#গণিতের_সূত্রের_নাড়ি_নক্ষত্র
•••বীজগাণিতিক রাশি
1. (a+b)²= a²+2ab+b²
2. (a+b)²= (a-b)²+4ab
3. (a-b)²= a²-2ab+b²
4. (a-b)²= (a+b)²-4ab
5. a² + b²= (a+b)²-2ab.
6. a² + b²= (a-b)²+2ab.
7. a²-b²= (a +b)(a -b)
8. 2(a²+b²)= (a+b)²+(a-b)²
9. 4ab = (a+b)²-(a-b)²
10. ab = {(a+b)/2}²-{(a-b)/2}²
11. (a+b+c)² = a²+b²+c²+2(ab+bc+ca)
12. (a+b)³ = a³+3a²b+3ab²+b³
13. (a+b)³ = a³+b³+3ab(a+b)
14. (a-b)³= a³-3a²b+3ab²-b³
15. (a-b)³= a³-b³-3ab(a-b)
16. a³+b³= (a+b) (a²-ab+b²)
17. a³+b³= (a+b)³-3ab(a+b)
18. a³-b³ = (a-b) (a²+ab+b²)
19. a³-b³ = (a-b)³+3ab(a-b)
20. (a² + b² + c²) = (a + b + c)² – 2(ab + bc + ca)
21. 2 (ab + bc + ca) = (a + b + c)² – (a² + b² + c²)
22. (a + b + c)³ = a³ + b³ + c³ + 3 (a + b) (b + c) (c + a)
23. a³ + b³ + c³ – 3abc =(a+b+c)(a² + b²+ c²–ab–bc– ca)
24. a3 + b3 + c3 – 3abc =½ (a+b+c) { (a–b)²+(b–c)²+(c–a)²}
25. (x + a) (x + b) = x² + (a + b) x + ab
26. (x + a) (x – b) = x² + (a – b) x – ab
27. (x – a) (x + b) = x² + (b – a) x – ab
28. (x – a) (x – b) = x² – (a + b) x + ab
29. (x+p) (x+q) (x+r) = x³ + (p+q+r) x² + (pq+qr+rp) x +pqr
30. bc (b-c) + ca (c- a) + ab (a - b) = - (b - c) (c- a) (a - b)
31. a² (b- c) + b² (c- a) + c² (a - b) = -(b-c) (c-a) (a - b)
32. a (b² - c²) + b (c² - a²) + c (a² - b²) = (b - c) (c- a) (a - b)
33.a³ (b - c) + b³ (c-a) +c³ (a -b) =- (b-c) (c-a) (a - b)(a + b + c)
34. b²-c² (b²-c²) + c²a²(c²-a²)+a²b²(a²-b²)=-(b-c) (c-a) (a-b) (b+c) (c+a) (a+b)
35. (ab + bc+ca) (a+b+c) - abc = (a + b)(b + c) (c+a)
36. (b + c)(c + a)(a + b) + abc = (a + b +c) (ab + bc + ca)
•••আয়তক্ষেত্র
1. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক
2. আয়তক্ষেত্রের পরিসীমা = 2 (দৈর্ঘ্য+প্রস্থ)একক
3.আয়তক্ষেত্রের কর্ণ = √(দৈর্ঘ্য²+প্রস্থ²)একক
4.আয়তক্ষেত্রের দৈর্ঘ্য= ক্ষেত্রফল÷প্রস্ত একক
5.আয়তক্ষেত্রের প্রস্ত= ক্ষেত্রফল÷দৈর্ঘ্য একক
•••বর্গক্ষেত্র
1.বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (যে কোন একটি বাহুর দৈর্ঘ্য)² বর্গ একক
2.বর্গক্ষেত্রের পরিসীমা = 4 × এক বাহুর দৈর্ঘ্য একক
3.বর্গক্ষেত্রের কর্ণ=√2 × এক বাহুর দৈর্ঘ্য একক
4.বর্গক্ষেত্রের বাহু=√ক্ষেত্রফল বা পরিসীমা÷4 একক
•••ত্রিভূজ
1.সমবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = √¾×(বাহু)²
2.সমবাহু ত্রিভূজের উচ্চতা = √3/2×(বাহু)
3.বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √s(s-a) (s-b) (s-c)
এখানে a, b, c ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য, s=অর্ধপরিসীমা
পরিসীমা 2s=(a+b+c)
4.সাধারণ ত্রিভূজের ক্ষেত্রফল = ½(ভূমি×উচ্চতা) বর্গ একক
5.সমকোণী ত্রিভূজের ক্ষেত্রফল = ½(a×b)
এখানে ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় a এবং b.
