Dhaka University Student Association of Raipura

Dhaka University Student Association of Raipura

Share

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রায়পুরা উপজেলা। ঢাবির বুকে সর্ববৃহৎ ও সবচেয়ে এক্টিভ উপজেলা সংগঠন।
[email protected]

২৩ এপ্রিল ২০১২, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র সবুজ চত্বরে এক সভার মধ্য দিয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়।

Photos from Dhaka University Student Association of Raipura's post 13/12/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুরু হয়েছে।
ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় আজ ডুসারের পক্ষ থেকে হেল্প ডেস্ক বসানো হয়েছে—দিকনির্দেশনা, তথ্য ও সহযোগিতার জন্য আমরা ছিলাম পরীক্ষার্থীদের পাশে।
সবার জন্য শুভকামনা রইল! 🎓📚

05/12/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন♥️

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের যাতায়াত, ক্যাম্পাসে থাকা, পরীক্ষার সিট খুঁজে বের করা বা পরীক্ষা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে পাশে থাকবে রায়পুরা উপজেলা থেকে আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন "ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব রায়পুরা (ডুসার)। আমাদের মূল হেল্প ডেস্ক থাকবে অপরাজেয় বাংলার সামনে ঐতিহাসিক বটতলায়। ইনশাআল্লাহ, আমরা যথাসম্ভব সহযোগিতা করার চেষ্টা করবো।

জীবনের লক্ষ্য পূরণ হোক, স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের হাত ধরে। সবার জন্য দোয়া ও শুভকামনা।

প্রচারে:
আব্দুর রহমান সৈকত
প্রচার সম্পাদক
ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব রায়পুরা (ডুসার)

13/04/2025

এসো হে বৈশাখ, এসো এসো
তাপস নিশ্বাস বায়ে
মুমূর্ষুরে দাও উড়ায়ে
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক
এসো এসো...

পুরোনো সব ক্লান্তি, গ্লানি ও দুঃখকে পেছনে ফেলে নতুন আলো, নতুন আশা আর নতুন সম্ভাবনার পথচলা শুরু হোক এই পহেলা বৈশাখে।

এই আনন্দঘন দিনে ডুসারের পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

🌸 *শুভ নববর্ষ ১৪৩২* 🌸

30/03/2025

Eid Mubarak! Wishing you peace and prosperity throughout your life and pray that Allah grants all your prayers. Eid Mubarak! May the blessings of Allah illuminate your path, fill your heart with joy, and grant you peace.

26/03/2025

২৬ মার্চ,মহান স্বাধীনতা দিবস।

যাঁদের জন্য পেয়েছি স্বাধীনতা
সেই বীর শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা।

Photos from Dhaka University Student Association of Raipura's post 23/03/2025

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব রায়পুরা(ডুসার) কর্তৃক আয়োজিত 'আলোচনা সভা ও ইফতার মাহফিল-২০২৫'

15/03/2025
13/03/2025

নরসিংদীর রায়পুরা উপজেলার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ডুসারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক স্যার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের নিউরোসায়েন্স ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। গত ৬ মার্চ বৃহস্পতিবার ঢাকা ক্লাবে (রমনায়) দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎই তিনি পড়ে যান। এসময় মারাত্মকভাবে তিনি মাথায় আঘাত পান। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

রায়পুরার গুণী মানুষ ও ডুসার এর অন্যতম অভিভাবক ও শ্রদ্ধাভাজন এই শিক্ষকের মৃত্যুতে ডুসার পরিবার গভীরভাবে শোকাহত। ডুসার পরিবারের কাছে স্যারের স্মৃতি সবার হৃদয়ে চির অম্লান থাকুক। মহান আল্লাহ তাআলা স্যারের আত্মাকে জান্নাতুল ফিরদাউস দান করুন।

12/03/2025

Happy Birthday to Md. Shahin Mia, Former General Secretary of Dhaka University Student Association of Raipura (DUSAR)!* 🎉🎂

06/03/2025

আজ প্রকাশিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল। রায়পুরা উপজেলা থেকে যারা এ বছর চান্স পেয়েছে ডুসারের পক্ষ থেকে আমরা জানাই অভিনন্দন এবং সেই তথ্যগুলো আমরা সংগ্রহ করতে চাই। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনার পরিচিত কিংবা আশেপাশের যারা চান্স পেয়েছে তাদের তথ্য গুলো কমেন্ট বক্সে কিংবা ইনবক্সে দেয়ার অনুরোধ রইল।

05/03/2025

Happy Birthday, Mr. Habibur Rahman
Student Advisor, DUSAR

On the occasion of your birthday, we extend our heartfelt congratulations and best wishes for your continued success and happiness.

04/03/2025

ডুসারের স্থায়ী উপদেষ্টা জনাব আসাদুল হক বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি পাওয়ায় ডুসার পরিবার আনন্দিত ও গর্বিত।

ডুসারের পক্ষ থেকে জানাই অভিনন্দন ও শুভ কামনা।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Dhaka University
Dhaka
1000