26/10/2017
ভাইভা প্রস্তুতি
ব্যক্তিগত পরিচয় পর্ব
এ্যাডভোকেটশীপ এমসকিউি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবার পর ৫০ নম্বরের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদেরকে অংশগ্রহণ করতে হয়। মৌখিক পরীক্ষার জন্য কিছু প্রস্তুতি অবশ্যই নিতে হয়। প্রত্যেককে কমপক্ষে ৫টি সিভিল ৫টি ক্রিমিনাল মামলার ধারাবাহিক বিবরণ সম্বলিত কেস ডাইরী সংগে নিয়ে (ভাইবা বোর্ড) মৌখিক পরীক্ষা বোর্ডের সামনে উপস্থিত হতে হয়। পরীক্ষার্থীকে পাশাপাশি সিভিল রুলস এ- অর্ডারস-এর ৮২৫ ও ৮২৬ বিধি মতে “court dress” সাদা/ কালো প্যান্ট, সাদা শার্ট, কালো কোর্ট এবং কালো টাই) পরিধান করে উপস্থিত হতে হবে। মৌখিক পরীক্ষার সময় কোন মতে নার্ভাস হওয়া ঠিক নয়। মনোবল নিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। সিভিল অথবা ক্রিমিনাল সাইড অথবা উভয় সাইডে মৌখিক পরীক্ষার প্রশ্ন করা হয়ে থাকে। আবার কখনো কখনো আইন বিষয়ের বাইরেও ভাইভা বোর্ড প্রশ্ন করে থাকেন। সে কারণে ব্যাপক প্রস্তুতি নিয়ে ভাইভা বোর্ডের সামনে যেতে হবে। তবে সর্বপ্রথম পরিচয় নেয়া হয় এবং নিম্নলিখিত প্রশ্নগুলো সাধারণতঃ করা হয়ে থাকে।
১। প্রশ্ন ঃ আপনার নাম কি এবং নামের অর্থ কি?
জবাব ঃ শেখ নবীরুজ্জামান এবং নামের অর্থ প্রেরিত পুরুষ।
[পরিচয় পর্বে পরীক্ষার্থী নিজ নিজ নাম, পিতার নাম, সিনিয়রের নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা বলবেন।]
২। প্রশ্ন ঃ আপনার পিতার নাম কি?
জবাব ঃ মিঃ (জনাব) মরহুম হেকমত আলি শেখ (পিতার নামের পূর্বে অবশ্যই মিঃ বা জনাব বলতে হবে)
৩। প্রশ্ন ঃ আপনার সিনিয়রের নাম কি?
জবাব ঃ Learned এ্যাডভোকোট মিঃ আজাহার উল্লাহ ভুঁইয়া (সিনিয়রের নামের পূর্বে অবশ্যই খবধৎহবফ বলতে হবে।)
৪। প্রশ্ন ঃ আপনার গ্রামের বাড়ী কোথায়?
জবাব ঃ বাগেরহাট জেলায়।
৫। প্রশ্ন ঃ আপনি কোন কলেজ/ ইউনিভার্সিটি থেকে ‘ল’ পাশ করেছেন?
জবাব ঃ নিজ কলেজ/বিশ্ববিদ্যালয়ের নাম বলুন।
৬। প্রশ্ন ঃ আপনি কোথায় প্রাক্টিস করতে চান?
জব্ব ঃ ঢাকা জজ কোর্টে।
৭। প্রশ্ন ঃ আপনার সিনিয়র কোন সাইডে প্রাক্টিস করেন?
জবাব ঃ সিভিল ও ক্রিমিনাল উভয় সাইডে।
৮। প্রশ্ন ঃ আপনি কোন সাইডে প্রাক্টিস করতে চান?
জব্ব ঃ সিভিল ও ক্রিমিনাল উভয় সাইডে।
৯। প্রশ্ন ঃ আপনি আইন পেশায় আসছেন কেন ?