6.সমদ্বিবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = 2√4b²-a²/4 এখানে, a= ভূমি; b= অপর বাহু।
7.ত্রিভুজের উচ্চতা = 2(ক্ষেত্রফল/ভূমি)
8.সমকোণী ত্রিভুজের অতিভুজ =√ লম্ব²+ভূমি²
9.লম্ব =√অতিভূজ²-ভূমি²
10.ভূমি = √অতিভূজ²-লম্ব²
11.সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা = √b² - a²/4
এখানে a= ভূমি; b= সমান দুই বাহুর দৈর্ঘ্য।
12.ত্রিভুজের পরিসীমা=তিন বাহুর সমষ্টি
•••রম্বস
1.রম্বসের ক্ষেত্রফল = ½× (কর্ণদুইটির গুণফল)
2.রম্বসের পরিসীমা = 4× এক বাহুর দৈর্ঘ্য
•••সামান্তরিক
1.সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা =
2.সামান্তরিকের পরিসীমা = 2×(সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টি)
•••ট্রাপিজিয়াম
1. ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল =½×(সমান্তরাল বাহু দুইটির যােগফল)×উচ্চতা
•••ঘনক
1.ঘনকের ঘনফল = (যেকোন বাহু)³ ঘন একক
2.ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = 6× বাহু² বর্গ একক
3.ঘনকের কর্ণ = √3×বাহু একক
•••আয়তঘনক
1.আয়তঘনকের ঘনফল = (দৈৰ্ঘা×প্রস্ত×উচ্চতা) ঘন একক
2.আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = 2(ab + bc + ca) বর্গ একক
যেখানে a = দৈর্ঘ্য b = প্রস্ত c = উচ্চতা
3.আয়তঘনকের কর্ণ = √a²+b²+c² একক
4. চারি দেওয়ালের ক্ষেত্রফল = 2(দৈর্ঘ্য + প্রস্থ)×উচ্চতা
•••বৃত্ত
1.বৃত্তের ক্ষেত্রফল = πr²=22/7r²
এখানে π=ধ্রুবক 22/7, বৃত্তের ব্যাসার্ধ= r
2. বৃত্তের পরিধি = 2πr
3. গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল = 4πr² বর্গ একক
4. গোলকের আয়তন = 4πr³÷3 ঘন একক
5. h উচ্চতায় তলচ্চেদে উৎপন্ন বৃত্তের ব্যাসার্ধ = √r²-h² একক
6.বৃত্তচাপের দৈর্ঘ্য s=πrθ/180° ,
এখানে θ =কোণ
•••সমবৃত্তভূমিক সিলিন্ডার / বেলন
সমবৃত্তভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা h আর হেলানো তলের উচ্চতা l হলে,
1.সিলিন্ডারের আয়তন = πr²h
2.সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল (সিএসএ) = 2πrh।
3.সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল (টিএসএ) = 2πr (h + r)
•••সমবৃত্তভূমিক কোণক
সমবৃত্তভূমিক ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা h আর হেলানো তলের উচ্চতা l হলে,
1.কোণকের বক্রতলের ক্ষেত্রফল= πrl বর্গ একক
2.কোণকের সমতলের ক্ষেত্রফল= πr(r+l) বর্গ একক
3.কোণকের আয়তন= ⅓πr²h ঘন একক
•••বহুভুজ
1.বহুভুজের কর্ণের সংখ্যা= n(n-3)/2
2.বহুভুজের কোণগুলির সমষ্টি=(2n-4)সমকোণ
এখানে n=বাহুর সংখ্যা
চতুর্ভুজের পরিসীমা=চার বাহুর সমষ্টি
•••ত্রিকোণমিতির সূত্রাবলি
1. sinθ=लম্ব/অতিভূজ
2. cosθ=ভূমি/অতিভূজ
3. taneθ=लম্ব/ভূমি
4. cotθ=ভূমি/লম্ব
5. secθ=অতিভূজ/ভূমি
6. cosecθ=অতিভূজ/লম্ব
7. sinθ=1/cosecθ, cosecθ=1/sinθ
8. cosθ=1/secθ, secθ=1/cosθ
9. tanθ=1/cotθ, cotθ=1/tanθ
10. sin²θ + cos²θ= 1
11. sin²θ = 1 - cos²θ
12. cos²θ = 1- sin²θ
13. sec²θ - tan²θ = 1
14. sec²θ = 1+ tan²θ
15. tan²θ = sec²θ - 1
16. cosec²θ - cot²θ = 1
17. cosec²θ = cot²θ + 1
18. cot²θ = cosec²θ - 1
19. tanθ = sinθ/cosθ
20. cotθ = cosθ/sinθ
•••বিয়ােগের সূত্রাবলি
1.বিয়ােজন-বিয়োজ্য =বিয়োগফল।
2.বিয়ােজন=বিয়ােগফ + বিয়ােজ্য
3.বিয়ােজ্য=বিয়ােজন-বিয়ােগফল
•••গুণের সূত্রাবলি
1.গুণফল =গুণ্য × গুণক
2.গুণক = গুণফল ÷ গুণ্য
3.গুণ্য= গুণফল ÷ গুণক
•••ভাগের সূত্রাবলি
নিঃশেষে বিভাজ্য না হলে।
1.ভাজ্য= ভাজক × ভাগফল + ভাগশেষ।
2.ভাজ্য= (ভাজ্য— ভাগশেষ) ÷ ভাগফল।
3.ভাগফল = (ভাজ্য — ভাগশেষ)÷ ভাজক।
নিঃশেষে বিভাজ্য হলে।
4.ভাজক= ভাজ্য÷ ভাগফল।
5.ভাগফল = ভাজ্য ÷ ভাজক।
6.ভাজ্য = ভাজক × ভাগফল।
•••ভগ্নাংশের ল.সা.গু ও গ.সা.গু সূত্রাবলি
1.ভগ্নাংশের গ.সা.গু = লবগুলাের গ.সা.গু / হরগুলাের ল.সা.গু
2.ভগ্নাংশের ল.সা.গু =লবগুলাের ল.সা.গু /হরগুলার গ.সা.গু
3.ভগ্নাংশদ্বয়ের গুণফল = ভগ্নাংশদ্বয়ের ল.সা.গু × ভগ্নাংশদ্বয়ের গ.সা.গু.
