K and Z - Healthy Kitchen

K and Z - Healthy Kitchen Our page is about cooking! We entitle BANGLADESHI, Chinese, Thai, European, Arabian & continental foods!

*আমের ফলির আচার**
08/12/2019

*আমের ফলির আচার**

*আমের ফলির আচার**

উপকরন:আম ৩ কেজি
রসুন বড় ৪ টি
শুকনা মরিচ ৮-১০ টি
হলুদ গুরা প্রয়োজন মত
সরিষা বাটা প্রয়োজন মত
লবন প্রয়োজন মত
সরিষার তেল
প্রনালি:আম ধুয়ে খোশাসহ চিকন লম্বা করে কেটে নিতে হবে।আমের সাথে হলুদ,সরিষা বাটা মেখে রোদে শুকাতে হবে।খুব বেশি শুকাবেনা, আম হাল্কা নরম থাকা অবস্থা আচার দিতে হবে।
একটি প্যানে তেল রসুন কুচি & শুকনা মরিচ দিয়ে ফোরন দিয়ে আম গুলো ঢেলে দেবে।লবন দিয়ে ৫-৮ মিনিট নারবে।খেয়াল রাখবে আম যেন গলে না যায়।যদি মনে কর গলে যাবে তাহলে আরো কম সময় জাল। দিবে।ডুবো তেলে রেখে দেবে।

চিকেন টিক্কা বিরিয়ানী
02/12/2019

চিকেন টিক্কা বিরিয়ানী

চিকেন টিক্কা বিরিয়ানী

চিকেন টিক্কা তৈরিঃ

• চিকেনঃ ১ টি(৮ পিস করে নেয়া)
• টক দইঃ ১/২কাপ
• লেবুর রসঃ ১ টেবিল চামচ
• টমেটো সসঃ ২ টেবিল চামচ
• আদা বাটা ১ টেবিল চামচ
• রসুন বাটা ১ টেবিল চামচ
• টিক্কা বা তন্দুরী মসলাঃ ২ টেবিল চামচ
• মরিচ গুড়াঃ ১চা চামচ
• লবনঃ ১চা চামচ
• ঘিঃ ১/৪কাপ

উপরের সব উপকরন একসাথে মিশিয়ে কমপক্ষে ৪ ঘন্টা বা সারারাত ফ্রিজে রেখে দিন।
প্যানে মেরিনেট করা মুরগী মশলা সহ দিয়ে উচ্চ তাপে রান্না করতে হবে।পানি একদম শুকিয়ে মুরগিগুলো লাল ভাজ়াভাজ়া হবে।
বারবিকিউ ফ্লেভার এর জন্য একটি গরম কয়লা একটি বাটিতে নিয়ে একটু ঘি দিয়ে বাটিটি মুরগীর প্যান এ দিয়ে ঢেকে দিতে হবে ২মিনিট।
অথবা মুরগীর পিস গুলো সরাসরি আগুনে ধরতে হবে ২ মিনিট।(ছবি লিংক এ দেয়া আছে)

টিক্কা গ্রেভী তৈরিঃ

• টক দইঃ ১/২কাপ
• তেলঃ ২ টেবিল চামচ
• পেঁয়াজ কুচিঃ ১/২কাপ
• ধনিয়া গুঁড়োঃ ১ চা চামচ
• জিরা গুঁড়োঃ ১ চা চামচ
• গরম মশলা গুড়োঃ ১চা চামচ
• লবণঃ স্বাদ অঅনুযায়ী
• প্যাপরিকা বা মরিচ গুঁড়োঃ ২চা চামচ
• আদা রসুন পেস্টঃ ২ টেবিল চামচ
• টমেটো কুচিঃ ২ কাপ
• টমেটো পিউরি ১/২ কাপ
• দারুচিনিঃ ৫ টুকরা
• সবুজ এলাচঃ ৮টি
• তেজপাতাঃ ৩ টি

একটি প্যানে তেল দিয়ে পিয়াজ কুচি ও টমেটো গুলোকে নরম করে ভেজে নিয়ে বাকি সব মশলা ও ১/২কাপ পানি দিয়ে একটু কশিয়ে মুরগী গুলো দিয়ে ভাল করে মিশিয়ে আরও কিসুক্ষন কশিয়ে নিন। চিকেন মাখা মাখা হলে নামিয়ে নিন।

আলু প্রস্তুতপ্রণালী:

• আলুঃ ৩ টি
• হলুদের গুঁড়াঃ ১ চা চামচ
• লাল মরিচের গুঁড়াঃ ১ চা চামচ
• লবনঃ ১ চা চামচ
• তেল পরিমান্মত

আলু বড় পিস করে কেটে নিন।
আলুর সাথে বাকি উপকরন মিশিয়ে ডুবোতেলে ১০ মিনিট ভাজ়ুন।

চাল প্রস্তুত প্রণালী:

উপকরনঃ

• পোলাউ বা বাসমতী চালঃ ৩কাপ
• আদার রসঃ ১ টেবিল চামচ
• দারুচিনিঃ ২টুকরা
• এলাচঃ ৩ টি
• তেজপাতাঃ ২ টি
• কাচামরিচঃ ৫ টি
• তেলঃ ২ টেবিল চামচ
• লবনঃ স্বাদমত

চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন।
একটি প্যানে তেল গরম করে সব মশলা দিয়ে চাল দিয়ে ২মিনিট ভাজ়ুন।
৫ কাপ গরম পানিতে লবন যোগ করে চালে দিয়ে ভাল করে নেড়ে দিন।
কয়েকবার ফুটে উঠলে ভাল করে নেড়ে ঢাকনা দিয়ে চুলা্র তাপ একদম কমিয়ে দিন।১৮ মিনিট এভাবে রাখুন।
১৮ মিনিট পর চুলা বন্ধ করুন।ঢাকনা খুলে নেড়ে দিন।ভাত ৯০% সিদ্ধ হবে।

