International E-Quran Academy

International E-Quran Academy و من احسن قولا ممن دعا الی الله و عمِل صالحا و قال اننی من المسلمین

10/10/2025
28/08/2024

কুরআনের বিধান চালু হলে মানুষ প্রাপ্য অধিকার ফিরে পাবে।

22/02/2024

আপনি ভাবছেন- আপনার উপার্জনে পরিবার চলছে। তাই কখনো অহংকার করেন, কখনো খোঁচা দেন।

অথচ হতে পারে, পরিবারের মানুষের রিযিক আপনার মাধ্যমে আসার কারণে আপনিও খাচ্ছেন। তাদের রিযিক শেষ হলে আপনিই অভাবে পড়ে যাবেন।

13/02/2024

"যুবকদের প্রতি ২০ টি উপদেশ"

১. তোমরা যে অবস্থায় থাক না কেন, আযান শোনার সাথে সাথে নামাযের জন্য প্রস্তুতি গ্রহণ করবে।

২. কোরআনকে পাঠ কর এবং এটা নিয়ে গবেষণা কর। যত কম সময়ই হোক না কেন সেটাকে আজেবাজে কাজে ব্যয় কর না।

৩. সবসময় স্পষ্টবাদী হওয়ার চেষ্টা কর, কেননা এর দ্বারাই প্রমাণ হবে তুমি মুসলিম। আরবি শেখার চেষ্টা কর, কেননা কেবলমাত্র আরবি ভাষার মাধ্যমেই কুরআনকে ভালোভাবে বোঝা সম্ভব।

৪. কোনো বিষয়েই মাত্রাতিরিক্ত তর্কে জড়াবে না, কেননা তর্ক কোন সময় সফলতা বয়ে আনে না।

৫. কখনোই বেশি হাসবে না, কেননা আল্লাহর সাথে সম্পর্কিত আত্মা সবসময় শান্তচিত্ত ও ভারী হয়।

৬. কখনোই মশকরা করো না, কেননা একটি মুজাহিদ জাতি গাম্ভীরতা ছাড়া অন্য কিছু হতে পারে না।

৭. শ্রোতা যতটুকু পছন্দ করে ততটুকুই তোমার আওয়াজকে বুলন্দ কর, কেননা এটা স্বার্থপরতা ও অন্যকে নিপীড়ন করার শামিল।

৮. কখনোই কাউকে ছোট করো না। কল্যাণ কর ছাড়া অন্য কোন ব্যাপারে কথা বল না।

৯. তোমার প্রতিবেশী কোনো ভাই তোমার সাথে পরিচয় হতে না চাইলেও তার সাথে পরিচিত হয়ে নাও।

১০. আমাদের উপর অর্পিত দায়িত্ব আমাদের যে সময় দেওয়া হয়েছে তার চেয়ে অনেক বেশী। অন্য জনের সময় বাঁচানোর জন্য সবসময় ব্রত হও। যদি তোমার উপর কোন দায়িত্ব অর্পিত হয় সেটাকে সব চেয়ে সহজ পন্থায় ও সুন্দর করে করার চেষ্টা কর।

১১. সবসময় পরিষ্কার পরিছন্নতার দিকে নজর দিবে। তোমাদের ঘর-বাড়ি, পোশাক-পরিচ্ছদ, শরীর ও তোমাদের কাজের জায়গাকে পরিচ্ছন্ন রাখ। কেননা এই দ্বীন পরিষ্কার পরিচ্ছন্নতার উপরেই নির্মিত হয়েছে।

১২. তোমাদের ওয়াদা রক্ষার ব্যাপারে সর্বদা সচেষ্ট থাকবে। কথা ও কাজে সবসময় মিল রাখবে। শর্ত যাই হোক না কেন সর্বদা এর উপর অটল অবিচল থাকবে।

১৩. পড়ালেখায় মনোযোগ দাও। মুসলিমদের প্রকাশিত পত্র-পত্রিকা ও ম্যাগাজিন নিয়ে পারস্পারিক আলোচনা কর। ছোট করে হলেও নিজস্ব একটা লাইব্রেরি গড়ে তোলো। নির্দিষ্ট একটি বিষয়ে গভীর জ্ঞানের অধিকারী হওয়ার চেষ্টা করো।