•••গড় নির্ণয়
1.গড় = রাশি সমষ্টি /রাশি সংখ্যা
2.রাশির সমষ্টি = গড় ×রাশির সংখ্যা
3.রাশির সংখ্যা = রাশির সমষ্টি ÷ গড়
4.আয়ের গড় = মােট আয়ের পরিমাণ / মােট লােকের সংখ্যা
5.সংখ্যার গড় = সংখ্যাগুলাের যােগফল /সংখ্যার পরিমান বা সংখ্যা
6.ক্রমিক ধারার গড় =শেষ পদ +১ম পদ /2
•••সুদকষার পরিমান নির্নয়ের সূত্রাবলি
1. সুদ = (সুদের হার×আসল×সময়) ÷১০০
2. সময় = (100× সুদ)÷ (আসল×সুদের হার)
3. সুদের হার = (100×সুদ)÷(আসল×সময়)
4. আসল = (100×সুদ)÷(সময়×সুদের হার)
5. আসল = {100×(সুদ-মূল)}÷(100+সুদের হার×সময় )
6. সুদাসল = আসল + সুদ
7. সুদাসল = আসল ×(1+ সুদের হার)× সময় [চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে]।
•••লাভ-ক্ষতির এবং ক্রয়-বিক্রয়ের সূত্রাবলি
1.লাভ = বিক্রয়মূল্য-ক্রয়মূল্য
2.ক্ষতি = ক্রয়মূল্য-বিক্রয়মূল্য
3.ক্রয়মূল্য = বিক্রয়মূল্য-লাভ
অথবা, ক্রয়মূল্য = বিক্রয়মূল্য + ক্ষতি
4.বিক্রয়মূল্য = ক্রয়মূল্য + লাভ
অথবা, বিক্রয়মূল্য = ক্রয়মূল্য-ক্ষতি
•••সরল সুদ
যদি আসল=P, সময়=T, সুদের হার=R, সুদ-আসল=A হয়, তাহলে,
1.সুদের পরিমাণ= PRT/100
2.আসল= 100×সুদ-আসল(A)/100+TR
•••ধারা
1.সমান্তর ধারার ক্রমিক সংখ্যার যোগফল-
(যখন সংখ্যাটি 1 থেকে শুরু)1+2+3+4+......+n হলে এরূপ ধারার সমষ্টি= [n(n+1)/2]
n=শেষ সংখ্যা বা পদ সংখ্যা s=যোগফল
° প্রশ্নঃ 1+2+3+....+100 =?
° সমাধানঃ[n(n+1)/2]
= [100(100+1)/2]
= 5050
2.সমান্তর ধারার বর্গ যোগ পদ্ধতির ক্ষেত্রে,
প্রথম n পদের বর্গের সমষ্টি
S= [n(n+1)2n+1)/6]
(যখন 1² + 2²+ 3² + 4²........ +n²)
° প্রশ্নঃ(1² + 3²+ 5² + ....... +31²) সমান কত?
° সমাধানঃ S=[n(n+1)2n+1)/6]
= [31(31+1)2×31+1)/6]
=31
3.সমান্তর ধারার ঘনযোগ পদ্ধতির ক্ষেত্রে-
প্রথম n পদের ঘনের সমষ্টি S= [n(n+1)/2]2
(যখন 1³+2³+3³+.............+n³)
° প্রশ্নঃ1³+2³+3³+4³+…………+10³=?
° সমাধানঃ [n(n+1)/2]2
= [10(10+1)/2]2
= 3025
4.পদ সংখ্যা ও পদ সংখ্যার সমষ্টি নির্নয়ের ক্ষেত্রেঃ
পদ সংখ্যা N= [(শেষ পদ – প্রথম পদ)/প্রতি পদে বৃদ্ধি] +1
° প্রশ্নঃ5+10+15+…………+50=?
° সমাধানঃ পদসংখ্যা = [(শেষ পদ – প্রথমপদ)/প্রতি পদে বৃদ্ধি]+1
= [(50 – 5)/5] + 1
=10
সুতরাং পদ সংখ্যার সমষ্টি
= [(5 + 50)/2] ×10
= 275
5.n তম পদ=a + (n-1)d
এখানে, n =পদসংখ্যা, a = 1ম পদ, d= সাধারণ অন্তর
° প্রশ্নঃ 5+8+11+14+.......ধারাটির কোন পদ 302?