বিরিয়ানী প্রস্তুতপ্রণালীঃ

• পেয়াজ বেরেস্তাঃ ২কাপ
• ঘিঃ ২ টেবিল চামচ
• ধনেপাতা কুচি

একটি বড় প্যান নিন।১ টেবিল চামচ ঘি প্যানে মেখে দিন।
২ ভাগের ১ ভাগ ভাত বিছিয়ে দিন।
তার উপর আলু ও মুরগী বিছিয়ে দিন।
এখন অর্ধেক বেরেস্তা ও গরম মশলা মাংশের উপর বিছিয়ে দিন।
বাকি ভাত মশলার উপর বিছিয়ে দিন।অর্ধেক বেরেস্তা, ঘি ও ধনেপাতা কুচি ছিটিয়ে দিন।
ঢাকনা দিয়ে অল্প আচে দমে রাখুন ২০ মিনিট।

নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার চিকেন টিক্কা বিরিয়ানী।

কড়াই মাটন
25/11/2019

কড়াই মাটন

ঈদ স্পেশাল
কড়াই মাটন
---------------------

যা যা লাগবে:
খাসির মাংস ৫০০ গ্রাম,
টক দই আধা কাপ,
টমেটো কুচি ১ কাপ,
পিঁয়াজ কুচি ৫০০ গ্রাম,
আদার রস ১টেবিল চামচ,
রসুন ১টেবিল চামচ,
শুকনা মরিচ চেরা ৪-৫টি,
তেল আধা কাপ,
লবণ স্বাদমতো,
এলাচ ৩টি,
দারুচিনি ৪টুকরা,
জায়ফল গুঁড়া আধা কাপ,
জয়ত্রী গুঁড়া সিকি চা চামচ।

যেভাবে তৈরি করবেন:
মাংসের সঙ্গে পিঁয়াজ বাদে সব মসলা মাখিয়ে নিন। ফ্রাইপ্যান কিংবা কড়াইতে তেল দিয়ে গরম করে অর্ধেক পিঁয়াজ দিয়ে লাল করে মাখানো মাংস দিয়ে নাড়ুন। ১কাপ করে পানি দুইবারে দিয়ে মাংস সিদ্ধ করুন। সিদ্ধ হয়ে গেলে এবার কড়াইয়ের মাঝখানের মাংস সরিয়ে পিঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে মাখা মাখা অবস্থায় নামিয়ে পরিবেশন করুন।

গাঁজরের_হালুয়া
24/11/2019

গাঁজরের_হালুয়া

গাঁজরের_হালুয়া

যা যা লাগবেঃ

_গাঁজর কুঁচি (আধা কেজি)
_দুধ (১ লিটার)
_চিনি (স্বাদমত)
_কাজুবাদাম ও কিসমিস (কয়েকটি)
_ঘি

যেভাবে বানাবেনঃ

১। প্রথমে দুধ ভালো করে জ্বাল দিয়ে ঘন করে নিন।
২। এরপর পাত্রে মিহি গাঁজর কুঁচি দিয়ে দিন ও ভালো করে নাড়ুন।
৩। এবারে চিনি দিন ও ভালো করে নাড়ুন।
৪। ঘন হয়ে আসলে ঘি দিয়ে আঁচ কমিয়ে দিন।
৫। ক্রমাগত নাড়তে থাকুন।
৬। একেবারে ঘন হয়ে আসলে নামিয়ে কাজুবাদাম, কিসমিস ইত্যাদি দিয়ে দিন ও নিজের মত করে সাজিয়ে পরিবেশন করুন।

বিরিয়ানীর নানা পদ
23/11/2019

বিরিয়ানীর নানা পদ

------------------------
বিশেষ দ্রষ্টব্য : এরকম মজাদার রেসিপি পেতে আমাদের সাথেই থাকুন । রেসিপি ভাল লাগলে নিজের টাইমলাইনে শেয়ার করে রাখুন এবং আপনার বন্ধুদের কে পেইজটি Invite করুন নিজে রান্না শিখুন অপরকেও শিখতে সাহায্য করুন । পেইজের পোস্টগুলোতে লাইক কমেন্ট করে এক্টিভ থাকুন তা না হলে নতুন রেসিপি আপনাদের Timeline এ যাবে না । Stay with us Thank you All members :)

12/06/2019

আচারী মুরগি রান্না ! !! !!!

11/06/2019

আলু দিয়ে মুরগির মাংস ¦

10/06/2019

ঐতিহ্যবাহী মশলাই আলু গোশত্ ¦

10/06/2019

ডিম দিয়ে বেগুন বাহার রেসিপি |

ভর্তার যত পদ
08/06/2019

ভর্তার যত পদ

------------------------
বিশেষ দ্রষ্টব্য : এরকম মজাদার রেসিপি পেতে আমাদের সাথেই থাকুন । রেসিপি ভাল লাগলে নিজের টাইমলাইনে শেয়ার করে রাখুন এবং আপনার বন্ধুদের কে পেইজটি Invite করুন নিজে রান্না শিখুন অপরকেও শিখতে সাহায্য করুন । পেইজের পোস্টগুলোতে লাইক কমেন্ট করে এক্টিভ থাকুন তা না হলে নতুন রেসিপি আপনাদের Timeline এ যাবে না । Stay with us Thank you All members :)

Address

Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when K and Z - Healthy Kitchen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category