BBA শিক্ষার্থীর Income Tax আইনজীবী হবা সুযোগ
NBR ITP Exam 2026 Full Details Guidelines
#আয়করআইনজীবি
CA Journey - Antor Academy
Story & Journey of Bangladeshi Chartered Accountants.
#All updates & guidelines for CA Students
আর্টিকেলশীপে CA ছাত্রদের অবস্থাঃ
গিয়েছিলাম কাপড় কিনতে। পছন্দ করে বিল দিতে গিয়ে দেখি মূল দামের সাথে অতিরিক্ত ১৫% ভ্যাট যোগ করা হয়েছে।
আমি জিজ্ঞেস করলাম,
— এই ভ্যাট কিসের?
উত্তর এলো,
— সরকারকে দিতে হয়।
বললাম, ঠিক আছে। তাহলে আপনার ভ্যাট রেজিস্ট্রেশন নম্বরটা বলুন। একটি নম্বর দেখানো হলো। এরপর আমি বললাম, মূসক-১১ ফর্ম অনুযায়ী ভ্যাট চালান দিন।
সেলসম্যান অবাক। আবার বললাম,
— আমি যদি সরকারের জন্য ভ্যাট দিই, তাহলে তার সরকারি রসিদ তো পাবো! নীল রঙের ভ্যাট চালানটি দিন।
এরপর দোকানের মালিক এলেন।
— কী সমস্যা ভাই?
— সমস্যা তো আপনার। মূসক বিধিমালা ২০১২ অনুযায়ী আমি আপনার মাধ্যমে সরকারকে ভ্যাট দিচ্ছি। কিন্তু আপনি আমাকে সরকারি চালান দিচ্ছেন না কেন?
— আমাদের কাছে তো এমন কিছু নেই।
— নেই মানে? তাহলে কোন আইনে আমার কাছ থেকে ভ্যাট নিলেন?
শেষ পর্যন্ত তারা ১৫% ভ্যাট না নিয়েই কাপড় বিক্রি করল।
বাস্তবতা কী?
শুধু একটি দোকান নয়—অনেক দোকান, রেস্টুরেন্ট, হোটেল ইত্যাদি ভ্যাটের নামে টাকা আদায় করছে, কিন্তু যথাযথ সরকারি চালান দিচ্ছে না। ফলে ভোক্তা ভ্যাট দিলেও সেই অর্থ সবসময় সরকার পর্যন্ত পৌঁছায় না।
নিয়ম কী বলে?
ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের কাছ থেকে ভ্যাট নিলে, সরকারি চালান (মূসক-১১) প্রদান করতে হয়।
শুধু প্রিন্টেড বিল যথেষ্ট নয়, যদি সেটি সরকারি ভ্যাট চালান না হয়।
ভ্যাট নিবন্ধিত প্রতিটি প্রতিষ্ঠানে প্রয়োজনীয় কাগজপত্র থাকা বাধ্যতামূলক।
কী করবেন?
✔ বিল দেওয়ার সময় ভ্যাট উল্লেখ থাকলে চালান চাইবেন।
✔ ভ্যাট রেজিস্ট্রেশন নম্বর যাচাই করবেন।
✔ চালান দিতে অস্বীকার করলে ভ্যাট দিতে অস্বীকৃতি জানাতে পারেন।
✔ প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ড (NBR)-এর হটলাইন ১৬৫৫৫ নম্বরে অভিযোগ করতে পারেন।
আমরা কষ্টার্জিত আয় থেকে নিয়মিত ভ্যাট দিচ্ছি। তাই সচেতন হওয়া আমাদের অধিকার ও দায়িত্ব—যাতে সেই অর্থ সঠিক জায়গায় পৌঁছায়।
নিজে জানুন, অন্যকেও জানান। সচেতন ভোক্তাই পারে অনিয়ম বন্ধ করতে।
13/02/2026
Congratulations to a member of our CA profession Icon Aslam Chowdhury Fca for winning the national election. You're a proud of Chartered Accountants Bangladesh.
চট্টগ্রাম - ০৪ আসন থেকে ধানের শীষের বিজয়ী ❤️
বুকে ব্যথা 🙂
Share if you can relate : 🙂
এভাবেই চলছে জীবন!
