ইংরেজি আন্তর্জাতিক ভাষা। আজকের দিনে ক্যারিয়ার যুদ্ধে এগিয়ে যেতে চাইলে অন্যান্য ভাষার পাশাপাশি ইংরেজি জানা খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজি শেখার উপকারিতা আপনি তখনই ভোগ করতে পারবেন, যখন এই দক্ষতা কাজে লাগিয়ে ভালো একটি ক্যারিয়ার তৈরি করতে পারবেন।
কেননা ইংরেজি বিশ্ব প্রসিদ্ধ এমন একটি ভাষা, যা রপ্ত করে খুব সহজেই পরিচিত-অপরিচিত যে কারো সাথে যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করা যায় এবং জ্ঞানের পরিধি সহজেই বাড়ানো যায়। যা আমাদের বাস্তবজীবনে একটি মানসম্মত জীবনযাত্রা তৈরি করতে বহুমুখী ভূমিকা রাখে।
এই একুশ শতকে এসে যেকোনো পেশার ক্ষেত্রে ইংরেজি শেখার গুরুত্ব অপরিসীম। ইংরেজি শেখার অনেক গুরুত্ব, উপকারিতা ও প্রয়োজনীয়তা রয়েছে। কোর্সটিকায় আমাদের আজকের এই লেখাটি মূলত ইংরেজি ভাষার উপকারিতা নিয়ে আপনারা জানতে চলেছেন।
আজকের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে আপনি ইংরেজি কেন শিখবেন, কীভাবে শিখবেন এবং এটি শেখার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবেন। তাহলে চলুন, শুরু করি।
ইংরেজি শেখার উপকারিতা
ইংরেজি ভাষায় ব্যবহার বর্তমানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। মানুষের নিকট ইংরেজি ভাষা অল্প সময়েই খুব জনপ্রিয়তা লাভ করছে। আজকে আমরা জানবো কেন ইংরেজি ভাষা শিখবেন এবং ইংরেজি কিভাবে আপনার দৈনন্দিন জীবনকে উন্নত করে সে সম্পর্কে।
১. স্মার্ট ক্যারিয়ার ডেভেলপমেন্ট
আপনি যদি খুব ভালো একটি ক্যারিয়ার বিল্ড-আপের স্বপ্ন দেখেন, তাহলে ইংরেজি শেখা আপনার জন্য বাধ্যতামূলক। ইংরেজি শেখার সবচেয়ে বড় উপকারিতা হলো যেকোনো চাকরি খুব সহজে আপনি পেতে পারেন। আমরা ছোটবেলা থেকে ইংরেজির গুরুত্ব রচনা পড়ার সময় জেনে এসেছি যে, ইংরেজি জানা না থাকলে ভালো চাকরি পাওয়া যায় না। এ কথাটি একেবারে উড়িয়ে দেবার মত নয়।
আপনি ইংরেজি শিখতে পারলে খুব সহজে ভালো একটি চাকরির ব্যবস্থা করে নিতে পারবেন। বাংলাদেশের সরকারি ও প্রাইভেট চাকরি উভয় ক্ষেত্রে ইংরেজিতে দক্ষদের অগ্রাধিকার দেওয়া হয়। সরকারি চাকরির ক্ষেত্রে বিসিএস দিয়ে যদি ইংরেজিতে ভালো পারফরম্যান্স করতে পারেন তাহলে খুব সহজে বিসিএস এর সবচেয়ে সেরা ক্যাডার অর্থাৎ ‘ফরেন ক্যাডার’ পেয়ে যাবেন। এজন্য অবশ্যই আপনাকে সর্বোচ্চ নম্বরধারীদের অন্তর্ভুক্ত হতে হবে।
এছাড়া কোম্পানি চাকরির ক্ষেত্রে ইংরেজিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। ইংরেজির উপর যদি আপনার ভালো দক্ষতা থাকলে তাহলে যে কোন চাকরিতে আপনি সবার চেয়ে বেশি অগ্রাধিকার পাবেন এটা সুনিশ্চিতভাবে বলা যায়। তাছাড়া বিভিন্ন চাকরি পরীক্ষায় দেখা যায় ইংরেজি বিষয়ে সবচেয়ে বেশি নম্বর থাকে। তাই চাকরির লিখিত পরীক্ষা বলুন কিংবা ভাইভা, সব জায়গায়তে রয়েছে ইংরেজির গুরুত্ব।
২. উচ্চশিক্ষা গ্রহণে সুবিধা
উচ্চশিক্ষা গ্রহণে বিদেশে যেতে চান? ইংরেজি তো জানতেই হবে।আপনি যদি স্থির করে থাকেন বিদেশে গিয়ে পড়াশোনা করবেন এবং উচ্চশিক্ষা গ্রহণ করবেন, তাহলে আপনার জন্য ইংরেজি শিক্ষক বাধ্যতামূলক। যুক্তরাষ্ট্র, কানাডা ও লন্ডনের মত গুরুত্বপূর্ণ দেশে যদি আপনি যেতে চান তবে ইংরেজিতে অবশ্যই ভালো দখল থাকতে হবে।
