সুলতান-ছফা পাঠশালা

সুলতান-ছফা পাঠশালা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সুলতান-ছফা পাঠশালা, School, Dhaka.

"সুলতান-ছফা পাঠশালা" মূলত সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি শিক্ষালয়, যা শিল্পী এস. এম. সুলতান এবং লেখক আহমদ ছফার প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে তাদের নামে নামকরণ করা হয়েছিল। এটি একটি সামাজিক উদ্যোগ, যা ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং পরবর্তীতে ২০০০ সালে এটি আরও প্রসার লাভ করে।

আমাদের সুলতান-ছফা পাঠশালার প্রিয় চিত্রাঙ্কন শিক্ষক, হৃদয়ের শিল্পী মিলন রায় আর আমাদের মাঝে নেই।দীর্ঘদিন তিনি আমাদের পাঠশা...
23/11/2025

আমাদের সুলতান-ছফা পাঠশালার প্রিয় চিত্রাঙ্কন শিক্ষক, হৃদয়ের শিল্পী মিলন রায় আর আমাদের মাঝে নেই।
দীর্ঘদিন তিনি আমাদের পাঠশালার সঙ্গে যুক্ত থেকে শুধু আঁকা শেখাননি রঙের ভেতর দিয়ে স্বপ্ন দেখাতে শিখিয়েছিলেন, শিক্ষার্থীদের মনে সৃজনশীলতার আলো জ্বালিয়েছেন।

তাঁর হাসিমাখা অনুপ্রেরণা, মমতাভরা নির্দেশনা এবং তুলির কোমল স্পর্শ আজও আমাদের স্মৃতিতে উজ্জ্বল।

গত ২৭শে অক্টোবর ২০২৫ তাঁর ইহলোক ত্যাগের সংবাদে আমরা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। তাঁর চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।

আমরা আন্তরিক সমবেদনা জানাচ্ছি তাঁর শোকসন্তপ্ত পরিবারকে
এবং পরম করুণাময়ের কাছে প্রার্থনা করছি ঈশ্বর যেন তাঁকে চিরশান্তি দান করেন।

স্যার আপনি না থাকলেও আপনার রেখে যাওয়া রঙ, ভালোবাসা ও অনুপ্রেরণা আমাদের পাঠশালা এবং শিক্ষার্থীদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে।

আমাদের বড় স্যারছবি: Nurul Anwar
31/01/2024

আমাদের বড় স্যার
ছবি: Nurul Anwar

30/06/2022

“মানুষ তো নিজের অজান্তেও অনেক জঘন্য অপরাধ করে বসে। সমস্ত ধর্মতো পাপ বোধের ওপরই প্রতিষ্ঠিত। যেহেতু মানুষ হিসাবে তোমাকে জন্ম নিতে হয়েছে তাই, তুমি পাপী !”

-অর্ধেক নারী, অর্ধেক ঈশ্বরী
-আহমদ ছফা

আমাদের স্কুল, আমাদের স্বর্গ ছিল। 🏣
12/01/2022

আমাদের স্কুল, আমাদের স্বর্গ ছিল। 🏣

গায়ে পরতেন আলখাল্লা। মাথায় লম্বা চুল। নিজের তৈরি জগতেই যেন বুঁদ হয়ে থাকতেন সুলতান। ১৯৯৪ সালের আজকের এই দিনে মৃত্যুবরণ কর...
10/10/2021

গায়ে পরতেন আলখাল্লা। মাথায় লম্বা চুল। নিজের তৈরি জগতেই যেন বুঁদ হয়ে থাকতেন সুলতান। ১৯৯৪ সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেছিলেন এস এম সুলতান।

আমাদের শিল্প সাহিত্য জগতের এক অনন্য নাম এস এম সুলতান। পুরো নাম শেখ মোহম্মদ সুলতান।…

জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি ❤️
10/08/2021

জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি ❤️

ছিলেন চিত্রকর, সুরসাধক ও বাঁশিবাদক। তাঁর পুরো নাম শেখ মোহাম্মদ সুলতান। তবে এস এম সুলতান নামেই তিনি অধিক পরিচিত। ব....

জন্মদিনে স্মরণ করছি বাংলার অন্যতম চিত্রশিল্পী শেখ মোহাম্মদ সুলতান কে, যিনি এস এম সুলতান নামে পরিচিত।তার ডাকনাম ছিলো লাল ...
10/08/2021

জন্মদিনে স্মরণ করছি বাংলার অন্যতম চিত্রশিল্পী শেখ মোহাম্মদ সুলতান কে, যিনি এস এম সুলতান নামে পরিচিত।
তার ডাকনাম ছিলো লাল মিয়া। ছফা স্যার তার নামেই আমাদের পাঠশালা টি প্রতিষ্ঠা করেছিলেন।

27/07/2021

“জীবন সম্ভবত এ রকমই! আঘাত যত মারাত্মক হোক, দু:খ যত মর্মান্তিক হোক,একসময় জীবন সবকিছু মেনে নেয়। দুনিয়াতে সবচাইতে আশ্চর্য মানুষের জীবন।”

-আহমদ ছফা

বড়স্যারের মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানাই ❤️

আপনি আমাদের জীবন কতখানি রঙ্গিন করে রেখে গেছেন তা হয়তো আপনি জানেননি, বা জেনেছিলেন।জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি বড়স্যার ❤️
30/06/2021

আপনি আমাদের জীবন কতখানি রঙ্গিন করে রেখে
গেছেন তা হয়তো আপনি জানেননি, বা জেনেছিলেন।

জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি বড়স্যার ❤️

29/06/2021

একটি সমাজের সর্বাঙ্গীন গতির নাম রাজনীতি এবং সংস্কৃতি রাজনীতির রস-রক্ত, এই বোধে কোন রাজনৈতিক দল কিংবা লোকমান্য নেতার মন সিঞ্চিত হয়েছে, তেমন কোন দল বা ব্যক্তিত্বের নাম আজও জানা হয়নি। রাজনৈতিক দলগুলোর সংস্কৃতিবিমুখতা, কর্মীদের চেতনাহীনতা, সংস্কৃতি এবং রাজনীতিকে দু’টি আলাদা আলাদা ক্ষেত্র বলে চিহ্নিত করল। ফরাসি লেখক আলফাস দোঁদের একটি গল্পের কথা মনে পড়ছে। ফরাসিরা যুদ্ধে মার খেয়েছে, গল্পের নায়ক খুবই আশাহত হয়ে পড়েছে, আরেকজন তাঁকে উপদেশ দিচ্ছে ফরাসি সাহিত্য পড়ার। তার মানে ফরাসি সাহিত্যের মধ্যে এমন কিছু প্রাণদায়িনী উপকরণ রয়েছে, যার প্রভাবে নায়ক যুদ্ধে পরাজয়ের হতাশা কাটিয়ে উঠতে পারবে। পুরোপুরি না হোক, আংশিকভাবেও যদি আমাদের জাতি এই মনোভঙ্গি আয়ত্ত করতে না পারে, তাহলে বলতে হয় আমাদের বর্বর-দশা এখনও কাটেনি।

-আহমদ ছফা, সাম্প্রতিক বিবেচনা: বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস

(জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি স্যার)

Address

Dhaka

Telephone

+8801674321433

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুলতান-ছফা পাঠশালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category