10 Minutes School Online Courses & E-books

10 Minutes School Online Courses & E-books টেন মিনিট স্কুলের সকল প্রকার অনলাইন কোর্স ও ই-বুক এর অনন্য সংগ্রহশালা।

03/12/2025
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ২০২৫ সাল / ২০২৪-২৫ অর্থ বছরে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ( ডিগ্রী ও ফাজিল ১ম বর্ষ)...
16/05/2025

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ২০২৫ সাল / ২০২৪-২৫ অর্থ বছরে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ( ডিগ্রী ও ফাজিল ১ম বর্ষ) স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের উপবৃত্তির অনলাইন আবেদনের সময় ২২/০৫/২০২৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

ফাজিল (পাস) ১ম,২য়,৩য় বর্ষ পরীক্ষা -২০২৩ এর ফলাফল আগামী ১৩/০৫/২০২৫ তারিখে প্রকাশ করা হবে।
09/05/2025

ফাজিল (পাস) ১ম,২য়,৩য় বর্ষ পরীক্ষা -২০২৩ এর ফলাফল আগামী ১৩/০৫/২০২৫ তারিখে প্রকাশ করা হবে।

আইসিটি বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কোর্স (৩০ দিনের) । যেকোনো বিষয়ের শিক্ষক আবেদন করতে পারবেন।
07/05/2025

আইসিটি বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কোর্স (৩০ দিনের) । যেকোনো বিষয়ের শিক্ষক আবেদন করতে পারবেন।

25/04/2025

প্রশ্নঃ রোল রেজিস্ট্রেশন নম্বর ভুল হলে রেজাল্ট আসবে!?
শিক্ষা সংক্রান্ত সকল তথ্য পেতে পেইজটি ফলো করার অনুরোধ রইল।

–OMR সিটে রেজিষ্ট্রেশন নম্বর ভুল হলে কি রেজাল্ট আসবে?
১) কিছুই হবেনা,,আপনার রোল নাম্বার সঠিক হলে হবে।

২– OMR সিটে রোল নম্বর ভুল হলে কি রেজাল্ট আসবে?
কিছুই হবে না,,আপনার রেজিষ্ট্রেশন নাম্বার সঠিক হলে হবে।

মানে এই দুইটা থেকে যেকোনো একটা সঠিক হলেই যারা খাতা কাটবে তারা আপনার খাতাটি খুঁজে বের করতে পারবে,,দুইটায় একসাথে ভুল করলে সেক্ষেত্রে আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে।

৩– সেট কোড লিখেন নাই বা ভরাট করেন নাই?

তাহলেও উপায় আছে। আপনার খাতাটি পরীক্ষা করে দেখা হবে আপনার খাতাটি কোন সেটের সাথে বেশি সাদৃশ্য রয়েছে, এবং সে সেট অনুযায়ী আপনারা খাতাটি কাটা হবে। লেখা বা ভরাট যেকোনো একটা করা থাকলেতো আর কোনো সমস্যাই নাই।

৪– বিষয় কোড ভুল?

এটা কোনো সমস্যা না,,কারণ আপনার খাতাটা একটা বান্ডিলের মধ্যে থাকে,,স্যারেরা সহজেই বুঝতে পারে আমার খাতাটি কোন বিষয়ের।

পাশ করা যতটা সহজ, ফেল করা ততটা সহজ না।
একটা স্যার কখনো চায়না একটা শিক্ষার্থী ফেল করুক। স্যাররা সর্বোচ্চ চেষ্টা করে তোমার খাতাটি কেটে একটা রেজাল্ট বের করার জন্য। সুতরাং যারা বলো একটা ভুল মানে, এক বছর শেষ। অবশ্যই ফেল।

তাদেরকে বলতেছি আগে বিষয় গুলো ভালো করে জানো তারপর কথা বলতে এসো। না জেনে কারু মন ভেঙে দেওয়ার অধিকার তোমার নাই।
যারা ভুল করেছো বলে খুব টেনশনে আছো তাদেরকে বলছি,টেনশনের কোনো কারণ নাই।
সংগৃহীত,,,,,

18/04/2025

বেশিরভাগ ক্ষেত্রেই পড়ালেখা আমাদের কোনো কাজে আসে না।
তারপরও আমরা কেন পড়ালেখা করি?

এই প্রশ্নের খুব সুন্দর একটা জবাব শুনেছিলাম একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের মুখে, "গণিত বইয়ের অনুশীলনী থেকে সমাধান করা অংক আমাদের বাস্তব জীবনের সমস্যা সমাধানে খুব বেশি কাজে লাগে না। কিন্তু যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা সমস্যা সমাধান করি, সেটা আমাদের কল্পনাশক্তিকে শানিত করে, আমাদের চিন্তাকে নিয়মবদ্ধ করে। তাই পরীক্ষার খাতায় উত্তর মেলানোর চেয়ে একটা সমস্যা নিয়ে চিন্তা করা অনেক বেশি দরকারি!"

লেখাপড়া হলো খাদ্য গ্রহণের মতো। একজন সাধারণ মানুষ দিনে এক থেকে দেড় কেজি খাবার খায়, বছরে যা প্রায় আধা টনের কাছাকাছি। এর অধিকাংশই বর্জ্য হিসেবে শরীর থেকে বের হয়ে গেলেও নির্যাসটুকু শরীরে পুষ্টি জোগায়।

একইভাবে, জীবনে পড়া অসংখ্য বই, টপিক ও সাবজেক্ট থেকে ছেঁকে নেওয়া নির্যাসটুকুই হচ্ছে জ্ঞান। শরীরকে টিকিয়ে রাখে পুষ্টি আর মনকে বাঁচিয়ে রাখে পড়াশুনার মাধ্যমে অর্জিত ওই জ্ঞান।
তাই সময় পেলেই হাতে একটি বই তুলে নিন।
Collected from fb page : math is game

কোর্সের নাম: Spoken+Grammer Bundleরেগুলার প্রাইস: ৳3900 অফার প্রাইস: ৳3300ডিসকাউন্ট : ৳600কোর্স লিংক : কমেন্টে দেখুন যাদ...
13/04/2025

কোর্সের নাম: Spoken+Grammer Bundle
রেগুলার প্রাইস: ৳3900
অফার প্রাইস: ৳3300
ডিসকাউন্ট : ৳600
কোর্স লিংক : কমেন্টে দেখুন

যাদের জন্য এ-ই কোর্স:

যাদের জনসমক্ষে ইংরেজিতে কথা বলায় জড়তা, ভয়, দ্বিধা বা সংকোচ রয়েছে।

যারা প্রফেশনাল জীবনে ইংরেজিতে কথা বলার দক্ষতার অভাবে পিছিয়ে পড়ছেন।

যারা সহজে ইংরেজিতে কথা বলার ও সঠিক গ্রামার ব্যবহারের দক্ষতা অর্জন করতে চান।

যারা যথোপযুক্ত গ্রামার ব্যবহার করে অ্যাকাডেমিক এবং প্রফেশনাল জগতে নিজেকে আরও স্মার্ট হিসেবে তুলে ধরতে চান।

যারা ইংরেজিতে ভালো কথা বলতে পারেন কিন্তু গ্রামারের ভালো দখলের অভাবে ফ্লুয়েন্টলি কথোপকথন চালিয়ে যেতে পারেন না।
তাদের জন্য অসাধারণ একটি কোর্স। লিংক কমেন্টে-

প্রশ্ন :পড়াশোনায় মনযোগ দিতে পারি না। কিভাবে পড়াশোনায় মনযোগ বাড়ানো যায়? উত্তর : পড়াশোনায় মনোযোগ বাড়ানো একটি প্রক্রিয়া যা ...
25/11/2024

প্রশ্ন :পড়াশোনায় মনযোগ দিতে পারি না। কিভাবে পড়াশোনায় মনযোগ বাড়ানো যায়?
উত্তর : পড়াশোনায় মনোযোগ বাড়ানো একটি প্রক্রিয়া যা নিয়মিত অভ্যাস এবং কিছু কৌশলের মাধ্যমে উন্নত করা যায়। নিচে বিস্তারিত কিছু পরামর্শ দেওয়া হলো যা আপনাকে সাহায্য করতে পারে:

---

১. পরিকল্পনা এবং সময় ব্যবস্থাপনা করুন

একটি রুটিন তৈরি করুন: প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়ার অভ্যাস গড়ে তুলুন।

লক্ষ্য নির্ধারণ করুন: প্রতিদিন বা প্রতি সপ্তাহে কী কী পড়বেন, তা নির্দিষ্ট করে রাখুন।

ছোট ছোট টাস্কে ভাগ করুন: একসঙ্গে অনেক কিছু পড়ার চেষ্টা না করে কাজগুলো ছোট ছোট অংশে ভাগ করুন।

---

২. পড়াশোনার পরিবেশ তৈরি করুন

একটি নিরিবিলি জায়গায় বসুন: যেখানে কম বিভ্রান্তি থাকে।

পরিষ্কার টেবিল ও প্রয়োজনীয় সরঞ্জাম রাখুন: পড়ার সময় যে জিনিসগুলো দরকার হবে সেগুলো হাতের কাছে রাখুন।

মোবাইল ফোন বা সামাজিক মাধ্যম এড়িয়ে চলুন: ফোন সাইলেন্ট বা ডু নট ডিস্টার্ব মোডে রাখুন।

---

৩. ছোট বিরতি নিন

পমোডোরো টেকনিক ব্যবহার করুন: ২৫ মিনিট পড়ুন এবং ৫ মিনিট বিরতি নিন। চারবার এভাবে পড়ার পর ১৫-২০ মিনিট লম্বা বিরতি নিন।

ফ্রেশ থাকুন: বিরতির সময় হালকা ব্যায়াম, হাঁটাহাঁটি বা পানি পান করতে পারেন।

---

৪. মনোযোগ বাড়ানোর জন্য কৌশল

একটানা পড়ার চেষ্টা না করুন: একই বিষয়ে দীর্ঘসময় পড়ে বিরক্তি এড়ান।

অডিও-ভিজ্যুয়াল ব্যবহার করুন: যেখানে সম্ভব, বিষয়টি সহজে বুঝতে অডিও বা ভিডিও ব্যবহার করুন।

নোট তৈরি করুন: গুরুত্বপূর্ণ বিষয় সংক্ষেপে লিখুন। এতে মনে রাখাও সহজ হবে।

নিজেকে প্রশ্ন করুন: পড়া বিষয় নিজেই যাচাই করার চেষ্টা করুন।

---

৫. শরীর ও মনকে প্রস্তুত রাখুন

পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন: অন্তত ৭-৮ ঘণ্টা ঘুম দরকার।

সুস্থ খাবার খান: বেশি তেল-চর্বিযুক্ত খাবার এড়িয়ে সুষম খাবার খান।

মেডিটেশন বা যোগব্যায়াম করুন: এটি মানসিক চাপ কমায় এবং মনোযোগ বৃদ্ধি করে।

---

৬. অনুপ্রেরণা তৈরি করুন

লক্ষ্যের কথা ভাবুন: আপনার পড়াশোনার উদ্দেশ্য কী, তা স্মরণ করুন।

নিজেকে পুরস্কৃত করুন: নির্দিষ্ট লক্ষ্য অর্জন করলে নিজের পছন্দমতো কিছু করুন।

---

৭. বন্ধু বা শিক্ষকের সাহায্য নিন

গ্রুপ স্টাডি করুন: বন্ধুদের সঙ্গে পড়ার বিষয় আলোচনা করলে আগ্রহ বাড়তে পারে।

পরামর্শ নিন: কোন বিষয়ে সমস্যা হলে শিক্ষকের কাছ থেকে গাইডেন্স নিন।

---

৮. দৈনিক রিভিউ করুন

দিন শেষে আপনি কী পড়েছেন তা একবার রিভিউ করুন। এটি স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করবে।

---

৯. বিনোদন এবং বিশ্রাম সময় ঠিক রাখুন

কেবল পড়াশোনার ওপর জোর না দিয়ে, নিজের পছন্দের কাজ করুন। এটি আপনার মনকে রিফ্রেশ করবে।

---

মনোযোগ বাড়ানোর জন্য ধৈর্য ধরুন

প্রথম থেকেই পরিবর্তন আশা না করে ধীরে ধীরে অভ্যাস তৈরি করুন। নিয়মিত অনুশীলন করলে আপনার মনোযোগ অনেক বেড়ে যাবে।

22/11/2024

Address

Dhaka

Telephone

+8801913799580

Website

Alerts

Be the first to know and let us send you an email when 10 Minutes School Online Courses & E-books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to 10 Minutes School Online Courses & E-books:

Shortcuts

Share