Institute of Learning and Development, Dhaka, Bangladesh

Institute of Learning and Development, Dhaka, Bangladesh Institute of Learning & Development enables people to enhance their skills and personal abilities.

The Institute of Learning and Development, Dhaka, Bangladesh is an educational institute that focuses on developing the skills and abilities of its trainee. The institute offers a variety of courses that cater to the needs of its trainee. The courses offered by the institute include:

♦️Turning Ideas into Business
♦️Personal Branding for Professional Success
♦️Advanced Pharmaceutical Selling Skill
♦️Professionalism in the workplace
♦️Personal Branding for Physicians

Md. Masum Chowdhury is one of the most qualified trainers who is dedicated to providing the best possible education to his trainee. The institute also has modern facilities and resources that are essential for providing quality education. Institute of Learning and Development’s programs and services are based on the latest research and are constantly evolving to meet the changing needs of the people we serve. Institute of Learning and Development is committed to providing the highest quality programs and services possible. For enrolling in the program inbox us or call us at the given number.

19/08/2026

How to Effectively Manage Your Own Career.

19/08/2026

বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ড্রাস্ট্রি দিন দিন বড়ো হচ্ছে। বলা হয় বর্তমানে এই শিল্প এখন প্রায় ৫-৬ বিলিয়ন ডলারের।

দেশে যতো ওষুধ তৈরি হয়, তার প্রায় ৯০% ওষুধ হলো স্মল মলিকিউল (Small Molecule) নির্ভর ড্রাগ। এবং এই ওষুধগুলোর যে এক্টিভ ইনগ্রেডিয়েন্ট (API) সেগুলো কিন্তু দেশে তৈরি হয় না। পুরো দেশের প্রায় ৮৫% API আমদানী করা হয়। ভারত, চীন ও অন্যান্য দেশ থেকে।
কয়েক যুগ ধরে এভাবে চললেও, ভবিষ্যতে বেশিদিন পুরোনো ধাঁচে এই শিল্পকে চালানো যাবে না। ফলে অনেক ফার্মাসিউটিক্যাল ইন্ড্রাস্ট্রি এবং সরকার, দেশেই এপিআই তৈরি করার চিন্তা করছে। এপিআই স্বনির্ভরতা বৃদ্ধির কথা ভাবছে, এমন কি উদ্যোগও নিচ্ছে।
কিন্তু এপিআই স্বনির্ভরতার পথে অনেকগুলো বাঁধা আছে। একটা হলো, দেশে পর্যাপ্ত পরিমাণে অর্গানিক কেমিস্ট নেই। বাংলাদেশে প্রতি বছর দশজন স্টুডেন্টও অর্গানিক কেমেস্ট্রিতে পিএইচডি করে না। সে জায়গায় ভারতে সম্ভবত সহস্রাধিক পিএইচডি স্টুডেন্ট বের হয়, অর্গানিক কেমেস্ট্রি থেকে। চীনে এই সংখ্যা আরো বেশি। ফলে চীন এবং ভারত, পুরো পৃথিবীর ফার্মা ইন্ড্রাস্ট্রির CRO (contact research organization) ব্যবসা দখল করে রেখেছে।
এমনকি বাংলাদেশ থেকে যারা দেশের বাইরে পড়তে যায়, তাদের মধ্যেও অর্গানিক কেমিস্টের সংখ্যা অন্যান্য ফিল্ডের তুলনায় খুবই কম। আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশে অন্তত ৫০০ অর্গানিক কেমিস্ট দরকার। দক্ষ অর্গানিক কেমিস্ট। এই জায়গায় সরকার কিংবা প্রাইভেট প্রতিষ্ঠানকে আমি সাহায্য করতে পারবো। আমার ক্যারিয়ারের কোর দক্ষতাই হলো অর্গানিক কেমেস্ট্রি। ১৭ বছর ধরে শিখেছি, শিখেয়িছি, করেছি, করে যাচ্ছি।
বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান কিংবা ব্যবসায়ীরা সিনথেটিক ল্যাব বা এপিআই ল্যাব তৈরি করতে ইচ্ছুক। অনেক শিক্ষা প্রতিষ্ঠান অর্গানিক কেমেস্ট্রির ল্যাব ও কোর্স ডিজাইন করতে ইচ্ছুক। Feel free to contact! ড্রাগ ডিসকাভারির কোর্স, ল্যাব এমনকি প্রজেক্ট শুরু করার জন্য যদি কোন সাহায্য লাগে, আমি সর্বোচ্চ চেষ্টা করবো।
বাংলাদেশের কেমেস্ট্রি এবং ড্রাগ ডিসকাভারি রিসার্চের সংস্কৃতিকে শক্তিশালী না করলে, এতো বড়ো ফার্মা ইন্ড্রাস্ট্রি পুরোনো ধাঁচে বহুদিন টিকে থাকবে না। সময়ের সাথে সাথে চাই কালের গতির সাথে পরিবর্তন।
……………..
RAUFUL ALAM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে শুরু। এরপর দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ACI Pharmaceu...
19/08/2026

