Pathshala Academic Care

Pathshala Academic Care

Share

PATHSHALA ACADEMIC CARE IS A GREAT CHEMBER OF EDUCATION LEARNING AND TRAINING. PERHAPS YOU SHOULD TRY TO JOIN WITH US AS A MEMBER OF PATHSHALA FAMILY.

Photos from Pathshala Academic Care's post 23/06/2018

Eid por First Classe 8 er students er ekti ongsho..

21/06/2018

J.S.C manobonton 2018...

15/06/2018

কুহেলি ভেদিয়া জড়তা টুটিয়া
______________________আবার এসেছে ঈদ

ধনী- গরীব, ছোট-বড় সকলে
______________________হারিয়েছে চোখের নীদ!

সকল যুবক মিলি ফুল্লফুল কুলে
______________________সজ্জিত করেছে ঈদগাহ

কোকিল কূজনে ভ্রমর গুঞ্জনে ______________________কতোই নাবাহবাহ্!!
________________ঈদ মোবারক_____________

Photos from Pathshala Academic Care's post 17/04/2018

Class 7 and 8 er students der jonno charu o karukola subject er ekti ongsho.

16/04/2018

Pathshala Academic Care er dui talentpul scholarship prapto Makibul and Dihan er shathe oder onurodhe camera bondhi hotei holo....

01/04/2018

MY BEST WISHES FOR YOU WHO ARE CANDIDATES FOR 2018 H.S.C. EXAMINATION... MAY ALLAH HELP YOU AND US..

01/04/2018

HSC_Bangla_1st
টাইপ :সকল গদ্য
পরীক্ষা_২০১৮
# গদ্য - বিড়াল

১. বিড়াল একটি কাল্পনিক
কথোপকথনমূলক গল্প
২. এ গল্পে ১ম অংশ নিখাদ
হাস্যরসাত্মক, পরের অংশ গূঢ়ার্থে
সন্নিহিত।
৩. বিড়ালের কথাগুলো-সোশিয়া
লিস্টিক।
৪. বিড়াল প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের ভাষা
ছিলো - শ্লেষাত্মক
৫. "বিড়াল " গল্প অনুসারে বিড়ালদের
রং - কালো
৬. কমলাকান্ত হুঁকা হাতে ঝিমাচ্ছিল -
শয়নগৃহে, চারপায়ীর উপর বসে
৭. মিট মিট করে কেমন আলো জ্বলছিল -
ক্ষুদ্র আলো
৮. "বিশেষ অপরিমিত লোভ ভাল নহে "
উক্তি টি- কমলাকান্তের।
৯. 'দুধ মঙ্গলার, দুহিয়াছে প্রসন্ন '
উক্তিটি - কমলাকান্তের
১০. কমলাকান্তের জন্য রাখা নির্জল দুধ
খেয়েছিল - একটি ক্ষুদ্র মার্জার
১১. বিড়াল মনে মনে হেসে কী বলল -
"কেউ মরে বিল ছেচেঁ কেই খায় কই "
১২. বিড়ালের উক্তি অনুযায়ী, বিল
ছেঁচার সাথে সস্পর্কযুক্ত- কমলাকান্ত
কই খাওয়ার সাথে সম্পর্কযুক্ত -
বিড়াল
১৩. বিড়াল দুধ খেলেও কমলাকান্ত
মার্জারের উপর রাগ করতে পারে নি -
অধিকারের কারণে
১৪. বিড়াল দুধ খেলে বিড়ালকে
তাড়িয়ে মারতে যাওয়া হল - চিরাগত
প্রথা
১৫. চিরাগত প্রথা ভঙ্গ করলে
কমলাকান্ত -
মনুষ্যকূলে পরিচিত হবে - কুলাঙ্গার
হিসেবে
রিড়ালদের কাছে পরিচিত হবে -
কাপুরুষ হিসেবে।
১৬. অতত্রব, পুরুষের ন্যায় আচরণ করাই
ভালো - উক্তিটি কমলাকান্তের
১৭. অনুসন্ধানে আবিষ্কৃত যষ্টিটি ছিল -
ভগ্ন
১৮.কমলাকান্ত মার্জারের কথা বুঝতে
পারল - দিব্যকর্ণ প্রাপ্তির ফলে
১৯. মারপিট কেন? - উক্তিটি
বিড়ালের

২০. "পরোপকারই পরম ধর্ম " উক্তিটি-
বিড়ালের
২১. কে ধর্মসঞ্চয়ের মূলীভূত কারণ? -
মার্জার
২২. মার্জারের মতে সমাজের ধনবৃদ্ধি
মানে - ধনীদের ধন বৃদ্ধি
২৩. চোরের দণ্ড আছে কিন্তু দণ্ড নাই -
নির্দয়তার
২৪. "না হইলে ত আমার কী " উক্তিটি-
বিড়ালের
২৫. কত দিবস উপবাস করলে কমলাকান্ত
নসীরাম বাবুর ভাণ্ডার ঘরে ধরা পড়বে
- তিন (৩) দিবস
২৬. কমলাকান্ত মার্জারকে কার বই
পড়ার কথা বলেছিলো - নিউমান ও
পার্কারের বই
২৭. বিড়াল শব্দটি আছে - ৮ বার
২৮. মার্জারী - ৪ বার
২৯. মার্জার আছে - ১১ বার
৩০. " মেও " আছে - ১৩ বার
৩১. যুদ্ধ - ওয়াটার লু
৩২. মাদকদ্রব্য - আফিং
৩৩. যষ্টি - লাঠি
৩৪. ভার্যা - স্ত্রী

