Shariatpur Govt. College Students Association

Shariatpur Govt. College Students Association

Share

শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ কলেজের শিক্ষার্থী আমরা

04/12/2025

চব্বিশ এর গণঅভ্যুত্থানের পরে অন্যতম বড় অর্জন প্রবাসীদের ভোটাধিকার। কিন্তু এই অর্জন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ হইলে চলবেনা। প্রবাসীদের রায়েই গঠিত হবে সরকার। সকল প্রবাসী ভোটারকে ভোটদানে উৎসাহিত করতে হবে। ভোট যে যেই মার্কাতে ইচ্ছা দিবে।

হ্যালো প্রবাসী ভাই-বন্ধুরা আপনারা ভোট দিচ্ছেনতো? সাড়া দিচ্ছেন তারুণ্যের নব জোয়ারে? আসুন রায় দিয়ে বদলে দেই জরাজীর্ণ সিস্টেম। সিস্টেম কিভাবে মানুষকে বদলে দিতে পারে সেই বিষয়ে সবচেয়ে বেশি অভিজ্ঞতা রাখেন যেই প্রবাসী ভাইটি তার রায় থেকেই ইনশাআল্লাহ বদলে যাবে পুরানো গণবিরোধী সিস্টেম।

পোস্টাল ভোটিং ক্যাম্পেইনে অংশ নিতে পোস্টটি শেয়ার করবেন।

ঋআজ মোর্শেদ

Photos from Shariatpur Govt. College Students Association's post 28/05/2025

আমাদের প্রিয় শরীয়তপুর সরকারি কলেজ আগের নামে ফিরে এসেছে। শরীয়তপুরের মানুষ এই কলেজকে কারো বাপের নামে হইতে দিবে না।

12/05/2025

একাত্তর আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন। একাত্তরে আমরা পাকিস্তান থেকে স্বাধীনতা পেয়েছি। কিন্তু সেই স্বাধীনতা আমরা উপভোগ করতে পারিনি। ভারতের করদ রাজ্যে পরিণত হয়ে থেকেছি। মহান মুক্তিযুদ্ধের অসামান্য কৃতিত্ব আওয়ামীকরণ হয়েছে।

এর বিরুদ্ধে একাত্তর পরবর্তী সময় থেকেই সংগ্রাম করেছে প্রকৃত স্বাধীনতাকামী বিপ্লবীরা। সেই লড়াইয়ের একটা চূড়ান্ত পরিণতি আমরা পেয়েছি জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী লড়াই মূলত ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াই।

দেশের মেহনতি মানুষের মুক্তি সুদীর্ঘ পরাধীনতার শিকলে বাঁধা পরে থাকায় আমাদেরকে এবার প্রধান লড়াইটা করতে হচ্ছে রাষ্ট্র সংস্কারে। এই সংস্কারই পারে আমাদেরকে জাতীয় মুক্তির প্রকৃত স্বাদ ও ফলাফল দিতে। আমাদের সংগ্রাম চলছে, চলবে। লড়াইয়ে নীতি ও কৌশল নির্ধারণ করেই আগামীর পথে পা বাড়িয়েছি আমরা। আমাদের চিন্তাকে সীমাবদ্ধ করতে চাইবেন না। সাহস দিতে না পারলেও আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করবেন না।
আমরা মুক্তির নেশায় মৃত্যু ভয় উপেক্ষা করতে চলেছি।

ইনকিলাব জিন্দাবাদ ✊
ঋআজ মোর্শেদ

10/05/2025

আপনার মতামত কী?

Photos from Shariatpur Govt. College Students Association's post 11/10/2024

স্লোগানে মিছিলে উত্তাল সেই দিনগুলো....

11/08/2024

২৪ এর স্বৈরাচার বিরোধী বিপ্লবী লড়াইয়ে শরিয়তপুর জেলার শহীদের তালিকা:

১। মামুন মিয়া (২৫)
পিতা: গনি মাদবর
ঠিকানা: গ্রাম: শৌলপাড়া, সদর উপজেলা।
পেশা: শিক্ষার্থী, তিতুমীর কলেজে স্নাতকোত্তর রাষ্ট্রবিজ্ঞান।
ঘটনাস্থল: রামপুরা
ঘটনার তারিখ :১৮ জুলাই।

২। মো: জুনায়েদ (১৭)
পিতা: শাহআলম ফরাজি
ঠিকানা: গ্রাম: বিলদেওনিয়া ইউনিয়ন: রাজনগর, থানা নড়িয়া
পেশা: কম্পিউটার এক্সেসরিজ দোকানের কর্মচারী।
ঘটনাস্থল: মিরপুর ১০ এলাকায়
ঘটনার তারিখ: ১৯ জুলাই।

৩। দুলাল মাহমুদ (৩৮)
পিতা: সিদ্দিক খালাসী
ঠিকানা: গ্রাম: চরখাগুটিয়া চৌকিদার কান্দি, বড়কান্দি ইউনিয়ন, থানা: জাজিরা
পেশা: ব্যাংক কর্মকর্তা।
ঘটনাস্থল: আজিমপুর।
ঘটনার তারিখ: ১৮ জুলাই।

