ICT HUT

ICT HUT

Share

"Where success is the only option." One of the best ICT Teaching center at muksudpur upazila...

28/04/2025
08/01/2023

2017

06/01/2023

প্রথম যেদিন ব্যাংক জবের জন্য ইন্টারভিউ দিতে গেলাম।আমাকে প্রশ্ন করা হল, "পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? ", আমি মনে মনে বললাম কেনো স্যার সূর্যে কি ব্যাংকের একটি শাখা খুলবেন? আমি ব্যাংকে জব করব অথচ আমাকে জানতে হবে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত।আমার জ্ঞানের পরিধী তখনি মিলবে যখন আমি গড়গড় করে বলে দিতে পারব কোনটা ডেবিটের ঘরে বসবে আর কোনটা ক্রেডিটের ঘরে বসবে। ইন্টারভিউর স্যার আমাকে বলল,পারছেন না? আচ্ছা বলুন, একটা মানুষের AIM IN LIFE কি হওয়া উচিত?।আমি বললাম, স্যার একটা মানুষের AIM IN LIFE হওয়া উচিত মোটা অংকের বেতন আর চিকন নারী।মানুষের বেতন চাই মোটা আবার বউ চাই চিকন। তখন স্যার আমাকে বের হয়ে যেতে বললেন। আমি বললাম স্যার আপনি কি জানেন, চাঁদ থেকে সূর্যের দূরত্ব কত?, স্যার আমার দিকে হা করে তাকিয়ে রইলেন....

আমি বের হয়ে গেলাম। রাস্তায় হাঁটছি, মাথার উপর সূর্য ঘুরপাক খাচ্ছে, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?।
ছোট বেলায় ক্রিকেট খেলতে ভালো লাগতো পড়তে ভালো লাগতো না। বাবা পাশের বাড়ির ছেলেকে দেখিয়ে বলতেন, দেখ ছেলেটা বিকেল বেলায় ও উপন্যাসের বই নিয়ে বসে আছে, জ্ঞান অর্জন করছে। কেই বা জানতো ছেলেটা তখন চটি বই পড়তো। এটাই তার উপন্যাস পড়া....

আমার বন্ধু হাবীব ভালো ক্রিকেট খেলতে পারতো। কিন্তু এখন হাবীব কোনো এক অফিসের ম্যানেজার হয়েছে। হাবীব যদি ক্রিকেট খেলার সাথে লেগে থাকতো, আমি শিওর সে আজকে সাকিব অল হাসান হয়ে যেত।কি আর করার, তবে হাবীবের বউটা সাকিব অল হাসানের বউয়ের থেকেও সুন্দরী..
জীবনে অনেক কষ্ট করেও পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাইনি, পড়েছি প্রাইভেটে। সবাই বলত ফার্মের মুরগী। যেনো দেশের সেরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই মেধাবী আর বাকি সব মূর্খ্যের বাচ্চা।

ভুল করেছি মুখস্থ করিনি, আজ যদি ১০০টি দেশের মুদ্রার নাম মুখস্ত করে ফেলতাম,BCS এর সব বই মুখস্ত করে ফেলতাম তাহলে আজকে জাতির সূর্য সন্তান BCS ক্যাডার হতে পারতাম। চাকরীর জন্য সূর্যের দূরত্ব না জেনে এভাবে রাস্তায় রাস্তায় ঘুরতে হত না।কোথায় পাঠক, কোথায় লেখক,আমিইতো সেরা!!

ছোটবেলায় স্কুলের এক স্যার বলত, জহির রায়হানের মত হবে,জাহানারা ঈমামের মত হবে আর আমরা বড় বড় চোখ করে আগ্রহ দেখিয়ে স্যারের কথা শুনতাম আর স্বপ্ন দেখতাম জহির রায়হানের মত হব জাহানারা ঈমামের মত হব। কিন্তু ভাগ্য ভালো জহির রায়হান বা জাহানারা ঈমামের মত হইনি। সমাজ তো আর জহির রায়হান আর জাহানারা ঈমামকে চিনে না। সমাজে হিরো আলম,চোর সিদ্দিক, টিকটকার অপুভাই, মানিক মিয়া, মামুন,পরীমনি এদের নিয়েই মাতামাতি হয়, কোনো মুক্তিযুদ্ধাকে নিয়ে মাতামাতি হয় না।

কোথায় জহির রায়হান কোথায় জাহানারা ঈমাম........

~Ataur Shusmoy

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Muksudpur College More
Dhaka