° সমাধানঃ ধরি, n তম পদ =302
বা, a + (n-1)d=302
বা, 5+(n-1)3 =302
বা, 3n=300
বা, n=100
6.সমান্তর ধারার ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল, S=M² এখানে,M=মধ্যমা=(1ম সংখ্যা+শেষ সংখ্যা)/2
° প্রশ্নঃ1+3+5+.......+19=কত?
° সমাধানঃ S=M²
={(1+19)/2}²
=(20/2)²
=100
•••স্রোতের গতিবেগ
1.কোন কিছুর
গতিবেগ= অতিক্রান্ত দূরত্ব/সময়
2.অতিক্রান্ত দূরত্ব = গতিবেগ×সময়
3.সময়= মোট দূরত্ব/বেগ
4.স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ = নৌকার প্রকৃত গতিবেগ + স্রোতের গতিবেগ।
5.স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী গতিবেগ = নৌকার প্রকৃত গতিবেগ - স্রোতের গতিবেগ
• নৌকার গতি স্রোতের অনুকূলে ঘন্টায় 10 কি.মি. এবং স্রোতের প্রতিকূলে 2 কি.মি.। স্রোতের বেগ কত?
° টেকনিক-
স্রোতের বেগ = (স্রোতের অনুকূলে নৌকার বেগ - স্রোতের প্রতিকূলে নৌকার বেগ) /2
= (10 - 2)/2=
= 4 কি.মি.
• একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কি.মি.এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 4 কি.মি. যায়। নৌকার বেগ কত?
° টেকনিক-নৌকার বেগ = (স্রোতের অনুকূলে নৌকার বেগ+স্রোতের প্রতিকূলে নৌকার বেগ)/2
= (8 + 4)/2
=6 কি.মি.
• নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 10 কি.মি. ও 5 কি.মি.। নদীপথে 45 কি.মি. পথ একবার গিয়ে ফিরে আসতে কত সময় লাগবে?
° টেকনিক-মােট সময় = [(মােট দূরত্ব/ অনুকূলে বেগ) + (মােট দূরত্ব/প্রতিকূলে বেগ)]
উত্তর:স্রোতের অনুকূলে নৌকারবেগ = (10+5) = 15 কি.মি.
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = (10-5) = 5কি.মি.
[(45/15) +(45/5)]
= 3+9
=12 ঘন্টা
•••বিবিধ
1. জোড় সংখ্যা + জোড় সংখ্যা = জোড়
সংখ্যা।
যেমনঃ 2 + 6 = 8.
2. জোড় সংখ্যা + বিজোড় সংখ্যা =
বিজোড় সংখ্যা।
যেমনঃ 6 + 7 = 13.
3. বিজোড় সংখ্যা + বিজোড় সংখ্যা =
জোড় সংখ্যা।
যেমনঃ 3 + 5 = 8.
4. জোড় সংখ্যা × জোড় সংখ্যা = জোড়
সংখ্যা।
যেমনঃ 6 × 8 = 48.
5.জোড় সংখ্যা × বিজোড় সংখ্যা = জোড়
সংখ্যা।
যেমনঃ 6 × 7 = 42
6.বিজোড় সংখ্যা × বিজোড় সংখ্যা =
বিজোড় সংখ্যা।
যেমনঃ 3 × 9 = 27
•••1-100 পর্যন্ত মৌলিক সংখ্যামনে রাখার সহজ উপায়:
শর্টকাট :- 44 -22 -322-321
° 1থেকে100পর্যন্ত মৌলিক সংখ্যা=25টি
° 1থেকে10পর্যন্ত মৌলিক সংখ্যা=4টি 2,3,5,7
° 11থেকে20পর্যন্ত মৌলিক সংখ্যা=4টি 11,13,17,19
° 21থেকে30পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 23,29
° 31থেকে40পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 31,37
° 41থেকে50পর্যন্ত মৌলিক সংখ্যা=3টি 41,43,47
° 51থেকে 60পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 53,59
° 61থেকে70পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 61,67
° 71থেকে80 পর্যন্ত মৌলিক সংখ্যা=3টি 71,73,79
° 81থেকে 90পর্যন্ত মৌলিক সংখ্যা=2টি 83,89
° 91থেকে100পর্যন্ত মৌলিক সংখ্যা=1টি 97
• 1-100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25 টিঃ
2,3,5,7,11,13,17,19,23,29,31,37,41,43,47,53,59,61,67,71,73,79,83,89,97
• 1-100পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল
1060।
সম্পাদনায়:
আব্দুর রাকিব
বিবিএ (হি:বি:); এমবিএ(হি:বি)
সম্মিলিত প্রয়াস
Always say I can do...
সবার পড়াশোনা কেমন চলছে?