ইংরেজিতে দক্ষতা পরীক্ষা করার জন্য বিভিন্ন রকমের পরীক্ষা রয়েছে সেখানে আপনাকে উত্তীর্ণ হয়ে একটা ভালো স্কোর নিয়ে আপনাকে সেটা দিয়ে বিদেশে পড়ার জন্য আবেদন করতে হবে। পাশাপাশি বিদেশে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইলে আপনাকে যেমন ভালো কথা বলা শিখতে হবে তেমনি ইংরেজিতে ভালো লেখার দক্ষতা থাকতে হবে।
যারা স্কলারশিপ নিয়ে বিদেশে পড়াশোনা করতে চান কিংবা বিদেশে চাকরি করতে চান, তাদের জন্য ইংরেজি শেখার গুরুত্ব অপরিসীম।
৩. অর্থনৈতিক উপকারিতা
আপনি যদি একজন্য ব্যবসায়ী হন, তাহলেও ইংরেজি আপনার জন্য গুরুত্বপূর্ণ। ইংরেজিতে ভালো দক্ষতা থাকলে আপনি খুব সহজেই আপনার ক্রেতা বা গ্রাহকদের অসুবিধা বুঝতে পারবেন এবং সেটার সমাধান করে দিতে পারবেন।
ছাত্রজীবনেও ইংরেজির দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি এর থেকে সুবিধা আদায় করতে পারেন। যাদের ইংরেজি ভাষায় দক্ষতা রয়েছে তারা ছাত্রজীবনে খুব ভালো পরিমাণ টিউশন পেয়ে থাকে। এই ক্ষেত্রে তাদের খুব চাহিদা বেশি। এছাড়া বিভিন্ন স্কুল/ কোচিং সেন্টারে শিক্ষকতা করে আয় করতে পারবেন।
৪. বিভিন্ন দেশে খুব সহজে ভ্রমণ
আপনি যদি ভালোভাবে ইংরেজি শিখতে পারেন তাহলে খুব সহজে পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারবেন। একেক দেশের একেক রকমের ভাষা হয়ে থাকে। তাই আপনি যখন আন্তর্জাতিক কোন ভ্রমণে যাবেন তখন খুব সহজে যোগাযোগ করার জন্য এই ইংরেজি ভাষা ব্যবহার করতে পারবেন।
ইংরেজিতে সাবলীলভাবে কথা বলার দক্ষতা আপনার যোগাযোগ দক্ষতাকে আরো একধাপ উপরে পৌঁছে দিবে। ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকলে আপনি যে কোন দেশে খুব সহজে বসবাস করতে পারবেন। ইংরেজি শেখার উপকারিতার মধ্যে এটি অন্যতম একটি।
৫. অনলাইন ক্যারিয়ার
তথ্য প্রযুক্তির এই যুগে কেউ চাকরী করতে না চাইলে, তার জন্য খোলা আছে অনলাইন মার্কেটপ্লেস। আপনি যদি ইংরেজিতে ভালো হয়ে থাকেন, তাহলে ভাষাগত দক্ষতা দিয়ে অনলাইনে নিজের অবস্থান আর দৃঢ় করতে পারেন।
বর্তমানে তরুণদের মধ্যে ফ্রিল্যান্সিং সবচেয়ে জনপ্রিয় পেশা হয়ে দাঁড়িয়েছে। ফ্রিল্যান্সিংকে বলা হয়ে থাকে স্বাধীন পেশা। ইন্টারনেট ও কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে সাধারণত ঘরে বসে ফ্রিল্যান্সিং করা হয়ে থাকে। আপনার যদি আইটি বিষয়ে কোনো দক্ষতা থাকে তাহলে সেটা আপনি কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং করে আয় করতে পারেন।
বর্তমানে অনলাইন মার্কেটপ্লেসগুলোতে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি কাজে দক্ষ লোকদের বেশ চাহিদা রয়েছে।
ইংরেজি শেখার আরো বেশকিছু সুবিধা!!!
নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে পারবেন।
নিজেকে সবার সামনে আরো বেশি স্মার্ট হিসেবে উপস্থাপন করতে পারবেন।
সোশ্যাল মিডিয়ায় সদ্ব্যবহার করতে পারবেন।
ক্যারিয়ারে খুব দ্রুত প্রমোশন পাওয়ার সম্ভাবনা তৈরি করতে পারবেন।
বন্ধুমহলে নিজের আলাদা এবং গ্রহণযোগ্য একটি অবস্থান গড়ে তুলতে পারবেন।
ইংরেজি কীভাবে শিখবেন?
