United Islamia Govt. High School,Madaripur

United Islamia Govt. High School,Madaripur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from United Islamia Govt. High School,Madaripur, School, Madaripur, Dhaka.

ইউ আই সরকারি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ২০২৫ শিক্ষাবর্ষের রেজাল্ট৷  পাশের হার ৮৩.১১% মোট Gpa 5.00 - ৫২ টি
10/07/2025

ইউ আই সরকারি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ২০২৫
শিক্ষাবর্ষের রেজাল্ট৷
পাশের হার ৮৩.১১%
মোট Gpa 5.00 - ৫২ টি

শুভ নববর্ষ ১৪৩২ ❤️
14/04/2025

শুভ নববর্ষ ১৪৩২ ❤️

UIGHS x Studio Ghibli🏫Let's go back to those colourful day.(Collected)
07/04/2025

UIGHS x Studio Ghibli🏫

Let's go back to those colourful day.

(Collected)

মাদারীপুরে কাবাডি ও দাবা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণমাদারীপুরে কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রী...
10/10/2024

মাদারীপুরে কাবাডি ও দাবা প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ

মাদারীপুরে কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে ইউ.আই স্কুল মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম।
জানা যায়, কাবাডি প্রতিযোগিতায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। এতে আলহাজ্ব আমিন উদ্দিন উচ্চ বিদ্যালয়কে হারিয়ে ইউ.আই সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া দাবা প্রতিযোগিতায় ৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউ.আই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম মুন্সি, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ অন্যরা।
জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন বলেন, তৃনমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই ও প্রতিভা অন্বেষণের লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ক্রীড়া চর্চার হলো অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম।
(সংগৃহীত)

স্মৃতিতে ফারুক স্যারলিখেছেন- মুহাম্মাদ মোশারফ হোসেন স্যার (ইংরেজি শিক্ষক-দিবা শাখা)বছর দশেক আগের কথা।শীত আসবে আসবে করছে।...
09/09/2024

স্মৃতিতে ফারুক স্যার

লিখেছেন- মুহাম্মাদ মোশারফ হোসেন স্যার (ইংরেজি শিক্ষক-দিবা শাখা)

বছর দশেক আগের কথা।শীত আসবে আসবে করছে।ঘাসের উপর শিশির বিন্দু পড়তে শুরু করেছে।আমি বিদ্যালয়ের পশ্চিম গেটে দাঁড়িয়ে আছি।সুঠাম দেহের একজন লোক রিকশা থেকে নামতে গিয়ে পড়ে যাচ্ছিল।আমি দৌড়ে গিয়ে তাকে ধরলাম।বললাম কোথায় যাবেন? বললো স্কুলে যাব।নিয়ে গেলাম। প্রধান শিক্ষকের কাছে প্রয়োজনীয় কাজ করছে।আমি বাইরে দাঁড়িয়ে রইলাম।কাজ শেষে বাইরে এলো।চোখে মুখে হাসি উপড়ে পড়ছে।এসে আমাকে জড়িয়ে ধরলো।আমি বললাম ''কি হয়েছে?''বললো,"আমি এই বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসেবে যোগদান করলাম"আমার খুব ভাল লাগল।নাম জানতে চাইলাম।সংক্ষেপে বললো ফারুক।সেই থেকে ফারুক স্যার বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সকলের প্রাণের মানুষ হয়ে গেল।ভরাট কণ্ঠ।বিদ্যালয়ের এমাথা থেকে ও মাথা শোনা যায়।পরীক্ষা হলে দায়িত্ব থাকলে ছাত্রদের যাই যাই অবস্থা।শিক্ষকদের মিটিংয়ে নৈতিকতাপূর্ণ গুরু-গম্ভীর কথা বলে নিরবতা নিয়ে আসতো।আবার নিজেই মুচকি হেসে সকল শিক্ষকের হাসির মাতোয়ারা সৃষ্টি করতো।একবার সমুদ্র সৈকতে গিয়ে জেলেদের কাছে জানতে চাইলো,"সমুদ্রে কি কৈ মাছ,শিং মাছ পাওয়া যায়?"জেলেরা বড় বড় চোখ তুলে হো হো করে হেসে উঠলো।প্রাণবন্ত মানুষ ফারুক স্যার।হটাৎ এক বিষন্ন সকালে দৌড়াতে দৌড়াতে হাসপাতালে যাচ্ছি।একটা রিকশায় উঠলাম।হাসপাতালে গিয়ে দেখি ফারুক স্যার শুয়ে আছে কিন্তু প্রাণহীন।কান্নায় ভেঙে পড়লাম।কোথা থেকে এতো কান্না আসলো জানি না।নভেম্বার মাসের ৫ তারিখ ২০১৯ এইদিনটি আমাকে ব্যথিত করেছিল।কারণ সেইদিন আমি ফারুক স্যারের নিথর দেহ দেখেছিলাম।

