Language Activator

Language Activator Activate your English

15/08/2026

বড় কাজ, বড় পরিশ্রম, এবং বড় সময়।
আমি চেয়েছিলাম অগাস্টের মধ্যেই GRAMMAR THROUGH VOCABULARY বইটার কাজ শেষ করতে। কিন্তু এখনো ২০ দিনের মতো কাজ করতে হবে। তবে সেই সময়টা এখন দিতে পারছি না। আমি ফোকাসের একজন ইংরেজি শিক্ষক। আর এখন যেহেতু ভর্তি পরীক্ষার আগে কোচিংয়ে পড়ানোয় ব্যস্ত থাকতে হবে, তাই বাকি কাজটা ডিসেম্বরে করতে পারবো ইনশা আল্লাহ।
সবার কাছে দোয়া চাই।

19/07/2026

যেহেতু বিশ্ব মিডিয়ায় বাংলাদেশে খেলা দেখার খবর প্রকাশ পাচ্ছে। আপনি আর্জেন্টিনা বা স্পেইন যেটাই সাপোর্ট করেন, ফিলিস্তিনের একটা পতাকা/ Free Palestine লেখা কোনো কিছু সাথে রাখবেন।

14/07/2026

☞ Common Mistake
সে বাচ্চাটিকে পানি খাওয়ালো/পান করালো।
She drenched the child water. ✗ (Note: drench মানে ভিজিয়ে দেওয়া, পানি পান করানো নয়)
She fed the child water. ✓ (এক্ষেত্রে বাচ্চা নিজ হাতে খায়নি। খাইয়ে দিতে হয়েছে বুঝায়।)
She gave the child some water to drink. ✓ (এক্ষেত্রে বাচ্চা নিজে থেকেই পান করতে পারে।)
He gave the child a drink of water. ✓ (এখানে drink noun)
She made the child drink water. ✓ (বাচ্চা নিজে থেকে পানি খেতে চায়নি, তাকে জোর করে বা উৎসাহ দিয়ে খাওয়াতে হয়েছে।)

আলোচনার উদ্দেশ্য: দেশীয় অনেক বইয়ে বলা আছে drench = পান করানো, যা সঠিক নয়। (আমি কোনো বইয়ে দেখিনি। টিচাররা যেহেতু পড়ান, তাই ধরে নিয়েছি দেশীয় বইগুলোতে এরকম আছে।)

try breaker ✗tiebreaker ✓
29/06/2026

try breaker ✗
tiebreaker ✓

22/06/2026

Time and Messi leave everyone behind.

17/06/2026

আপনি কোনটা?

a) Grammar পড়ে এবং vocabulary মুখস্থ করে ব্রেইনটাকে translation machine বানিয়েছি/বানাচ্ছি।

ফলাফল: কথা বলতে গেলে কোনো word খুঁজে পাই না, কোন structure/grammar rule প্রয়োগে sentence বানাবো তা ভাবতে ভাবতেই নিহত হবার অবস্থা। Fluency তো দূরের কথা!

b) ইংরেজি শেখা বলতে আমি বুঝি কিছু rules মুখস্থ করে MCQ solve করা।

ফলাফল: কিছুই পারি না। এমনকি MCQ-ও solve করতে পারি না।

অথচ আপনি জানেন কি? ওপরের কাজ দুটো ভাষা শেখার চেয়েও অনেক বেশি কঠিন! এগুলোর চেয়ে অনেক কম পরিশ্রমে খুব সহজেই ভাষা শেখা যায়।

এবং মজার ব্যাপার হলো, ভাষা জানলে অনুবাদও করতে পারবেন, MCQ-ও solve করতে পারবেন।

সবচেয়ে দুঃখের বিষয় IELTS দিতে গিয়েও মানুষ আমাদের দেশে এমনভাবে ইংরেজি শিখছে, মাথাটাকে বানাচ্ছে translation machine। তারাও ভাষা শেখার আশেপাশে নাই! অথচ পরীক্ষাটাই ভাষার ওপর।

