Uttara Town College Crush & Confession

Uttara Town College Crush & Confession Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Uttara Town College Crush & Confession, College & University, Sector 6, Dhaka.

21/08/2026

আসসালামু আলাইকুম
🚨 জরুরি মানবিক সাহায্যের আবেদন 🚨
একটি অসহায় পরিবারের বাবা-মা দুজনই মারা গেছেন।
ছোট ছোট তিন টা বাচ্চা রয়েছে যা চাকরি করার মতো হয় নি। তাদের বাড়ি নোয়াখালীতে। একমাত্র থাকার আশ্রয়টুকুও ভয়াবহ বন্যায় ভেঙে গেছে। 😢
আজ তারা সত্যিই অসহায়—মাথা গোঁজার মতো নিরাপদ একটি জায়গাও নেই।
মানবিকতার জায়গা থেকে যার যতটুকু সামর্থ্য, দয়া করে এগিয়ে আসুন। আপনার সামান্য সহযোগিতাও তাদের জন্য অনেক বড় সহায়তা হতে পারে। 🤲
দয়া করে পোস্টটি শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন।
আল্লাহ আপনাদের প্রত্যেকের উত্তম প্রতিদান দিন। ❤️🤲
বিকাশ / নগদ
01805214965

Confession — Samia Nusrat 💜Session: 24–25 | English Departmentপ্রথম পরীক্ষার দিন, পরীক্ষার হলে তোমাকে প্রথম দেখেছিলাম।সে...
17/08/2026

Confession — Samia Nusrat 💜
Session: 24–25 | English Department

প্রথম পরীক্ষার দিন, পরীক্ষার হলে তোমাকে প্রথম দেখেছিলাম।
সেদিনই যেন অজান্তে তোমার প্রতি একটা ভালো লাগা জন্ম নিয়েছিল।

চারপাশে কত মানুষ ছিল, অথচ আমার চোখটা কেন জানি বারবার তোমার দিকেই আটকে যাচ্ছিল।
তারপর থেকে প্রতিটা দেখাই যেন একটু বেশি ভালো লাগার কারণ হয়ে দাঁড়িয়েছে। 🤍

আর পরীক্ষা শেষ হলে তুমি যেভাবে দ্রুত বের হয়ে যাও,
একটু দাঁড়িয়ে থাকা যায় না? 😭
কিছু মানুষকে হয়তো বেশি সময় দেখার প্রয়োজন হয় না,
শুধু কয়েক মুহূর্ত দেখলেই মনটা ভালো হয়ে যায়।

হয়তো তুমি জানো না,
কিন্তু আমার জীবনের প্রথম ভালো লাগার গল্পটা শুরু হয়েছিল তোমাকে দেখেই। ❤️‍🩹

— একজন নীরব ভালো লাগা 💌

প্রিয় বিথী, আজকে আপনার জন্মদিন (১৬ আগষ্ট)।  আপনার মন কেমন আছে আজ?  জানেন, প্রথম যেদিন দেখি সেইদিন আপনাকে অন্যসবার মতো সা...
17/08/2026

প্রিয় বিথী,

আজকে আপনার জন্মদিন (১৬ আগষ্ট)। আপনার মন কেমন আছে আজ? জানেন, প্রথম যেদিন দেখি সেইদিন আপনাকে অন্যসবার মতো সাধারণ ই মনে হয়েছিলো। সাধারণ একটা পিচ্চি শুকনা মেয়ে । কিন্তু.......
মানুষ নাকি চেহারার প্রেমে পরে, মনের প্রেমে পরে, কথার প্রেমে পরে৷ কিন্তু আমি আপনার ব্যক্তিত্বের প্রেমে পরে গেছিলাম। আপনার চঞ্চল স্বভাব, বন্ধুত্বপূর্ণ আচরণ, সাহায্য করার মন-মানসিকতা এইসবে আমি আরো ডুবে গেছি আপনার মধ্যে৷
জানেন, আপনাকে শাড়ি পরার থেকে থ্রি-পিচের খোলা চুলে অপরূপ লাগে৷ আপনার কোকড়া চুলগুলো আমার অনেক প্রিয় ছিলো। চেঞ্জ কেনো করতে গেছেন? যদিও এখন যে অপ্রিয় হয়ে গেছে এমন না৷ তবে ওইটা আপনার সিগনেচার স্টাইল ছিলো৷

