Dohar Korean Language Institute

Dohar Korean Language Institute Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dohar Korean Language Institute, Language school, Meghula Bazar, Dohar, Dhaka.

05/12/2024
09/10/2024

আজ কোরিয়ার ৪৩৫৬তম জন্মদিন অথবা বলতে পারেন ৪৩৫৬তম ফাউন্ডেশন ডে (개천절)।

개천 শব্দের অর্থ হলো আকাশ উন্মুক্ত হওয়া (하늘이 열다), 절 অর্থ হলো দিন আর 개천절 এর পুরো অর্থ দাঁড়াচ্ছে আকাশ উন্মুক্ত হওয়ার দিন।

আসুন কোরিয়ার ফাউন্ডেশন ডে (개천절) সম্পর্কে রূপকথার গল্প জেনে নেই!!!

অনেক অনেক আগে আকাশ রাজ্যে বাবা হোয়ানিন(환인)ও ছেলে হোয়াংউং(황웅) বসবাস করত। ছেলে হোয়াং উং এর আকাশ রাজ্যের চেয়ে পৃথিবীর দিকে আগ্রহ বেশি ছিল।একদিন বাবাকে বলল আমি পৃথিবীতে যেতে চাই সেখানে গিয়ে মানুষকে সাহায্য করতে চাই। পিতা সম্মতি দিলেন আর সাথে মেঘের দেবতা,বৃষ্টির দেবতা ও বাতাসের দেবতাকে দিয়ে দিলেন পৃথিবীতে নিয়ে যাওয়ার জন্য। হোয়াং উং তিন দেবতাকে সঙে নিয়ে বেকদু পাহাড়(백두산) বেয়ে পৃথিবীতে আসলেন। তিন দেবতার সাহায্য নিয়ে মানুষকে কৃষি পণ্য উৎপাদন শিখাতে শুরু করলেন আর মানুষের একে অপরের মধ্যে পারস্পারিক সম্পর্কের উন্নয়ন ঘটাতে শুরু করলেন। এসব দেখে একদা এক ভাল্লুক ও এক বাঘ হোয়াং উংকে এসে বললেন আমরাও মানুষ হতে চাই আমাদেরকে মানুষ বানিয়ে দিন। হোউয়াং উং তাদেরকে কিছু ঝাল রসুন ও কোরিয়ান লতা (সুক) দিলেন আর বললেন গুহার ভিতরে অবস্থান করে ১০০ দিন শুধুমাত্র এই রসুন ও সুক খেয়ে জীবন যাপন করতে পারলে মানুষ হয়ে যাবি। ভাল্লুক ও বাঘ অন্ধকার গুহায় এসে মানুষ হবার প্রত্যাশায় শুধু রসুন ও সুক খেয়ে দিন পার করতে লাগল। কিছুদিন যাওয়ার পর বাঘ ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে মানুষ হওয়ার আশা ছেড়ে দিয়ে গুহা থেকে বেড়িয়ে আসল। ওদিকে ভাল্লুক ঐ খাবার খেয়েই দিন পার করতে লাগল। ২১দিনের মাথায় ভাল্লুক মহিলা মানুষে রুপান্তরিত হলেন আর হোয়াং উং এর কাছে এসে ধন্যবাদ জ্ঞাপন করলেন। হোয়াং উং তার নাম দিলেন উংনিয়ো(웅녀)পরবর্তীতে এই ভাল্লুক থেকে মানুষে রুপান্তরিত উং নিয়োকে হোয়াং উং বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। কিছুদিন পর তাদের কোল জুড়ে আসল পুত্র সন্তান "থাংগুন" (단군) । এই থাংগুনই পরবর্তীতে খোজুসন (কোরিয়ার পূর্ববর্তী নাম) দেশ তৈরি করলেন। এটাই কোরিয়া নামক দেশ সৃষ্টির ইতিহাস।

প্রতিবছর কোরিয়ানরা এই দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করে।

এটা নিছকই একটা রুপকথার গল্প। অধিকাংশ কোরিয়ানরাই বিশ্বাস করে এটি।

06/08/2022

কৃষি খাতে বাংলাদেশ থেকে কর্মী নিবে কোরিয়া।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিঃ(বোয়েসেল) এবং কোরিয়ার খিয়ংসাং প্রদেশের উইরিয়ং শহর বাংলাদেশ থেকে সিজনাল চুক্তিতে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে।

কোরিয়াতে কৃষি খাতে কর্মী সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ ও উইরিয়ং শহরের মধ্যে এই চুক্তি সাক্ষরিত হয়।

চলতি বছরের শুরুর দিকে কোরিয়া ও মিয়ানমারের মাঝে এই চুক্তি সাক্ষরিত হয়েছিল কিন্তু মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতার কারণে চুক্তি বাতিল করে বাংলাদেশের সাথে ৪ঠা আগস্ট ২০২২ সনে এই চুক্তি সাক্ষরিত হয়।

01/01/2022

সুখ, সমৃদ্ধি ও সাফল্যের সাথে এগিয়ে যাক আপনার নতুন বছরের প্রতিটি দিন। সবাইকে নতুন বছর ২০২২-এর শুভেচ্ছা। দোহার কোরিয়ান ল্যাংগুয়েজ ইনস্টিটিউট এর সাথে থাকুন।

08/11/2020

২০২০ সালের জেনারেল সিবিটি পরীক্ষার সম্ভব ডেট ২০২১ সালের ফেব্রুয়ারিতে হতে পারে
সুএ ঃ শামসুল আলম স্যারের আজকের লাইভ অনুষ্ঠানের,

Address

Meghula Bazar, Dohar
Dhaka
1330

Telephone

+8801515603953

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dohar Korean Language Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Dohar Korean Language Institute:

Shortcuts

Share