ইংরেজি শেখার এত গুরুত্ব জানার পর অবশ্যই আপনার মনে হচ্ছে, এটি শিখে রাখা জরুরী, তাই নয় কি? আপনি যদি ইংরেজি শিখতে খুব বেশি বদ্ধপরিকর হয়ে থাকেন, তাহলে British American education home (BAEH) আমরা আপনাকে সাহায্য করতে পারি। কোর্সটিকায় রয়েছে ইংরেজি শেখার সকল উপকরণ। যা দিয়ে আপনি দক্ষতার সাথে প্রায়োগিক ইংরেজি শিখতে পারবেন।
British American Education Home
এখন চুয়াডাঙ্গায়-
Dr. A R Malik English School & College -এ
পুলিশ পার্ক লেন, চুয়াডাঙ্গা।
British American Education Home - BAEH
Learning English for Bangali and Bangali for English speaker.
পেশা দেখে কাউকে বিচার করবেন?
স্বীকৃতি : ❤
রিক্সা থেকে নেমে ভাড়া দেওয়ার জন্য পকেটে হাত দিতে যাবো হঠাৎ দেখলাম রবিন চোখ মুছছে।ভাবলাম গামছা দিয়ে হয়তো ঘাম মুছছে।কিন্তু খুচরো পয়সা ফেরত নেওয়ার সময় দেখলাম রবিন চোখের জল আটকানোর আপ্রাণ চেষ্টা করছে।রবিন আমাদের এলাকায় সবার খুব পরিচিত রিক্সাওয়ালা।আর পাঁচ জন রিক্সাওয়ালার মতো সে নেশা করে না।সারা দিনের উপার্জন সে রাতে এসে স্ত্রীর হাতে তুলে দেয়। গৃহিণীর সুনিপুণ পরিচালনায় তার সংসার দিব্যি চলে যায়। তাদের যাবতীয় স্বপ্ন একমাত্র সন্তান ঋষিকে নিয়ে। পড়াশোনায় দক্ষ ঋষি স্কুলের শিক্ষকদের কাছে খুবই প্রিয়। রবিন ও একসময় অত্যন্ত মেধাবী ছাত্র ছিল ।কিন্তু ভাগ্য তাকে ধাক্কা দিতে দিতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাটুলির রিক্সা স্ট্যান্ডে এনে ফেলেছে।এখন সে সারাদিন রিক্সা চালায় আর সুযোগ পেলেই মনের টানে কাগজ কলম নিয়ে বসে যায় ছড়া/কবিতা লিখতে।
কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম-"কি ব্যাপার রবিন? কাঁদছো কেন?বাড়িতে কোনো বিপদ?"
-"ও কিছু না দাদা।" বলে জোর করে হেসে ভিতরের আবেগটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হলো।কিন্তু ওর সমস্যা টা না শোনা পর্যন্ত শান্তি পাবো না।তাই বললাম-"চলো রবিন বাড়ি থেকে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে যাবে।যা ভ্যাপসা গরম পড়েছে আর পারা যাচ্ছে না।" রবিন কোনো দ্বিরুক্তি না করে আমার সঙ্গে সঙ্গে এলো।
ঘরে ঢুকে গৃহিণীকে বললাম-"দুজনকে ঠান্ডা জল দাও তো।" কিছুক্ষণের মধ্যেই দুজনের জন্য লাড্ডু সহযোগে ঠান্ডা জল এলো।জল পান করতে করতে বললাম-" হ্যাঁ এবার বলোতো রবিন তোমার সমস্যা টা কি ?" লজ্জায় মাথা নত করে রবিন সেই একই জবাব দেয়-"ও কিছু নয় গো দাদা।" তার পিঠে হাত রেখে সস্নেহে বললাম-"দেখো রবিন তুমি নির্দ্বিধায় আমাকে সমস্যা র কথা বলতে পারো।পারলে সুপরামর্শ ই দেবো কিন্তু কোনো ক্ষতি করবো না।" আশ্বস্ত হয়ে রবিন হঠাৎ পকেট থেকে একটা কাগজ বের করে বলে-"দেখো তো দাদা এই লেখাটা কেমন ?" সাগ্রহে তৎক্ষনাৎ পড়ে বললাম-"বাহ! খুব ভালো তো কবিতা টা!"
