20/09/2026
আমাদের বোন জান্নাতুল ফেরদৌসের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে আমরা কোনো ছাড় দেব না, ইনশাআল্লাহ। তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত নিরাপদ ও স্বাভাবিক হোক—এটাই আমাদের প্রত্যাশা।
কোনো পারিবারিক বা ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে যেন সাম্প্রদায়িক উত্তেজনা, হিন্দু-মুসলিম বিভেদ কিংবা কোনো নিরপরাধ মানুষের ক্ষতির পরিস্থিতি সৃষ্টি না হয়। প্রশাসনের প্রতি আমাদের আন্তরিক আহ্বান—বিষয়টি অত্যন্ত সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে নজরদারিতে রাখুন এবং আমাদের বোনের নিরাপত্তা নিশ্চিত করুন।
আমরা বিভেদ চাই না, আমরা নিরাপত্তা চাই।
আমরা সংঘাত চাই না, আমরা ন্যায় ও শান্তি চাই।
আমরা চাই—একজন বোন নিরাপদে থাকুক, সম্মানের সঙ্গে বাঁচুক।
আল্লাহ তাআলা আমাদের বোন জান্নাতুল ফেরদৌসকে সব ধরনের বিপদ-আপদ থেকে হেফাজত করুন, তাঁর জন্য সহজতা ও নিরাপত্তার ব্যবস্থা করে দিন এবং সংশ্লিষ্ট সকলের অন্তরে ন্যায় ও দায়িত্ববোধ জাগ্রত করুন। আমিন।