BSCIC Training Institute

BSCIC Training Institute

Share

শিল্প মন্ত্রণালয়াধীন বিসিক ট্রেনিং ইনস্টিটিউট১৯৮৫সাল থেকে শিল্পোদ্যোক্তাও ব্যবস্থাপনা উন্নয়নে কাজকরছে

BSCIC Training Institute (BTI), formerly known as SCITI, was established in 1985 to support entrepreneurs and employees in the small and medium enterprise (SME) sector. We provide training on entrepreneurial and managerial skills, as well as support for public and private sector officials working in the SME industry. We are the only institute of our kind in Bangladesh and strive to promote and develop SMEs in the country.

15/01/2026

এক্সপোর্ট মার্কেটিং শীর্ষক প্রশিক্ষণ
*******************************
স্বপ্ন যখন বিশ্ববাজারের: আপনার পণ্য পৌঁছাবে কি সাতসমুদ্র পাড়ে?
কল্পনা করুন, আপনার তৈরি পণ্যটি আমেরিকার কোনো শপিং মলে বা ইউরোপের কোনো আউটলেটে সগৌরবে সাজানো আছে। ভাবছেন এটা কি আদৌ সম্ভব? অবশ্যই সম্ভব! কিন্তু তার জন্য প্রয়োজন সঠিক পথচলা এবং সঠিক জ্ঞান।

রপ্তানি ব্যবসার (Export Business) জটিল অলিগলি চিনিয়ে দিতে এবং আপনাকে একজন আত্মবিশ্বাসী রপ্তানিকারক হিসেবে গড়ে তুলতে বিটিআই (BTI) নিয়ে এসেছে ৫ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কোর্স: 'এক্সপোর্ট মার্কেটিং'।

💡 এই ৫ দিনে আপনি যা শিখবেন:
একজন সফল এক্সপোর্টারের বাস্তব অভিজ্ঞতা থেকে শুরু করে আমরা শিখবো:
- মুক্তবাজার অর্থনীতিতে বিশ্ববাজারের বর্তমান চিত্র।
- আপনার পণ্যের সঠিক দাম (Pricing) নির্ধারণ করার কৌশল।
- ইন্টারন্যাশনাল ব্যাংকিং, এলসি (L/C) এবং কাস্টমস ডকুমেন্টেশনের আদ্যোপান্ত।
- সরকার থেকে রপ্তানি খাতে আপনি কী কী সুবিধা বা ইনসেনটিভ পাবেন।

📅 কোর্সের বিস্তারিত তথ্য:
সময়কাল: ২৫ জানুয়ারি, ২০২৬ – ২৯ জানুয়ারি, ২০২৬ (৫ দিন)।

ক্লাস টাইম: প্রতিদিন সকাল ৯:০০ থেকে বিকাল ৫:০০টা পর্যন্ত।

📍 অংশগ্রহণের মাধ্যম:
আপনি চাইলে সরাসরি আমাদের প্রশিক্ষণ রুমে এসে ক্লাস করতে পারেন। আর যারা ঢাকার বাইরে আছেন, তাদের জন্য থাকছে Zoom-এর মাধ্যমে ঘরে বসে অনলাইনে ক্লাস করার সুবর্ণ সুযোগ।

💰 কোর্স ফি:
- সরাসরি ক্লাস: ১,৫০০/- টাকা (বিকাশ/নগদ চার্জসহ ১,৫৩০/-)।
- অনলাইন ক্লাস: ১,০০০/- টাকা (বিকাশ/নগদ চার্জসহ ১,০২০/-)।

বিশেষ সুবিধা:
যারা সরাসরি অংশগ্রহণ করবেন, তাদের জন্য থাকছে বিনামূল্যে দুপুরের খাবার এবং স্বল্প খরচে আমাদের নিজস্ব ডরমিটরিতে থাকার সুব্যবস্থা। কোর্স শেষে পাবেন সরকারি সার্টিফিকেট! 🎓

📝 রেজিস্ট্রেশন করার নিয়ম:
সরাসরি আমাদের অফিসে এসে অথবা নিচের নাম্বারে কোর্স ফি পাঠিয়ে আপনার সিটটি নিশ্চিত করুন।

যোগাযোগ:
সাজ্জাদ হোসেন,সহকারী অনুষদ সদস্য ও কোর্স সমন্বয়কারী, ০১৯৩৭৪৮০৬৭১ (নগদ/বিকাশ)
মোঃ তানজিম হোসেন, সহযোগী অনুষদ সদস্য ০১৫৩১-২৯২৪৬৭
মো:মনিরুল ইসলাম,প্রধান অনুষদ সদস্য ও কোর্স পরিচালক
০১৬৩১২৯৩৮৩৭

Photos from BSCIC Training Institute's post 12/01/2026

📢 বিসিক পৌষমেলা ২০২৬ 🎉

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (BSCIC) এর উদ্যোগে আয়োজিত
বিসিক পৌষমেলা ২০২৬ এ সবাইকে সাদর আমন্ত্রণ!