-"এই কবিতা টা আবৃত্তি করে আমাদের ঋষি যাদবপুর জোনে প্রথম হয়েছে।"
-"তাই! কার লেখা কবিতা টা ?আগে তো কোনোদিন দেখিনি বা শুনিনি। " প্রশ্ন টা এড়িয়ে রবিন কাঁদো কাঁদো কন্ঠে বললো-"কিন্তু ঋষিদের স্কুল থেকে বলে দিয়েছে সাব ডিভিসনে এই কবিতা আর চলবে না।আরো ভালো কোনো কবিতা তৈরী করতে হবে।"
-"সেতো বুঝলাম। কিন্তু এই কবিতাটা চলবে না কেন?" বিরক্ত হয়ে জিজ্ঞাসা করতে আমতা আমতা করে রবিন বলে -"আর্যদা ওটা আমি লিখেছি তো তাই।ওদের স্কুলের স্যার বলেছেন কোনো বিখ্যাত কবির কবিতা মুখস্থ করতে। তা নাহলে প্রতিযোগিতায় দাঁড়াতে পারবে না।" রবিনের এই টুকটাক সাহিত্য চর্চার খবর আমরা শুনেছিলাম। কিন্তু কোনোদিন পরখ করিনি।অবাক বিস্ময়ে ওর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে লাগলাম যে ছেলেটা সারাদিন রিক্সা চালায় তার কলম থেকে এমন কবিতা কি করে বের হয়!নয় নয় করে আমার বয়স তো কম হলো না।গল্প, উপন্যাস, কবিতা কম তো পড়িনি।তাই তার গুণাগুণ সম্বন্ধে একটু আধটু ধারনা তো হয়েছে।রবিনের এই কবিতা যে কোনো নাম করা কবির কবিতা অপেক্ষা কম নয়।কিন্তু শুধু রিক্সাওয়ালার লেখা বলে তাকে স্বীকৃতি দিতে এতো দ্বিধা। মনের মধ্যে হঠাৎ একটা জেদ চেপে বসলো।চোয়ালটা শক্ত হয়ে এলো।রবিনের পিঠ চাপড়ে বললাম- "রবিন হাল ছেড়ো না।তোমার ছেলেকে নিয়ে আজ বিকেলেই আমার কাছে এসো।দেখি আমি কি করতে পারি।"
সন্ধ্যার মুখে ঋষিকে নিয়ে হাজির রবিন।জানতে পারলাম স্কুল থেকে ওকে কবি শ্রীজাত র একটি কবিতা মুখস্থ করতে দিয়েছে।কিন্তু ঋষির খুব ইচ্ছা সে তার বাবার কবিতা আবৃত্তি করবে।তার বিশ্বাস যে কবিতা তাকে যাদবপুর জোনে প্রথম পুরস্কার এনে দিয়েছে সেই কবিতা ই তাকে সাব ডিভিসনে ও পুরস্কার এনে দেবে।কিন্তু .......।সব শুনে ঋষি কে বললাম-"শোনো বাবা, শ্রীজাত র কবিতা টা তুমি মুখস্থ করো।স্কুলে ধরলে তুমি ওটাই বলবে।কিন্তু মনে মনে প্রস্তুতি নাও তোমার বাবার কবিতা টাই তুমি সাব ডিভিসনে আবৃত্তি করবে।" আমার কথা শুনে চমকে ওঠে রবিন।
-"কি বলো গো আর্যদা...স্কুলে আর আমার ছেলেকে ঢুকতে দেবে?"
-"চিন্তা কোরো না রবিন।এ যুগে পুরস্কার টাই সব।কিভাবে এলো সেটা বড়ো কথা নয়।আর তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস তোমার কবিতার বিষয় ভাবনা ই ঋষিকে জিতিয়ে দেবে।আর ও যদি সাব ডিভিসনে প্রথম হতে পারে তাহলে স্যার রা এসব ভুলে যাবেন।"
গোপনে প্রস্তুতি চলতে লাগলো।স্কুলে এক কবিতা আর বাড়িতে অন্যটা।ঝুঁকি একটা ছিলই। শিক্ষকদের কথা অমান্য করে ব্যর্থ হলে তার ফল মারাত্মক হতে পারে।কিন্তু ঝুঁকি না নিয়ে কে কবে সাফল্যের স্বাদ পেয়েছে।আর তাছাড়া ঋষির মধ্যে চ্যালেঞ্জ নেওয়ার মতো মানসিক দৃঢ়তার অভাব ছিলনা।
