর্সের শিক্ষার্থীরা সহজেই আরবি প্যাসেজগুলো নিজ থেকে পড়তে পারছে, মা শা আল্লাহ।

কোর্সের রেজিস্ট্রেশনের জন্য বিস্তারিত  কমেন্টবক্সে দেখুন।
02/10/2026

কোর্সের রেজিস্ট্রেশনের জন্য বিস্তারিত কমেন্টবক্সে দেখুন।

02/10/2026

সিবাওয়াই এর প্রতিষ্ঠাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাজমুল হাছান একটি মাদরাসা ভিজিটে গিয়ে শিক্ষার্থীদের সামনে নসিহতমূলক বক্তব্য প্রদান করছেন।

কোর্সের বিস্তারিত কমেন্টে দেখুন। ১০অক্টোবর থেকে শুরু হচ্ছে আরবি ভাষা কোর্সে।
01/10/2026

কোর্সের বিস্তারিত কমেন্টে দেখুন। ১০অক্টোবর থেকে শুরু হচ্ছে আরবি ভাষা কোর্সে।

এক বছর আগেও আমি হারাকাহ ছাড়া আরবি পড়া বা লিখার কথা ভাবতে পারতাম না। কিন্তু আজকে এইটাই আমি করি নিয়মিত। কুরআন এর একটা আয়াত...
01/10/2026

এক বছর আগেও আমি হারাকাহ ছাড়া আরবি পড়া বা লিখার কথা ভাবতে পারতাম না। কিন্তু আজকে এইটাই আমি করি নিয়মিত। কুরআন এর একটা আয়াত পড়ে অনেক সময় ভাবি। অনেক শব্দ বুঝি। কিছু আয়াত আবার পুরোটাই বুঝি।
কিভাবে এক বছর সময়ে এটা সম্ভব হলো? সেই কথা বলার জন্যই আজকে লিখা।
আমার আরবি ভাষা শিখার ইচ্ছাটা অনেক আগের। কিন্তু আমি সঠিক সুযোগ, সময় বা প্ল্যাটফর্মের অভাবে তেমন ভাবে কখনোই শিখে উঠতে পারি নি। আমি অনেক সময় থেকেই একটা প্ল্যাটফর্ম খুঁজেছি যা আমাকে বাধ্য করবে নিজের মোটিভেশনকে ধরে রাখতে, নিজের স্বপ্নকে সত্য করতে। অবশেষে আমি এক বছর আগে সেই প্রতিষ্ঠানটির খোঁজ পাই৷ সেটা হলো সিবাওয়াই ইন্সটিটিউট।
আরবি শিখার ইচ্ছাটা অনার্স জীবন থেকেই ছিল কিন্তু আল্লাহর অশেষ রহমতে গত বছর উমরাহ সফরে গিয়ে সেটা একটা অদম্য আকাঙ্ক্ষায় পরিণত হয়। আমি মক্কা ও মদিনায় হারামে নামাজে গেলেই সেখানের দারস গুলো দেখতাম। একজন উস্তাযা অনর্গল আরবিতে দারস দিচ্ছেন আর অন্যরা শুনছে, প্রশ্ন করছে, আর কি সব লিখে নিচ্ছে। আমার মন আকুল হতো কেন আমি আরবি বুঝি না! আর জুম্মার নামাজের খুতবা শুনেও একই অনুভূতি কাজ করতো। ইশ! আমি যদি বুঝতে পারতাম। কি মূল্যবান সব কথা না বুঝেই চলে এলাম। এমনটাই ছিল আমার অনুভূতি। সেখানে আমি দেখছি নামাজের ফাঁকে ফাঁকে কত বোন নোটবুকে আরবি লিখছেন, আরবি শিখছেন। আমার মনে একটাই আকুতি আসত, হায় আল্লাহ! আমি কবে পারব? আল্লাহ আমাকে সেই পথেরই যাত্রী করে দিবেন তাই বা আমি কি জানতাম তখন? আলহামদুলিল্লাহ।

এই কোর্সের ব্যাপারে আমি যত বলব তাই কম বলা হবে। আমার সবসময়ের একটা ধারণা ছিল, অনলাইনে কোন কোর্স ভালভাবে শেখা সম্ভব না। সেই ধারণাকেই ভুল প্রমাণিত করেছে সিবাওয়াই ইন্সটিটিউট। https://www.facebook.com/SibawayhEdu

