24/05/2026
TEMS Academy of Olympiad Math & Science-এর পক্ষ থেকে ৬৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO 2026)-এর জন্য নির্বাচিত বাংলাদেশ গণিত দলের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। 🇧🇩✨
তোমাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও গণিতের প্রতি ভালোবাসা আজ বাংলাদেশকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার গৌরব এনে দিয়েছে। আমরা বিশ্বাস করি, তোমরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য আরও বড় সাফল্য বয়ে আনবে।
বিশেষ শুভকামনা রইলো দলনেতা, উপদলনেতা ও সংশ্লিষ্ট সকল কোচ এবং আয়োজকদের প্রতিও, যাদের নিরলস প্রচেষ্টায় বাংলাদেশের গণিত অঙ্গন প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছে।
চীনের সাংহাইয়ে অনুষ্ঠিতব্য IMO 2026-এ বাংলাদেশ দলের জন্য রইলো অনেক অনেক শুভকামনা।
গণিতের জয় হোক। ❤️🇧🇩
—
TEMS Academy of Olympiad Math & Science
12/05/2026
আলহামদুলিল্লাহ 🥰 (01.05.2026)
এই বছরও 6th NDC National Math Festival 2026–এ TEMS Academy of Olympiad Math & Science Education Partner হিসেবে যুক্ত থাকতে পেরে আমরা সত্যিই গর্বিত ও আনন্দিত।
ফেস্টিভ্যালে আমাদের স্টলে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, আগ্রহ এবং ভালোবাসা আমাদের অত্যন্ত অনুপ্রাণিত করেছে। সারাদিনজুড়ে স্টলে যে প্রাণচাঞ্চল্য ও উচ্ছ্বাস ছিল, তা সত্যিই ছিল অসাধারণ এক অভিজ্ঞতা। ❤️
গত ২ বছর ধরে আমাদের পাশে রেখে এত বড় একটি প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য নটর ডেম কলেজের Math Club–এর পুরো কমিটির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তাঁদের আন্তরিক পরিশ্রম, সুন্দর ব্যবস্থাপনা ও সুশৃঙ্খল আয়োজন নিঃসন্দেহে এবারের NDC National Math Festival–কে এখন পর্যন্ত তাঁদের অন্যতম সেরা একটি প্রোগ্রামে পরিণত করেছে।
আমরা আশা করি, ভবিষ্যতেও এভাবেই একসাথে গণিতচর্চা ও শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করে যেতে পারবো। 💙
27/04/2026
গর্বের মুহূর্ত 🥰🥰
২৬তম এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াড (APhO) ২০২৬-এর জন্য ৮ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ মে থেকে ২৫ মে দক্ষিণ কোরিয়ার বুসানে এই আন্তর্জাতিক আয়োজন অনুষ্ঠিত হবে ।
অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছি, আমাদের TEMS Academy of Olympiad Math-এর শিক্ষার্থী এইচ এম সুহাইল সিফাত বাংলাদেশ দলের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে।
এটি শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, বরং সমগ্র দেশের জন্য একটি গর্বের অর্জন। আমরা তার এই সাফল্যে ভীষণ আনন্দিত।
সবার কাছে দোয়া কামনা করছি বাংলাদেশ দলের সকল সদস্যের জন্য, এবং বিশেষভাবে সুহাইল সিফাতের জন্য, যেন তারা আন্তর্জাতিক মঞ্চে দেশের সুনাম বয়ে আনতে পারে।
এছাড়াও Bangladesh Physics Olympiad (BdPhO) কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানাই, এমন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমাদের দেশের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য।
উল্লেখ্য, এই Regional Round-এ আমাদের ক্লাব থেকে ৫৫ জন বিজয়ী হয়েছে, যা এখন পর্যন্ত আমাদের সর্বোচ্চ অর্জন।
🇧🇩
23/04/2026
মাত্র ৬ ঘণ্টা বাকি!
6th NDC National Math Festival 2026–এ অংশ নেওয়ার শেষ সুযোগ এখনই।
TEMS Academy of Olympiad Math গর্বের সাথে এই আয়োজনের Education Partner হিসেবে যুক্ত রয়েছে।
আমাদের অভিজ্ঞতায়, BdMO–এর পর দেশের অন্যতম সেরা ও সবচেয়ে মানসম্মত গণিত উৎসব এটি।
যারা এখনো রেজিস্ট্রেশন করোনি—
এখনই দেরি না করে সম্পন্ন করে ফেলো। এই সুযোগ মিস করার মতো না।
📅 Registration Deadline: April 23, 2026
⏰ Time: 11:59 PM
🔗 Register Now: https://nmf.ndmcbd.org/
সময় কিন্তু আর অপেক্ষা করবে না—
Will you take the challenge, or let it slip away?