বিদ্যালয় বার্ষিকী " দুর্বার" এর প্রকাশনা    উৎসব  ২০২৩PHOTO COLLECTED
23/11/2023

বিদ্যালয় বার্ষিকী " দুর্বার" এর প্রকাশনা
উৎসব ২০২৩
PHOTO COLLECTED

এসএসসি রেজাল্ট ২০২৩পাশের হার ৯০.৪৯%মোট জিপিএ৫- ৫৩ জন।
28/07/2023

এসএসসি রেজাল্ট ২০২৩
পাশের হার ৯০.৪৯%
মোট জিপিএ৫- ৫৩ জন।

ইফতার মাহফিলইউ. আই.  সরকারি উচ্চ বিদ্যালয়এস.এস.সি. ব্যাচ- ২০১৪
22/04/2023

ইফতার মাহফিল
ইউ. আই. সরকারি উচ্চ বিদ্যালয়
এস.এস.সি. ব্যাচ- ২০১৪

সেই পুরনো দিনের স্মৃতি। ছবি সংগৃহীত।
13/03/2023

সেই পুরনো দিনের স্মৃতি।

ছবি সংগৃহীত।

25/04/2022

আসসালামু ওয়ালাইকুম ইউ আই স্কুল ২০১৪ ব্যাচের সকল বন্ধুদের।
তোমরা সবাই ২৮ রমজান আমাদের ইফতার আয়োজন সম্পর্কে অবগত।
সবাই উপস্থিত থেকে আয়োজন সফল করার জন্য অনুরোধ করা হচ্ছে।
অনেকদিন সবাই একসাথে দেখা করা হয় না, দিনটাকে সুন্দর করে তুলতে সবার উপস্থিতি কামনা করছি।
💚💚
আয়োজনঃ ৩০ তারিখ শনিবার ( ২৮ রমজান )
সময়ঃ বিকাল ৫ টা।
স্থানঃ ইউ আই স্কুল মাঠ প্রাঙ্গন।
আয়োজকঃ ২০১৪ ব্যাচের সকল শিক্ষার্থীবৃন্দ।

School

আসসালামু ওয়ালাইকুম। আজ আমাদের প্রিয় ফারুক স্যারের ২য় মৃত্যু বার্ষিকি।আমাদেরও একসময় এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে৷  কেউ চির...
05/11/2021

আসসালামু ওয়ালাইকুম।
আজ আমাদের প্রিয় ফারুক স্যারের ২য় মৃত্যু বার্ষিকি।
আমাদেরও একসময় এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে৷ কেউ চিরস্থায়ী নয়, এটাই সত্য এবং এটাই বাস্তবতা৷
কিন্তু অনেক মানুষ আছে যারা মারা যাবার পরেও গেথে থাকে মানুষের অন্তরের খুব গভীরতম স্থানে৷ ফারুক স্যার ছিলেন ঠিক তাদের মতোই একজন মানুষ৷ আপনি গেঁথে থাকবেন ইউ আই স্কুলের প্রতিটি ছাত্রের হৃদয়ের গহীনতম স্থানে৷

সবাই দোয়া করবেন মহান আল্লাহ তায়ালা যেনো আমাদের ফারুক স্যারকে জান্মাতুল ফেরদৌস নসিব করেন। আমিন
(Copied)

Address

Madaripur
Dhaka
7900

Website

Alerts

Be the first to know and let us send you an email when United Islamia Govt. High School,Madaripur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category