#গদ্য - অপরিচিতা
# গুরুত্বপূর্ণ

১. অনুপমের বয়স -২৭
২. "এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে
বড়, না গুণের হিসাবে " উক্তিটি-
অনুপমের
৩. "তবু ইহার একটি বিশেষ মূল্য আছে "
উক্তিটি- অনুপমের
৪. পণ্ডিত মশাই অনুপমকে তুলনা করেছেন
- শিমুল ফল ও মাকাল ফলের সাথে।
৫. অনুপমের বাবা কী করে প্রচুর টাকা
রোজগার করত? - ওকালতি
৬. মামা অনুপমদের সংসার টাকে
কিসের মতো নিজের অন্তরের মধ্যে
শুষিয়া লইয়াছেন - ফাল্গুর বালির মত
৭. মামার অস্থিমজ্জায়য় কী জড়িত? -
টাকার প্রতি আসক্তি
৮. কে কানপুরে কাজ করে - হরিশ
৯. হরিশ ছুটিতে কোথায় এসেছিল -
কলকাতা
১০. কিছুদিন পূর্বেই অনুপম কী পাস
করেছে- এম.এ. (MA)
১১. একে তো বরের হাট মহার্ঘ তাহার
পরে? - ধনুক ভাঙ্গা পণ
১২. বাপ কেবলই সবুর করিতেছেন কিন্তু
সবুর করিতেছে না - মেয়ের বয়স
১৩. হরিশের কেমন গুণ আছে? - সরস রচনার
১৪. কলিকাতার বাইরের পৃথিবীটাকে
মামা কীসের অন্তর্গত জানেন? -
আণ্ডামান দ্বীপ
১৫. বিনু দাদা কে? - অনুপমের পিসততো
ভাই
১৬. মেয়ের পিতার নাম - শম্ভুনাথ সেন/
বাবু
১৭.কার মুখ অনর্গল ছুটছিল- মামার
১. জীবনে একবার বিশেষ কাজে কোন
পর্যন্ত গিয়েছিলেন - কোন্নগর
২. কার রুচি এবং দক্ষতার উপর কথক/অনুপম
ষোল - আনা নির্ভর করতে পারে-
বিনুদাদার
৩. "মন্দ নয় হে! খাঁটি সোনা বটে "
উক্তিটি- বিনুদাদার
৪. শম্ভুনাথ বাবু কখন অনুপমকে প্রথম
দেখেন- বিবাহের তিন(৩) দিন আগে
৫. কার বয়ম ৪০ এর কিছু ওপারে বা
এপারে- শম্ভুনাথ বাবুর
৬. কার চুল কাঁচা, গোঁফে পাক ধরা
আরম্ভ হয়েছে মাত্র - শম্ভুনাথ বাবুর
৭. মামা কাকে সুদ্ধ এনেছিল -
স্যাকরাকে
৮. মামা কোথায় গহনাগুলোর ফর্দ
টুকিয়া লইলেন - নোট বইয়ে
৯. "ঠাট্রার সম্পর্কটাকে স্থায়ী
করিবার ইচ্ছা আমার নাই" উক্তিটি-
শম্ভুনাথ বাবুর
১০. "কারণ, প্রমাণ হইয়া গেছে, আমি
কেউই নই " উক্তিটি - অনুপমের
১১. "তাহা হইলে তামাশার যেটুকু
বাকি আছে তাহা পুরা হইবে "
উক্তিটি- হিতৈষীদের
১২. সমস্ত মন কার পানে ছুটিয়া
গিয়াছিল - অপরিচিতার
১৩. কিন্তু কথা এমন করিয়া ফুরাইল না
উক্তিটি - অনুপমের
১৪. কতক্ষণ পরে গাড়ি আসিল - দুই তিন
মিনিট পর
১৫. স্টেশনে দেখা মেয়েটির বয়স কত? -
১৬ বা ১৭
১৬. মেয়েটির সাথে কয়টি ছোটো
ছোটো মেয়ে ছিল - দুটি তিনটি
১৭. খাবারওয়ালাকে ডেকে সে খুব
খানিকটা কী কিনল? - চানা মুঠ

