Kanthashilon

Kanthashilon

Share

সাহিত্যের বাচিক চর্চা ও প্রসার প্রতিষ্ঠান

স্বল্পস্বাক্ষরতার অভিশাপ বাংলাদেশ থেকে অচিরে মোচন হবার নয়। অথচ সমগ্র গণমানুষকে বাংলা সাহিত্যের জীবনপ্রদায়ী নিষেকের ভিতরে না আনলে, এক মান বাংলা ভাষা ব্যবহারের ক্ষমতার মধ্যে না আনলে বাঙালির সাংস্কৃতিক বিকাশ তথা তাবৎ ঐহিক বিকাশ ও জাতি হিসেবেই বাঙালির অস্তিত্ব নিতান্ত অসম্ভব হয়ে পড়বে। এই সঙ্কট মোচনের এক পথ কথকথার এই দেশে, পুঁথি, জারী, কীর্তন, পালাগানের মধ্য দিয়ে জনশিক্ষা সম্প্রচারের এই দেশে আবৃত্

Photos from Kanthashilon's post 21/04/2026

কণ্ঠশীলন সাধারণ বিভাগ ১০৪ তম আবর্তনের নবীনবরণ ও
১০৩ তম আবর্তনের অভিজ্ঞান পত্র প্রদান অনুষ্ঠান

Photos from Kanthashilon's post 21/04/2026

কণ্ঠশীলন শিশু-কিশোর বিভাগ ৫ম আবর্তনের নবীনবরণ ও
৪র্থ আবর্তনের অভিজ্ঞান পত্র প্রদান অনুষ্ঠান

28/03/2026
Photos from Kanthashilon's post 28/03/2026

স্বাধীনতার গল্প, গানে-কবিতায়...
ছায়ানট ও কণ্ঠশীলনের নিবেদন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ছায়ানট মঞ্চে অনুষ্ঠিত হয় ছায়ানটের আয়োজনে “স্বাধীনতা দিবসের নিবেদন”। ছায়ানটের শিল্পীদের পাশাপাশি এতে অংশগ্রহণ করেন কন্ঠশীলনের শিল্পীরা। লাল-সবুজে সজ্জিত মঞ্চ, শিল্পীদের প্রাণময় উপস্থিতি আর দর্শকদের উচ্ছ্বাস-সব মিলিয়ে ছায়ানট মিলনায়তন যেন পরিণত হয়েছিল স্বাধীনতার এক জীবন্ত প্রতিচ্ছবিতে। সন্ধ্যার শুরুতেই সম্মেলক কণ্ঠে দেশাত্মবোধক গান “বলো বলো রে বলো সবে” পরিবেশনের মাধ্যমে শুরু হয় আয়োজন। “এই মৃত্যু উপত্যকা আমার দেশ না’-কণ্ঠশীলন প্রযোজনায় অংশগ্রহণ করেন-এনায়েত হোসেন কাজল, মাসুমা জাহান, আবু বকর সিদ্দিকী, মিন্টু চৌধুরী, নাঈমা আক্তার, নুসরাত আযম, মৌসুমী হক, বিউটি মজুমদার, রানা মুসাফির, রবিউল ইসলাম, ইব্রাহিম। এই প্রযোজনায় ধ্বনিত হয় বাংলা সাহিত্যের কালজয়ী কবিতা-যেখানে কখনো ছিল প্রতিবাদ, কখনো বেদনা, আবার কখনো স্বপ্নময় স্বাধীনতার ডাক। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার ইতিহাস ও চেতনাকে পৌঁছে দেওয়ার এই প্রয়াস আমাদের পথচলাকে আরও অর্থবহ করে তোলে।
ছবি কৃতজ্ঞতাঃ মেহেদী ফরিদ

04/03/2026

কণ্ঠশীলন–এর আবেদন করার সময়সীমা আগামী ৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত।
যারা এখনো আবেদন করেননি তারা দ্রুত আবেদন সম্পন্ন করুন। যোগাযোগ :ছায়ানট সংস্কৃতি ভবন, ধানমন্ডি ঢাকা।
#কণ্ঠশীলন #আবেদন_চলছে #৩এপ্রিল_পর্যন্ত #সুযোগ_মিস_করো_না #সংস্কৃতি #তরুণ_প্রতিভা

03/02/2026

আজই আবেদন করুন: https://kanthashilon.org/online-admission শুদ্ধ উচ্চারণ, আবৃত্তির শৈল্পিক চর্চা আর সাহিত্যবোধ গড়ে তুলতে
কণ্ঠশীলন–এর আবৃত্তি শিক্ষা কার্যক্রমে
নতুন ব্যাচে ভর্তি শুরু হয়েছে।

শিশু ও সাধারণ বিভাগে
অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে
চার মাসের বিশেষ কোর্স।

📅 আবেদন ও ফি জমাদানের শেষ তারিখ: ৬ মার্চ ২০২৬
📍 স্থান: ছায়ানট সংস্কৃতি ভবন, ধানমন্ডি
#কণ্ঠশীলন
#আবৃত্তি_শিক্ষা
#শুদ্ধ_উচ্চারণ
#আবৃত্তি_চর্চা
#সাহিত্যচর্চা
#বাংলা_আবৃত্তি
#শিশু_আবৃত্তি
#সংস্কৃতি
#ভর্তি_চলছে

Photos from কন্ঠশীলন -শিশু কিশোর  বিভাগ's post 15/12/2025
Photos from Kanthashilon's post 15/12/2025

কণ্ঠশীলন শিশু-কিশোর বিভাগ ৪র্থ আবর্তনের নবীনবরণ ও
৩য় আবর্তনের অভিজ্ঞান পত্র প্রদান অনুষ্ঠান

Photos from Kanthashilon's post 15/12/2025

কণ্ঠশীলন সাধারণ বিভাগ ১০৩ তম আবর্তনের নবীনবরণ ও
১০২ তম আবর্তনের অভিজ্ঞান পত্র প্রদান অনুষ্ঠান

24/10/2025

শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি শিক্ষার সাধারণ বিভাগ/শিশু-কিশোর বিভাগের আবর্তন শুরু হচ্ছে
যোগাযোগঃ ০১৯০৯৬০৯০০৬, ০১৩০২৩৯১৫৫৯

অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে করতে ভিজিট করুনঃ
https://kanthashilon.org/online-admission

কোর্সের মেয়াদঃ চার মাস
ক্লাসের সময়ঃ
• প্রতি শুক্রবার সকাল ৮ টা থেকে ১১ঃ৩০ টা (সাধারণ বিভাগ)
• প্রতি শনিবার সকাল ৯ টা থেকে দুপুর ১২টা (শিশু-কিশোর বিভাগ)
আবেদন পত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখঃ
৭ নভেম্বর , ২০২৫
প্রশিক্ষকঃ
• জয়ন্ত চট্টোপাধ্যায়
• ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও
• কণ্ঠশীলনের নিয়মিত প্রশিক্ষকবৃন্দ

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Chhayanaut Bhabon, House# 72, Road# 15A, Dhanmondi R/A
Dhaka
1209