📅 তারিখ: ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি ২০২৬
📍 স্থান: BSCIC Training Institute চত্বর
Plot 24/A, Road 13/A, Sector-6, Uttara, Dhaka-1230

এই মেলায় থাকছে—
✨ দেশীয় ও ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের নানাবিধ পণ্য
✨ আধুনিক 3D Printed Products
✨ শীতকালীন ঐতিহ্যবাহী পিঠা ও নানা রকম খাবার
✨ শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড ও আকর্ষণ
✨ পরিবার ও বন্ধুদের নিয়ে আনন্দ উপভোগের দারুণ সুযোগ

🎊 ঐতিহ্য, প্রযুক্তি ও উদ্যোক্তার সমন্বয়ে আয়োজিত বিসিক পৌষমেলা ২০২৬ হতে যাচ্ছে সবার জন্য একটি প্রাণবন্ত মিলনমেলা।

সবাইকে সপরিবারে আমন্ত্রণ—
বিসিক পৌষমেলা ২০২৬ এ এসে আনন্দ উপভোগ করুন এবং দেশীয় পণ্যকে সমর্থন করুন।

Photos from BSCIC Training Institute's post 08/01/2026

তারিখ: ০৮ জানুয়ারি ২০২৬
প্রেস রিলিজ

বিসিক ট্রেনিং ইনস্টিটিউটে পাঁচ দিনব্যাপী ‘ব্র্যান্ডিং ও প্রতিযোগিতামূলক বাজারে বিক্রয়ের কৌশল’শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত:

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর আওতাধীন বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই)-এ অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী ‘ব্র্যান্ডিং ও প্রতিযোগিতামূলক বাজারে বিক্রয়ের কৌশল’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সটি আজ বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ তারিখে সফলভাবে সমাপ্ত হয়েছে। প্রশিক্ষণটি গত ০৪ জানুয়ারি হতে ০৮ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়।

এই প্রশিক্ষণ কোর্সের মূল উদ্দেশ্য ছিল ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের পণ্যের ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি, আধুনিক বিপণন কৌশল সম্পর্কে ধারণা প্রদান, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার সক্ষমতা বৃদ্ধি এবং বিক্রয় বৃদ্ধির কার্যকর কৌশল সম্পর্কে বাস্তবমুখী জ্ঞান প্রদান করা। প্রশিক্ষণে ব্র্যান্ডিং, মার্কেট পজিশনিং, কাস্টমার বিহেভিয়ার, ডিজিটাল মার্কেটিং, মূল্য নির্ধারণ কৌশল ও বিক্রয় ব্যবস্থাপনা বিষয়ক গুরুত্বপূর্ণ সেশন অন্তর্ভুক্ত ছিল।

প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন পর্যায়ের অভিজ্ঞ ও দক্ষ রিসোর্স পার্সনগণ সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণের শেষ দিনে শিল্প মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোঃ ওবায়দুর রহমান মহোদয় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে উদ্যোক্তাদের জন্য “Trademark, Patent & Copyright: Patents and Designs Act and Other Legal Aspects Related to Branding” বিষয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেশন গ্রহণ করেন।

পরবর্তীতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন। এসময় তিনি তাঁর বক্তব্যে বলেন, একটি শক্তিশালী ব্র্যান্ড ও সঠিক বিপণন কৌশলই উদ্যোক্তাদের টেকসই ব্যবসা গড়ে তোলার মূল চাবিকাঠি। তিনি উদ্যোক্তাদের পণ্যের গুণগত মান বজায় রাখা, ভোক্তার চাহিদা বোঝা এবং আধুনিক বিপণন মাধ্যম ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন। এবং প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ উদ্যোক্তা জীবনে সফলতা কামনা করেন।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিকের পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ শাহাদত হোসেন, বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মোঃ ফরহাদ আহম্মেদ, পাশাপাশি বিটিআই-এর অন্যান্য ঊর্ধ্বতন অনুষদবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, এই প্রশিক্ষণ কোর্সে বিভিন্ন খাতের নারী ও পুরুষ উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছেন, যা তাদের ব্যবসা সম্প্রসারণ ও বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

Photos from BSCIC Training Institute's post 08/01/2026

তারিখ: ০৮ জানুয়ারি ২০২৬
প্রেস বিজ্ঞপ্তি

বিসিক পৌষমেলা ২০২৬-এর শুভ উদ্বোধন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর উদ্যোগে আজ বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ তারিখে ‘বিসিক পৌষমেলা ২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ ওবায়দুর রহমান রাজধানীর উত্তরাস্থ বিসিক ট্রেনিং ইনস্টিটিউট প্রাঙ্গণে বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষণা করেন।