#গদ্য - চাষার দুক্ষু

# গুরুত্বপূর্ণ

১. কখন ভারতবাসী অসভ্য বর্বর ছিলো-
১৫০ বছর পূর্বে।
২. কাকে সমাজের মেরুদণ্ড বলা হয়েছে
- চাষাকে
৩. জুট মিলের কর্মচারীর মাসিক বেতন
কত টাকা - ৫০০ থেকে ৭০০ টাকা।
৪. 'নবাবি হালে থাকে, নবাবি চাল
চালে ' কারা - জুট মিলের
কর্মচারীরা।
৫. আমাদের বঙ্গভূমি কেমন- সুজলা,
সুফলা, শস্য - শ্যামল।
৬. "ধান্য তার বসুন্ধরা যার " উক্তিটি -
রবীন্দ্রনাথ ঠাকুরের।
৭. কোন মহাযুদ্ধ সমস্ত পৃথিবীটাকে
সর্বস্বান্ত করেছে - ইউরোপের যুদ্ধ।
৮. বাল্যকালে লেখিকা কী শুনিতেন?
- টাকায় ৮ সের সরিষা।
৯. কার মাথায় বেশ ঘন ও লম্বা চুল
ছিলো- কৃষক কন্যা জমিরনের।
১০. জমিরনের মাথায় কতটুকু তেল লাগত?
- আধ পোয়াটাক।
১১. কত পয়সায় এক সের তৈল পাওয়া
যেত? - দুই গণ্ডা পয়সায়।
১২. কোন মাছ পরম উপাদেয় ব্যঞ্জন বলে
পরিগণিত হত? - শুঁটকি মাছ।
১৩. কীসের বিনিময়ে কৃষক পত্নী কন্যা
বিত্রূয় করত? - দুই সের খেসারির।
১৪. আসাম ও রংপুর জেলার রেশমকে
স্থানীয় ভাবে কি বলে- ত্রন্ডি
১৫. কি নামক আর একটা ভূত তাহাদের
স্কন্ধে চাপিয়া আছে? -
অনুকরণপ্রিয়তা
১৬. কারা পাল্কি নিয়ে ট্রামে
যাতায়াত করলে সভ্যতার চুড়ান্ত হবে?
- শিবিকাবাহকগণ (পালকিবাহকগণ)
১৭. কীসের সঙ্গে সঙ্গে দেশি
শিল্পসমূহ ত্রূমশ বিলুপ্ত হইয়াছে? - সভ্যতা
বিস্তারের
১৮. পল্লিগ্রামের দুর্গতির প্রতি
কাদের দৃষ্টি পড়িয়াছে? - দেশবন্ধু
নেতৃবৃন্দেরর

#গদ্য - আহ্বান

#গুরুত্বপূর্ণ

১. লেখকের বাবার পুরাতন বন্ধুর নাম? -
চক্কোত্তি মশায়
২."বাড়িঘর করবে না? " উক্তিটি -
চক্কোত্তি মশায়
৩. বড় আম বাগানের মধ্য দিয়ে
বাজারে যাচ্ছে - লেখক
৪. বুড়ির স্বামীরর নাম? - জমির করাতি
৫. বুড়ির স্বামী কাজ করতেন- করাতের
৬. বুড়ির আছে এক - নাত জামাই
৭. লেখক থাকে - এক ঙ্গাতি খুড়োর
বাড়ি
৮. বুড়ি আপন মনে খুব খানিকটা বকে
গেল- কাঠাঁলতলায় বসে
৯. পরদিন লেখক চলে গেল- কলকাতা
১০. লেখক তার নতুন তৈরি খড়ের
ঘরখানাতে ত্রসে উঠল- জ্যৈষ্ঠ
মাসে,গরমের ছুটিতে
১১. লেখকের মা-পিসি মারা গেছে-
বাল্যকালে
১২. লেখক খায় - খুড়ো মশায়ের বাড়ি
১৩. লেখককে দুধ দেয়- ঘুঁটি
গোয়ালিনী
১৪. বুড়ি লেখককে সম্বোধন করল -
গোপাল বলে
১৫. সে কি! দুধ পেলে কোথায় ত্রতো
সকালে - উক্তিটি লেখকের
১৬. বুড়িকে মা বলে ডাকে- হাজরা
ব্যাটার বউ
১৭. "স্নেহের দান-ত্রমন করা ঠিক হয়নি
"উক্তিটি - লেখকের
১৮. লেখক পুনরায় গ্রামে আসল- পাঁচ ছয়
মাস পর, আশ্বিস মাসের শেষে
১৯. বুড়ি শুয়ে আছে- মাদুরের উপর
২০. বুড়ির মাথার বালিশ টা ছিলো-
মলিন
২১. লেখক শরতের ছুটিতে গ্রামে
ঢুকতেই দেখা হল- পরশু সর্দারের বউ/
দিগম্বরীর সাথে
২২. "ত্তমা আজই তুমি ত্রলে? " উত্তিটি-
দিগম্বরীর
২৩. বুড়ি কোন ঝতুতে মারা,যায় -শরত
২৪. লেখক যাদের পাশে গিয়ে বসল
তারা হল- আবদুল,শুকুর মিয়াঁ, নসর
২৫. আবেদালির ছেলের নাম- গণি
২৬. কবর খুঁড়ছে- দুই জন জোয়ান ছেলে
২৭. "দ্যাত্ত বাবা,তুমি দ্যাত্ত
"উক্তিটা- শুকুর মিয়াঁর

