15/05/2026
যেসব বিষয় সামনে রেখে চামড়া সংগ্রহ থেকে বিরত থাকার সিদ্ধান্ত।
বিস্তারিত পড়ুন ও বাস্তবতা বুঝুন।
জামিয়ার ছাত্র সংখ্য প্রায় দুই হাজার, তারমধ্যে প্রতিবছর চামড়া সংগ্রহের জন্য ছাত্র শিক্ষক মিলিয়ে প্রায় ৪০০ জন স্বেচ্ছাশ্রম দিয়ে থাকেন।
বাকিদেরকে ঈদের তিন চার দিন আগে ছুটি দিয়ে দেওয়া হয়।
যেসব এলাকায় চামড়া সংগ্রহ করার জন্য যাওয়া হয়ে থাকেঃ
মালিবাগ, মৌচাক, রূপগঞ্জ নারায়ণগঞ্জ, মগবাজার, নয়াটোলা, ডেমরা কোনাপাড়া, সায়দাবাদ ও সাইনবোর্ড এলাকা।
জামিয়ার আশপাশের নিজস্ব এলাকা চামড়া কালেকশনের জন্য যথেষ্ট উপযোগী না হওয়ায় দূরের এই এলাকাগুলোতে পিকআপ-ট্রাক ভাড়া করে ছাত্ররা চামড়া সংগ্রহের জন্য ঈদের দিন কষ্ট করত।
এতগুলো মানুষের অক্লান্ত পরিশ্রমের পরে সাধারণত প্রতিবছর চামড়া সংগ্রহ হতো ৫০০ থেকে ৬০০ এর মতো, এছাড়া ঈদের চার দিন আগে ছুটি হয়ে যাওয়ার পর ছুরি ধারানো, চিঠি বিলি করা, পোস্টার লাগানো, এলাকায় যেয়ে যেয়ে পরিচিত হওয়া ইত্যাদি কাজ তো আছেই।
✓ আয় ব্যয়
বিগত এক যুগ পর্যন্ত চামড়া বিক্রি বাবদ জামিয়ার আয় হচ্ছে সর্বোচ্চ সাড়ে চার লক্ষ টাকা।
আর ঈদের আগে তিন দিন চারশো মানুষের মাদরাসায় থাকা অবস্থায় খাওয়া দাওয়া, ঈদের দিন দুই বেলা অন্তত একটি গরু সহ মানসম্মত খাবার, সারাদিনের ট্রাক-পিকআপ ভাড়া, নাস্তার খরচ, চামড়া সংগ্রহের জন্য ভ্যান ভাড়া রিকশা ভাড়া ইত্যাদি সার্বিক ব্যয়ের পরে চামড়া কালেকশন থেকে অবশিষ্ট জামিয়ার আয় হিসেবে বাঁচতো এক থেকে দেড় লাখ টাকা।
এই দেড় লক্ষ টাকার জন্য এতগুলো মানুষের অক্লান্ত পরিশ্রম।
হ্যাঁ যদি চামড়ার মূল্য অনেক বেশি হতো তাহলে এত ব্যায়ের পরেও অন্তত একটা ভালো পরিমান জামিয়ার আয় অবশিষ্ট থাকতো।
এসব কিছু বিবেচনায় সিদ্ধান্ত হয়েছে চামড়া কালেকশন মূল্যবৃদ্ধি হওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
03/05/2026
এবছর ইনশাআল্লাহ জামিয়ায় “মুকাদ্দিমায় মুসলিম” এর দরস প্রদান করবেন হাটহাজারী মাদরাসার স্বনামধন্য সাবেক শিক্ষক বিদগ্ধ হাদিস বিশারদ মুফতি আব্দুল্লাহ নাজিব দা.বা.। (বগুড়া)
আগামীকাল ৪ই মে সোমবার থেকে ওনার দরস শুরু হবে, এছাড়াও উলুমুল হাদিস বিষয়ে উন্মুক্ত মুহাযারা থাকবে ইনশাআল্লাহ।
দরসের সময়ঃ
✓ মুকাদ্দিমা সহীহ মুসলিম (৩টি দরস)
= সকাল সোয়া ছয়টা থেকে সোয়া সাতটা
= বাদ মাগরিব থেকে সোয়া আটটা
= বাদ এশা সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা
✓ উলুমুল হাদিস বিষয়ে উন্মুক্ত মুহাযারা
= বাদ আছর থেকে মাগরিব পর্যন্ত।
✓ ইফতা বিভাগে لمعات التوجيه إلى صناعة التفقه والتفقيه
= বাদ যোহর দুপুর দুইটা থেকে তিনটা।
আগামীকাল সোমবার থেকে শুরু হয়ে সপ্তাহব্যাপী চলবে।
পরবর্তী শিডিউল আবার পরে জানানো হবে।
30/04/2026
মাসের শেষ বৃহস্পতিবার হিসেবে আজ মাসিক ইজতেমা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
আগামী মাসের ইজতেমার তারিখ ঈদুল আযহার ছুটিতে পড়ে যাওয়ায় আগামী ইজতেমা স্থগিত থাকবে।
তাই আহবাবগণ এই ইজতেমায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ।
22/04/2026
যদি না থাকতো এই মক্তব মাদরাসাগুলো
মুফতী মাহমুদুল হাসান সাহেব দা.বা.
