Trust Education World
Educational Consultant firm for study in abroad. We have agent in ����
14/06/2025
🔴 ঢাকায় যারা থাকেন বা যাচ্ছেন তারা যে সব বিষয়ে সাবধান হবেন!
১। ফার্মগেটে হঠাৎ দেখতে পেলেন, কতগুলো মানুষ একজন মানুষ কে মেরে রক্তাত্ত করে চলেছে আর সে আপনাকে বলছে ভাই, সাহায্য করেন। আপনি দয়া দেখাতে গিয়ে রক্ষা করতে এগিয়ে গেলেই বিপদ হতে পারে। ওরা আপনাকে মেরে সব কিছু নিয়ে যেতে পারে, কারণ তারা সংঘবদ্ধ প্রতারক চক্র।
২। ওভার ব্রিজ এর উপর মহিলা কাঁদছে যে, সে যার সাথে দেখা করবে তার মোবাইলে কল দিতে হবে কিন্তু তার কাছে টাকা নেই। বলবে আপনার মোবাইল দিয়ে সেই লোকের নাম্বারে মিসকল দিলেও সে ব্যাক করবে। আপনি কল দিলেন তো ফাঁদে পড়লেন। ওরা নিরীহ মানুষ দেখে তাদের নম্বর সংগ্রহ করে ও পরবর্তীতে সেই নাম্বারে কল করে লোভনীয় প্রস্তাব দেয়, রাজী হলে আপনাকে তাদের আস্তানাতে নিয়ে ব্লাক মেইল করবে।
৩। শাহবাগ, মহাখালী, যাত্রাবাড়ী জ্যামে আটকে আছেন, নানা ধরণের লিফলেট যেমনঃ দুর্বলতা,রোগে, নানা লোভে আপনাকে ফাঁদে ফেলার ব্যবস্থা।
এমন বলে যে রুম ডেট এর ব্যবস্থা আছে।
৪। রাস্তায় সুন্দর চোখ এর বোরকা আলি আপনার সাথে কথা বলতে চায়, প্রেমের প্রস্তাব নয়, কিন্তু ইসারা, যে আপনি ভাববেন একটু চেষ্টা করলে কাছে পাবেন, যদি তাই ভাবেন তবে ধরা পড়ার সম্ভাবনা শতভাগ। আপনাকে তাদের আস্তানায় নিবে, তারপর আর কিছু আপনার করা লাগবে না। সব হারাবেন। মেয়ে দিয়ে ব্লাক মেইল করবে।
৫। গাবতলি, সায়েদাবাদ, কিংবা সদরঘাট , মাওয়া, আরিচা, দৌলতদিয়া ফেরি ঘাটে বসে আছেন, দেখলেন যে বাইরে তাস, লুডু ইত্যাদি খেলছে, কাছে গেলেন কি ফেঁসে গেলেন।
৬। যাত্রাপথে অপরিচিত লোক এর সাথে মতবিনিময় করবেন খুবই কম। আপনি যে স্থানে যাবেন সে স্থান যেন আপনার পরিচিত।
৭। রেলগাড়ির ছাঁদে চলাচল করা থেকে বিরত থাকবেন, কারণ এক দল ছেলে পাওয়া যায়, যারা রেলের ছাদের উপর থেকে ছিনতাই করে ছাদ থাকে ফেলে দেয়।
৮। লঞ্চ এ কম যাত্রী থাকলে উঠবেন না।
৯। যারা দ্রুত যাতায়াত এর জন্য স্পীড বোট এ যাতায়াত করবেন তারা টাকা বা মুল্যবান কিছু সাথে নিবেন না। কারণ দেখা গিয়েছে যে, এক দল আছে যারা বোট ছাড়ার পর নির্জন স্থানে বোট ভিড়িয়ে ছিনতাই করে আপনাকে নামিয়ে দিতে পারে।
১০। হেঁটে যেতে হলে বিভিন্ন বাসের মাঝখান দিয়ে যাওয়া অনুচিত কারণ নেশাখোর ওঁত পেতে থাকে ছিনতাই এর জন্য।
এছাড়াও যাতায়াতের সময় এ জাতীয় অন্যান্য ব্যাপারে সতর্ক থাকতে হবে। সচেতনতা সৃষ্টিতে শেয়ার করে সকলকে জানিয়ে দিন। ধন্যবাদ।।
14/06/2025
🚌 বাস থামে হোটেলে — খাওয়ানোর জন্য না, নিরাপত্তার জন্য!
