Sher-e-Bangla Agricultural University, Dhaka-1207

Sher-e-Bangla Agricultural University, Dhaka-1207

Share

Sher-e-Bangla Agricultural University It was established on December 11, 1938 as "Bengal Agricultural Institute (BAI)" by Sher-e-Bangla A.K.

Sher-e-Bangla Agricultural University or SAU is the oldest agricultural institution in Bangladesh, situated in Sher-e-Bangla Nagor, Dhaka. Fazlul Huq, the then chief minister of undivided Bengal. It was the first agricultural institution in this region. This institute was upgraded to university in 2001 and renamed Sher-e-Bangla Agricultural University. At present it is one of the best university o

তিন হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবে বাহাউদ্দিন নাছিম ফাউন্ডেশন 29/03/2020

১. বসুন্ধরা গ্রুপ করোনাভাইরাসে সহায়তা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ১০ কোটি টাকা দিয়েছেন। তাছাড়া বসুন্ধরা কনভেনশন হল আছে ৪টি। এগুলোকে তিনি অস্থায়ী হাসপাতাল বানাবেন মাত্র ৭ দিনে। যদি সরকার অনুমতি দেন। এছাড়া তিনি ৪ জন কাউন্সিলরের মাধ্যমে ঐসব এলাকার গরীব মানুষদের খাবারের ব্যবস্থা করবেন।

২. বেক্সিমকো গ্রুপ করোনাভাইরাস সহায়তা তহবিলে ১৫ কোটি টাকা দিয়েছেন। আরও দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

৩. আকিজ গ্রুপ গণস্বাস্থ্য কেন্দ্রের সহায়তায় ৫০০ বেডের অস্থায়ী হাসপাতাল বানাচ্ছেন। যেখানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা করা হবে।

৪. গণস্বাস্থ্য কেন্দ্র ডট ব্লট পদ্ধতিতে করোনাভাইরাস পরীক্ষা করবে। যাতে খরচ হবে মাত্র ২৫০ টাকা। ফলাফল পাওয়া যাবে ১৫ মিনিটে। শুধু তাই নয় অন্যরাও ব্যবসা না করার শর্তে এই ফর্মুলা পাবেন বিনামূল্যে।

৫. চাঁদপুরের জেলা প্রশাসন অর্ধেক বা আরও কম মূল্যে সাধারণ নাগরিকদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করছেন ডিসি অফিস থেকে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন প্রায় ২০/২২ ঘন্টা টানা কাজ করছেন।

৬. চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থী জিল্লুর রহমান জুয়েল ভাই কিউআরসি পদ্ধতিতে পৌরসভার সকল নাগরিকদের জন্য চিকিৎসার নতুন একটি মডেল দাঁড় করিয়েছেন। নাগরিকরা ফোন করেই পাচ্ছেন চিকিৎসা সুবিধা। মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দিচ্ছেন। এছাড়া হাসপাতালের সামনে ভ্রাম্যমাণ খাবারের দোকান বসিয়েছেন। যেখান থেকে রোগীদের স্বজনরা নাম মাত্র মূল্যে খাবার সংগ্রহ করতে পারছেন।

৭. রাজশাহীর ডিসি, কক্সবাজারের ডিসি, যশোরের এসপি ইতোমধ্যে এমন কিছু কাজ করেছেন যা জনগণ শ্রদ্ধার চোখে দেখছে।

৮. চুয়াডাঙ্গা, নোয়াখালী ছাত্রলীগ তালিকা করে জেলার অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন।

৯. ঢাকার বিদ্যানন্দ ও রাঁধো যৌথ উদ্যোগে প্রতিদিন ১৫০০ পরিবারের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন। রাঁধে'র এমডি সামছুজ্জামান নাঈম জানিয়েছেন আগামীকাল থেকে ৫ হাজার পরিবারকে তারা খাবার দিবেন।

১০. ঢাকার স্টেপ ফরোয়ার্ড যতদিন করোনা আক্রান্ত থাকবে ততদিন প্রায় ১০০০ হাজার পরিবারের প্রতিদিনের খাবার দিবে।

১১. চাঁদপুরের লাইট ফর হিউম্যানিটি, তারুন্যের অগ্রদুত, মানব সেবা সংগঠন, প্রভাত সমাজ কল্যাণ সংস্থা, স্বপ্নতরু, বড় স্টেশন কমিউনিটিসহ অনেক সংগঠন অসহায়দের পাশে দাঁড়িয়েছে।

১২. চাঁদপুরের ফরিদগঞ্জের লেখক ফোরামকে একটা ফোন দিলেই হয়। কোনো রকম যাতায়াত খরচ ছাড়া তারা যে কোনো জরুরি পণ্য সাইকেল চালিয়ে পৌঁছে দিচ্ছে মানুষের বাড়ি।