উত্তরাস্থ বিসিক ট্রেনিং ইনস্টিটিউট চত্বরে আয়োজিত এই মেলাটি অদ্য ০৮ জানুয়ারি হতে ১৭ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত মোট ১০ (দশ) দিনব্যাপী চলমান থাকবে। মেলাটি প্রতিদিন সকাল ১০.০০টা থেকে রাত ৯.০০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

মেলা উদ্বোধনকালে শিল্প সচিব জনাব মোঃ ওবায়দুর রহমান তাঁর বক্তব্যে বলেন,
বিসিক পৌষমেলা ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের—বিশেষত নারী উদ্যোক্তাদের—নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বাজারজাতকরণের একটি কার্যকর প্ল্যাটফর্ম। এ ধরনের মেলা উদ্যোক্তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করে এবং ক্রেতা ও বিক্রেতার মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করে। এর ফলে স্থানীয় শিল্পের বিকাশ ত্বরান্বিত হয় এবং উদ্যোক্তা উন্নয়নে বিসিকের ভূমিকা আরও সুদৃঢ় হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিকের পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ শাহাদত হোসেন, বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মোঃ ফরহাদ আহম্মেদ-সহ বিসিকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিসিক পৌষমেলা-২০২৬-এ বিভিন্ন ধরনের পণ্যের ৫০টি স্টল রয়েছে। স্টলগুলোতে হস্ত ও কারুপণ্য, নকশী কাঁথা, পাটজাত পণ্য, শতরঞ্জি, মৃৎশিল্প, চামড়াজাত পণ্য, 3D প্রিন্ট, পিঠা-পুলি-সহ দেশীয় ঐতিহ্যবাহী নানা পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে।

মেলার ঠিকানা:
বিসিক ট্রেনিং ইনস্টিটিউট চত্বর, প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা-১২৩০।

08/01/2026

Successfully completed the 5-day training program on “Industrial Compliance Management” held from 4–8 January 2026 in Barishal.

25 enthusiastic participants (13 male, 12 female) attended in person, and their energy, engagement, and eagerness to learn throughout the sessions were truly remarkable.

This marked the 3rd batch of Field Training hosted by the Industrial Management Faculty of 25-26FY. We concluded the program with renewed hope, inspiration, and commitment toward strengthening industrial compliance practices.

06/01/2026

ঐতিহ্যের টানে, বিসিক পৌষমেলা ২০২৬-এ আপনাকে আমন্ত্রণ!

বাংলার চিরচেনা রূপ আর কুটির শিল্পের কারুকাজ নিয়ে আবারো শুরু হচ্ছে আমাদের প্রিয় 'বিসিক পৌষমেলা ২০২৬'। দেশীয় সংস্কৃতির লালন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত অসাধারণ সব পণ্যের সমাহার নিয়ে ১০ দিনব্যাপী এই মেলার আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)।
শীতের এই মিঠে রোদে মাটির ঘ্রাণ আর দেশী বুননের আভিজাত্য ছুঁয়ে দেখতে চলে আসুন সপরিবারে। মেলায় থাকছে হরেক রকমের হস্তশিল্প, কারুপণ্য এবং আমাদের ঐতিহ্যের নানা নিদর্শন।

📍 মেলার বিস্তারিত তথ্য:
• আয়োজক: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), শিল্প মন্ত্রণালয়।
• তারিখ: ০৮ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ (মোট ১০ দিন)।
• সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।
• স্থান: বিসিক ট্রেনিং ইনস্টিটিউট চত্বর, প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, উত্তরা, ঢাকা-১২৩০।

আমাদের দেশী পণ্য কিনুন, দেশীয় উদ্যোক্তাদের পাশে দাঁড়ান। পৌষের এই আনন্দ উৎসবে আপনার উপস্থিতি আমাদের মেলাকে আরও প্রাণবন্ত করে তুলবে।

দেখা হবে মেলায়! 😊

#বিসিক #পৌষমেলা২০২৬ #দেশীপণ্য #উত্তরা #ক্ষুদ্রওকুটিরশিল্প

05/01/2026
03/01/2026

ব্র্যান্ডিং ও প্রতিযোগিতামূলক বাজারে বিক্রয় কৌশল শীর্ষক প্রশিক্ষণ কোর্সের ক্লাস আগামীকাল সকাল ৯:৩০টা থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

যারা পূর্বে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, তাঁদের নির্ধারিত সময়ে BTI-এর Classroom 201-এ উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ করা হলো।

যোগাযোগ: +880 1937-480671

01/01/2026

আমরা শোকাহত

30/12/2025

বরিশালবাসীদের জন্য সুখবর!" ইন্ডাস্ট্রিয়াল কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট" কোর্স শুরু হতে যাচ্ছে রবিবার ০৪ জানুয়ারি থেকে! দ্রুত রেজিস্ট্রেশন করুন। আসন সংখ্যা সীমিত!

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Plot # 24/A, Road # 13/A, Sector # 6, Uttara Model Town
Dhaka
1230

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00