Dhaka Medical College Hospital, Bangladesh

Dhaka Medical College Hospital, Bangladesh

Share

Dhaka Medical College Hospital,Bangladesh

23/11/2021

বাংলাদেশের নারী ক্রিকেটে ওয়ানডে ইতিহাসের প্রথম সেঞ্চুরি উপহার দিলেন শারমিন আক্তার সুপ্তা।

শারমিন ও টিম টাইগার্সকে আন্তরিক অভিনন্দন।

01/05/2020

এমপি মন্ত্রীরা ৫ মিনিট ধান কাটে এরপর কিছু ছবি তুলেই ফিরে আসে❤

কিন্তু মাশরাফি হাঁটলেন অন্যপথে 🙂
নড়াইলের কৃষকদের জন্য কিনে দিলেন ধানকাটার মেশিন।

খেলার মাঠে সব সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া মাশরাফী বাস্তব জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করেননি 👉ধন্যবাদ ভাই❤

20/10/2018

নোবেলের কন্ঠে আইয়ুব বাচ্চু গানগুলো...............

কতটা_খাবার_চুরি_করে_খেতে_পারে_লামিয়‘রা? (ভিডিও সহ দেখুন) 15/10/2018

#কতটা_খাবার_চুরি_করে_খেতে_পারে_লামিয়‘রা? (ভিডিও সহ দেখুন)

কতটা_খাবার_চুরি_করে_খেতে_পারে_লামিয়‘রা? (ভিডিও সহ দেখুন) #কতটা_খাবার_চুরি_করে_খেতে_পারে_লামিয়‘রা? (ভিডিও সহ দেখুন) আলো আসবেই... Barishal Metropolitan Police - BMP ফেসবুকে নাম প্রকাশে অনিচ্ছুক মর.....

05/10/2018

আজ বাংলাদেশ ক্রিকেট টিমের সফর অধিনায়ক #মাশরাফি_বিন_মর্তুজার_জন্মদিন।

#শুভ_জন্মদিন_ম্যাশ

26/09/2018

বাংলাদেশ পাকিস্তানকে ৩৭রানে হারিয়ে ফাইনালে।

অভিনন্দন বাংলাদেশ টিম।

12/09/2018

ঘাড় ব্যথা কমানোর ঘরোয়া উপায়
----------------------------------------
ঘাড় ব্যথা বেশ প্রচলিত সমস্যা। ভুল অঙ্গবিন্যাস, আরথ্রাইটিস ইত্যাদি কারণে ঘাড় ব্যথার সমস্যা হতে পারে। ঘাড় ব্যথা বেশি হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। তবে কিছু ঘরোয়া উপায় রয়েছে যেগুলো ঘাড় ব্যথা কমাতে কাজ করে।
ঘাড় ব্যথা কমানোর ঘরোয়া উপায় জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।
হলুদ
কাঁধের ব্যথা কমাতে হলুদ একটি চমৎকার উপাদান। এর মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট; রয়েছে প্রদাহরোধী উপাদান। এটি ফোলা ও ব্যথা কমাতে কাজ করে।
দুই টেবিল চামচ হলুদ গুঁড়ার মধ্যে এক টেবিল চামচ নারকেলের তেল মেশান।মিশ্রণটি কাঁধে মাখুন এবং শুকাতে দিন।
এ ছাড়া এক কাপ দুধের মধ্যে এক কাপ হলুদ গুঁড়া মিশিয়ে সিদ্ধ করুন।এরপর মিশ্রণটি পান করুন। এটিও ঘাড় ব্যথা কমাতে কাজ করবে।
আদা
আদার মধ্যে রয়েছে প্রদাহরোধী উপাদান ও অ্যান্টি অক্সিডেন্ট। এটি ব্যথা কমায়, রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে।
আদা কেটে নিন। এরপর দুই/তিন টুকরো কাটা আদা দুই কাপ পানির মধ্যে সিদ্ধ করুন।
এর মধ্যে মধু যোগ করুন।
দুই থেকে তিন কাপ আদা চা প্রতিদিন পান করুন।
ম্যাসাজ
কাঁধের ব্যথা কমাতে ম্যাসাজ আরেকটি চমৎকার ঘরোয়া উপায়। হালকা ম্যাসাজ দুশ্চিন্তা ও চাপ কমাতে সাহায্য করে।
নারকেল তেল অথবা জলপাইয়ের তেল হালকা গরম করুন এবং কাঁধে মাখুন।
এভাবে ১০ মিনিট ম্যাসাজ করুন।
----------------------
বি:দ্র: আমাদের পোস্ট টি বেশি বেশি শেয়ার করুন। নিজে জানুন এবং অন্যকে জানানোর চেষ্টা করুন।
ধন্যবাদ।