#গদ্য- আমার পথ
#গুরুত্বপূর্ণ

১. কুর্নিশ - অভিবাদন
২. মেকি - মিথ্যা
৩. লেখকের পথ দেখাবে - লেখকেরর
সত্য
৪. মানুষের মনএ আপনা আপনি বড় একটা
জোর আসে কখন- নিজেকে চিনলে
৫. নিজেকে চিনলে মানুষ আপন সত্য
ছাড়া আর কাইকে- কুর্নিশ করে না
৬. অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে
গিয়ে অস্বীকার করা হয়- নিজের
সত্যকে
৭. "ত্ত রকম বিনয়ের চেয়ে অহংকারেরর
পৌরুষ অনেক-অনেক ভালো " উক্তিটি
- লেখকের
৮. স্পষ্ট কথা বলায় কী থাকে - অবিনয়
৯. কী আমাদের নিষ্ত্রিয় করে ফেলল-
পরাবলম্বন
১০. সবচেয়ে বড় দাসত্ব হল - পরাবলম্বন
১১. আত্মনির্ভরতা আসে কখন?-
আত্মাকে চিনলে।
১২. শিখাকে নিভাতে পারবে-
মিথ্যার জল।
১৩. সবচেয়ে বড় ধর্ম- মানুষ ধর্ম
১৪. অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না-
যার নিজের ধর্মে বিশ্বাস আছে।
১৫. লেখক পথে বের হলেন- আগুনের
ঝান্ডা ঝুলিয়ে।
১৬. সত্য প্রকাশে লেখক- নির্ভীক
অসংকোচ।
১৭. কবির প্রাণ প্রাচুর্যের উংস বিন্দু -
সত্যের উপলব্ধি।
১৮. ঐক্যের মূল শক্তি হলো- সম্প্রীতি।
১৯. লেখকে বাল্য নাম- দুখু মিয়া
(ব্যাঙাচি)
২০. তার ছদ্মনাম- ধূমকেতু।

#গদ্য - জীবন ও বৃক্ষ

#গুরুত্বপূর্ণ

১. স্বল্পপ্রাণ, স্থূলবুদ্ধি, জবরদস্তিপ্রিয়
মানুষের দেবতা - অহংকার
২. জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয় -
বৃক্ষের দিকে তাকালে
৩. রবীন্দ্রনাথেরর মনে মমনুষ্যত্বেরর
বেদনা উপলব্ধি হয়- নদীর গতিতে
৪. তপোবন প্রেমিক কে- রবীন্দ্রনাথ
ঠাকুর
৫. গোপন ও নিরব সাধনা অভিব্যক্ত হয় -
বৃক্ষে
৬. দোরের কাছে দাঁড়িয়ে থেকে
অনবরত নতি, শান্তি ও সেবার বাণী
প্রচার করে কে - বৃক্ষ
৭. "ত্রই তো সাধনার সার্থকতা "
উক্তিটি - মোতাহের হোসেন
চৌধুরীর
৮. সাধনার ব্যাপারে কি বড় জিনিস -
প্রাপ্তি
৯. রবীন্দ্রনাথ অন্তরের সৃষ্টিকর্ম উপলব্ধি
করেছেন - বৃক্ষের পানে তাকিয়ে
১০. বৃক্ষ আমাদের স্বার্থকতার গান
শোনায় - নীরব ভাষায়
১১. প্রকৃতির ধর্ম কীসের মত- মানুষের
ধর্মের মত
১২. তরুলতা ও জীব জন্তুর বৃদ্ধির উপর
কাদের হাত নেই - মানুষের
১৩. মানুষের বৃদ্ধির উপর হাত রয়েছে -
প্রকৃতির
১৪. মানুষের বৃদ্ধি কেমন- দৈহিক ও
আত্মিক
১৫. মানুষের শিক্ষার প্রধান বিষয়বস্তু -
সাধনা
১৬. শিক্ষার প্রধান বিষয়বস্তু হতে পারে
না - বস্তু জিঙ্গাসা তথা বিঙ্গান
১৭. জীবনবোধ ও মূল্যবোধে অন্তর পরিপূর্ণ
হয় - সাহিত্য শিল্পকলার দ্বারা
১৮. বৃদ্ধির ইশারা ও প্রশান্তির ইঙ্গিত
কোথায় - বৃক্ষে
১৯. বৃক্ষ জীবনের গুরুভার বহন করে - অতি
শান্ত ও সহিষ্ণুতায়

#গদ্য - মাসি পিসি
#গুরুত্বপূর্ণ...