আমার একটা প্ল্যান আছে৷ আপনার সাথে একদিন আমি টং দোকানের দুধচা ডেটে যেতে চাই৷ তারপর আপনার সাথে হাটতে চাই অনেকক্ষণ দুইজন পাশাপাশি। আপনার জন্য বেলিফুলের একটা মালা আনতে চাই আপনার চুলের খোপায় বেধে দেওয়ার জন্য৷ আচ্ছা আপনার কি বেলিফুল পছন্দ নাকি অন্যকোনো ফুল? কোনো একদিন মন খারাপের দিনে আপনার সাথে এইসব করে আপনার মন ভালো করে দিতে চাই৷
জানি কখনো পসিবল হবে না৷ কারণ কখনো আমি আপনার সামনে আসবো না৷ আপনাকে পাওয়ার সাধ্য এই জনমে আমার হবে না কখনো। আপনি অন্য কাউকে পছন্দ করেন হয়তো৷ আমি ৩য় পক্ষ হয়ে কখনো আসবো না আপনার আর আপনার পছন্দের মধ্যে৷ কখনো এইভাবে কনফেশন দিবো ভাবি নাই, আদৌও জানি না এই লিখাটা আপনার পর্যন্ত পৌছাবে কিনা, বা পৌছালেই আপনার অনূভুতি কি হবে এইসবও জানতে পারবো না৷ হয়তো অন্য কেউ যারা পড়বে, তারা মজা নিবে, বা আপনার ফ্রেন্ডরাও মজা নিতে পারে, কিংবা আপনিও হয়তো৷ তবে আপনার এই জন্মদিনে এবং কনফেশন দিনে আমি চাই, আপনি সবসময় ভালো থাকে, হাসিখুশি থাকেন, সেইটা শুধু মানুষকে দেখানোর গুলো না, নিজের মন থেকে ভালো থাকেন ৷

ইতি,
আপনার চেনা কিন্তু অজানা কেউ

17/08/2026

ঠিক আছে সরাসরি বললাম পিছনের আপুটারে ভাল্লাছে😃

প্রিয় রাকিবুল,কিছু মানুষকে প্রথম দেখাতেই কেন যেন মনে হয় এই মানুষটাকে আগে কোথাও দেখেছি,হয়তো কোনো অসমাপ্ত গল্পে,হয়তো কোনো ...
14/08/2026

প্রিয় রাকিবুল,

কিছু মানুষকে প্রথম দেখাতেই কেন যেন মনে হয় এই মানুষটাকে আগে কোথাও দেখেছি,
হয়তো কোনো অসমাপ্ত গল্পে,হয়তো কোনো অচেনা কবিতার লাইনে।তোমাকে দেখার পর থেকে ভার্সিটির ভিড়টাও কেমন যেন আলাদা লাগে।কথা হয়নি, পরিচয়ও নেই—তবুও তোমাকে দেখলেই মনের ভেতর অদ্ভুত এক ভালো লাগা জন্ম নেয়। জানি না এটা ক্রাশ, নাকি নিঃশব্দে শুরু হয়ে যাওয়া কোনো গল্পের প্রথম পৃষ্ঠা। তুমি কি জানো, তোমাকে দেখলেই কারও মন একটু বেশি সুন্দর হয়ে যায়? 🌸

প্রিয় কবি সাহেব,তোমার প্রশংসার প্রতিটি স্পর্শে হৃদয় যেন এক অপরিচিত অনুরাগে শিউরে ওঠে। তোমার কণ্ঠের সুর, কবিতার গভীরতা আর...
08/08/2026

প্রিয় কবি সাহেব,
তোমার প্রশংসার প্রতিটি স্পর্শে হৃদয় যেন এক অপরিচিত অনুরাগে শিউরে ওঠে। তোমার কণ্ঠের সুর, কবিতার গভীরতা আর মিষ্টি বাচিক শৈলী আমার নির্ঘুম রাতগুলোকে এক গভীর আবেশে জড়িয়ে রাখে। খোদা তোমাকে শুধু অপার রূপ আর প্রতিভাই দেননি, অনন্য এক মন দিয়েছেন—যার ছোঁয়ায় অনায়াসে যেকোনো মন কাচের মতো গলে যায়।