মেডিকেলে ভর্তির আবেদনের তারিখ পিছিয়েছে 27/08/2018

মেডিকেলে ভর্তির আবেদনের তারিখ পিছিয়েছে Earthtimes24.com

মেডিকেলে ভর্তির আবেদনের তারিখ পিছিয়েছে মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি-সংক্রান্ত অনলাইন আবেদনের সময় পিছিয়েছে। ২৭ আগস্টের পরিবর্তে ৩১ আগস্ট দুপুর ১২টা

19/08/2018

সার্জন বলতেই আমাদের চোখে যে ছবিটা ভেসে ওঠে তা হলো একজন পুরুষ ওটি গাউন পরে দাঁড়িয়ে আছে আর আমাদের সবার মধ্যেই এরকম একটা পূর্বধারণা কাজ করে। এটা সত্য যে সার্জারিতে পুরুষদের আধিপত্য আছে। এই আধিপত্যের কারণেই হোক বা পারিবারিক চাপের কারণেই হোক, একজন মেয়েকে সার্জারি বেছে নিতে খুব কম সময়ই উৎসাহিত করা হয়। যদিওবা সে সার্জারি বেছে নেয়, তাকে চলার পথে অনেক বাঁধা ও সমালোচনার সম্মুখীন হতে হয়। আমি নিজে যেহেতু একজন সার্জন, এই ব্যাপারে আমার অনেক অম্লমধুর অভিজ্ঞতা আছে। তোমার যারা পুরুষ সহকর্মী থাকে তারা তোমার প্রতি একটা নেতিবাচক মনোভাব পোষণ করে যেন এটা তোমার জায়গা না বা ভুল করে এখানে চলে এসেছো। আমি যখন হেড সার্জন হিসেবে সার্জারি করি, আমি খেয়াল করেছি তারা এটাতে কিছুটা অস্বস্তি বোধ করে। একজন নারীর নেতৃত্বে অপারেশন করতে হবে- এই ব্যাপারটাতে তারা অভ্যস্ত না এবং হয়তোবা চায় ও না। এই অহংবোধ কখনোই সম্পূর্ণভাবে ত্যাগ করা যায়না। তোমার যদি তাদের সমান মেধাও থাকে, কখনো বা বেশিও, তারপরেও তোমার প্রাপ্যটুকু তারা স্বীকার করতে চাবেনা।

আমাদের যে শিক্ষাব্যবস্থা, তাতে সার্জন হওয়া বেশ কঠিন, সেটা তুমি পুরুষ হও কি নারী। ফেলোশিপ ডিগ্রি যদি করতে চাও, সেখানে যথেষ্ট অব্যবস্থাপনা আছে। ঠিকমতো সুপারভাইজ করার মত কাউকে সেখানে পাওয়া যায়না। আমাদের পেশায় সবারই একজন মেন্টর প্রয়োজন হয়, সেটা তুমি যেই ডিসিপ্লিনেরই হও না কেন। আমাদের এই ব্যাপারটার অভাব আছে এবং সঠিক গাইডেন্সের অভাবের কারণেই অনেকের পোস্টগ্র‍্যাজুয়েশন দুঃস্বপ্নে পরিণত হয়। সেই তুলনায় রেসিডেন্সী কিছুটা ভাল। রেসিডেন্সী করলে সুস্থ প্রতিযোগিতার একটা পরিবেশ পাওয়া যায়। যদিও এখানেও অনেক কিছুই বদলানোর প্রয়োজন আছে।

তুমি যদি একজন মেয়ে হও, তাহলে এসবের সাথেও আরো দ্বিগুণ সমস্যা যোগ হয়। এমন একটা সময় আসবে যখন তোমাকে তোমার পরিবার আর ক্যারিয়ারের মাঝে যেকোনো একটাকে বেছে নিতে হবে। সবাই তোমার রাতের পর রাত নাইট ডিউটি মেনে নিবেনা। তাই এখানে আসতে হলে অনেক কিছু ত্যাগ করার জন্য প্রস্তুত থাকতে হবে। কিন্তু এজন্য কখনোই যাতে থেমে যেতে না হয়। নিজের মেধার উপর ভরসা রাখতে হবে ও নিজের ন্যায্য অধিকারের জন্য লড়াই করার মনোভাব থাকতে হবে। তোমার আত্মবিশ্বাস ও দক্ষতাই যেন তোমার সবচেয়ে বড় অস্ত্র হয়। তাহলে যতই বাঁধা আসুক, তুমি ঠিকই বিজয়ী হবে।