জব্ব ঃ আইন পেশা সম্মানের এবং সেবা করার পেশা। দুঃস্থ, অসহায় ও আইনী সহায়তা বঞ্চিত মানুষকে আইনী সহায়তা প্রদানের মাধ্যমে সেবা করার সুযোগ রয়েছে এ পেশায়। তাছাড়া প্রত্যেকেই সম্মান করে কথা বলে, এবং এই পেশাজীবীদের Learned সম্বোধন করে কথা বলা হয়। এছাড়া আমার বাবার একান্ত ইচ্ছা আমি যেন এ্যাডভোকেট হই। আর এই কারণেই আমি এ পেশা বেছে নিয়েছি।
১০। প্রশ্ন ঃ আপনি যে ‘ল’ কলেজ থেকে পাশ করেছেন উক্ত ‘ল’ কলেজের অধ্যক্ষের নাম কি?
জবাব ঃ জেনে নিন এবং সঠিক ও শুদ্ধভাবে বলুন প্রফেসর মিঃ .............।
১১। এ্যাডভোকেট কাকে বলে?
জবাব ঃ The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 [President's Order No 46 of 1972] এর Article ২(a) মোতাবেক এ্যাডভোকেট বলতে তাকে বুঝায় যিনি অত্র আদেশের বিধান মতে বাংলাদেশ বার কাউন্সিলে এ্যাডভোকেট হিসেবে তালিকাভূক্ত হয়েছে।
The General Clauses Act-1897 এর section 3(2a) এ বলা হয়েছে- Advocate means a person enrolled as such under The Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 [President's Order No 46 of 1972]
এছাড়া ফৌজদারী কার্যবিধির ৪ ধারার (১) উপধারার (ক) দফা অনুসারে কোন আদালতে কার্যক্রম প্রসঙ্গে “এ্যাডভোকেট” অর্থ বলবৎ আইন অনুসারে এরূপ যে কোন আদালাতে আইন ব্যবসা করতে ক্ষমতাপ্রাপ্ত এ্যাডভোকেট বা মোক্তার এবং এরূপ কার্যক্রমে আদালতের অনুমতিক্রমে নিযুক্ত অন্য যে কোন ব্যক্তিকে অন্তর্ভুক্ত করবে ।
১২। প্রশ্ন ঃ আপনি যে University থেকে এলএল, বি পাশ করেছেন উক্ত University এর ভিসির নাম কি?
জবাব ঃ জেনে নিন এবং সঠিক ও শুদ্ধভাবে বলুন প্রফেসর মিঃ .............।
প্রশ্ন ঃ ১৩। আপনি কত সালে এলএল.বি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন?
জবাব ঃ (সঠিক সাল উল্লেখ করে জবাব দিন।)
প্রশ্ন ঃ ১৪। আপনি কত সালে এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন?
জবাব ঃ (সঠিক সাল উল্লেখ করে জবাব দিন।)
প্রশ্ন ঃ ১৫। আপনি কত সালে ডিগ্রী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন?
জবাব ঃ ঃ (সঠিক সাল উল্লেখ করে জবাব দিন।)
প্রশ্ন ঃ ১৬। আপনি ডিগ্রীতে কোন কোন বিষয় পড়েছেন?
জবাব ঃ (সঠিক ও শুদ্ধভাবে বিষয় উল্লেখ করে জবাব দিন।)
প্রশ্ন ঃ ১৭। আপনি এলএল.বিতে কোন কোন বিষয় পড়েছেন।
জবাব ঃ (সঠিক ও শুদ্ধভাবে বিষয় উল্লেখ করে জবাব দিন।)
প্রশ্ন ঃ ১৮। আপনি এত দেরি করে পেশায় আসছেন কেন?
জবাব ঃ (যদি দেরিতে এসে থাকেন) সন্তোষজনক ভাবে জবাব দিন।
প্রশ্ন ঃ ১৮(ক)। আপনি এত দেরী করে এ পেশায় আসছেন কেন ? আগে কি করেছেন ?