ক্লাস:
রেগুলার ক্লাস করা ছাড়া এই কোর্সে টিকে থাকা সম্ভব না। আপনি কোন কারণ ছাড়া ক্লাস মিস দিতে পারবেন না। কারণ রেকর্ড নিতে গেলে আপনাকে ক্লাস না করার কারণ জানাতে হবে। শুরুর দিকে ক্লাস মিস হলেও লাস্টে এসে আর সেই ইচ্ছাও করে না। আর হোমওয়ার্ক ছাড়া ক্লাসে উপস্থিত থাকাও সম্ভব না। হতে পারেন ১/২ ক্লাসের জন্য নিষিদ্ধও। মিটিং লক করারও প্রথা আছে। সময়ানুবর্তিতাও শিখে ফেলবেন আরবি শিখতে গিয়ে। ইনশাআল্লাহ।

উস্তাযগণ:
আমাদের লিখার ক্লাসগুলো নিয়েছিলেন নাজমুল হাছান উস্তায নিজেই। এবং পরবর্তীতে বাকি কোর্সটি নিয়েছেন হাসমত আলী শাহিন উস্তায। আল্লাহর রহমতে উস্তায পুরা কোর্সের সময়জুড়ে আমাদের সাথে যেরূপ আচার ব্যবহার করেছেন সেটার জন্য সত্যিই ধৈর্য প্রয়োজন। আমি উস্তাযদের জন্য মন দিয়ে দোয়া করি। আল্লাহ তাদেরকে জাযায়ে খাইর দিন।

বই:
নাজমুল হাছান উস্তায এর নিজের লিখা বই এই কোর্সে পড়ানো হয়। এই বইগুলা এতটাই সহজপাঠ্য আর এত বেশি অনুশীলন রয়েছে যে এই বই ঠিকভাবে পড়লে আরবি না শিখে কোন পথ থাকবে না। যদি মনে হয় বাড়িয়ে বলছি তাহলে কোর্সটি করেই দেখুন। ইনশাআল্লাহ ঠকবেন না।

পরিশেষে, এই কোর্স করতে হলে আপনাকে কষ্ট করতেই হবে। সেটাকে আল্লাহর রাস্তায় কষ্ট করছেন ভেবে লেগে থাকতে হবে। ঝরে পড়া তো সহজ। বরং শেষ পর্যন্ত টিকে থেকে আরবিটাকে বুঝার ও শিখার চেষ্টা করাটাই কঠিন। যখনই দেখবেন আপনি হাঁপিয়ে উঠছেন, বুঝবেন এইটা শয়তানের ধোঁকা। শয়তানকে বুড়ো আঙুল দেখিয়ে দুই পৃষ্ঠা বেশি পড়বেন।

এই কোর্স শেষে আমি হয়তো অনেক কিছুই এখনো জানি না। কিন্তু আমি যা জেনেছি তাও তো কম নয়। আমি মনে করি সব কিছু জেনে ফেলার চেয়ে উত্তম একটু একটু করে জানতে থাকা।
আরবি ভাষা শিক্ষা একটা সফর। এই সফরটি শুরু হোক সুন্দরভাবে, সিবাওয়াই এর সাথে।

নাফিসা আদ্‌-দিয়ার (OP-65)
SUST(MS)

01/10/2026

বুয়েটের বর্তমান Adjunct Faculty আরাফাত ভাই আরবি ভাষা শিখে বর্তমানে নবীদের গল্পগুলো পড়তে পারছেন, মা শা আল্লাহ।

01/10/2026

আরবি ভাষা কোর্সের আনঅফিশিয়ালি রেজিস্ট্রেশন চলবে ৮ অক্টোবর পর্যন্ত। তবে রেজিস্ট্রেশন করে, রেজিস্ট্রেশন আইডি, পেইজে ইনবক্স করতে হবে।

আমাদের শিক্ষার্থীর সাফল্যে আমরা গর্বিত। আরবি ভাষার IELTS বলা যায় আন্তর্জাতিক এই  পরীক্ষাকে। সে A+  ক্যাটাগরি রেজাল্ট করে...
30/09/2026

আমাদের শিক্ষার্থীর সাফল্যে আমরা গর্বিত। আরবি ভাষার IELTS বলা যায় আন্তর্জাতিক এই পরীক্ষাকে। সে A+ ক্যাটাগরি রেজাল্ট করেছে, মা শা আল্লাহ।

29/09/2026

রাসূল (সঃ) এর যুগে সংঘটিত সাহাবীদের মাঝে একটি ‍উত্তম ঘটনা। নিজ থেকে সলভ করে পড়ছেন, সিবাওয়াই এর শিক্ষার্থীরা।

29/09/2026

আরবি ভাষা কোর্সের ব্যাপারে নিজের অনুভূতি জানাচ্ছেন, বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা জনাব আসাদুজ্জামান ভাই।

Address

14/1, Latif Sharani, New Market
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Sibawayh Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sibawayh Institute:

Shortcuts

Share

Category