21/09/2025
বাস্তবতা আর আবেগ দুটো দুই মেরুর বিষয়। জীবন চায় বাস্তবতা আর মন চায় আবেগী হতে। মন যেহেতু জীবনকে প্রভাবিত করে, তাই জীবন কখনো কখনো আবেগী হয়ে হারিয়ে ফেলে তার স্বাভাবিক ভারসাম্য। ওই ভারসাম্যহীন অবস্থায় যে সিদ্ধান্ত নেয়া হয় তাই রুপ নেয় ভুলে। আমরা তাকে নাম দেই জীবনের ভুল। সে ভুলগুলো আর কখনোই মুছে ফেলা যায় না। লিখা হয়ে যায় আজীবনের জীবন পাতায়।