TEMS Academy of Olympiad Math
20/04/2026
আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের একটি মুহূর্ত।
6th NDC National Math Festival 2026–এর Education Partner হিসেবে যুক্ত হতে পেরে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ Notre Dame Math Club–এর প্রতি।
উল্লেখ্য, গতবারও আমরা এই আয়োজনের সাথে পার্টনার হিসেবে যুক্ত ছিলাম। আমাদের অভিজ্ঞতায়, BdMO–এর পর NDC Math Club–এর এই প্রোগ্রামটি দেশের অন্যতম সেরা ও সবচেয়ে সুন্দরভাবে আয়োজনকৃত গণিত উৎসব।
সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি—
যারা এখনো রেজিস্ট্রেশন করোনি, দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করে ফেলো।
📅 রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ২৩ এপ্রিল, ২০২৬
⏰ সময়: রাত ১১:৫৯ মিনিট
🔗 Register Now: https://nmf.ndmcbd.org/
তাই দেরি না করে সুযোগটি কাজে লাগাও।
এই আয়োজনের সার্বিক সফলতা কামনা করছি এবং সকল অংশগ্রহণকারীদের জন্য রইল আন্তরিক শুভকামনা।
TEMS Academy of Olympiad Math & Science
31/03/2026
Alhamdulillah! 💕💕
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, Bangladesh Physics Olympiad 2026 (Dhaka Regional Round)–এ TEMS Academy of Olympiad Math & Science থেকে মোট ৫৫ জন শিক্ষার্থী (A, B & C Category)–তে পুরস্কার অর্জন করেছে।
গত বছর যেখানে আমাদের ২৯ জন শিক্ষার্থী পুরস্কার পেয়েছিল, সেখানে এ বছর এই সংখ্যা ৫৫ জনে উন্নীত হয়েছে যা আমাদের জন্য অত্যন্ত গর্বের একটি অগ্রগতি।
বিশেষভাবে উল্লেখ্য,
🏆 Category A এবং Category B দুই ক্যাটাগরিতেই ১ম স্থান অর্জন করেছে আমাদের শিক্ষার্থীরা।
Math Olympiad–এর ব্যস্ততার কারণে সময়মতো এই সাফল্যের পোস্ট দেওয়া সম্ভব হয়নি, তবে আমাদের শিক্ষার্থীদের এই অর্জন সত্যিই প্রশংসনীয়।
এই অসাধারণ সাফল্যের জন্য আমাদের সকল শিক্ষার্থী, অভিভাবক এবং ট্রেইনারদের আন্তরিক অভিনন্দন।
এত সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য Bangladesh Physics Olympiad Committee–এর প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ। 🙏
সবাই আমাদের শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন, যেন তারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় সাফল্য অর্জন করতে পারে। 💕💕
TEMS Academy of Olympiad Math & Science
29/03/2026
Alhamdulillah! 🥰
রাশিয়ায় অনুষ্ঠিত ২২তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (IJSO 2025) এ বাংলাদেশের অসাধারণ সাফল্য ৬ জন শিক্ষার্থী, ৬টি ব্রোঞ্জ মেডেল 🥉
গর্বের সঙ্গে জানাচ্ছি, এই দলের ২ জন আমাদের TEMS Academy-এর শিক্ষার্থী Zahin ও Mahir, যারা দেশের জন্য ব্রোঞ্জ জয় করেছে।
তারা আমাদের Science Club-এর অনেক পুরোনো শিক্ষার্থী এবং দীর্ঘদিন ধরে আমাদের কাছেই বিজ্ঞান চর্চা করে আসছে। তাদের এই অর্জন আমাদের জন্য সত্যিই অত্যন্ত আনন্দ ও গর্বের।
তাদের নিষ্ঠা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
এত সুন্দর ও সুশৃঙ্খল আয়োজন না থাকলে এমন গৌরবময় অর্জন কখনোই সম্ভব হতো না। তাই BdJSO Committee–এর প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা।
অভিনন্দন Zahin ও Mahir ❤️❤️
অভিনন্দন টিম বাংলাদেশ 💕💕
বি: দ্র: Math Olympiad নিয়ে ব্যস্ততার কারণে পোস্টটি দিতে কিছুটা দেরি হয়ে গেছে।
29/03/2026
Alhamdulillah! 🥰
গতকাল আমাদের ক্লাবে মিষ্টি নিয়ে এসেছিল আমাদেরই একজন গর্বিত শিক্ষার্থী Rishan An Nafi, যে এ বছর Bangladesh Mathematical Olympiad (BdMO) National Round 2026–এ Champion of the Champions হয়েছে।
প্রকৃতপক্ষে এটি শুধু মিষ্টি নয় এটাই একজন মেন্টরের সবচেয়ে বড় প্রাপ্তি। একজন শিক্ষার্থীর সাফল্য, তার কৃতজ্ঞতা এবং তার এই ভালোবাসাই আমাদের পরিশ্রমকে সার্থক করে তোলে।
Rishan এর এই অসাধারণ অর্জনের পেছনে তার মেধার পাশাপাশি সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তার বিনয়, শৃঙ্খলা এবং মেন্টরদের প্রতি গভীর সম্মান ও শ্রদ্ধাবোধ। এই গুণগুলোই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।
TEMS Academy of Olympiad Math & Science এ আমরা শুধু গণিত শেখাই না, আমরা চেষ্টা করি একজন শিক্ষার্থীকে সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে যেখানে থাকে জ্ঞান, মূল্যবোধ এবং স্বপ্ন দেখার সাহস।
সবাই Rishan এর জন্য দোয়া করবেন, যেন সে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারে।
We are proud of you, Rishan!