​দূরত্ব হাজার মাইলের হোক না কেন, তোমার প্রতিটি সৃষ্টি আমার হৃদস্পন্দনের খুব কাছাকাছি থাকে। এই ভালোলাগা, এই সুপ্ত অনুভূতিগুলোকে আমি নিঃশব্দে ভালোবাসায় রূপ দিয়েছি। তুমি আছো বলেই আমার কল্পনার জগৎ এত রঙিন, এত প্রেমময়। অনন্তকাল এভাবেই আমার অনুভূতির ক্যানভাসজুড়ে থেকো—খুব ভালোবাসায়, ভীষণ আদরে।

প্রশংসার প্রতিটি শব্দ যখন হৃদয় ছুঁয়ে যায়, তখন প্রকাশের ভাষা রূপ নেয় এক চিরন্তন স্মারকে। তোমার অতুলনীয় সৃজনশীলতা, সাহিত্যবোধ এবং সুরের স্পর্শে কবিতা ও গানকে জীবন্ত করে তোলার অপূর্ব ক্ষমতা সত্যিই মুগ্ধ করে আমাকে। শুধু অসাধারণ প্রতিভাই নয়, একজন মানুষ হিসেবে তোমার বিনয়, গভীর মূল্যবোধ এবং অনন্য ব্যক্তিত্ব আমাকে অনুপ্রাণিত করে।

​তোমার কাজের প্রতি এই নিষ্ঠা ও শিল্পমনস্কতা আমার হৃদয়ে এক বিশেষ স্থান করে নিয়েছে। শৈল্পিক অবদানের জন্য তোমার প্রতি রইল আন্তরিক ভালোবাসা এবং হৃদয়ের গভীর থেকে শুভকামনা। তোমার এই সুর ও সৃষ্টিশীলতার আলো ছড়িয়ে পড়ুক চারিপাশে, দীপ্তময় হয়ে উঠুক আগামী দিনগুলো।

ইতি তোমার নাম না জানা অরবিকা।

তোমাকে দেখে বুঝলাম, কিছু মানুষকে আলাদা করে সুন্দর বলতে হয় না… তাদের উপস্থিতিটাই যথেষ্ট। এত মানুষের মাঝে তোমাকেই কেন যেন ...
07/08/2026

তোমাকে দেখে বুঝলাম, কিছু মানুষকে আলাদা করে সুন্দর বলতে হয় না… তাদের উপস্থিতিটাই যথেষ্ট।
এত মানুষের মাঝে তোমাকেই কেন যেন বারবার চোখ খুঁজে নেয়। তোমার personality attitude, look, আর ওই calm vibeটা একদম অন্যরকম।
হয়তো তুমি জানো না, কিন্তু তোমাকে দেখার পর থেকেই ধীরে ধীরে feelings টা আরো বেড়ে যাচ্ছে।
তোমার সাথে কথা বলার ইচ্ছেটা প্রতিদিন একটু একটু করে বাড়ছে।
সত্যি বলতে, তোমাকে ভালো লাগাটা sudden না… এটা আস্তে আস্তে হওয়া একটা feeling, যেটা এখন আর ignore করতে পারছি না। 🖤
তুমি যখন ফুটবল খেলতে গিয়ে স্টোরি দাও ওফফফস সেগুলো 🥺🥺🥺
খুজে নিও আমায় প্রিয়।
তোমার ক্লাস এর কেউ একজন 😊😊

07/08/2026

পোস্ট ভিডিও চলমান থাকবে

পেইজের মডারেটর হতে আগ্রহী তারা ইনবক্স করুন ধন্যবাদ

02/08/2026

একদিন এই ক্যাম্পাস ছাড়তে হবে, তাই প্রতিটি মুহূর্ত উপভোগ করছি। 🥹❤️

আপনারা সবাই আমার জন্য একটা করে মেয়ে দেখবেন যে মেয়েটা বেশি সুন্দর হবে ওই মেয়েটাকে বিয়ে করবো ।🙃কোন মেয়ে সুন্দরী মেনশন ...
27/07/2026

আপনারা সবাই আমার জন্য একটা করে মেয়ে দেখবেন যে মেয়েটা বেশি সুন্দর হবে ওই মেয়েটাকে বিয়ে করবো ।🙃
কোন মেয়ে সুন্দরী মেনশন করুণ 😃

Address

Sector 6
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Uttara Town College Crush & Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share