বিজয়গড়ের 'নিরঞ্জন সদন' কানায় কানায় পূর্ণ। প্রতিযোগী ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রিয় ছাত্র ছাত্রী, ছেলে মেয়েদের পারফরমেন্স দেখার জন্য। একে একে সবাই মঞ্চে উঠছে , সাধ্যমতো সৃজনশীলতা তুলে ধরছে।যথা সময়ে ঘোষক ঘোষণা করলেন-"এবার আবৃত্তি করবে ঋষি মন্ডল। " ঋষি মঞ্চে উঠছে। আমি আর রবিন শক্ত হয়ে চেয়ারে চেপে বসলাম।কয়েক মুহূর্তে র জন্য আমাদের যেন শ্বাস রোধ হয়ে আসছে।মঞ্চে উঠেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ঋষি আবৃত্তি শুরু করলো।বিচারকরা পরস্পরের মুখের দিকে তাকাচ্ছেন ছেলেটি যে কবির নাম না বলেই আবৃত্তি শুরু করেছে।এমনটা তো তারা কখনোই শোনেননি। ঋষির স্কুলের শিক্ষকরা লজ্জায় মাথা নীচু করে নিলেন।পনেরো দিন ধরে ছেলেটাকে তাঁরা কি শিখিয়েছেন আর আজ ভুল করে কি আবৃত্তি করছে!তাঁরা কি করে জানবেন যে ভুল করে নয় ঋষি ইচ্ছে করেই পরিকল্পনা মাফিক তার বাবার লেখা কবিতা আবৃত্তি করছে।ঋষির আবৃত্তি শেষ।হাততালিতে ফেটে পড়লো সমগ্র প্রেক্ষাগৃহ। বিচারকরা ও মুগ্ধ দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে করতালি দিতে থাকলেন।কিন্তু সে যে কবির নাম বলেনি ......।হাততালি কমতেই মাইক্রোফোন টা আরো কাছে টেনে নিয়ে ঋষি বললো-"এতক্ষণ যে কবিতা টি আমি আবৃত্তি করলাম সেটি লিখেছেন রবিন মন্ডল- আমার বাবা, পেশায় রিক্সাচালক।প্রথমে কবির নাম বলিনি কারন তাহলে অনেকেই শোনার আগ্রহ হারিয়ে ফেলতেন।আমি গর্বিত এমন বাবার ছেলে হতে পেরে।" বিচারকরা সবাই দাঁড়িয়ে উঠে করতালি দিচ্ছেন।চোখে মুখে অপার মুগ্ধতা। সম্পূর্ণ নিরঞ্জন সদন দাঁড়িয়ে উঠে আবার ও করতালি দিয়ে অভিবাদন জানাচ্ছে কবিতা ও তার কবিকে।ঋষি দুচোখ ভরে তার বাবার কবিতার স্বীকৃতি দেখছে।আনন্দে কখন যে আমার চোখের জল গন্ডদেশ পেরিয়ে গেছে খেয়াল করিনি।সম্বিত ফিরতেই দেখলাম রবিনের দুচোখে ঘন শ্রাবণ ধারা।এই ধারার মূল্য যে মণিমুক্তোর থেকে ও বেশি।
বাস্তব জীবন থেকে নেয়া।
রিক্সা করে ডাক্তার দেখাইতে যাচ্ছিলাম তখন সে বললো মামা আপনার রিপোর্টটা একটু দেখি।।।
আমি চিন্তায় পড়ে গেলাম উনি দেখবে আমার রিপোর্ট।উনি কি পড়তে পারবে?
তারপরও তাকে রিপোর্ট দিলাম।
সে দেখলো এবং ডাক্তারের লেখা সঠিকভাবে পড়তেও পারছে।।।
তারপর উনি আমাকে এইটাও বললেন যে আমাকে কি কি পরীক্ষা দিয়েছে ডাক্তার।।।
তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম মামা আপনি কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করেছেন? সে বললো মামা আমার ডিপার্টমেন্ট তো ছিলো ফার্মেসী।।
শুনে আমি তো অবাক হয়ে গেলাম।
তারপর আমি জিঙ্গাস করলাম কোন ভার্সিটিতে পড়ালেখা করলেন.....
সে বলে এখন কি আর ভার্সিটি দিয়া লাভ আছে....যে দেশে শিক্ষিত মানুষের চেয়ে অশিক্ষিত মানুষের মূল্যায়ন বেশি।।সে দেশে জ্ঞান অর্জন না করাই উত্তম!
এই কথা বলে একটা সুন্দর হাসি দিয়ে লোকটা রিক্সা নিয়ে চলে গেলেন...