১. শেষবেলায় খালে থাকে - পুরো
ভাটা
২. খালের ধারে লাগানো সালতিটি
কোথায় ছিলো - কংক্রিটেরর পুলের
উপর
৩. সালতি থেকে পাড়ে তোলা হচ্ছে
- খড়
৪. মাঝখানে গুটিসুটি হয়ে বসে আছে-
আহ্লাদি
৫. অল্প বয়সী বৌটির গায়ে ছিলো -
নকশা পাড়ের সস্তা সাদা শাড়ি
৬. আঁট সাঁট থমথমে গড়ন,গোলগাল মুখ-
আহ্লাদির
৭. মাসি-পিসি ফিরছে কৈলেশ
উক্তিটি- বুড়ো লোকটির(রহমানের)
৮. "বেলা আর নেই কৈলেশ " উক্তিটি -
মাসি বলে বিরক্তির সঙ্গে
৯. "অনেকটা পথ যেতে হবে কৈলেশ "
উক্তিটি - পিসির
১০. "বেলা বেশি নেই কৈলেশ "
উক্তিটি - পিসির
১১. কৈলেশের সাথে দেখা হয়েছিল -
জগুর
১২. জগু হল- আহ্লাদির স্বামী
১৩. উড়ে ত্রসে জুড়ে বসেছে - মাসি
১৪. পিসির অহংকার আর খোঁচাই
সবচেয়ে অসহ্য লাগত- মাসির
১৫. আহ্লাদিকে বাঁচাতে হবে-
শ্বশুরঘরের কবল থেকে
১৬. আহ্লাদিকে সামলে রাখতে হবে -
গাঁয়ের বজ্জাতদের নজর থেকে
১৭. জগুর বৌ নেবার আগ্রহ- খুবই স্পষ্ট
১৮. "ডারসনি আহ্লাদি " উক্তিটি -
মাসির
১৯. "ডরাসনি,ডর কিসের "? উক্তিটি-
পিসির
২০. "কাছারি বাড়ি যেতে হবে
ত্রকবার " উক্তিটি- কানাইয়ের
২১. গাঁয়ের গুণ্ডা হলো- সাধু বৈদ্য
ওসমানেরা
২২. ফেটি-বাধা বাবরি চুল কার-
বৈদ্যের
২৩. কাঁঠাল গাছের ছায়ায় কত জন ঘুপটি
মেরে ছিলো- তিন - চারজন।

#গুরুত্বপূর্ণ....

১. জেলের ভিতর অনশন ধর্মঘট করার জন্য
প্রস্তুত হচ্ছিল - শেখ মুজিব ও মহিউদ্দিন
২. জেল কর্তৃপক্ষ বিশেষ করে
সুপারিন্টেনডেন্ট ছিলো - আমীর
হোসেন সাহেব।
৩. রাজবন্দিদের ডেপুটি জেলার ছিল-
মোখলেসুর রহমান সাহেব।
৪. শেখ মুজিবুর রহমানকে জেলগেটে
নিয়ে যাওয়া হলো- ১৫ ফেব্রুয়ারি
সকালবেলা
৫. লেখকের মালপত্র, কাপড়চোপড় ও
বিছানা নিয়ে হাজির হল- জমাদার
সাহেব
৬. নারায়ণগঞ্জ থেকে জাহাজ ছাড়ে
- ১১ টায়
৭. লেখকদেরর জন্য আনা হয়েছে - বন্ধ
ঘোড়ার গাড়ি
৮. বন্ধ ঘোড়ার গাড়ির মধ্যে লেখকদের
সাথে বসল - দুইজন
৯. ট্যাক্সি রিজার্ভ করে দাঁড়িয়ে
ছিলো - একজন আর্মড পুলিশ
১০. শেখ মুজিবুর রহমানকে প্রথমে নেয়া
হয় - নারায়ণগঞ্জ থানায়
১১. পরবর্তীতে নেয়া হয় - ফরিদপুর
জেলে
১২. লেখকরা স্টেশনে আসল - রাত ১১
টায়
১৩. জাহাজ ছাড়ল - রাত ১ টায়
১৪. জাহাজ গোয়ালন্দ ঘাটে পৌছল -
রাতে
১৫. তারা পেট পরিষ্কার করার জন্য -
ঔষধ খেল
১৬. মুহিউদ্দিন ভুগছে - প্লুরিসিস রোগে
১৭. লেখকদের নাক দিয়ে জোর করে
খাওয়াতে লাগল- ৪ দিন পর
১৮. লেখকের একটা ব্যারাম ছিলো -
নাকে
১৯. লেখকের নাকে ঘা হয়ে গেছে - দু-
তিন দিন পর
২০. বার বার অনশন করতে নিষেধ
করছিলেন - সিভিল সার্জন সাহেব