তাহলে কোন পদ্ধতিতে শিখবেন?
ইংরেজি ভাষার শব্দগুলো নির্দিষ্ট কিছু pattern অনুসরণ করে। এই pattern-গুলোর ভিত্তিতে chunks শিখতে হবে; individual words শুধু মুখস্থ করে লাভ নেই। নেইটিভদের ব্রেইনে chunks কাজ করে, আলাদা আলাদা word নয়।

Lexical approach-এ লেখা বাংলা ভাষায় প্রথম বই GRAMMAR THROUGH VOCABULARY।

ইনশা আল্লাহ অগাস্ট মাসে শেষ হবে বইয়ের কাজ। দোয়া চাই সবার।

14/06/2026

Modern বা traditional grammar না জানা মোটেও দোষের কিছু নয়—যদি আপনি অবচেতনভাবেই (subconsciously) ভাষাটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন। আমি আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের একজন ইংরেজি অধ্যাপককে চিনি, যিনি নিজেও ‘মডার্ন গ্রামার’ নিয়ে খুব একটা মাথা ঘামান না। অথচ তাঁর কাছ থেকে ইংরেজি ভাষার গভীর অনেক কিছু শেখার সৌভাগ্য আমার হয়েছে।

যে কারণে প্রসঙ্গটি তুললাম, আমাদের দেশে অনেকেই formal এবং informal ভাষার পার্থক্য বোঝেন না। অনেকে মনে করেন informal মানেই বুঝি ‘modern grammar’, আর formal হলো ‘traditional grammar’! আবার অনেকের ক্ষেত্রে দেখা যায়, কোনো ব্যাকরণগত নিয়ম আগে জানা ছিল না, কিন্তু নতুন করে শিখলেই সেটাকে ‘modern grammar’ বলে চালিয়ে দেন!

আরেকটি দল আছেন যাঁরা ভাবেন, নেইটিভ স্পিকাররা বুঝি ব্যাকরণ মেনে চলেন না। এই ধারণাটি একেবারেই ভুল। তাঁরাও ব্যাকরণ ঠিকই প্রয়োগ করেন, তবে সেটা আমাদের মতো সচেতনভাবে (consciously) নয়, বরং সম্পূর্ণ অবচেতনভাবে (subconsciously)।

সহজ একটি উদাহরণ দেওয়া যাক। আমি যদি বলি: "একটা আমি বাক্য দিচ্ছো, এটা পড়লেই আপনি বুঝতেছি পারবেন।"—বাক্যটি পড়ামাত্রই আপনি নিশ্চয়ই আমার ভুলগুলো ধরে ফেলেছেন, তাই না? বাক্যটি হওয়ার কথা ছিল: "আমি একটি বাক্য দিচ্ছি, এটি পড়লেই আপনি বুঝতে পারবেন।"

এখন ভেবে দেখুন, এই যে চট করে ভুলটা ধরলেন, এর জন্য কি আপনাকে বাংলা ব্যাকরণের নিয়ম-কানুন খাতা-কলম নিয়ে চিন্তা করতে হয়েছে? নিশ্চয়ই না। কিন্তু ব্যাকরণ অবচেতনভাবে আপনার মাথায় আছে বলেই আপনি তাৎক্ষণিক ভুলটি ধরতে পেরেছেন। ঠিক একইভাবে, একজন নেইটিভ ইংলিশ স্পিকারও অবচেতনভাবেই তাঁর ভাষার সঠিক ব্যাকরণটি জানেন।

কাজেই, যেমন-তেমন একটা বাক্য লিখে বা বলে কোনোমতে ভাব প্রকাশ করতে পারলেই হলো—এমনটা ভাবার কোনো সুযোগ নেই। ভুল সবসময় ভুলই। আপনাকে সঠিক বাক্যটিই লিখতে বা বলতে হবে—তা সে সচেতনভাবেই হোক কিংবা অবচেতনভাবে। আর কোনো ভাষাকে অবচেতনভাবে, সাবলীল ও সঠিকভাবে ব্যবহার করতে পারাটাই হলো সেই ভাষা শিক্ষার চূড়ান্ত রূপ।

Address

University Of Dhaka
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Language Activator posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Language Activator:

Shortcuts

Share