21/09/2023
Kashbamajail Atahar Hossain High School
Kashbamajail Atahar Hossain High School is an academic institute located at Kashbamajail, Pangsha, Rajbari. Its institute code (EIIN) is 113328.
It was established on January 01, 1954. Kashbamajail Atahar Hossain High School
21/09/2023
04/05/2022
পুনর্মিলনী অনুষ্ঠানের আলোকসজ্জা।
04/05/2022
অনুষ্ঠানস্থলে আসার ম্যাপ
Kashbamajail Atahar Hossain High School
01716-336997
Kashbamajail Atahar Hossain High School · P8FV+5QG, Pangsha ★★★★☆ · School
04/05/2022
পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষের দিকে।
20/11/2021
পুনর্মিলনীতে অংশ নিতে রেজিষ্ট্রেশনের নিয়ম কানুনঃ
আপনারা নিশ্চয়ই জেনেছেন যে আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে কশবামাজাইল আতাহার হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সেই কাঙ্খিত মহামিলন-পুনর্মিলনী ২০২২ ( ইনশাআল্লাহ)। ১৫ নভেম্বর, ২০২১ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রিইউনিয়নের জন্য রেজিস্ট্রশন কার্যক্রম। সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি আনন্দের এই মেলায় শরীক হতে। রিইউনিয়ন উপলক্ষে স্যুভেনির বা স্মরনিকা ছাপা হবে। সেখানে বিভিন্ন ক্যাটেগরির লেখা আসবে যেমন গল্প, কবিতা, বিজ্ঞান ও গবেষনা ভিত্তিক রচনা। সেই সাথে যারা রেজিস্ট্রেশন করবে তাদের নাম, ব্যাচ, গ্রাম, পেশা, ফোন নাম্বার, ইমেইল এড্রেস ও ছবি ছাপা হবে। রেজিস্ট্রেশন ফি ৬০০ টাকা ধার্য্য করা হয়েছে। তাই বিকাশ, নগদ, কিংবা রকেটে টাকা পাঠানোর সাথে সাথে রেজিস্ট্রেশন কমিটিকে আপনার উক্ত ইনফরমেশন দিয়ে সহায়তা করবেন প্লিজ।
রেজিস্ট্রেশন পদ্ধতিঃ
★★★অনলাইন রেজিস্ট্রেশন★★★
১। প্রথম কাজ রেজিস্ট্রেশন ফি পাঠানো
কিভাবে ফি পাঠবেনঃ
যেহেতু টাকার পরিমান অল্প তাই মোবাইল ব্যাংকিং সবচেয়ে ঝামেলা বিহীন মাধ্যম।
*বিকাশে টাকা পাঠানোর জন্য জন্যঃ 01917714222 (মহিদুর রহমান হীরা-৮৫), 01703545229 (আশরাফুল আউয়াল-৯০), 01716339548 (কামরুজ্জামান সাচ্চু-৯৪), 01783848542 (ইমন আলী-২০১৪) । সবগুলো পারসোনাল।
*নগদ ব্যবহার করে টাকা পাঠানোর জন্যঃ
01716339548 (কামরুজ্জামান সাচ্চু), 01783848542 (ইমন আলী)। দুটোই পারসোনাল।
*রকেট ব্যবহার করে টাকা পাঠানোর জন্যঃ
017115894306 ( ডাঃ এম এ রশিদ-৮৪), 017163395481 ( কামরুজ্জামান সাচ্চু ) দুটোই পারসোনাল।
ব্যাংকে টাকা পাঠানোর জন্য
Account Name: The Platform of Ex-Students of Kashbamajail A.H.High School.