অনেকেই ভাবেন, বাস থামায় শুধু হোটেলে খাওয়ানোর জন্য। কেউ কেউ বিরক্ত হন—"খাবো না, কেন থামছে!"
আসলে বিষয়টা এমন না।
বাস একটানা ৫-৬ ঘণ্টা চালালে ইঞ্জিন গরম হয়ে যায়, ব্রেক সিস্টেমও চাপের মধ্যে পড়ে। তাই ১০-২০ মিনিটের বিরতি জরুরি। এই সময় ইঞ্জিন বন্ধ রাখা হয়, চালক-হেলপারও একটু বিশ্রাম পান।
✅ বিরতি মানেই খেতে হবে এমন নয়।
হোটেলগুলোতে থামা হয় কারণ সেগুলোতে বসার জায়গা থাকে, টয়লেট থাকে, চালকদের জন্য সুবিধা থাকে। আপনি খাবেন কিনা, সেটা আপনার সিদ্ধান্ত। কেউ আপনাকে জোর করে না।
👉 তাই পরেরবার বাস থামলে বিরক্ত না হয়ে ভাবুন—এই বিরতিটুকু আপনারই নিরাপত্তার জন্য...?
14/06/2025
AIR ইন্ডিয়া এখন TATA গোষ্ঠীর অন্তর্ভুক্ত। আর আজ আবারও প্রমাণ হলো, কেন মানুষ TATA-কে এত ভালোবাসে।
আমেদাবাদ বিমান দুর্ঘটনায়
🔸 নিহতদের ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ**,
🔸 আহতদের **উচ্চমানের সম্পূর্ণ চিকিৎসার ব্যয়ভার**,
🔸 এবং ক্ষতিগ্রস্ত **মেডিক্যাল কলেজটির পুনর্নির্মাণের দায়িত্ব** নিজের কাঁধে তুলে নিয়েছে TATA গোষ্ঠী— **কোনও সরকারি চাপ ছাড়াই, নিঃশব্দে, দায়িত্ববোধ থেকে।**
TATA চাইলে আজকে বলতে পারত—
*"এটা তো যান্ত্রিক ত্রুটি, আমরা দায়ী নই"*
অথবা
*"এটা তো বিমানের প্রযুক্তিগত সমস্যা, তদন্তের পর দেখা যাবে।"*
**কিন্তু না। তারা দায়িত্ব এড়ায়নি, বরং আগেভাগেই সামনে এসে বলল – 'আমরা পাশে আছি'।**
এইটাই তো **আসল নেতৃত্ব, আসল মহানুভবতা।**
আমার পরিবারে কেউই TATA কোম্পানিতে চাকরি করেন না। তবুও তাদের প্রতি এক অন্যরকম শ্রদ্ধা আর ভালোবাসা আছে— কারণ তারা বারবার প্রমাণ করেছেন, ব্যবসার আগে মানুষের জীবনকে গুরুত্ব দিতে হয়।
আমরা ভুলিনি—
🔹 **করোনার সময়**, নিজের খরচে অক্সিজেন প্ল্যান্ট তৈরি করে হাজারো মানুষের প্রাণ বাঁচিয়েছিল তারা।
🔹 **তাজ হোটেল জঙ্গি হামলার** পর, একটিও কর্মীকে ছাঁটাই না করে, বরং তাদের পরিবারের দায়িত্ব নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছিল।
আজও, এই দুর্ঘটনার পর TATA গোষ্ঠী আমাদের শেখালো— **দায়িত্ব মানেই আদালতের রায় নয়, বরং নৈতিকতার প্রতি প্রতিশ্রুতি।**
**সালাম জানাই এই মহান উদ্যোগকে।
আজকের দিনে ভারতবর্ষে যদি কিছু নাম সত্যিই বিশ্বাসযোগ্য হয়, তার মধ্যে TATA এক নম্বরে থাকবে।**
প্রিয় রতন টাটা কে জানাই শ্রদ্ধা এবং ভালোবাসা 🙏
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
14, Purana Paltan, Darus Salam Orked, 5floor, Room# 10
Dhaka
1000