01/12/2021
#৬ষ্ঠ_শ্রেণিতে_ভর্তি_আবেদন
্রেণিতে_ভর্তি_আবেদন
সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তি আবেদন করতে প্রয়োজনীয় তথ্যাবলি:
১। শিক্ষার্থীর জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি,
২। শিক্ষার্থীর যেকোন সাইজের ছবি,
৩। পিতার জাতীয় পরিচয়পত্র ফটোকপি,
৪। মাতার জাতীয় পরিচয় পত্র ফটোকপি,
৫। মোবাইল নম্বর,
৬। যে বিদ্যালয় হতে পাশ করেছে সে বিদ্যালয়ের নাম,
৭। যে বিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক সে বিদ্যালয়ের নাম।
বি:দ্র: ফটোকপি ছাড়াও শিক্ষার্থীর নাম, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর, শিক্ষার্থীর জন্ম তারিখ, শিক্ষার্থীর ছবি ১ কপি, পিতার নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর, মাতার নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, যে বিদ্যালয় থেকে পাশ করেছে সে বিদ্যালয়ের নাম, যে বিদ্যালয়ে ভর্তি হতে চায় সে বিদ্যালয়ের নাম (সকল তথ্য ইংরেজিতে) তথ্যগুলো দিলেই হবে।
ঝামেলা এড়াতে ইনবক্স করুন অনলাইনে আবেদন করার জন্য। (সার্ভিস চার্জ প্রযোজ্য)
25/11/2021
**❑❑ নিয়োগ বিজ্ঞপ্তি @ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি):**
* **পদসমূহঃ **০৪ ক্যাটাগরির ১০৫টি পদ।
* **আবেদনের সময়সীমাঃ** ২৫-১১-২০২১ থেকে ২০-১২-২০২১ ইং।
* **আবেদন ফিঃ **৫০০ টাকা।
* **অনলাইনে আবেদনঃ** http://badc.teletalk.com.bd
* **বিস্তারিতঃ** http://badc.gov.bd/site/view/notices
🔥প্রাইমারি নিয়োগ প্রস্তুতি 🔥
গণিতের যে প্রশ্নগুলো #বার_বার_আসে
# ১ মিটারে কত ইঞ্চি? [ ১১, ২৫ তম বিসিএস, নন ক্যাডার জব-০৫, ০৬, ১১, ১২, ১৫]
উত্তরঃ ৩৯.৩৭ ইঞ্চি।
# কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত? [৩৩তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৭, ’০৮, ’১০, ’১২, ’১৩, ‘১৪]
উত্তরঃ ৩৬০⁰
# একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ ? [২০তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৮, ’১০, ’১১, ’১২, ’১২, ’১৩]
উত্তরঃ ৪ গুণ।
# বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে? [৩২, ২৭ তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’১৪, ’১৪, ’১৫, ‘১৫]
উত্তরঃ ৯ গুণ।
# একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক-চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ ? [২১তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-০৩, ’০৭, ’১০, ’১১, ’১১, ’১৩, ’১৩, ‘১৪]
উত্তরঃ ১৬ গুণ।
# ত্রিভুজের দু’টি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান হলে ত্রিভুজটি কী ধরনের ত্রিভুজ হবে? [পিএসসি নন ক্যাডার জব-’০৩, ’১১, ’১২, ’১৩, ’১৩, ‘১৩]
উত্তরঃ সমকোণী।
# সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী ? [১৪তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৩, ’০৭, ’১২, ’১২, ’১৩, ‘১৪]
উত্তরঃ ভূমি ×উচ্চতা।
# বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত হবে? [পিএসসি নন ক্যাডার জব-’০৪, ’০৬, ’০৯, ’১৩, ’১৩, ’১৩, ১৩, ’১৪, ’১৪, ‘১৪]
উত্তরঃ ২২/৭
# ১ কুইন্টালে কত কেজি হবে? [১৪তম বিসিএস,[পিএসসি নন ক্যাডার জব-’০৫, ’০৭, ’০৯, ‘১১]
উত্তরঃ ১০০ কেজি।
# ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? [১৮ তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’০৬, ‘১২]
উত্তরঃ ৫০৫০।
# সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে উহার অতিভুজ কত হবে ? [১৪তম বিসিএস , [পিএসসি নন ক্যাডার জব-’০৬, ‘ ০৯, ’১১, ‘১৩]
উত্তরঃ ৫ সেন্টিমিটার।
# সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তবে ক্ষেত্রফল কত হবে? [১৪তম বিসিএস, পিএসসি নন ক্যাডার জব-’১০, ’১১, ’১৪, ‘১৪]
উত্তরঃ (√3)/4 a²
# চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে কোনো একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিলো? [১০, ১২, ২৩, ৩৬ তম বিসিএস]
উত্তরঃ ২০%
# a+b+c = 0 হলে, aᶾ+bᶾ+cᶾ এর মান কত? [১০ ম বিসিএস, নন ক্যাডার জব- ১৬, ১৫, ১৪, ১২]
উত্তরঃ 3abc
# টাকায় ৩টি করে আম ক্রয় করে, টাকায় ২ টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? [১০,২৬, ৩২ তম বিসিএস]
উত্তরঃ ৫০%
বেশ কিছু কনফিউশন প্রশ্নের উত্তর-
--------------------
১। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি
দিয়েছে কে? ভারত/ভূটান?
