24/09/2026
🌸 একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস-২০২৬–২০২৭ 🌸
নতুন শিক্ষাবর্ষ, নতুন স্বপ্ন, নতুন পথচলা—
উচ্ছ্বাস ও আনন্দের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস।
নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে তাদের উচ্চশিক্ষার প্রস্তুতি, নিয়ম-শৃঙ্খলা, পাঠদান কার্যক্রম এবং বিদ্যালয়-কলেজের বিভিন্ন বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
নতুন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও উৎসাহে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন। তাদের সুন্দর ভবিষ্যৎ ও সাফল্যের প্রত্যাশায় শুরু হলো নতুন এক অধ্যায়ের পথচলা। 💐📚✨
স্বাগতম একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের।
তোমাদের আগামী দিনগুলো হোক জ্ঞান, সাফল্য ও সম্ভাবনায় সমৃদ্ধ। ❤️
🏫 কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজ
মোহাম্মদপুর, ঢাকা
#কিশলয়_বালিকা_বিদ্যালয়_ও_কলেজ
#একাদশ_শ্রেণি
#নবীন_শিক্ষার্থী
#নতুন_পথচলা
#শিক্ষাবর্ষ_২০২৬_২০২৭