১৩. চাঁদপুরের মৈশাদী ইউনিয়নের চেয়ারম্যান Mohammed Moniruzzaman ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে অসহায়ের পাশে থাকার পরিকল্পিত ছক বানিয়েছেন। বিভিন্ন সংস্থার কিস্তি আদায় বন্ধ করেছেন। মানুষের পাশে থাকছেন খাবার, ঔষধ এবং সাহস নিয়ে।

১৪. বাগেরহাটের ডিসি চালের বস্তা নিজে কাঁধে নিয়ে গোপনে হাজির হয়ে যাচ্ছেন গরীবের বাড়িতে।

১৫. এ পর্যন্ত বহু চিকিৎসক বিনামূল্যে হট লাইনে সেবা দিচ্ছেন মানুষের এই ক্রান্তিলগ্নে।

১৬. জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়ন সেনিটাইজার প্রস্তুত করে মানুষের মাঝে বিলিয়েছে।

১৭. ঢাকায় ছাত্রদল পিঠে জীবাণুনাশক নিয়ে শহরে স্প্রে করছে।

১৮. চাঁদপুরে গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা সেনিটাইজার প্রস্তুত করে তা রিকশা চালকদের মাঝে বিলিয়েছে।

১৯. বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ হতে বিসিএস ( প্রশাসন) ক্যাডারের সকল কর্মকর্তার আসন্ন বৈশাখী ভাতা মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে এক কোটি টাকার চেক হস্তান্তর করা হয়।

২০. বুয়েটের বর্তমান ছাত্র ও এল্যমনাই হ্যান্ড স্যানিটাইজার বানিয়ে বিতরন করছে ও নিজেদের পকেটের টাকা দিয়ে পিপিই বানাচ্ছে।

২১. ফ্যাশন হাউজ লা'রিভ নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন বন্ধ করে পিপিই বানাচ্ছে।

২১. জাতীয় দলের ক্রিকেটাররা নিজেদের বেতনের অর্ধেক দান করেছে করোনা মোকাবিলায়।

২২. হিরো আলম সকল কটাক্ষ উপেক্ষা করে ৫০০ পরিবারকে খাওয়া বিতরণ করেছে।

২৩. মাশরাফি বিন মর্তুজা কয়েকশত পরিবারের খাওয়ার দায়িত্ব নিয়েছে।

২৪. আমাদের কৃষিবিদদের গর্ব জননেতা নাছিম ভাই তিন হাজার পরিবারের খাওয়ার দায়িত্ব নিয়েছন।

২৫. এই ছাড়াও ব্যাক্তি উদ্যোগ ও কিছু ছোট ছোট প্রতিষ্ঠান নিজেদের সাধ্যমতো করোনা পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে।

মাশাল্লাহ !

মানুষ মানুষের জন্য। করোনায় কতজন মারা যাবে তা বলা যায় না, তবে করোনায় মানবতা জয়ী হবে এইটা আমি নিশ্চিত!

আল্লাহ মহান।
আল্লাহ ক্ষমাশীল ।

সংগ্রহীত এবং সংযোজিত ।

তিন হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবে বাহাউদ্দিন নাছিম ফাউন্ডেশন করোনাভাইরাসের প্রভাবে সবকিছু বন্ধ থাকায় সংকটে পড়েছেন দেশের দরিদ্র ও দিনমজুরেরা। এ পরিস্থিতিতে বাহাউদ্দিন নাছি....

যাকাতের পরিবর্তে ৭৩ টি পরিবারকে ঋণমুক্ত করলেন হাজী মকবুল | টি নিউজ বিডি 04/06/2019

ভালো উদ্যোগ

যাকাতের পরিবর্তে ৭৩ টি পরিবারকে ঋণমুক্ত করলেন হাজী মকবুল | টি নিউজ বিডি নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে যাকাত দেওয়ার পরিবর্তে ৭৩ টি পরিবারের বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের টাকা...

সৌদি আরবের কিং আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয়ে বৃত্তিসহ পিএইচডি 07/08/2015

সৌদি আরবের কিং আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয়ে বৃত্তিসহ পিএইচডি সৌদি আরবের King Abdullah University of Science and Technology (KAUST) পিএইচডি গবেষণায় বৃত্তির জন্য আবেদন পত্র আহবান করেছে। বাংলাদেশী শিক্ষার্থীদের জন্যেও আবেদনের সুযোগ রয়েছে। এ বৃত্তি প্রাপ্ত শিক্...

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Sher-e-Bangla Nagor
Dhaka
1207