→ Correct Answer: ভারত(প্রচলিত উত্তর)।
বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী--
ভুটান।
-
২। রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন
রশ্মি বের হয়? মৃদু রঞ্জন রশ্মি /গামা
রশ্মি?
→ Correct Answer: বৈজ্ঞানিক ব্যাখ্যায়
সঠিক উত্তর মৃদু রঞ্জন রশ্মি । প্রচলিত
উত্তর গামা রশ্মি।
-
৩। কোন প্রোগামটি সি ড্রাইভে থাকে?
মাই ডকুমেন্ট/ উইন্ডোজ?
→ Correct Answer: দুটোয় । তবে উইন্ডজ
বেশি গ্রহণযোগ্য । সি ড্রাইভ প্রচলিত ।
-
৪। সার্ভারের সাথে যুক্ত কম্পিউটার কে
কি বলে? ওয়ার্ক স্টেশন/ হোস্ট?
→ Correct Answer: ওয়ার্ক স্টেশন । আর
সার্ভার কেন্দ্রের কম্পিউটারকে বলে
হোস্ট
-
৫। কম্পিউটারের গতি মাপা হয়-
সেকেন্ড/ ন্যানোসেকেন্ড?
→ Correct Answer: ন্যানোসেকেন্ড
-
৬। স্বাধীনতার ঘোষনা পত্র জারি করা
হয় কত তারিখে? ১০ এপ্রিল, ১৯৭১/১৭
এপ্রিল, ১৯৭১
→ Correct Answer: ১০ এপ্রিল, ১৯৭১
-
৭। ধান গবেষনা ইন্সিটিউট কোথায়?
গাজীপুর না ম্যানিলা?
→ Correct Answer: ম্যানিলা । আর
বাংলাদেশের হলে গাজীপুর
-
৮। ঢাকা বাংলার রাজধানী হয় কতবার?
৪/৫?
→ Correct Answer: ৫বার। (১৬১০, ১৬৬০,
১৯০৫, ১৯৪৭, ১৯৭১)
-
৯। বাক্যের শেষে কয়টি যতি চিহ্ন বসে ৩
না ৪?
→ Correct Answer: ৪টি । ( ।, ২ দাঁড়ি, ? !)
-
১০। চিনি কল....১৭/১৫?.
→ Correct Answer: ১৫টি ( অর্থনেতিক
সমীক্ষা- ২০১৬)
-
১১। সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গনের পূর্বে
বিশ্ব ব্যবস্থা ছিল?এক মেরুকেন্দ্রিক না
দ্বিমেরু কেন্দ্রিক?
→ Correct Answer: দ্বিমেরু কেন্দ্রিক
-
১২। বিলিরুবিন তৈরি হয় কোথায়?
প্লিহা/ যকৃত?
বিলিরুবিন সঞ্চিত থাকে কোথায়?
প্লিহা/ যকৃত?
→ Correct Answer: তৈরি হয় : যকৃতে আর
সঞ্চিত থাকে: প্লীহায়
-
১৩। পার্বত্য চট্টগ্রামে কয় ধরণের
উপজাতি বসবাস করে ? ১১/১২ ?
→ Correct Answer: ১২টি
-
১৪। বাংলাদেশে উপজাতির সংখ্যা
কত ? ৪৫/৪৮ ?
→ Correct Answer: ৪৫ টি।
-
১৫। কোন দেশের মুদ্রায় বিটেনের রানীর
ছবি আছে? কানাডা / বেলজিয়াম?
→ Correct Answer: কানাডা ।
-
১৬। কমনওয়েলথ এর সদস্য কত?৫২/৫৩?
→ Correct Answer:৫২
-
১৭। ইইউ এর বর্তমান সদস্য কত ? ২৭ /২৮ ?
→ Correct Answer: ২৮
-
১৮। 'করোনার স্টোন অব পিস' কোথায়
অবস্থিত? হাইতিতে /জাপানে?
→ Correct Answer: জাপানে (হাইতিতে
করোনার স্টোন চার্চ আছে আর জাপানে
করোনার স্টোন পিস।)
-
১৯। যুক্তরাষ্ট্র কবে UNESCO থেকে
নিজেকে প্রত্যাহার করে নেয়??
১৯৮৪/১৯৮৫?
→ Correct Answer: ১৯৮৫ । ফিরে আসে
২০০৩
-
২০। হোম পেইজ মানে কি? তথ্য
পরিবেশনা/ওয়েব সার্ভার/বিশেষ তথ্য?
→ Correct Answer:তথ্য পরিবেশনা
-
২১। এশিয়ার দক্ষিণভাগ দিয়ে অতিক্রম
করেছে-- কর্কটক্রান্তি/
বিষুব রেখা?
→ Correct Answer: বিষুব রেখা
-
২২। সাংবিধানিক পদ এবং প্রতিষ্ঠান
কয়টি?
→ Correct Answer: সাংবিধানিক পদ ৯টি,
সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান ৭
টি।
-
২৩। মৈমনসিংহ গীতিকা সংগ্রহ কে
করে- দীনেশচন্দ্র সেন/
চন্দ্রকুমার দে?
