22/08/2026
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহ তাআ'লার মেহেরবানিতে গতকাল বাংলাদেশ নৈশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত ১৬তম বার্ষিক সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়ে গেলো। অসংখ্য আলেম উলামা,নানা শ্রেণি-পেশার দীনি শিক্ষা কার্যক্রমের সাথে সম্পৃক্ত ভাইদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সম্মেলনকে মুখরিত করে তুলে। আগের রাত থেকেই ঢাকার বাহিরের বিভিন্ন শাখা সাথীরা কোথাও থেকে ট্রেনে,হায়েজ ও বাস যোগে আসতে থাকে। মুফতি দেলোয়ার সাহেবের নসীহতের মধ্য দিয়ে প্রোগ্রাম শুরু হয়ে মাওলানা মাহফুজুল হক সাহেবের নসীহত ও দোয়ার মধ্য দিয়ে শেষ হয়। যারা যেভাবে সম্মেলন সফল করার ক্ষেত্রে ভুমিকা রেখেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা ও শুকরিয়া। আশা করি ভবিষ্যতে বোর্ডের যে কোনো উদ্যোগে আপনাদের পাশে পাবো ইনশাআল্লাহ