29.03.2026
21/03/2026
🌙✨ Eid Mubarak ✨🌙
TEMS Academy of Olympiad Math & Science–এর পক্ষ থেকে সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক ঈদ মোবারক।
এই পবিত্র ঈদ আমাদের সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও অসীম কল্যাণ। আল্লাহ আমাদের সকলের ইবাদত কবুল করুন এবং আমাদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করে তুলুন।
Let this Eid inspire us to grow, learn, and achieve greater success together.
🌟 Stay blessed, stay safe, and keep shining!
— TEMS Academy of Olympiad Math & Science
20/03/2026
🏆 Dhaka Regional Math Olympiad 2026 🏆
Date: 24.01.2026 , Saturday
Alhamdulillah!
মহান আল্লাহর অশেষ রহমতে এ বছর Dhaka Regional Math Olympiad 2026-এ TEMS Academy of Olympiad Math & Science অসাধারণ সাফল্য অর্জন করেছে।
✨ আমাদের অর্জন:
🔹 Primary, Junior & Secondary—এই ৩টি ক্যাটাগরি মিলিয়ে
👨🎓 ৮০ জন নিয়মিত শিক্ষার্থী
👨🎓 ১১ জন সাবেক শিক্ষার্থী
➡️ মোট ৯১ জন শিক্ষার্থী পুরস্কার অর্জন করেছে!
এই সাফল্য আমাদের শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অভিভাবকদের নিরবচ্ছিন্ন সহযোগিতা এবং আমাদের trainers-দের আন্তরিক দিকনির্দেশনার ফল। ❤️
🎉 আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা Bangladesh Mathematical Olympiad (BdMO) Committee-কে—
এত সুন্দর, সুশৃঙ্খল ও অনুপ্রেরণামূলক আয়োজনের জন্য এবং দেশের গণিতপ্রেমী শিক্ষার্থীদের জন্য একটি অসাধারণ প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য।
🎉 অভিনন্দন আমাদের সকল বিজয়ীদের!
আর যারা এবার পারেনি—তোমরাও সমানভাবে প্রশংসার দাবিদার। চেষ্টা চালিয়ে যাও, InshaAllah তোমাদের সফলতার দিনও খুব শিগগিরই আসবে।
🚀 TEMS Family এগিয়ে যাচ্ছে আরও বড় লক্ষ্যের দিকে—
বি.দ্র.: National Math Olympiad-এর প্রস্তুতির ব্যস্ততার কারণে এই অর্জন নিয়ে পোস্ট দিতে কিছুটা দেরি হয়েছে।
15/03/2026
Alhamdulillah! 🌟
গতকাল আমাদের অফিসে এসে মিষ্টি নিয়ে হাজির হয়েছিল আমাদের গর্ব, Nabeeh Hossain! এটি সত্যিই আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের মুহূর্ত।
Nabeeh গত ৩ বছর ধরে ধারাবাহিকভাবে TEMS Academy–তে প্রশিক্ষণ নিচ্ছে। তার এই যাত্রাটি সত্যিই অনুপ্রেরণাদায়ক।
🔹 ১ম বছর (Class 3, BdMO National 2024): Champion of the Champions
🔹 ২য় বছর( Class 4, BdMO National 2025): Champion
🔹 ৩য় বছর( Class 5, BdMO National 2026): Champion of the Olympiad (Primary & Junior Category)
এবারের Bangladesh Math Olympiad 2026–এ সে আরও অর্জন করেছে মর্যাদাপূর্ণ Jamilur Reza Chowdhury Memorial Award।
শুধু তাই নয়, গতবছর সে
🏆 BdMSO National এ Champion of the Champions
🥉 IMSO( Malaysia) –তে Bronze Medal অর্জন করেছে।
তার এই ধারাবাহিক সাফল্য আমাদের জন্য অত্যন্ত গর্বের। Nabeeh–এর নিষ্ঠা, পরিশ্রম এবং গণিতের প্রতি গভীর ভালোবাসাই তাকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে।
সবাই Nabeeh–এর জন্য দোয়া করবেন, যেন সে ভবিষ্যতেও তার এই সাফল্যের ধারা বজায় রাখতে পারে এবং দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বড় অর্জন এনে দিতে পারে। 🌟
We are proud of you, Nabeeh!
— TEMS Academy of Olympiad Math & Science