Learn English Like Native Speaker

Learn English Like Native Speaker Learn and practice spoken English online with an easy-to-use website. Improve your English vocabulary

আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি শোয়েব হোসেন, engln.com এ আপনাকে স্বাগতম । মোটামুটি আমাদের সবার-ই, আকাঙ্ক্ষা বা, চেষ্টা থাক...
20/10/2023

আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি শোয়েব হোসেন, engln.com এ আপনাকে স্বাগতম । মোটামুটি আমাদের সবার-ই, আকাঙ্ক্ষা বা, চেষ্টা থাকে, American, বা British দের মত করে, বা প্রায় তাদের মত করে, ইংলিশে কথা বলা । লক্ষ্য perfect হওয়া নয়, কথা বলার সময়, সহজে ইংলিশ বুঝা, এবং fluently, ইংলিশে, কথা বলতে সক্ষম হওয়া । আমরা অধিকাংশই, বিশ্বাস বা ধারণা করি যে, American বা British রা, অর্থাৎ native English speaker রা, অনেক দ্রুত, বা fast ইংলিশ বলে থাকে । আমাদের এই ধারণা, বা বিশ্বাসটি, মোটেও সত্য নয় । যেমন,
I am going to teach you how to speak English.
এই sentence টি, কত বার পড়লে, আপনি American বা British দের মত করে সাউন্ড এবং, দ্রুত সময়ে, বলতে পারবেন ? ভিডিওটি pause দিয়ে, চেষ্টা করুন।
সমস্যা নেই, আমি আপনাকে দেখাবো, তার আগে
আমি আপনি সাধারনত যেভাবে বলে থাকি, তাতে সময় কি পরিমান লাগে, চলুন দেখা যাক, I am going to teach you how to speak English. এক্ষেত্রে আমাদের সময় লাগলো ৩ থেকে সাড়ে ৩ সেকেন্ড
এখন আমরা দেখবো, American বা British রা কিভাবে, এটি বলে, একটু মনোযোগ দিয়ে শুনুন- মানা ঠিচু হাডা স্পি খিংলিশ
এক্ষেত্রে সময় লাগলো দের থেকে ২ সেকেন্ড
অর্থাৎ আমাদের ১ থেকে দের সেকেন্ড সময় বেশি লাগলো

American বা British রা, কথা বলার সময়, ৩টি বিষয়, follow করে থাকে, যদিও তারা বিষয়গুলো, তাদের অজান্তে করে থাকে । ১ নাম্বার, তারা, word এর সাথে, word কে connect করে । ২ নাম্বার, তারা, প্রত্যেক content word এর একটি syllable কে, উচ্চস্বরে উচ্চারন করে । এবং ৩ নাম্বার, তারা function word গুলোকে, দ্রুত উচ্চারন করে থাকে ।
চলুন উপরের sentence টিই native speaker দের মত করে, আমরা বলার চেষ্টা করি
Native রা যেভাবে বলে – I am going to এটাকে তারা বলবে I’m gonna অথবা I am going to কে তারা বলবে umana অথবা I am going to কে তারা, আরও শর্ট করে বলবে mana = মানা
এবং teach you কে তারা বলবে ঠিচু নট টিচ ইউ এবং how to কে তারা বলবে হাডা নট হাউ টু এবং speak English কে তারা বলবে স্পি খিংলিশ নট স্পিক ইংলিশ অর্থাৎ I am going to teach you how to speak English তারা বলবে mana teach you hada spea kenglish = মানা ঠিচু হাডা স্পি খিংলিশ
আরও কিছু উদাহরন দেখা যাক, এই word গুলো American বা British রা যেভাবে বলে, সেভাবে আমি আপনি বলতে পারি কি?
আমি আপনি সাধারনত বলে থাকি Beautiful, Better, Party, Center, memory, Out of the field, Identification, Potato
সত্যিকার অর্থে American বা British দের সাথে তুলনা করলে, আমরা সব গুলো শব্দের উচ্চারন-ই ভুল করেছি
American বা British রা উক্ত শব্দগুলোকে এভাবে বলে থাকে beaudiful, be-der, pardy, cener, momry, ouda the box, indenification, potaido