#গদ্য - বায়ান্নর দিনগুলো
#গুরুত্বপূর্ণ.... part 2

১. শেখ মুজিবুর রহমান ছোট ছোট চিঠি
লিখল - ৪ টা
২. শোভাযাত্রা করে জেলগেটে
ত্রসেছিল - ২২ তারিখে
৩. অপরিণামদর্শিতার কাজ করল - মুসলিম
লীগ সরকার
৪. দুনিয়ার কোথাও গুলি করে হত্যা
করা হয় নাই - মাতৃভাষা আন্দোলনের
জন্য
৫. মানুষের যখন পতন আসে তখন ভুল হতে
থাকে - পদে পদে
৬. খানসাহেব ওসমান আলীর বাড়ি -
নারায়ণগঞ্জ
৭. ত্রক ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে -
ঢাকা ও নারায়ণগঞ্জে
৮. "তোমার অর্ডার এসেছে " উক্তিটি -
মহিউদ্দিনের
৯. ডাবের পানি আনিয়েছেন -
ডাক্তার সাহেব
১০. মহিউদ্দিন লেখকের অনশন
ভাঙ্গিয়ে দিলেন- দুই চামচ ডাবের
পানি দিয়ে।
১১. ফরিদপুর জেল থেকে লেখক বাড়ি
পৌঁছলেন - ৫ দিন পর
১২. লেখকদের বড় নৌকায় মিল্লা ছিল -
৩ জন
১৩. কথার বাঁধ ভেঙ্গে গেছে- রেণুর
১৪. আমরা আজ স্বাধীন হয়েছি - ২০০ বছর
পর
১৫. প্লুরিসিস - বক্ষব্যাধি
১৬. প্রকোষ্ঠ - ঘর বা কুঠরি

#গদ্য - জাদুঘরে কেন যাব

#গুরুত্বপূর্ণ....

১. পৃথিবীর ১ম জাদুঘর স্থাপিত হয়
কোথায়? - আলেক জান্দ্রিয়ায়
২. পৃথিবীর প্রথম জাদুঘর ছিলো -
নিদর্শন, সংগ্রহ-শালা, গ্রন্থাগার,
উদ্ভিদ উদ্যান, উন্মুক্ত চিড়িয়াখানা
৩. পৃথিবীর প্রথম জাদুঘর ছিল মুখ্যত - দর্শন
চর্চার কেন্দ্র
৪. কোনটি ফরাসি বিপ্লবের পরে
প্রজাতন্ত্র সৃষ্টি করে - ল্যুভ
৫. ফরাসি বিপ্লবের পরে কী
উন্মোচিত হয় - ভের্সাই প্রাসাদের
দ্বার
৬. রুশ বিপ্লবের পরে লেনিনগ্রাদের
রাজপ্রাসাদে গড়ে ওঠে -
হার্মিতিয়ে
৭. কোনটি ঐতিহাসিক প্রাসাদ -
টাওয়ার অফ লন্ডন
৮. ব্রিটেনে জাদুঘরের সংখ্যা দ্বিগুণ
হয়েছে - গত ত্রিশ বছরে
৯. ব্রিটেনের সবচেয়ে বড় জাদুঘর
কোনটি - ব্রিটিশ মিউজিয়াম
১০. এখন জাদুঘর বলে বিবেচিত -
ম্যস্যাধার ও নক্ষত্রশালাও
১১. কোনটি ত্রখন খুবই প্রচলিত - উন্মুক্ত
জাদুঘর
১২. বাংলাদেশের জাতিতাত্ত্বিক
জাদুঘর কোথায় - চট্রগ্রামে
১৩. রচনায় উল্লিখিত ঢাকা
বিশ্ববিদ্যালয়ের কণিষ্ঠ শিক্ষক কে -
লেখক।
১৪. কে জাদুঘর শব্দের জায়গায় সর্বত্র
মিউজিয়াম পড়ছেন - শিক্ষামন্ত্রী
১৫. শিক্ষকপ্রতিম অর্থমন্ত্রী ড. এম. এন.
হুদা লেখককে কখন ডাকলেন - চা
খাওয়ার সময়।
১৬. মিউজিয়ামকে আপনারা জাদুঘর
বলেন কেন? উক্তিটি - গর্ভনরের
১৭. "স্যার জাদুঘরই মিউজিয়ামের
বাংলা প্রতিশব্দ " উক্তিটি - লেখক
হকচকিয়ে বলল
১৮. জাদুঘরকে আজবখানা বলা হয় -
উর্দুতে
১৯. জাদুঘরকে অজায়ের-ঘর বলা হয় -
হিন্দিতে
২০. কে দ্বিজাতিতত্ত্বে বিশ্বাসী
ছিলেন - আব্দুল মোনায়েম খান
২১. লেখক ব্রিটিশ ভারতীয় মুদ্রার সযত্ন
স্থান দেখেছে কোথায়? - কুয়েত
২২. টাওয়ার অফ লন্ডনে সকলে ভিড় করে
কেন? - কোহিনুর দেখতে
২৩. একটা শক্তিশালী সামাজিক
সংগঠন কোনটি - জাদুঘর
২৫. কী আমাদের আনন্দ দেয় - জাদুঘর

#গদ্য - রেইনকোট
#গুরুত্বপূর্ণ...

