তাকওয়া

তাকওয়া Helping myself and others in becoming a better Muslim

১ মিনিট সময় নিয়ে একটু পড়ুন:আপনি মৃত্যুর সময় সব আপনজন কে পাশে পাচ্ছেন নাকি একা একা মৃত্যুবরণ করছেন, এতে আপনার আসলেই কচ্ছু...
05/03/2026

১ মিনিট সময় নিয়ে একটু পড়ুন:

আপনি মৃত্যুর সময় সব আপনজন কে পাশে পাচ্ছেন নাকি একা একা মৃত্যুবরণ করছেন, এতে আপনার আসলেই কচ্ছু আসবে যাবে না।

যদি আপনার ইমান আমল ঠিক হয়, আপনার মৃত্যু আল্লাহ সহজ করে দিবেন। যদি না হয়, তবে ১০০ ডাক্তারের মাঝে থেকেও আপনি কষ্টের মৃত্যু পাবেন।

আর মৃত্যুর পর তো লাশ পচেঁ গলে যাবেই। সেটা মাটির নিচে হোক, বা পানির নিচে, অথবা অবহেলায় নিজের বাসায়।

আপনি যদি নেককার আপনজন রেখে না যেতে পারেন, যারা আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে আর সদাকা করবে, তাহলে আসলেই এটার কোন মানেই হয় না যে আপনি আপনার সব আপনজনকে পাশে পাচ্ছেন নাকি গহীন জঙ্গলে একা মারা যাচ্ছেন।

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-ইলাইহি রজিয়্যুন।

05/03/2026
 #ইসলামিক    #হাদীস
05/02/2026

#ইসলামিক #হাদীস

সুখের সময় আসলেই যেন আল্লাহকে স্মরণ করার প্রয়োজন শেষ হয়ে যায়। #ইসলামিক
05/02/2026

সুখের সময় আসলেই যেন আল্লাহকে স্মরণ করার প্রয়োজন শেষ হয়ে যায়।

#ইসলামিক

আল্লাহ আমাদের এসকল লোকের অন্তর্ভুক্ত না হওয়ার তৌফিক দান করুন। #ইসলামিক    #হাদীস
04/30/2026

আল্লাহ আমাদের এসকল লোকের অন্তর্ভুক্ত না হওয়ার তৌফিক দান করুন।

#ইসলামিক #হাদীস

তাকওয়া #ইসলামিক    #হাদীস
04/29/2026

তাকওয়া

#ইসলামিক #হাদীস

আল্লাহ এই বন্যাদুর্গত এলাকার মানুষদের জীবন সহজ করে দিন।আর যতদিন নিজে ঠিক না হবেন, ততদিন এসব দূর্ভোগ আর দূর্যোগ হতেই থাক...
04/29/2026

আল্লাহ এই বন্যাদুর্গত এলাকার মানুষদের জীবন সহজ করে দিন।

আর যতদিন নিজে ঠিক না হবেন, ততদিন এসব দূর্ভোগ আর দূর্যোগ হতেই থাকবে। একজন ইমানদার অবশ্যই আগে নিজেকে এবং নিজের কাজকে পরিশুদ্ধ করবে, তারপর সমাজ ঠিক করবে।

আল্লাহ আমাদের বুঝার ক্ষমতা দান করুন।

তাই, কোন ব্যাক্তির অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকা পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।তাকওয়া #ইসলামিক
04/29/2026

তাই, কোন ব্যাক্তির অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকা পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।

তাকওয়া

#ইসলামিক

নিজ হাতে আঁকা প্রতিটি মুসলমানের স্বপ্নের গন্তব্য। 🕋তাকওয়া   #ইসলামিক
04/29/2026

নিজ হাতে আঁকা প্রতিটি মুসলমানের স্বপ্নের গন্তব্য। 🕋

তাকওয়া

#ইসলামিক

বাংলাদেশের মানুষের বর্তমান গড় আয়ু ৭৪-৭৫ বছর। জীবন নিয়ে আমাদের আশা এবং আকাঙ্খা এতটাই ছকে বাঁধা আর দুনিয়া বিভোর হয়ে গিয়েছে...
04/28/2026