একবার এক সাহাবি নিজ সন্তানকে নিয়ে নবীজীর কাছে এলেন। বললেন, আল্লাহর রাসূল! আমার ছেলে খুব বেশি মিষ্টি খায়, দয়া করে আপনি তাকে বারণ করুন। নবীজী বললেন, তিন দিন পরে আস। সাহাবী তিন দিন পরে এলে নবীজী তার ছেলেকে মিষ্টি খাওয়া থেকে বারণ করলেন।
নবীজী কেন তিন দিন পরে আসতে বললেন, এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, এই তিন দিনে আগে আমি নিজে মিষ্টি খাওয়া ছেড়েছি তারপর তাকে নিষেধ করেছি।
কোনো কাজের কথা অন্যকে বলতে হলে আগে নিজে আমল করা উচিত, এ বিষয়টিকে সামনে আনার জন্য এ কিসসাটির অবতারণা করা হয়। অথচ এটি একটি বানোয়াট কিসসা; এর কোনোই ভিত্তি নেই। এর কোনো সনদও পাওয়া যায় না। এমনকি কোনো নির্ভরযোগ্য হাওয়ালাও নয়।
মিষ্টি খাওয়া তো কোনো গুনাহের কাজ নয় যে, তা বেশি খেতে বারণ করার জন্য নিজেকে মিষ্টি খাওয়া ছেড়ে দিতে হবে। হাঁ, কোনো বিষয়ে অন্যকে উপদেশ দেয়া বা নিষেধ করা আর নিজে সে অনুযায়ী আমল না করা বা বিরত না থাকা নিন্দনীয়। কিন্তু এর অর্থ এটা নয় যে, কোনো বিষয় নিজের মাঝে আমল না থাকলে অন্যকে বলা যাবে না; এমনটি ধারণা করা ঠিক নয়। অন্যকে আমলের বা বিরত থাকার উপদেশ দিবে, সাথে সাথে নিজেও আমলের চেষ্টা করবে। কারণ অনেক সময় অন্যকে বলার দ্বারা নিজেরও আমলের তাওফীক হয়।
সূত্র: আল কাউসার
06/07/2023
Basic English speaking practice - Bangla to English
এটা দারুন - it's great.
খুব ভালো - very well.
পরের বার - next time.
দ্রুত দৌড়াও - Run fast.
কোনো সমস্যা নেই - no problem.
তাড়াতাড়ি এসো - come fast.
ধীরে কথা বলো - speak slowly.
এখন না - not now.
অপেক্ষা করো - hold on.
আবার চিন্তা করো - think again.
এটা চমৎকার - that's wonderful.
ঘুমাতে চেষ্টা করো - try to sleep.
এটা আলাদা রাখো - keep it aside.
লুকাবে না - don't hide.
চলো দেখি - let's see.
কিন্তু কেনো - but why.
সময় বাঁচাও - save time.
আমাকে ক্ষমা করো - forgive me.
বিশ্বাস করো আমাকে - trust me.
কিছু বলবে না - don't say anything.
তোমার চারিদিকে তাকাও - look around you.
ওখানে রেখে দাও - keep it there.
তুমি কিছু জানো না - you know nothing.
আমি এটা জানি - I know it
এটা আশ্চর্যজনক - that's amezing.
আতঙ্কিত হবেন না - don't be panic .
চলো শুরু করি - let's begin.
বাইরে যাও - go outside.
এটা নিজে করো - do it yourself.
এটা তোমার কর্তব্য - it's your duty
আমি আশা করি - I hope.
এটা হতে পারে না - it can't be.
দেরি করো না - don't be late.
এই কাজটি করো - do this work.
কাজটা থামাও - stop the work.
এটা বন্ধ করো - stop that.
এটা পরিষ্কার কর - Clean it .
এখানে দেখ - Look here.
আমার দিকে তাকাও - Look at me.
এটা ধরো - Hold it.
স্নান কর - Take a bath.
আমার হাত ধরো - Hold my hand
আর কিছু - Anything else.
তাড়াতাড়ি কর - Do it fast / Hurry up
বসে পড় - Sit down.
আমি দেখি - I see
আমি দেখেছি - I have seen
এটা নতুন - It's new.
আমি জানি - I know.
আর কিছু না - Nothing else.
এগিয়ে যাও - go ahead
সময় শেষ - Time is up
মন দিয়ে শোনো - Listen carefully
আমাকে বলো - Tell me
আবার চেষ্টা করো - Try again
আমাকে দাও - Give me
আমার ভুল - My mistake
এই আসছি - Just comming
খুব ভালো - Very well
অনেক আপেল - Many apples
অনেক দুধে - So Much milk
বিশ্রাম নাও - Take rest
এখানে থামো - Stop here
তাড়াতাড়ি এসো - Come fast
আমাকে দেখাও - Show me
তাকে ধরো - Catch him
ভিতরে এসো - Come in.
সেখানে যাও - Go there.
এটা করো - Do it.
ফিরে এসো - Come back.
আমি যাই - I go.
ভালো ধারণা - Good idea
আমার এটা পছন্দ না - I don’t like it.
মিথ্যা কথা বলােনা - Don't tell a lie.
তুমি একটা প্রতারক - You are a cheat.
কি দারুণ চমক! - What a pleasant surprise!
অপদার্থ কোথাকার! - What a nuisance!
তুমি কত সুন্দর! - How beautiful you are!