জবাব ঃ দেরী করে এসে থাকলে সন্তোষজনক উত্তর দিন। তবে সত্য কথা বলবেন, যেমন- আপনি কোন সরকারী চাকরি থেকে অবসরপ্রাপ্ত হলে, বলবেন-রিটায়ার্ড করেছি। আইন পেশা মর্যাদা ও সম্মানের পেশা, আইনজীবীগণকে সবাই সম্মান করে কথা বলে। তাই এই পেশায় আসতে চাই। আপনারা যদি আমাকে অনুমতি দেন তা হলে নিয়মিত কোর্টে যাব এবং আইন চর্চা কর করব
প্রশ্ন ঃ ১৯। LL.B এর অর্থ কি?
জবাব ঃ Bachelor তবে ল্যাটিন ভাষায় এর অর্থ হচ্ছে Legum Baccalaureus বা Legis Legum Baccalaureus.
প্রশ্ন ঃ ২০। Bachelor বানান বলুন অথবা লিখে দিন।
জবাব ঃ B-a-c-h-e-l-o-r অথবা লিখুন Bachelor.
প্রশ্ন ঃ ২১। Graduation বানান বলুন অথবা লিখে দিন।
জবাব ঃ G-r-a-d-u-a-t-i-o-n অথবা লিখুন Graduation.
প্রশ্ন ঃ ২২। Graduation এর বাংলা অর্থ কি?
জবাব ঃ স্নাতক।
প্রশ্ন ঃ ২৩। Graduation এর পরবর্তী Degree এর নাম কি?
জবাব ঃ Post Graduate.
প্রশ্ন ঃ ২৪। Post Graduation এর বাংলা অর্থ কি?
জবাব ঃ স্নাতকোত্তর।
প্রশ্ন ঃ ২৫। College বানান বলুন অথবা লিখে দিন?
জবাব ঃ C-o-l-l-e-g-e অথবা লিখুন College.
প্রশ্ন ঃ ২৬।University বানান বলুন অথবা লিখে দিন?
জবাব ঃ U-n-i-v-e-r-s-i-t-y অথবা লিখুন University.
প্রশ্ন ঃ ২৭।Varsity বানান বলুন এবং বাংলা অর্থ কি?
জবাব ঃ V-a-r-s-i-t-yএর বাংলা অর্থ বিশ্ববিদ্যালয়।
প্রশ্ন ঃ ২৮। LL.B এর পরবর্তী ডিগ্রীর নাম কি?
জবাব ঃ LL.M.
প্রশ্ন ঃ ২৯। LL.B তে যে যে বিষয় পড়েছেন সেগুলোর ইংরেজী নাম বলুন।
জবাব ঃ (যে যে বিষয় পড়েছেন সেগুলোর নাম সঠিক ভাবে ইংরেজীতে জেনে রাখুন এবং বলুন।)
প্রশ্ন ঃ ৩০। Graduation বা ডিগ্রীতে যে যে বিষয় পড়েছেন সেগুলোর ইংরেজী নাম বলুন?
জবাব ঃ (যে যে বিষয় পড়েছেন সেগুলোর নাম সঠিক ভাবে ইংরেজীতে জেনে রাখুন এবং বলুন।)
প্রশ্ন ঃ ৩১। এল এল.বি প্রিলিমিনারী ও এল এল.বি ফাইনাই পর্বে মোট কয়টি বিষয় পড়েছেন ?