→ Correct Answer: সংগ্রহ করেন --
চন্দ্রকুমার দে। আর সম্পাদনা করেন --
দীনেশচন্দ্র সেন।
-
২৪। সমুদ্রের পানি নীল দেখায় আপতিত
সূর্যের আলোর--বিক্ষেপন/প্রতিসরণ?
→ Correct Answer:বিক্ষেপন
-
২৫। বাংলাদেশের জিডিপিতে
(বর্তমানে) কোন খাতের অবদান সবচেয়ে
বেশি? কৃষি/শিল্প/সেবা?
→ Correct Answer:সেবা
27/09/2021
সমাস | Part - 04| Bangla 2nd Paper | SSC | HSC | Admission Test | Job Preparation| Classroom
সমাস (Somas) | বহুব্রীহি (দ্যা ঝামেলা) | শেষ পর্ব | Bangla 2nd paper | SSC | HSC | BCS | Classroom classroom® - সহজে শেখার অ্যাপ ডাউনলোড করুন https://play.google.com/store/apps/details?id=bd.com.classroomJoin Our page-http://bit.ly/classroompagebd...
27/09/2021
সমাস | Part - 03| Bangla 2nd Paper | SSC | HSC | Admission Test | Job Preparation| Classroom
সমাস (Somas) | কর্মধারয়, তৎপুরুষ, নিত্য, প্রাদি | Part-03 | Bangla 2nd paper | SSC | HSC | Classroom Join Our page-http://bit.ly/classroompagebdJoin The Largest Ongoing Education Community in Bangladesh-http://bit.ly/classroomgroupbd
27/09/2021
সমাস | Part - 02| Bangla 2nd Paper | SSC | HSC | Admission Test | Job Preparation| Classroom
সমাস (Somas) দ্বন্দ্ব, দ্বিগু, অব্যয়ীভাব | Part-০২ | Bangla 2nd Paper | SSC | HSC | ClassRoom Join Our page-http://bit.ly/classroompagebdJoin The Largest Ongoing Education Community in Bangladesh-http://bit.ly/classroomgroupbd
27/09/2021
সমাস | Part - 01| Bangla 2nd Paper | SSC | HSC | Admission Test | Job Preparation| Classroom
সমাস (Somas) | Part - 01| Bangla 2nd Paper | SSC | HSC | Admission Test | ClassRoom classroom® - সহজে শেখার অ্যাপ ডাউনলোড করুন https://play.google.com/store/apps/details?id=bd.com.classroomJoin Our page-http://bit.ly/classroompagebd...
আজকের প্রশ্নপত্রের লিংক আপনাদের জ্ঞাতার্থে দেওয়া হলো। রাত ১০:০০ টায় লিংকে ঢুকে পরীক্ষা দিন।
(বাংলা ব্যাকরণ মনে রাখার সহজ টেকনিক!)
[বিভিন্ন ভাষা থেকে যে সকল শব্দগুলো বাংলা ভাষায় প্রবেশ করেছে। সকল পরিক্ষার জন্য সারাজীবন কাজে আসবে]
⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣⇣
⇣⇣⇣⇣⇣
_____পোষ্টটাতে যা পাবেনঃ
১) যৌগিক শব্দ ২) রুঢ বা রুঢি শব্দ ৩) যোগরুট শব্দ ৪)দেশী ৫) ফার্সী ৬) গ্রীক ৭) বর্মী ৮) চীনা ৯) জাপানী শব্দ ১০) ওলন্দাজ ১১) ফরাসী ১২) পর্তুগীজ ১৩) তুর্কীশব্দ ও ১৪) আরবীশব্দ সমূহ টেকনিকে।
________________________________________
✿➢ # যৌগিক__শব্দ
✺মনেরাখুনঃ
মধুর গায়ক কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে
রাঁধুনি দৌহিত্রকে নিয়ে চিকামারাতে গিয়ে দেখল পিতৃহীন চালক, পাঠক মিতালীর সঙ্গে পাগলামি করছে।
➢শব্দঃ
মধুর, গায়ক, কর্তব্য, বাবুয়ানা, রাধুনি, দৌহিত্র, চিকামারা, পিতৃহীন, চালক, পাঠক, মিতালী, পাগলামী।
________________________________________
✿➢ # রুঢ়__বা__রুঢ়িশব্দ
✺মনে রাখুনঃ
তৈলে ভাজা সন্দেশ খেয়ে গবেষণার জন্য এক রাখালের
প্রবীন শ্বশুর আজ পাঞ্জাবী পরে হস্তীর পিঠে চড়ে দারুণ বাঁশি বাজাতে থাকায় হরিণ মন্ডপ ছেড়ে পালাতে লাগল।
➢শব্দঃ
তৈল, ভাজা, সন্দেশ, গবেষণা, রাখাল, প্রবীণ, শ্বশুর, পাঞ্জাবী, হস্তী, দারুণ, বাঁশি, হরিণ, মন্ডপ।
____________________________
✿➢ # যোগরুঢ়__শব্দ
✺মনেরাখুনঃ
রাজপুত্র পঙ্কজ ও সরোজ তোলার উদ্দেশ্যে জলধিতে যাবার জন্য মহাযাত্রার আয়োজন করল।
➢শব্দঃ
রাজপুত্র, পঙ্কজ, সরোজ, জলধি, মহাযাত্রা।
_________________________________
✿➢ # দেশী__শব্দ
এক গঞ্জের কুড়ি ডাগড় টোপর মাথায় দিয়ে চোঙ্গা হাতে পেটের জ্বালায় চুলা,কুলা,ডাব ও ডিংগা নিয়ে টং এরমাচায় উঠল।
________________________________________
✿➢ # ফারসী__শব্দ
চশমার দোকানদার ও কারখানার মেথর রোজার দিনে নামাজ না পড়ায় বেগম বাদশার কাছে নালিশকরলেন। তাই শুনে বাদশা তাদের কে দরবারে ডেকে দস্তখত নিয়ে জানোয়ার ও বদমাশ বলে দোযখে পাঠালেন!