তােমাকে আর বিশ্বাস করিনা - Don't believe you anymore.
কে ধারধারে! - But who cares!
ঐ সব বাজে কথা! - That's all nonsense!
তুমি আমাকে ভুল বুঝেছাে - You've understoodme wrongly.
নিঃশ্বাস আমার তুমি! - You are in my breath!
সেটা ঠিক - That's quite right.
আসলে তা নয় - Not really.
অন্য কিছুই না - Nothing else.
এ জীবনটা ভুলে ভরা - Life is full of mistake.
এটা আবার করো do it again.
তুমি যাও - you go.
আমি আসছি - I'm coming
চুপ করে থাকো - keep quiet.
সে খায়- he eats.
এটা ওখানে রাখো - keep it there
একটি গাড়ি - a car
একটি কলম - a pen
আমার বাড়ি - my house
আমার গাড়ি - my car
ঠিক আছে - all right
কলমটা আনো - bring the pen
আমার সাথে বল - talk with me
আমার সাথে এসো - come with me
ডানে দেখো - look right
বেশ ভালো - pretty good
আমাকে সাহায্য করো - help me
আমার হাত ধরো - Hold my hand
এখন পড়ি - read now
অবশ্যই - of course
আমি চেষ্টা করব - I will try.
এটা খুব সহজ It's very simple
তুমি জানো - you know
লজ্জা করো না - don't be shy
এটা আশ্চর্যজনক - That's amazing.
এটা কিছুই না - it's nothing
চা নাও - take tea
আসল কথায় এসো - come to the point
তুমি খাও- you eat.
এটা খাও - eat it
তুমি কত সুন্দর! - How beautiful you are!
আমি তোমাকে পছন্দ করি - I like you.
এটা সম্ভব নয় - It's not possible.
আমি তোমাকে সম্মান করি - I respect you.
সোজা হয়ে বসো - sit upright
এখানে দেখ - Look here.
এই কাজটি করো - do this work.
আমাকে অনুমতি দাও - Allow me.
আমার আরো সময় দরকার - I need more time
আমাকে ক্ষমা কর - forgive me.
আমাকে ওটা দিন - Give me that.
এটা হল্কা ভাবে ধরো - take it easy
আমাকে কথা দাও - Promise me.
সাথে এসো - come along.
21/01/2023
**IQ পূর্ণরুপ কি??
= Inteligence Quoteint
**I C U এর পূর্ন রূপ কি ?
= Intensive Care Unit
**P T O এর পূর্ন রূপ কি ?
= Please Turn Over
**OK এর পূর্ন রূপ কি ?
= Objection killed
**C.E.O. এর পূর্ন রূপ কী?
Chief Executive Officer
**CGPA এর পূর্ন রূপ কি ?
Cumulative GPA
**Md এর পূর্ন রূপ কি ?
Doctor of
Medicine.........Managing director.
**GM এর পূর্ন রূপ কি ?
=Genarel manegar.
**RABএর পূর্ন রূপ কি ?
=Rapid action batalion
**B G B এর অর্থ কী।?
=Border guard of Bangladesh
**BDR এর পূর্ন রূপ কি ?
=Bangladesh rifels
__
____________________
● Dr. এর পূর্নরূপ — Doctor.
● Mr. এর পূর্নরূপ — Mister.
● Mrs. এর পূর্নরূপ — Mistress.
● Miss এর পূর্নরূপ — used before unmarried girls.
● M.P. এর পূর্নরূপ — Member of Parliament.
● M.L.A. এর পূর্নরূপ — Member of Legislative Assembly.
● M.L.C এর পূর্নরূপ — Member of Legislative Council.
● P.M. এর পূর্নরূপ — Prime Minister.
● V.P এর পূর্নরূপ — Vice President./ Vice
Principal.
● V.C. এর পূর্নরূপ — Vice Chancellor.
● D.C এর পূর্নরূপ — District Commissioner/Deputy Commissioner.
● S.P এর পূর্নরূপ — Police Super.
● S.I এর পূর্নরূপ — Sub Inspector Police.
________
____
ইন্টারনেট এবং আইসিটি সম্পর্কিত বিভিন্ন শব্দের পূর্ণরূপ :
১। Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity
২। HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol.
৩। HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol Secure.
৪। URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator.
৫। IP এর পূর্ণরূপ— Internet Protocol
৬। VIRUS এর পূর্ণরূপ — Vital Information Resource Under Seized.
৭। SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module.
৮। 3G এর পূর্ণরূপ — 3rd Generation.
৯। GSM এর পূর্ণরূপ — Global System for Mobile
Communication.
১০। CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple Access.
১১। UMTS এর পূর্ণরূপ — Universal Mobile Telecommunication System.