নাজিম সাহেব হুজুর
কওমী মাদরাসার খেদমত ও বেতন কারো জন্য যথেষ্ট না হলে তিনি ব্যবসা বা অন্য যে কোন আয়ের উৎস গ্রহণ করতে পারেন।তবে অন্যদের কে এই খেদমত ছেড়ে যেতে উদ্বুদ্ধ করা, কওমী মাদরাসাগুলো মানুষ কে ফকীর বানাচ্ছে ইত্যাদি বলে তুচ্ছ তাচ্ছিল্য করা মুসলমানদের মুসলমানিত্ব ধ্বংস করে দেওয়ার চেষ্টা বলে মনে করি। তাদের জন্য মহাকবি আল্লামা রহ. এর কথাটি মনযোগ দিয়ে পড়া দরকার।
এই মক্তব মাদরাসাগুলোকে তাদের অবস্থার উপর ছেড়ে দাও। গরিব মুসলমানদের ছেলেরা এগুলোতে পড়ছে, পড়তে দাও ।এ মোল্লা ও ফকিরগুলো যদি না থাকে তবে কী হবে? যা হবে, তা আমি স্বচক্ষে দেখে এসেছি।
ভারতবর্ষের মুসলমানরা যদি এ মক্তব মাদরাসা গুলোর প্রভাব থেকে বঞ্চিত হয়ে পড়ে তাহলে ফলাফল ঠিক তাই হবে যা হয়েছিল গ্রানাডা ও কর্ডোভায় ।সুদীর্ঘ ৮ শ' বছরের মুসলিম শাসন সত্বেও আজ সেখানে ধ্বংসাবশেষ এবং আল হামরা ও বাবুল খাওয়াতীনের নিদর্শন ছাড়া ইসলামের অনুসারীদের ও ইসলামী সভ্যতার অন্য কোন নিদর্শন অবশিষ্ট নেই। অনুরূপ মক্তব- মাদরাসা গুলো না থাকলে ভারতবর্ষে আগ্রার তাজমহল আর দিল্লীর লালকেল্লা ছাড়া ৮০০ বছরের মুসলিম শাসন ও সভ্যতার কোনো নিদর্শন- ই খুঁজে পাওয়া যাবে না।"
সূত্র:
তামীরে হায়াত লক্ষ্ণৌ ২৫ ১৯৯০ইং
মাসিক নেয়ামত ঢাকা, আগষ্ট ১৯১৯ ইং
তবে বিভিন্ন সমস্যা ও স্বেচ্ছাচারিতা দূর করতে আলহাইআতু উলয়া ও বেফাক সহ অন্যান্য বোর্ডের দায়িত্বশীলদের কার্যকরী উদ্যোগ করা দরকার বলে মনে করি।
19/04/2026
এ ধরনের প্লাস্টিকের স্যান্ডেল কেনা হাজী সাহেবদের জন্য বিপদজনক এবং অত্যন্ত কষ্টদায়ক।
প্রচন্ড গরমের মৌসুমে অনেক দীর্ঘ পথ যখন হাঁটতে হয় তখন যদি প্লাস্টিকের স্যান্ডেল হয় তা “পা এবং শরীর”কে আরো বেশি গরম এবং মেজাজকে উত্তেজিত করে তোলে।
ইহরাম অবস্থার স্যান্ডেলটি যদি উন্নত মানের অরিজিনাল চামড়ার হয় তাহলে কিছুটা পা ঠান্ডা থাকবে এবং হাঁটতে সহজ হবে।
17/04/2026
কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে ইনশাআল্লাহ।
11/04/2026
শ্রদ্ধেয় আল্লাহর ঘরের মেহমানদের স্বাগত জানাই।
আপনার পরিচিত হজ্বযাত্রীকে পোস্টারটি প্রেরণ করুন, সঠিকভাবে হজ পালনে সহযোগী হোন।
29/03/2026
ভর্তির কাজ প্রায় শেষের দিকে।
27/03/2026
সুন্দরভাবে সমাপ্ত হয়েছে শাইখ ইবরাহীম আফ্রিকী দা.বা. এর ইসলাহী মাহফিল।
27/03/2026
চলছে ভর্তির কার্যক্রম, আজ সাধারণ ভর্তির প্রথম দিন, সকাল ১১ টা পর্যন্ত ৮০০ এর উপরে ফরম সংগ্রহ করেছেন ভর্তিচ্ছুক নবীন তালিবুল ইলম ভাইয়েরা।