সার্জন হওয়াটা একটা আশীর্বাদ। একজন মানুষ তার সবকিছু দিয়ে তার সার্জনকে বিশ্বাস করে। আমাদের দেশের আর্থ-সামাজিক অবস্থায় বহু নারী আছেন যারা নিজেদের জন্য একজন নারী সার্জন বেশি পছন্দ করবেন কিন্তু আমাদের সংখ্যা এত কম হওয়ায় হয়ত ঠিকমতো খুঁজে পাননা। তাই আমাদের সাহস করে স্ক্যালপল হাতে তুলে নিতে এগিয়ে আসতে হবে, প্রচলিত ধারা থেকে বেরিয়ে আসতে হবে আর নিজের স্বপ্নপূরণের পথে কোন কিছুকেই বাঁধা হতে দেয়া যাবেনা। আমাদের নিজেদের নেয়া সিদ্ধান্তগুলোর কারণেই আমরা পিছিয়ে যাই বা স্বপ্নপূরণের পথে এগিয়ে যাই। তাই সিদ্ধান্ত যেটা নিচ্ছি সেটা যেন সঠিকটা হয়। নিজের ইচ্ছাকে গুরুত্ব দাও, অন্যেরা কি বললো তাতে নয়, তাহলেই তুমি তাদের সবার চাইতে ভালো কিছু করে দেখাতে পারবে।

In our society, we somewhat stereotype surgeons and whenever they're mentioned the image that pops into our heads is a male in OT gown. It is true that the profession is indeed dominated by male doctors. Be it the male dominance or family pressure, a female doctor is seldom encouraged to pursue her career in surgery. Even if she does, she faces a lot of obstacles and criticisms along the way. As I'm a surgeon myself, I've had many bittersweet experiences. Your male colleagues hold a negative attitude towards you like you don't belong here or you're in the wrong place. When I do a operation as the head surgeon, I've seen how uneasy they are. Being under the leadership of a woman in the OT is something they're not accustomed to or don't want to be to. Ego is something they can never really get rid of. Even if you possess the same potential as them, sometimes more, you'll be looked down upon nonetheless.

Being a surgeon isn't easy in our educational system, whether you are a male or a female. If you go after the Fellowship degree, there are a lot of mismanagements. There is no one to properly supervise you. In our profession, a mentor is essential no matter what discipline you choose. This is what we precisely lack and this unavailability of guidance makes the post graduation degree a nightmare to so many. Doing residency is somewhat better. You'll get a healthy, competitive and academic environment when you're a resident. But there is much room for improvement in residency as well.

If you are a girl, the difficulties will double along with all these. The time will come when you'll inevitably have to choose between your family and profession. Not everyone will be okay with your continuous night shifts. So before coming here, you'll have to be willing to sacrifice a lot. But don't let that stop you. Always have faith in your abilities and be strong to fight for what is rightfully yours. If you wear your confidence as your armor and wield your skills as your sword, no matter how many hurdles they throw at you, you'll always come out on top.

Being a surgeon is a blessing. A human being puts immense amount of faith in one's surgeon. In our country's socio-economic scenario, there are many women who'll prefer a lady surgeon but most of the times don't find any as we're so few in numbers. So come forward to pick up the scalpel, break the taboo and let no one stop you from living your dream. It's our choices that hold us back or makes our dreams come true. So make the right one. Listen to your heart, not to what others will say or think, and you'll rise above and do better than all of them.

Dr. Afrin Sultana
DMC K-61
Member of the Royal College of Surgeons, UK
Fellowship in Surgery, Bangladesh College of Physicians & Surgeons
Registrar, Department of Surgery, Holy Family Red Crescent Medical College and Hospital

সরকারি মেডিকেল কলেজে বাড়ছে ৫০০ আসন 08/08/2018

সরকারি মেডিকেল কলেজে বাড়ছে ৫০০ আসন Earthtimes24.com

সরকারি মেডিকেল কলেজে বাড়ছে ৫০০ আসন আগামী ২০১৮-১৯ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য সরকারি মেডিকেল কলেজে মোট ৫০০ আসন বাড়ানোর সিদ্ধান্ত

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Dhaka
0088