১২। RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
১৩। AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
১৪। SIS এর পূর্ণরূপ — Symbian Installer System
১৫। AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec
১৬। JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor
১৭। JAR এর পূর্ণরূপ — Java Archive
১৮। MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
১৯। 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation Partnership Project
২০। 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
২১। MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
২২। AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding
২৩। GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable Format
২৪। BMP এর পূর্ণরূপ — Bitmap
২৫। JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert Group
২৬। SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash
২৭। WMV এর পূর্ণরূপ — Windows MediaVideo
২৮। WMA এর পূর্ণরূপ — Windows Media Audio
২৯। WAV এর পূর্ণরূপ — Waveform Audio
৩০। PNG এর পূর্ণরূপ — Portable Network Graphics
৩১। DOC এর পূর্ণরূপ — Document (Microsoft Corporation)
৩২। PDF এর পূর্ণরূপ — Portable Document Format
৩৩। M3G এর পূর্ণরূপ — Mobile 3DGraphics
৩৪। M4A এর পূর্ণরূপ — MPEG-4 Audio File
৩৫। NTH এর পূর্ণরূপ — Nokia Theme (series 40)
৩৬। THM এর পূর্ণরূপ — Themes (SonyEricsson)
৩৭। MMF এর পূর্ণরূপ — Synthetic Music Mobile
Application File
৩৮। NRT এর পূর্ণরূপ — Nokia Ringtone
৩৯। XMF এর পূর্ণরূপ — Extensible Music File
৪০। WBMP এর পূর্ণরূপ — Wireless BitmapImage
৪১। DVX এর পূর্ণরূপ — DivX Video
৪২। HTML এর পূর্ণরূপ — Hyper Text Markup Language
৪৩। WML এর পূর্ণরূপ — Wireless Markup Language
৪৪। CD এর পূর্ণরূপ — Compact Disk.
৪৫। DVD এর পূর্ণরূপ — Digital Versatile Disk.
৪৬। CRT — Cathode Ray Tube.
৪৭। DAT এর পূর্ণরূপ — Digital AudioTape.
৪৮। DOS এর পূর্ণরূপ — Disk Operating System.
৪৯। GUI এর পূর্ণরূপ — Graphical User Interface.
৫০। ISP এর পূর্ণরূপ — Internet Service Provider.
৫১। TCP এর পূর্ণরূপ — Transmission Control Protocol.
৫২। UPS এর পূর্ণরূপ — Uninterruptible Power Supply.
৫৩। HSDPA এর পূর্ণরূপ — High Speed Downlink
Packet Access.
৫৪। EDGE এর পূর্ণরূপ — Enhanced Data Rate for
GSM [Global System for Mobile Communication]
৫৫। VHF এর পূর্ণরূপ — Very High Frequency.
৫৬। UHF এর পূর্ণরূপ — Ultra High Frequency.
৫৭। GPRS এর পূর্ণরূপ — General Packet Radio Service.
৫৮। WAP এর পূর্ণরূপ — Wireless Application Protocol.
৫৯। ARPANET এর পূর্ণরূপ — Advanced Research
Project Agency Network.
৬০। IBM এর পূর্ণরূপ — International Business Machines.
৬১। HP এর পূর্ণরূপ — Hewlett Packard.
৬২। AM/FM এর পূর্ণরূপ — Amplitude/
Frequency Modulation.
৬৩। WLAN এর পূর্ণরূপ — Wireless Local Area Network
৬৪। USB এর পূর্ণরূপ —Universal Serial Bus
ইংরেজিতে প্রশ্ন করা শিখুন
When will you go - তুমি কখন যাবে?
When do you go - তুমি কখন যাও?
When did you go - তুমি কখন গিয়েছিলে?
Why will you go - তুমি কেন যাবে?
Why do you go - তুমি কেন যাও?
Why did you go - তুমি কেন গিয়েছিলে?
Where will you go - তুমি কোথায় যাবে?
Where do you go - তুমি কোথায় যাও?
Where did you go - তুমি কোথায় গিয়েছিলে?
How will you go - তুমি কিভাবে যাবে?
How do you go - তুমি কিভাবে যাও?
How did you go - তুমি কিভাবে গিয়েছিলে?
With whom will you go - তুমি কার সাথে যাবে?
With whom do you go - তুমি কার সাথে যাও?
With whom did you go -তুমি কার সাথে গিয়েছিলে?
After whom will you go - তুমি কার পরে যাবে?
After whom do you go - তুমি কার পরে যাও?
After whom did you go - তুমি কার পরে গিয়েছিলে?
To whom will you go - তুমি কার কাছে যাবে?
Write done after reading the post. ❤️
Practice lea
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
150/1, Shaha Ali Bugh, Mirpur 1
Dhaka
1216