বাংলাদেশের মানুষের বর্তমান গড় আয়ু ৭৪-৭৫ বছর। জীবন নিয়ে আমাদের আশা এবং আকাঙ্খা এতটাই ছকে বাঁধা আর দুনিয়া বিভোর হয়ে গিয়েছে যে আমরা ভুলেই গিয়েছি আমাদেরও একদিন মৃত্যু আসবে। আবার, এটাও ভুলে গিয়েছি যে আমাদের মৃত্যুর দিন তারিখ আর সময় পূর্ব নির্ধারিত।

আমরা সবাই কাউকে না কাউকে চিনি যে কিনা অল্প বয়সে মারা গিয়েছে। আমাদের ভাবটা এমন যে আল্লাহ তার আয়ু ৭৪-৭৫ বছরই রেখেছেন কিন্তু এর আগেই তার "অকাল মৃত্যু" হয়েছে। কিন্তু তার মৃত্যুর বয়স কি আগেই নির্ধারিত ছিলো না? আর এভাবেই অনেকে ধরেই নিয়েছেন কৈশোর আর যৌবনে যা করার করে তারপর বয়স হলে বেশি করে ইবাদত করে, দাড়ি রেখে বা পর্দা করে, হজ্জ করে একদম নিস্পাপ শিশুর মতো ৭৪-৭৫ বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিবেন। আপনার আশেপাশে এতো সুস্থ সবল, অল্প বয়স্ক মানুষের মৃত্যু দেখেও আপনার মনে হয় না যে আমরা আসলেই জানি না কবে কিভাবে আমাদের মৃত্যু হবে? আর সেখানে আমরা এমনভাবে চলি যেন আমাদের ৭৪-৭৫ বছরের আয়ু দলিল করে আমাদের সাথে চুক্তি করা হয়েছে!

এতটুকু পড়ার পর যদি আরো ধৈর্য থাকে তাহলে নিচের আনুমানিক হিসাবটাও দেখে নেন।

বাংলাদেশে আনুমানিক ১ - ২ শতাংশ লোক ১৫ - ৪০ বছর বয়সের মধ্যে বিভিন্ন কারণে মৃত্যু বরণ করে। অর্থাৎ, বাংলাদেশের বর্তমান জনসংখ্যার আনুমানিক ১৭ - ৩৫ লক্ষ, জ্বি, ১৭ লাখ থেকে ৩৫ লাখ মানুষ এই বয়সে মারা যাবে। যা প্রতি বছরের আনুমানিক হিসাবে আসে ৪০,০০০ - ৭০,০০০।

এরপরেও আপনি ভরসা কিভাবে পান যে আজকের দিনটাই আপনার শেষ দিন না। আপনি হয়তো এটা জানেন যে এই বছর আপনার কাছের বা দূরের কেউ অল্প বয়সেই মারা যাবে, কিন্তু এইটা চিন্তা করেন না যে সেই মানুষটা আপনিই হতে পারেন।

তাই, অল্প বয়সে কাউকে মৃত্যু বরণ করতে দেখলে বলবেন না ভাববেন না যে তার "অকাল মৃত্যু" হয়েছে। বরং যেনে রাখবেন যে তার সঠিক সময়ে, পূর্ব নির্ধারিত উপায়েই মৃত্যু হয়েছে, এবং আপনার মৃত্যুও সঠিক সময়ে, পূর্ব নির্ধারিত উপায়েই হবে, কিন্তু আপনি জানেন না সেটা আগামীকাল নাকি ৭৪-৭৫ বছর বয়সে।

#ইসলামিক

Address

Chicago, IL

Website

Alerts

Be the first to know and let us send you an email when তাকওয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category