১৪. কখনো সরকারের মুখাপেক্ষী হবে না, কেননা রিজিকের সবচেয়ে সংকীর্ণ দরজা হল তাদের দরজা। তবে তোমাদের কে যদি সুযোগ সুবিধা দেয় সেটাকে প্রত্যাখ্যান করো না। তোমাদের দাওয়াতকে ও তোমাদের নিজস্ব গতিকে স্তব্ধ করে না দেওয়া পর্যন্ত এর থেকে পৃথক হবে না।

১৫. তোমাদের সম্পদের একটা অংশ সংগঠনে দান কর। আর ফরজ যাকাত একসাথে করে দাও। সেটার পরিমান যত সল্পই হোক না কেন সেখান থেকে গরীব দুঃখীদের দান কর।

১৬. অপ্রত্যাশিত বিপদ আসার আগেই স্বল্প পরিমান হলেও সম্পদের একটা অংশ কে সঞ্চয় করে রাখ। এবং কখনোই জাঁকজমক পূর্ণ আসবাব পত্র ক্রয়ে সম্পদ ব্যয় কর না।

১৭. সকল অবস্থায় তাওবা ও ইস্তিগফার পাঠ কর। রাতে ঘুমানোর আগে কয়েক মিনিট আত্মসমালোচনা কর। হারাম থেকে বেঁচে থাকার জন্য সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাক।

১৮. বিনোদনের জায়গা থেকে এই ভেবে দূরে থাক যে, এর বিরুদ্ধেই আমার সংগ্রাম। সকল প্রকার প্রসন্নতা ও আরামদায়ক বিষয় থেকে দূরে থাক।

১৯. সকল জায়গায় তোমার দাওয়াতকে বুলন্দ করার চেষ্টা করবে। নিজের নফসের সাথে এমন আচরন কর যাতে সে তোমাকে মেনে চলতে বাধ্য হয়। তোমাদের চোখকে হারাম থেকে বিরত রাখ। নিজের আবেগের উপর প্রাধান্য বিস্তার কর।

২০. নিজেকে সর্বদায় সংগঠনের কাজের সাথে সম্পর্কিত রাখ এবং একজন নিবেদিত প্রাণ সেনার মত নেতার আদেশ মানতে সর্বদায় প্রস্তুত থাক।

আল্লাহ শহীদ হাসান আল বান্না রা. কে- শহীদ হিসেবে কবুল করুন। উনার উপদেশ গুলো আমল করার তৌফিক দান করুন।

মহান রব্বুল আলামিনের ঐশী গ্রন্থ ' আল কোরআন ' যার ভেতরে নিহিত রয়েছে মানবতার মুক্তি ও সফলতার চাবিকাঠি। যেই গ্রন্থকে কেন্দ্...
09/02/2024

মহান রব্বুল আলামিনের ঐশী গ্রন্থ ' আল কোরআন ' যার ভেতরে নিহিত রয়েছে মানবতার মুক্তি ও সফলতার চাবিকাঠি। যেই গ্রন্থকে কেন্দ্র করে গড়ে উঠেছে পরিবার, সমাজ,রাষ্ট্র ব্যবস্থা।
মুমিন পরিচয় প্রদানকারী প্রত্যেকের জন্য এই ঐশী গ্রন্থকে পড়া এবং সঠিকভাবে বোঝা রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি আবশ্যক দায়িত্ব। এই মহান উদ্দেশ্যকে সামনে রেখে 'IEQA- https://www.facebook.com/ieqa.edu?mibextid=2JQ9oc এর পক্ষ থেকে শুরু হতে যাচ্ছে অনলাইনে ব্যাচভিত্তিক কোরআন শিক্ষার আয়োজন ।
এতে যে কোন বয়সের যে কোন শ্রেণীপেশার মানুষের জন্য রয়েছে কোরআন শিক্ষা করার সুবর্ণ সুযোগ।
খুব অল্প সময়ে খুব সহজ,সাবলীল ভাবে দেশ ও দেশের বাহিরের বিশ্বসেরা বিদ্যাপীঠ গুলোতে অধ্যয়নরত একঝাঁক মেধাবীদের মাধ্যমে ক্লাস গুলো নেয়া হবে।
তাই দেরি না করে নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময় থেকে কিছুসময়কে কাজে লাগিয়ে অজর্ন করে ফেলুন দুনিয়া ও আখিরাতের মুক্তির চাবিকাঠি।
আসন সংখ্যা সীমিত
দ্রুত রেজিষ্ট্রেশন করুন
এই লিংকে https://docs.google.com/forms/d/1dma0wTCyht4wGI2PfsQVkSEMW8JLMDOdiqrfUe93Izc/edit
ইন্সট্রাক্টর
আলী বিন এনাম
শিক্ষার্থী, আল আযহার বিশ্ব বিদ্যালয়,মিশর

Access Google Forms with a personal Google account or Google Workspace account (for business use).