জবাব ঃ (আগে ভালভাবে বিষয়গুলির নাম পর্যায়ক্রমে স্পষ্টভাবে বলুন, ইংলিশে বলতে পারলে বোর্ড বেশি সন্তুষ্ট হবে)।
প্রশ্ন ঃ ৩১(ক)। আপনি এলএলবি (প্রিলিমিনারী) ও এলএলবি (ফাইনাল) পর্বে কী কী বিষয় পড়েছেন।
জবাব ঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সব বিষয়ে পড়ানো হয় তা যথাক্রমে নি¤েœ দেওয়া হলো -
প্রিলিমিনারিতে ঃ- ১। জুডিস্প্রুডেন্স ২। চুক্তি আইন, টর্ট ৩। ইসলামিক আইন ৪। ইকুইটি ও ট্রাস্ট আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন, হিন্দু আইন ৫। সাংবিধানিক আইন-বাংলাদেশ, ব্রিটেন, আমেরিকা ৬। বাংলাদেশ শ্রম আইন ৭। বাংলাদেশ রাজস্ব আইন।
ফাইনালে ঃ- ১। সম্পত্তি হস্তান্তর আইন, বুদ্ধিবৃদ্ধিক সম্পত্তি আইন। ২। দেওয়ানী কার্যবিধি, তামাদি আইন ৩। ফৌজদারী কার্যবিধি, দ-বিধি ৪। সাক্ষ্য আইন, ৫। আন্তর্জাতিক আইন ৬। কোম্পানি ও বানিজ্যিক আইন ৭। ভূমি আইন, রেজিস্ট্রেশন আইন, সরকারি দাবি আদায় আইন ৮। সিভিল ও ক্রিমিনাল ড্রাফটিং, প্রফেসনাল এথিক্স, ট্রায়াল অ্যাডভোকেসি এন্ড ভাইভা ভৌসি।
প্রশ্ন ঃ ৩২। এল এল.বি ফাইনাল পর্বে কি কি বিষয় ছিল এবং আপনার সবচেয়ে কোন বিষয় বেশী ভাল লাগে?
জবাব ঃ (স্পষ্ট করে ইংলিশে বিষয়গুলির নাম জানুন যেটি আপনার প্রিয় বিষয় সে সম্পর্কে একটু বেশি জানুন)।
প্রশ্ন ঃ ৩৩। আপনি Regular কোর্টে যান ?
জবাব ঃ জ্বি- My Lord, যদি Justice সাহেব প্রশ্ন করেন, যদি Advocate সাহেব প্রশ্ন করেন জ্বি স্যার, বলুন।
যে তথ্যগলি জানা আবশ্যক
১। জেলা জজের নাম কি ?
২। জেলা ও দায়রা জজের নাম কি?
৩। মহানগর দায়রা জজের নাম কি?
৪। চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নাম কি ?
৫। জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নাম কি?
৬। ডি এম হিসাবে ডিসির নাম কি?
৭। জেলা ও দায়রা জজ আদালতের পিপির নাম কি ?
৮। মহানগর দায়রা জজ আদালতের পিপির নাম কি?
৯। জেলা জজ আদালতের জিপির নাম কি ?
১০। উপরে বর্ণিত আদালতগুলির অবস্থান/ ভবন সম্পর্কে জ্ঞান অর্জন জরুরী।
১১। যেই বিজ্ঞ আইনজীবীর অধীনে শিক্ষানবীশকাল সমাপ্ত হইয়াছে, তাঁহার পূর্নাঙ্গ নাম ও পরিচয় এবং তিনি কোন কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকিলে সেই সম্পর্কে সুনিদিষ্টভাবে জানুন।
১২। যেই আইনজীবী সমিতিতে আইনপেশা পরিচালনা করতে ইচ্ছুক সেই আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদ-এর নাম জানুন।
১৩। কতিপয় বিশেষ আদালত এবং বিচারকের নাম জানুন।
১৪। সংশ্লিষ্ট আইনজীবী সমিতি’র সুপরিচিত ও প্রসিদ্ধ বিজ্ঞ আইনজীবীর নাম ও পরিচয় জানুন।
[বিঃদ্রঃ-আপনার আবেদন করা বারের ক্ষেত্রে উপরে বর্ণিত তথ্যগুলি জেনে নিন।]
শেয়ার করে নিজ ওয়ালে রেখে দিন।