________________________________________
✿➢ # গ্রীক__শব্দ
গ্রীকের সুরঙ্গে সেমাইয়ের দাম বেশী।
________________________________________
✿➢ # বর্মী__শব্দ
বর্মীরা লুঙ্গিকে ফুঙ্গি বলে।
________________________________________
✿➢ # চীনা__শব্দ
সাম্পানে চীনার চিনির চা লিচুর মত লাগে।
________________________________________
✿➢ # জাপানী__শব্দ
জাপানের রিক্সায় হারিকেন লাগে।
________________________________________
✿➢ # ওলন্দাজ__শব্দ
ওলন্দাজরা ইস্কাপন, টেককা,তুরুপ, রুইতন, ও হরতন দিয়ে তাস খেলে।
________________________________________
✿➢ # ফরাসী (ফ্রান্স)
গেরেজে কার্তুজের ডিপোতে বুর্জোয়া ইংরেজ ও ওলন্দাজদের রেস্তোরার কুপন আছে!
________________________________________
✿➢ # পর্তুগীজ__শব্দঃ
✺মনেরাখুনঃ গীর্জারপাদ্রী চাবি দিয়ে গুদামের আলমারি খুলে তাতে আনারস পেঁপে পেয়ারা আলপিন ও আলকাতরা রাখলেন। কেরানি দিয়ে কামরা পরিষ্কার করে জানালা খুলে দিলেন। তারপর পেরেক ইস্ত্রি ইস্পাত ও পিস্তল বের করে বালতিতে রেখে বোমা বানালেন।
➢শব্দঃ গির্জা, চাবি, গুদাম, আলমারি, আনারস, পেঁপে, পেয়ারা, আলপিন, আলকাতরা, কেরানি, কামরা, জানালা, পেরেক, ইস্ত্রি, ইস্পাত, পিস্তল, বালতি, টুপি, সাবান, বোতাম, পাউরুটি, মিস্রি, পেরেক, ইংরেজ, নিলাম ও বেহালা ইত্যাদি ।
________________________________________
✿➢ # তুর্কী__শব্দঃ
✺মনেরাখুনঃ বিবি বেগম কোর্মা খায় বাহাদুর দেশচালায়। দারোগা বাবু তাকিয়ে দেখে গালিচায়কুলির লাশ। চাকু হাতে বাবুর্চি তাইদেখে হতবাক। সুলতান মাহমুদ বন্দুকনিয়ে দৌড়ে পালায় ।
➢শব্দঃ বাবা, দারোগা, কুলি, লাশ, চাকু, বাবুর্চি , সুলতান, বন্দুক , বারুদ , চাকর, মুচলেকা ।
__________________________________
✿➢ # আরবি__শব্দঃ
✺মনে রাখুনঃআরবে ইসলামে বিশ্বাসী ঈমানদার ওযু গোসল করে হাদিস কোরয়ান তসবি পড়ার পর হজ যাকাত ও কোরবানী করে হারাম হালাল ও আল্লাহর পথ মেনে চলে জান্নাত লাভ ও জাহান্নাম হতে মুক্তির জন্য। উকিল মোক্তার মক্কেল, মুন্সেফ কিতাব,কানুন, দোয়াত,কলম নিয়ে মহকুমা আদালতে এজলাসে বসে রায় খারিজ করেন। ঈদের দিন আলেম এলেম, ইনসান বলে মুসাফির লেবুর ব্যবসায় লোকসানে আছি। বাকির ওজর কেচ্ছা দালালি বাদ দিয়ে নগদ দাও।
➢শব্দঃ ঈমানদার, ওযু, গোসল, হাদিস, কোরয়ান, তসবি, হজ, যাকাত, কোরবানী, হারাম, হালাল, আল্লাহ, জান্নাত,জাহান্নাম, উকিল, মোক্তার, মক্কেল, মুন্সেফ, কিতাব,কানুন,দোয়াত,কলম,মহকুমা, আদালত, এজলাস, রায়, ঈদ, আলেম, এলেম, ইনসান, মুসাফির, লেবু, ব্যবসা, লোকসান, বাকি, ওজর, কেচ্ছা, দালালি ও নগদ।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dhaka
1230