06/02/2024

খুব শীঘ্রই শুভ উদ্বোধন হবে ইনশা'আল্লাহ!
দেশ ও প্রবাসে অনলাইনের মাধ্যমে সহিহ ভাবে কুরআন শিক্ষার সু-ব্যবস্থা চালু হচ্ছে ডিজিটাল ভাবে। ইনশাআল্লাহ

السلام عليكم                                    بسم الله الرحمن الرحيمভর্তি চলছে                      ভর্তি চলছে        ...
25/01/2024

السلام عليكم
بسم الله الرحمن الرحيم
ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে
অনলাইন কুরআন শিক্ষা কোর্সে ছাত্র ভর্তি চলছে।❤️❤️
International E-Quran Academy একটি আন্তর্জাতিক মানের অনলাইন ভিত্তিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে দ্বীনের জ্ঞান অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। দেশ এবং দেশের বাহিরের উচ্চ শিক্ষিত ইসলামী বিভিন্ন বিষয়ে দক্ষ ও গ্রহণযোগ্য উস্তায-উস্তাযাদের তত্ত্বাবধানে পাঠদান করা হয়।
বিস্তারিত তথ্য ও ভর্তির জন্য যোগাযোগঃ https://www.facebook.com/ieqa.edu
E-mail: [email protected]
Mobile: 01790046460
বর্তমানে আমাদের যেসকল কোর্স ভর্তি চলিতেছে
১. কুরআন শিক্ষা কোর্স (বাচ্চাদের)
যে সকল শিশুরা কুরআনুল কারীম মোটেই পড়তে পারেন না বা কিছু শিখলেও এখন সব ভুলে গেছে কিন্তু নতুন করে আবার কুরআনের তিলাওয়াত শিখাতে চাচ্ছেন, অথবা মোটামুটি পারলেও তেমন ভাল পড়তে পারে না; পড়া অশুদ্ধ, তাদের জন্য তাজবিদসহ সহীহভাবে কুরআন শিক্ষা কোর্সটি।
বয়স সীমাঃ ৫ বছর থেকে ৮ বছর (ছাত্র-ছাত্রী)
৮ বছর থেকে১৩ বছর (ছাত্র)
২. কুরআন শিক্ষা কোর্স (বয়স্ক পুরুষ)
যারা কুরআনুল কারীম মোটেই পড়তে পারেন না বা ছোটকালে শিখলেও এখন সব ভুলে গেছেন; কিন্তু নতুন করে আবার কুরআনের তিলাওয়াত শিখতে চাচ্ছেন, অথবা মোটামুটি পারলেও তেমন ভাল পড়তে পারেন না; পড়া অশুদ্ধ, তাদের জন্য তাজবিদসহ সহীহভাবে কুরআন শিক্ষা কোর্সটি।
❇️ তিলাওয়াতের লিঃ
প্রয়োজনীয় তথ্য :
● ছেলে-মেয়ে আলাদা ব্যাচ। আলাদা শিক্ষক-শিক্ষিকা।
● দারস হয় গুগল মিট লাইভ।
৩. কুরআন সহীহকরণ কোর্স
অনেকেই কুরআন পড়া শিখেছেন ঠিকই, কিন্তু পড়া শুদ্ধ নয়। কিংবা ঠেকে ঠেকে বানান করে পড়া লাগে। এমন ভাইদের জন্য কুরআন সহীহকরণ কোর্সটি। এতে আম্মাপারা ও এর সাথে আরো কয়েকটি আমলী সূরা পড়ানো হবে। নিয়মিত পড়া শুনা হবে। সাথে থাকবে তাজবিদের মৌলিক বিষয়গুলোর উপর আলোকপাত ও তাজবিদের শিট।
বিশেষ দ্রষ্টব্যঃ অতি শীঘ্রই হিফজুল কুরআন কোর্সে ভর্তি শুরু হবে ইনশাআল্লাহ।

Address

Dhaka
1112

Telephone

+8801790046460

Website

Alerts

Be the first to know and let us send you an email when International E-Quran Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to International E-Quran Academy:

Shortcuts

Share

Category