এখানে বিউটিফুলকে বিউডিফুল বলার কারন হলো, নিয়ম অনুযায়ী ২টি vawel এর মাঝে যদি t সাউন্ড আসে এবং ঐ t সাউন্টি যদি stress syllable না হয় তাহলে t না হয়ে সাধারন d হয়ে থাকে তাই ওয়াটার হবে ওয়াডার, বেটার হবে বেডার
এখন সেন্টারকে সেনার বলার কারন হলো, নিয়ম অনুযায়ী nt এর পরে যদি vowel সাউন্ড আসে তাহলে ঐ nt এর পরের t রিমুভ বা delete হয়ে থাকে, তাই সেন্টার হবে ছেনার এবং একইভাবে indentification হবে indenification, internet হবে inernet
এখানে out of the box কে আউডাদা বক্স বলার কারণ হলো 4টি শব্দকে connect করে একটি শব্দে পরিনত হয়েছে ।
আমরা যদি একটু ব্যাখ্যা করে দেখি
Out of কে কানেক্ট করে আউটভ । তবে আমরা আগেই জেনেছি t এর আগে পরে vowel আসলে উক্ত t এর sound হবে d
তাহলে out of হবে আউডভ
কিন্তু of এর নিয়ম অনুযায়ী of কে ৩ভাবে উচ্চারন করা যায় । তার মধ্যে ১টি হলো of এর পরে যদি consonant sound আসে তাহলে of এর উচ্চারন হয় আ
সুতরাং আউডভ হবে আউডা
অতএব out of the field এর উচ্চারন হবে আউডাদা ফিল্ড ।
মজার বিষয় হলো out of the field এর মধ্যে ২ টি হলো content word তাহলো out ও field যা loader, longer এবং stress হবে এবং ২ টি হলো function word তাহলো of ও the যা দ্রুত হবে।
তাই out of the field এর উচ্চারন হবে আউডাদা ফিল্ড ।
সুতরাং আপনি যদি Native English speaker দের মত করে অর্থাৎ American বা British দের মত করে, বা প্রায় তাদের মত করে, ইংলিশে কথা বলতে চান, শুধু কথা বলাতে চাওয়াই নয়, আপনি যদি Native English speaker দের কথা clearly বুঝতে চান, তাহলে অবশ্যই আপনাকে, এই নিয়মগুলো জানতে হবে । নিয়মগুলো জানতে হয়তো আপনার সর্বোচ্চ ১ সপ্তাহ বা ২ সপ্তাহ সময় লাগতে পারে ।
আর আপনি যদি এই নিয়মগুলো না জানেন, তাহলে বছরের পর বছর চেষ্টা করেও Native English speaker দের মত করে ইংলিশে কথা বলা অথবা Native English speaker দের কথা clearly বুঝতে পারা সম্ভব নয় ।
এখন প্রশ্ন হলো, এই নিয়মগুলো, কোথা থেকে শিখতে পারবো ? ইন্টারনেটের যুগে, আপনি চাইলে YouTube, বা Google থেকে, শিখে নিতে পারবেন । তবে সেক্ষেত্রে, আপনার বছরের পর বছর, সময় লেগে যেতে পারে । কারণ আমি, ভারত, পাকিস্তানসহ, বাংলাদেশের শত শত YouTube চ্যানেল, বা বই, খোজাখুজি করে, এই ধরনের নিয়মগুলো খুজে পাইনি । যেখানে আমাকে আপনাকে Speaking বা Listening এর নিয়মগুলো শিখাবে ।
আমাদের এই বইটি কালেক্ট করে আপনি খুব সহজেই English Speaking, এবং Listening এর নিয়মগুলো শিখে নিতে পারবেন । অথবা https://engln.com/ ওয়েবসাইটে গিয়েও, নিয়মগুলো ফ্রিতে শিখতে পারবেন, সেই সাথে চাইলে https://engln.com/ থেকে, বইটির PDF, বা Hard Copy, অর্ডার করতে পারবেন । আল্লাহ হাফেজ।

Address

Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when Learn English Like Native Speaker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share