Account No:1091201000000163
United Commercial Bank Limited , Rajbari Branch
২। দ্বিতীয় কাজ হলো পেমেন্ট ইনফরমেশন এবং আপনার ব্যক্তিগত ইনফরমেশন রেজিস্ট্রেশন কমিটির কাছে পাঠানো। নীচে উল্লেখিত দুই পদ্ধতির যেকোনো একটা দিয়ে পাঠানো যাবে।
ক) Payment information (TrxID and Phone number)ঃ
(যে নাম্বার থেকে বিকাশ, নগদ, কিংবা রকেটে ৬০০ টাকা পাঠাবেন সেই ফোন নাম্বার এবং ট্রাকজ্যাকশন আইডি ; যেমন 01815435780 নাম্বার থেকে ১ম যে বিকাশ পেমেন্ট এসেছে তার TrxID হলো 8KF6LLYX7A . তাহলে পাঠাতে হবে 8KF6LLYX7A-01815435780. এটা যাচাই করে আমরা আপনার মেইলে রিসিপ্ট বা অনুষ্ঠানস্থলে প্রবেশের টিকেট পাঠাবো )
***বিকাশ, নগদ, কিংবা রকেটের মাধ্যমে টাকা পাঠানোর সময় আপনারা প্লিজ Reference এর ঘরে নিজের নামের সাথে SSC ব্যাচ লিখে দেবেন, তাহলে খুঁজে পেতে/ হিসাব রাখতে সুবিধা হবে।
খ) আপনার ব্যক্তিগত ইনফরমেশন যেমন আপনার নাম, ব্যাচ, গ্রাম, পেশা, ফোন নাম্বার, ইমেইল এড্রেস ও ছবি। এগুলো স্যুভেনিরে ছাপা হবে। তবে কেউ পেশা কিংবা ছবি দিতে না চাইলেও অসুবিধা নাই।
কিভাবে পাঠাবেন এই ইনফরমেশন বা তথ্য গুলোঃ
১) গুগল ফর্মঃ সবচেয়ে সহজ ও সুবিধাজনক পদ্ধতি হলো গুগল ফর্ম । এটাতে অটোমেটিক সব ইনফরমেশন রেকর্ড হবে। গুগল ফর্মের লিংকঃ
https://forms.gle/Z7yebHQhmdBi1zwK6
এই লিংকে ক্লিক করে সহজেই আপনি ইনফরমেশনগুলো টাইপ করে সাবমিট করতে পারবেন। যেকোন ডিভাইস থেকে রেজিস্ট্রেশন করতে ২/৩ মিনিট লাগবে। একজন একই মোবাইল থেকে অনেকের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।
অথবা
২)মোবাইল ফোনঃ যে ফোন নাম্বারে আপনি বিকাশ/নগদ/ রকেট দিয়ে টাকা পাঠাবেন সেই নাম্বারে sms দিয়ে আপনার নাম, ব্যাচ, গ্রাম, পেশা, ফোন নাম্বার, ইমেইল এড্রেস ও TrxID পাঠাবেন।
★★★অফলাইন রেজিস্ট্রেশন★★★
এছাড়াও কয়েকটি জায়গায় যেয়ে হাতে হাতে টাকা দিয়ে হার্ড কপি পুরণ করে রেজিস্ট্রেশন করে সাথে সাথে প্রবেশ টিকেট পেয়ে যাবেন। যেমন স্কুল, পাংশা, রাজবাড়ী, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম । এখানে দায়িত্বপ্রাপ্তদের নাম ও ফোন নাম্বার দেয়া হলো।
# বিদ্যালয়ের অফিস রুম (অসিত কুমার মন্ডল- 01718914127),
পাংশা ( শরিফুল হুদা সাগর- 01711873853 ), রাজবাড়ী ( ডাঃ এম এ রশিদ- 01711589430 ), রাজশাহী (প্রফেসর ড. কমল কৃষ্ণ বিশ্বাস -01741070992 ), চট্টগ্রাম (লুতফর রহমান রুকু- 01711735873) এবং ঢাকা (মহিদুর রহমান হীরা-01917714222, আশরাফুল আউওয়াল-01703545229, কামরুজ্জামান সাচ্চু- 01716339548)
**** অনলাইনে কিংবা অফলাইনে লেখা বা টাইপ ইংরেজিতে করলে ভালো হয়।
*প্রবেশ টিকেট দেখিয়ে অনুষ্ঠানের দিন সকালে একটা প্যাকেট বুঝে নিতে হবে যার মধ্যে থাকবে খাবারের কুপন, র্যাফেল ড্রর কুপন, টি-শার্ট, ক্যাপ ইত্যাদি।
এখন পর্যন্ত যারা রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছেন তাদের নামের লিস্ট দেয়া হলো। মাঝে মাঝে কমেন্টে নামের তালিকার স্ক্রিনশট দেয়া হবে।
আপনাদের সবাইকে দ্রুত রেজিস্ট্রেশন করার জন্য সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
Kashbamajail, Pangsa
Dhaka
7720
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |