28/08/2026
আমরা বাংলাদেশিরা অলওয়েজ হায়ার স্টাডিজে এপ্লাই করতে গেলে আমাদের লিমিটেড রিসার্চ অপরচুনিটি আর তুলনামূলক দুর্বল প্রোফাইল নিয়ে ইন্ডিয়া বা সাউথ এশিয়ার স্ট্রং এপ্লিক্যান্টদের সঙ্গে কম্পিট করতে হয়, তাই না?
অথচ একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানেন? চেক রিপাবলিক গভর্নমেন্ট স্কলারশিপ ২০২৭/২৮-এর এলিজিবল কান্ট্রি লিস্টে পুরো সাউথ এশিয়া থেকে শুধু বাংলাদেশ আছে! 🇧🇩🇨🇿
ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তান—কোনোটিই এলিজিবল নয়। অর্থাৎ এই স্পেসিফিক স্কলারশিপের জন্য বাংলাদেশি স্টুডেন্টদের সাউথ এশিয়ার অন্য বড় এপ্লিক্যান্ট পুলের সঙ্গে কম্পিট করতে হবে না।
🎓 কোন লেভেলে এপ্লাই করা যাবে?
✅ সিলেক্টেড ইংলিশ-টট ফলো-আপ মাস্টার্স প্রোগ্রাম
✅ সিলেক্টেড ইংলিশ-টট পিএইচডি প্রোগ্রাম
মাস্টার্স প্রোগ্রামের ডিউরেশন সাধারণত ২ বছর এবং পিএইচডি প্রোগ্রামের ডিউরেশন ৩–৪ বছর।
💰 মান্থলি স্কলারশিপ
মাস্টার্স স্টুডেন্টরা প্রতি মাসে ১৬,০০০ চেক কোরুনা বা বর্তমান এক্সচেঞ্জ রেট অনুযায়ী প্রায় ৯৫,০০০ টাকা পাবেন। পিএইচডি স্টুডেন্টরা পাবেন ২৪,৯৬০ চেক কোরুনা বা প্রায় ১.৪৮ লাখ টাকা। এক্সচেঞ্জ রেট পরিবর্তিত হলে টাকার পরিমাণও পরিবর্তিত হবে।
স্কলারশিপ থেকে টিউশন এবং স্টাডি ও লিভিং এক্সপেন্সের জন্য ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হবে। তবে একোমোডেশন, খাবার ও লোকাল ট্রান্সপোর্টের খরচ মান্থলি স্কলারশিপ থেকেই দিতে হবে। বাংলাদেশ থেকে চেক রিপাবলিক যাওয়া এবং স্টাডি শেষে দেশে ফেরার এয়ারফেয়ার স্কলারশিপের অন্তর্ভুক্ত নয়।
📊 মিনিমাম সিজিপিএ ও স্টাডি গ্যাপ
স্কলারশিপের জন্য কোনো কমন মিনিমাম সিজিপিএ প্রকাশ করা হয়নি। তবে সিলেক্টেড ইউনিভার্সিটি ও প্রোগ্রামের নিজস্ব একাডেমিক রিকোয়ারমেন্ট থাকতে পারে।
কোনো স্পেসিফিক স্টাডি-গ্যাপ রেস্ট্রিকশন উল্লেখ করা হয়নি। গ্যাপ থাকলে সিভি ও মোটিভেশন লেটারে গ্যাপের কারণ এবং সেই সময়ে কী করেছেন, তা পরিষ্কারভাবে লিখতে হবে।
📚 আইইএলটিএস লাগবে?
আইইএলটিএস বা টোফেলকে কমন ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট হিসেবে উল্লেখ করা হয়নি। তবে ইংলিশ-মিডিয়াম এপ্লিক্যান্টদের এপ্লিকেশনের সময় ম্যান্ডেটরি অনলাইন ইংলিশ এন্ট্রান্স টেস্ট দিতে হবে। সিলেক্টেড ইউনিভার্সিটি অতিরিক্ত ল্যাঙ্গুয়েজ প্রুফ চাইতে পারে।
📄 প্রধান রিকোয়ারমেন্টস
✅ মোটিভেশন লেটার
✅ একাডেমিক ও এমপ্লয়মেন্ট-ফোকাসড সিভি
✅ পাসপোর্ট কপি, যদি থাকে
✅ লিগ্যালাইজড বার্থ সার্টিফিকেট
✅ মেডিকেল সার্টিফিকেট
✅ ডিগ্রি ও একাডেমিক রেকর্ডস
✅ প্রয়োজনীয় ডিক্লারেশনস
পিএইচডি এপ্লিক্যান্টদের অতিরিক্তভাবে পাবলিকেশন লিস্ট, ৩–৫ পৃষ্ঠার প্রপোজড ডিসার্টেশন ফোকাস এবং দুটি একাডেমিক রেকমেন্ডেশন জমা দিতে হবে। কিছু ডকুমেন্টের লিগ্যালাইজেশন ও সার্টিফায়েড ট্রান্সলেশন প্রয়োজন হতে পারে।
🗓️ এপ্লিকেশন ওপেন হবে ২১ আগস্ট ২০২৬ এবং ডেডলাইন ৩০ সেপ্টেম্বর ২০২৬। সাকসেসফুল এপ্লিক্যান্টরা ২০২৭/২৮ একাডেমিক ইয়ারে স্টাডি শুরু করবেন।