১. রেইনকোট গল্পের কথক কে? - নুরুল হুদা
২. রেইনকোট গল্পে উল্লিখিত
জেনারেল স্টেটমেন্টটি হলো -
"শনিতে সাত মঙ্গলে তিন, আর সব দিন
দিন "
৩. ফুটফাট বন্ধ কয়দিন - অন্তত ৩ দিন
৪. বাদলায় কোনটির জিরিয়ে
নেওয়ার কথা বলা হয়েছে - বন্দুক বারুদ
৫. মিলিটারির ভয়ে গল্পের নুরুল হুদা
কি মুখস্থ করেছে - সূরা
৬. রাস্তায় বেরুলে নুরুল হুদা ঠোঁটের
ওপর কি রাখে - পাঁচ কালেমা
৭. মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে -
প্রিন্সিপ্যালের বাড়ি
৮. প্রিন্সিপ্যালেরর কোয়ার্টারের
সঙ্গে কোনটির অবস্থান - মিলিটারি
ক্যাম্প
৯. কোনটিকে মিলিটারি ক্যাম্প করা
হয়েছে - কলেজের জিমনেশিয়ামে
১০. রাস্তায় ঘড়ঘড় করছিলো - বেবি
ট্যাকসি
১১. কে নাশতার আমন্ত্রণ ফিরিয়ে
দিয়েছে - ইসহাক
১২. মিন্টু যেখানে গেছে তার খবর
জানে কারা - নুরুল হুদা ও তার বউ
১৩. কে রোজ,টাইমলি কলেজে যায় -
নুরুল হুদা
১৪. নুরুল হুদা রাস্তায় এসে দেখল কি
নেই - রিক্সা
১৫. নুরুল হুদা কিসের পরোয়ানা করে
না - রিক্সার
১৬. কোন বৃষ্টিতে বেশ শীত শীত ভাব -
শেষ হেমন্তের বৃষ্টিতে
১৭. বাসস্ট্যান্ডে পৌঁছে নুরুল হুদাকে
কোন দিকে তাকাতে হয় - উওরে
১৮. কীসের ল্যাজটা দেখা যাচ্ছে না
- মিলিটারি লরির
১৯. কে ত্রকটু বাচাল টাইপের -
দোকানদার ছেলেটা
২০. স্টেট বাসের রং কেমন ছিলো -
লাল
২১. বাসে কত গুলো সিট খালি ছিলো
- অর্ধকের বেশি
২২. নুরুল হুদার চাউনি কেমন ছিল -
ভোঁতা কিন্তু গরম
২৩. নুরুল হুদা বাস থেকে নেমে নামল
কোথায় - নিউ মার্কেট
২৪. আলমারি কিসের - লোহার
২৫. মোট আলমারি কতটি - ১০ টি
২৬. আলমারিগুলো আনা হয়েছে -
ঠেলাগাড়ি দিয়ে
২৭. নুরুল হুদার ছেলের বয়স - ৫ বছর
২৮. নুরুল হুদার,মেয়ের বয়স - আড়াই (২.৫)
বছর

#গদ্য - মহাজাগতিক কিউরেটর

#গুরুত্বপূর্ণ

১. কোন গ্রহটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে
মহাজাগতিক কিউরেটররা বেশ সন্তুষ্ট -
তৃতীয় গ্রহ (পৃথিবী)
২. কাকে প্রাণহীন বলা যায় - ভাইরাস
৩. ভাইরাসের মাঝে কখন জীবনের
লক্ষণ দেখা যায়- অন্য প্রাণির
সংস্পর্শে ত্রলে
৪. কোন ধরনের প্রাণিদের বেঁচে
থাকার পদ্ধতি ভিন্ন - পানিতে থাকা
প্রাণিদের
৫. কোন ধরনের প্রাণিদের একটির
ভিতরে আবার অত্যন্ত নিম্নশ্রেণীর
বুদ্ধিরর বিকাশ হয়েছে - গরম রক্তের
স্তন্যপায়ী প্রাণিদের
৬. কোথায় কোনো মৌলিক পার্থক্য
নেই - ভিন্ন ভিন্ন প্রজাতির মাঝে
৭. সব প্রাণির মূল গঠনটি কী দিয়ে
হয়েছে - DNA
৮. সব প্রাণির DNA - একই রকম
৯. সবচেয়ে সহজ ও সবচেয়ে কঠিন
প্রাণিটির গঠন কেমন - একই রকম
১০. সব প্রাণি কী দিয়ে তৈরি - একই
বেস পেয়ার দিয়ে
১১. DNA দিয়ে তৈরি আছে -
প্রাণিটির বিকাশের নকশা
১২. আকারে ছোট, গঠন সহজ, মাঝে
কোনো বৈচিত্র নেই - ভাইরাস
কিংবা ব্যাকটেরিয়ার
১৩. আকারে বড় এবং সংরক্ষণ কঠিন -
হাতি বা নীল তিমি
১৪. সাপ - সরীসৃপ
১৫. বাঘ - স্তন্যপায়ী
১৬. একসাথে থাকে ও দল বেঁধে ঘুরে
বেড়ায় - কুকুর
১৭. নিজের স্বকীয়তা হারিয়েছে -
কুকুর
১৮. স্বকীয়তা লোপ পাচ্ছে - গৃহপালিত
প্রাণিদের
১৯. দীর্ঘ সময় খেতে হয় ও ঘাস লতা
পাতা খেয়ে কাটায় - হনিণ
২০. সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি
করেছে - মানুষ
২১. মানুষ ত্রকে অন্যের উপর কোন বোমা
ফেলছে - নিউক্লিয়ার
২২. পৃথিবী ত্রক সময় নিয়ন্ত্রণ করবে
কারা - পিঁপড়া

