19/09/2026
আপনি কি ২০২৭ সালে Canada-তে Master’s প্রোগ্রামে আবেদন করতে চান? তাহলে শুধু University আর Tuition দেখে সিদ্ধান্ত নেবেন না! বিশেষ করে যদি আপনার plan থাকে spouse/family নিয়ে আসা এবং ভবিষ্যতে PR-এর চেষ্টা করা, তাহলে শুরুতেই পুরো journey-টা মাথায় রেখে program select করুন।
মনে রাখবেন, কানাডাতে ঢুকলেই একটা না একটা গতি হবে - এই কথার ফাঁদে পা দেয়া তো দূরে থাকে, স্বপ্নেও দেখবেন না। জি, শুরু থেকে ভালমতন প্ল্যান করলে হয়তো আপনার PR পাবার সম্ভাবনা বাড়বে , কিন্তু কানাডা ঢুকলেই PR - এটি একেবারেই ভিত্তিহীন বর্তমান ট্রেন্ডিং অনুসারে। বর্তমানে কানাডা ইমি-গ্রেশ-ন ক-র্তৃপ-ক্ষ স্টাডি পার্মিট সংক্রান্ত যে পলিসি গুলো অনুরসরণ করছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় তুলে ধরছি, আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন যাতে আপনার বা আপনার কাছের মানুষদের উপকারে আসতে পারে।
👉 Academic Result & IELTS
Study Permit-এর জন্য IRCC-এর কোনো fixed CGPA বা universal IELTS score নেই। University যে academic ও language requirement চাইবে, admission-এর জন্য সেটাই পূরণ করতে হবে। তবে Master’s শেষে PGWP-এর জন্য বর্তমান নিয়মানুসারে চারটি মডিউলেই CLB 7 পেতে হবে ।
👉 ৩ বছরের PGWP পেতে কি ১ বছরের Master’s করলে হবে নাকি ২ বছর মেয়াদি হতে হবে ?
Master’s program কমপক্ষে আট মাস হলে এবং PGWP এর অন্যান্য শর্তগুলো পূরণ করলে program ২ বছরের কম হলেও ৩ বছর মেয়াদি PGWP পাওয়া যেতে পারে। Master’s প্রোগ্রাম -এর ক্ষেত্রে বর্তমানে PGWP-এর জন্য field-of-study এর রেস্ট্রিকশন নেই। তবে DLI এবং আপনার পছন্দের program-এর PGWP eligibility অবশ্যই verify করে নিবেন।
👉 Spouse নিয়ে আসতে চাইলে program length খুব গুরুত্বপূর্ণ
স্টাডি চলাকালীন অবস্থায় যদি spouse-এর জন্য Open Work Permit (OWP) আবেদন করতে চান, তাহলে বর্তমানে Master’s program ১৬ মাস বা তার বেশি হতে হবে।
তাই ১ বছরের Master’s আপনার নিজের জন্য ৩ বছরের PGWP-এর সুযোগ তৈরি করতে পারলেও, আপনি স্পাউস সহ আসতে চাইলে এবং তার জন্যও OWP চাইলে ১ বছরের Master’s প্রোগ্রাম এভোয়েড করতে হবে।
👉 September 1, 2026 থেকে Canada-তে (Quebec ছাড়া) minimum living expense requirement বাড়ানো হয়েছে, বর্তমানে তা নিম্নরুপঃ:
• Student একা — $23,448
• Student + spouse — $29,192
• Student + spouse + 1 child — $35,888
• Student + spouse + 2 child — $43,572
এর সাথে টোটাল tuition ফী + transportation cost যোগ হবে। এই minimum living expense এর সীমা প্রতি বছর নবায়ন হয়, তাই ২০২৭ application-এর সময় আবার দেখে নিবেন।
🧑🎓 Provincial Attestation Letter (PAL) or Territorial Attestation Letter (TAL): January 1, 2026 থেকে public DLI-এর degree-granting মাস্টার্স প্রোগ্রামের জন্য Study Permit apply করলে বর্তমানে PAL/TAL প্রয়োজন নেই। তবে Quebec-প্রদেশে আসতে চাইলে তাদের নিজস্ব requirements রয়েছে।
🧑🎓 Student হিসেবে কাজ: সাধারণত মাস্টার্স প্রোগ্রামের স্টুডেন্ট রা রেগুলার সেমিস্টার গুলোতে সপ্তাহে সর্বোচ্চ ২৪ ঘন্টা off-campus এবং scheduled break ও শেষ সেমিস্টারে ফুল কোর্স লোড না থাকলে -এ unlimited hours কাজ করতে পারেন।
🎯 যদি PR আপনার আল্টিমেট লক্ষ্য হয়—এই point টা সবচেয়ে গুরুত্ব দিয়ে ভাবুন।
শুধু “Canada-তে একটা Master’s করলেই হলো”—এভাবে program select করবেন না।
কোন subject-এ পড়ছেন + কোন province-এ পড়ছেন + graduation-এর পর সেখানে কী ধরনের job opportunity আছে + সেই province-এর PR / PNP pathway এর রিকোয়ারমেন্ট কি কি —সে সবকিছু একসাথে consider করতে হবে। তাই নিজে নিজে আবেদন করুন আর যেকোনো এজেন্সি ধরেই আবেদন করুন- এই PR এর বিষয়টি শুরুতেই বিবেচনা না করলে পড়াশুনা শেষ করে বা শেষ না হতেই আপনাকে হতাশা ঘিরে ধরতে পারে। কারণ আপনি যখন বুঝতে পারবেন যে আপনার মাস্টার্স প্রোগ্রামটি PR বান্ধব হয়নি, ততদিনে বড্ড দেরি হয়ে যাবে।
প্রত্যেক province-এর PNP এবং immigration requirement আলাদা। তাদের labour-market need, eligible occupation, job offer/work experience requirement এবং nomination allocation-ও এক নয়। তাই একই Master’s program Ontario, Alberta, Manitoba বা Atlantic province-এ করলে graduation-এর পর immigration options একরকম নাও হতে পারে এবং এক না হওয়াই স্বাভাবিক।
👉 আগে Program নয়, আগে Plan করুন।
Study >> PGWP >> Skilled Job >> PR
এই পুরো pathway মাথায় রেখে তারপর University, program এবং province select করুন।
মনে রাখবেন, কোনো Master’s program বা province আপনাকে আগাম PR নিশ্চিত করে না, তবে শুরু থেকেই সঠিক পরিকল্পনা করলে ঝুঁকি কমানো সম্ভব ।
যারা ২০২৭ intake target করছেন, application এবং program selection-এর সময় অবশ্যই লেটেস্ট federal PR ও provincial PNP rules গুলো আবার verify করবেন।
স-র-কা-রি ওয়েবসাইট থেকে নিজেই সব তথ্যগুলো যাচাই করে নিবেন , প্রয়োজনে আপনার পছন্দের লিগ্যাল এডভাইসের সাহাজ্য নিতে পারেন।
লেখাটি প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন।
✍️Md Siddiqur Rahman, RCIC-IRB (R713190)
Authorized representative for
Immigration, Refugees and Citizenship Canada (IRCC)
and The Immigration and Refugee Board of Canada (IRB)
Md Siddiqur Rahman