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে শুরু। এরপর দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ACI Pharmaceuticals-এ চাকরি। ক্যারিয়ারের শুরুতেই ভালো বেতন ও প্রতিষ্ঠিত কর্মজীবন। কিন্তু সেখানেই থেমে থাকতে চাননি রাবিতা রহমান।

গবেষণার প্রতি অদম্য আগ্রহ আর আরও বড় পরিসরে শেখার আকাঙ্ক্ষা তাঁকে নিয়ে গেছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের University of Mississippi—যা Ole Miss নামে পরিচিত—এ পিএইচডি গবেষণার সুযোগ পেয়েছেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্তরাষ্ট্র—রাবিতার এই পথচলা যেন উচ্চশিক্ষার পাশাপাশি নিজের স্বপ্নকে নতুন করে সংজ্ঞায়িত করার গল্প।

ফার্মেসিতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করার পর রাবিতা যোগ দেন ACI Pharmaceuticals-এ। কর্মজীবনে ওষুধশিল্পের বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি তাঁর মনে আরও গভীরভাবে জায়গা করে নেয় গবেষণার আকাঙ্ক্ষা। শেষ পর্যন্ত সেই আকাঙ্ক্ষার কাছেই হার মানে চাকরির নিশ্চয়তা।

লাখ টাকা বেতনের চাকরি ছেড়ে তিনি বেছে নেন পিএইচডির কঠিন পথ।
University of Mississippi-এর School of Pharmacy-তে Pharmaceutical Sciences-এর পিএইচডি গবেষণা মূলত ওষুধের আবিষ্কার, উন্নয়ন এবং মানুষের স্বাস্থ্যগত ফলাফল নিয়ে গবেষণার সুযোগ দেয়।

রাবিতার লক্ষ্যও মানুষের জীবন রক্ষায় কার্যকর এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ওষুধ গবেষণায় নিজেকে তৈরি করা। গবেষণার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার সঙ্গেও যুক্ত থাকার পরিকল্পনা রয়েছে তাঁর।

এই যাত্রায় তাঁর শিকড় অবশ্য বাংলাদেশেই। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী—প্রতিটি ধাপ তাঁকে তৈরি করেছে পরবর্তী গন্তব্যের জন্য।
আর সেই গন্তব্য এখন যুক্তরাষ্ট্র।

তবে রাবিতার কাছে যুক্তরাষ্ট্রে যাওয়া কোনো শেষ গন্তব্য নয়; বরং এটি আরও বড় একটি যাত্রার শুরু। আগামী প্রায় পাঁচ বছর গবেষণা, উচ্চশিক্ষা ও শিক্ষকতার অভিজ্ঞতা অর্জন করে একদিন দেশে ফিরতে চান তিনি।
সঙ্গে থাকবে পিএইচডি ডিগ্রি, আন্তর্জাতিক গবেষণার অভিজ্ঞতা এবং দেশের ওষুধ গবেষণায় কিছু করার প্রত্যয়।

নোয়াখালীর বসুর হাটের যে মেয়েটির শিক্ষাজীবনের শুরু, তাঁর স্বপ্ন এখন আটলান্টিক পেরিয়ে যুক্তরাষ্ট্রে। কিন্তু হৃদয়ে রয়ে গেছে জন্মভূমি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা।

এই দীর্ঘ পথচলায় নিজের জন্মভূমি বসুর হাট, নোয়াখালীর মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, কর্মজীবনের সহকর্মী, স্বজন ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাবিতা।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্তরাষ্ট্র—এই যাত্রার শেষটা তিনি দেখছেন আরও বড় একটি স্বপ্নে: জ্ঞান ও গবেষণা নিয়ে দেশে ফেরা, আর অর্জিত জ্ঞানকে মানুষের কল্যাণে কাজে লাগানো।

Social Media Profile for Career Success
18/08/2026

Social Media Profile for Career Success

17/08/2026

সুখী কর্মক্ষেত্র কোনো বিলাসিতা নয়—এটা একটা বিজ্ঞানসম্মত কৌশল।

📈 সুখী কর্মীরা ১২% বেশি উৎপাদনশীল
💡 সুখ সৃজনশীলতা বাড়ায়
🤝 সুখী দল ভালো সম্পর্ক গড়ে
🏢 সুখী সংস্কৃতিতে কর্মী ধরে রাখা সহজ

✅ কৃতজ্ঞতা চর্চা করুন
✅ দলের সাফল্য স্বীকার করুন
✅ সহকর্মীদের প্রশংসা করুন

#সুখী_কর্মক্ষেত্র #পজিটিভ_সাইকোলজি #উৎপাদনশীলতা #মানসিক_সুস্থতা

15/08/2026

Career Pathways for Pharmacy Graduates.

13/08/2026
10/08/2026

Audio Training Session
How to Create a Strong and Winning Resume.
Make an Impact, Make a Difference.

07/08/2026

পারসোনাল ব্র্যান্ডিং ফর প্রফেশনাল সাকসেস
কীভাবে সোশ্যাল মিডিয়ায় নিজেকে একটি শক্তিশালী পারসোনাল ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে হয় ?

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Institute of Learning and Development, Dhaka, Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Institute of Learning and Development, Dhaka, Bangladesh:

Shortcuts

Share

Category