#গদ্য - নেকলেস
#গুরুত্বপূর্ণ
১. গল্পের নায়কের নাম - মসিঁয়ে/
মসিঁয়ে লোইসেল
২. গল্পের নায়িকার নাম - মাতিলদা
লোইসেল / মাদাম লোইসেল
৩. মাদাম লোইসেলের বান্ধবীর নাম -
মাদাম ফোরস্টিয়ার
৪. নিয়তির ভুলেই যেন মাদাম
লোইসেলের জন্ম হয়েছে - কেরানির
ঘরে
৫. মাদাম লোইসেলের বিয়ে হয় কার
সাথে - শিক্ষা পরিষদ আপিসের এক
কেরানির সাথে
৬. কীসের অক্ষমতার জন্য সে
সাধারণভাবে থাকত - নিজেকে
সজ্জিত করার
৭. তার শ্রেণির অন্যতম হিসাবে মাদাম
লোইসেল কেমন ছিল - অসুখী
৮. কাদের কোনো জাতিবর্ণ নেই -
সাধারণ পরিবারের মেয়েদের
৯. রহিত মাছের রং কি? - গোলাপি
১০. কী খেতে সিংহ মানবী
প্রলয়লীলার কথা শুনবেন - মুরগির
পাখনা
১১. সিংহ মানবী কে? - মাদাম
লোইসেল
১২. মাদাম লোইসেলের প্রিয় - ফ্রক বা
জরোয়া গহনা
১৩. মাদাম লোইসেলের ধনী
বান্ধবীটি কে ছিলো - "কনভেন্ট " ত্রর
সহকারী
১৪. ত্রক সন্ধ্যায় মসিঁয়ে লোইসেল কি
নিয়ে ঘরে ফিরল - ত্রকটি বড় খাম
১৫. "ত্রই যে তোমার জন্য এক জিনিস
ত্রনেছি " উক্তিটি - মসিঁয়ে
লোইসেলের
১৬. পোশাকের জন্য কত ফ্রাঁ লাগবে -
চারশত ফ্রাঁ
১৭. মসিঁয়ের বন্ধুরা গত রবিবারে
"ভরতপাখি " শিকারে কোথায়
গিয়রছিলো - নানতিয়ারের
সমভূমিতে
১৮. মসিঁয়ের বন্ধুদের সাথে যোগ
দেওয়ার ইচ্ছা - আগামী গ্রীষ্মে
১৯. মসিঁয়ে চারশত ফ্রাঁ সঞ্চয় করে
রেখেছিল - "বন্দুক " কেনার জন্য
২০. লোইসেল দম্পতি বাড়ি ফিরল -
ভোর ৪ টায়
২১. কারা খুব বেশি ফুর্তিতে মও
ছিলো - অন্য তিন জন ভদ্রলোকের
স্ত্রী।
২২. মসিঁয়ে বিশ্রাম কক্ষে আধঘুম
বসেছিল - মধ্যরাত্রি পর্যন্ত
২৩. হতাশ হয়ে কাপঁতে কাপঁতে তারা
হাঁটতে থাকল - সিন নদীর দিকে
২৪. প্যারীতে সন্ধ্যার পর লোকের
চোখে পড়ে - নিশাচর দুই যাত্রীর
গাড়ি
২৫. হীরার হারটির মূল্য - ৪০,০০০ ফ্রাঁ
২৬. হারটি কত ফ্রাঁ দিয়ে আনতে
পারবে - ৩৬,০০০ ফ্রাঁ।
২৭. ফেব্রুয়ারি মাসের ভিতর হারটি
ফেরত দিলে তারা কত ফ্রাঁ ফেরত
দিবে - ৩৪,০০০ ফ্রাঁ
২৮. লোইসেলের কাছে ছিলো - ১৮,০০০
ফ্রাঁ
২৯. মাদাম লোইসেলের নখের রং -
গোলাপি
৩০. ফোরস্টিয়ারের হারটির দাম
ছিলো - ৫০০ ফ্রাঁ

Photos from Pathshala Academic Care's post 31/03/2018

Model test 2 bangla 1st paper....proyojone 01992878730

Photos from Pathshala Academic Care's post 28/03/2018

Bangla 1st paper Model Test Exam1.Agamikal berobe Amader 2nd Model Test 2.....shathei thakun....

Photos from Pathshala Academic Care's post 28/03/2018

BANGLA 2ND PAPER SUGGESTION 2018...

Photos from Pathshala Academic Care's post 13/03/2018

Oddhobosay Rochonay besto Class 7 er meyera...

Photos from Pathshala Academic Care's post 13/03/2018

Amader Gram Rochona Porte Bestho Class 6 Er Studentsra....

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


589, Dhonia Bazar Road
Dhaka
1236

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Friday 08:00 - 17:00
Saturday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00