৪। নুরুল আমিন সরদার (৩৫)
পিতা : ওলিউল্লাহ সরদার
ঠিকানা: গ্রাম: কুলকুরি, থানা: ডামুড্যা
পেশায় : ভ্যানে জামা-কাপড় বিক্রি করতো
ঘটনাস্থল : উত্তরা
ঘটনার তারিখ: ২০ জুলাই।

৫। রাজিব মাদবর (৩০)
পিতা: তোফাজ্জল মাদবর, কৃষক।
ঠিকানা: গ্রাম: চাতিয়ানি, কনেশ্বর, থানা: ডামুড্যা।
পেশা: সিএনজি চালক
ঘটনাস্থল: রায়েরবাগ।
ঘটনার তারিখ: ২০ জুলাই

৬। রিয়াজুল তালুকদার (৩২)
পিতা: গিয়াসউদ্দিন তালুকদার
ঠিকানা: গ্রাম:আবুরা, চিকন্দি থানা: পালং
পেশা: শ্রমিক।
ঘটাস্থল: যাত্রাবাড়ী।
ঘটিনার তারিখ: ৪ আগস্ট।

Photos from Shariatpur Govt. College Students Association's post 08/08/2024

স্বৈরাচারী হাসিনার নির্দেশে ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত না হতে আমরা প্রতিরোধ করেছিলাম। আমরা স্পষ্ট করে জানিয়েছি আমরা শরীয়তপুর জেলা ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত হবো না। আওয়ামী গুন্ডাদের তোয়াক্কা না করে যেই লড়াই আমরা শুরু করেছিলাম তার চুড়ান্ত বিজয় হলো স্বৈরাচারী হাসিনার পতনের মধ্য দিয়ে। যখন বুঝতে পেরেছি শরীয়তপুরের প্রায় সব জনগণ চায় ঢাকা বিভাগে থাকতে কিন্তু শেখ হাসিনার নির্দেশ উপেক্ষা করার সাহস কারো নাই। এমনকি আমাদের প্রিয় কলেজের নাম বদলে ওদের বাপের নামে কলেজ করলো। তখন থেকেই আমি স্বৈরাচারবিরোধী জাতীয় আন্দোলনগুলোতে মনযোগ দেই।

কোটা আন্দোলনের সূত্রপাত আমার মত গুটি কয়েক মানুষের হাত ধরে। ২০১৩ সালে প্রথম কোটা আন্দোলনে আমি আহত হয়েছিলাম। পত্রপত্রিকায় আমার ছবি চলে আসার কারণে আমি ঢাবি ক্যাম্পাস ছাড়তে বাধ্য হই। এরপর ২০১৮ সালের আন্দোলনে আমি জুনিয়রদের সাথে মাঠে ছিলাম। শুধু বুদ্ধি-পরামর্শ দিয়ে নয়, ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ করেছিলাম। এরপর এলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে চুড়ান্ত লড়াই। এবারো আমি সর্বোচ্চ মাত্রার ঝুঁকি নিয়ে মাঠে ছিলাম। আমরা বিজয়ী হয়েছি। আমি আমার তারুণ্য, উচ্ছাস হারিয়েছি বিরুদ্ধতার স্রোতে। তবে এবার আমরা নতুন দেশ গড়ার লক্ষ্যে, শরীয়তপুর জেলাকে নতুন করে সাজাতে আবার ঐক্যবদ্ধ হবো। শরীয়তপুরবাসীর যেকোন ইতিবাচক লড়াইয়ে আমি সবসময় পাশে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ।

৫ আগস্টের গণ অভ্যুত্থান আমাদেরকে যে নতুন স্বাধীন বাংলাদেশ দিয়েছে সেই স্বাধীনতা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। সুযোগ সন্ধানী মানুষদেরকে নৈরাজ্য করতে দেয়া যাবে না। আসুন সবাই মিলে সুন্দর একটা দেশ গড়ি।

বার্তা: এডমিন, শরীয়তপুর সরকারি কলেজ স্টুডেন্টস এসোসিয়েশন।

Photos from Shariatpur Govt. College Students Association's post 06/08/2024

ট্রাফিক কন্ট্রোল করছে শিক্ষার্থীরা, সংসদ ভবন সহ পুরো দেশ পরিস্কারের দায়িত্ব নিয়েছে শিক্ষার্থীরা, দেশের প্রতিটি মন্দির দেখার দায়িত্ব নিয়েছে শিক্ষার্থীরা..........
ভাই তোরা এত জোশ কেমনে হইলি!
স্যালুট😍

06/08/2024

আন্দোলনে সব দলই মাঠে ছিলো। কিন্তু কোন দল নেতৃত্বে ছিলো না। তাই জাতীয় নেতৃত্বে কোন দলকেই আমরা নিরঙ্কুশ ক্ষমতা দিবো না। ক্লিয়ার এন্ড লাউড।

বার্তা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Dhaka
8000