02/02/2026
CA হওয়া মেধার চেয়ে ধৈর্যের গল্প
আমি সঞ্জীব কুমার দাশ, FCA। আমি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের সন্তান—আমার বাবা অনিল বরণ দাশ, FCA। ছোটবেলা থেকেই “CA” শব্দটি আমার কাছে কেবল একটি পেশা ছিল না; এটি ছিল একটি স্বপ্ন, একটি লক্ষ্য, একটি জীবনদর্শন। শৈশবেই বাবার সঙ্গে বিভিন্ন CA প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ পেয়েছি। কাছ থেকে দেখেছি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের কাজ, তাদের দায়িত্ববোধ, তাদের জীবনযাপন। সেই সময়েই মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম—আমাকেও একদিন CA হতেই হবে।
১৯৯৪ সালে কমার্স কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে, ১৯৯৫ সালে বাবার CA ফার্ম AB Das & Co. আর্টিকেলশিপ শুরু করি। তখনকার সময় মোটেও সহজ ছিল না—বছরে দুইজনের বেশি CA পাস করতেন না। CA কোর্সে ভর্তি হয়ে অত্যন্ত সিরিয়াসভাবে পড়াশোনা শুরু করি। তখন আজকের মতো সহজলভ্য স্টাডি ম্যাটেরিয়াল ছিল না; ঢাকায় গিয়ে বই সংগ্রহ করে পড়তে হতো।
আমার এই দীর্ঘ CA যাত্রার প্রতিটি ধাপে সবচেয়ে গভীর অবদান যাঁদের—তাঁরা হলেন আমার মা ও বাবা। এই সাফল্য শুধু আমার একার নয়; এটি তাঁদের লালিত একটি স্বপ্নের বাস্তব রূপ।
আমার বাবা শুধু একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টই নন, তিনি ছিলেন আমার প্রথম শিক্ষক ও প্রধান অনুপ্রেরণা। তাঁর শৃঙ্খলা, সততা ও পেশাগত আদর্শ আমাকে শিখিয়েছে দায়িত্বশীলভাবে এগিয়ে চলতে। তিনি কখনো সহজ পথ দেখাননি; বরং শিখিয়েছেন—পরিশ্রমই একমাত্র পথ। তাঁর কঠোর নির্দেশ ছিল—একটিও পরীক্ষা বাদ দেওয়া যাবে না। সেই কঠোরতার আড়ালেই ছিল আমার ওপর তাঁর নিঃশর্ত বিশ্বাস।
আর আমার মা—নীরব শক্তির প্রতীক। ব্যর্থতার দিনগুলোতে তিনি কোনো প্রশ্ন করেননি, শুধু প্রার্থনা করেছেন। আমার না-ঘুমানো রাতগুলোতে তিনি নীরবে জেগে থেকেছেন, চোখভরা বিশ্বাস নিয়ে। যখন আমি নিজেই নিজের ওপর আস্থা হারাতে বসেছি, তখন তাঁর নিঃশব্দ প্রার্থনাই আমাকে আবার দাঁড়াতে শিখিয়েছে।
প্রথম দিন থেকেই একটি নিয়ম মেনে চলেছি—কোনো পরীক্ষাই বাদ দিইনি। ঈশ্বরের কৃপায় নির্ধারিত সময়ের মধ্যেই CA Inter পাস করি। কিন্তু আসল সংগ্রাম শুরু হয় Final পর্যায়ে।
Final-এ একসঙ্গে সব সাবজেক্ট পাস করতে হয়। একটিতে পাস করলে আরেকটিতে ফেল—এই ব্যর্থতার চক্র আমাকে বহুবার ভেঙে দিয়েছে। দিনে অফিস, রাতে পড়াশোনা—এই কঠিন রুটিনেই কেটে গেছে বছরের পর বছর। অবশেষে টানা পাঁচ বছরের চেষ্টার পর Final Group–1 পাস করি।
এরপর Group–2 পরীক্ষার পরই সিলেবাস পরিবর্তন হয়। তবুও আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম—যেভাবেই হোক, আমাকে পাস করতেই হবে। শুরু হয় দিন–রাত এক করে পড়াশোনা। অনেক নিঃসঙ্গ রাত কেটেছে—চারপাশ নিস্তব্ধ, শুধু বইয়ের পাতা ওল্টানোর শব্দ। কখন যে রাত পেরিয়ে ভোর হয়ে যেত, টের পেতাম না।
সেই নিঃসঙ্গ রাতগুলোই আমাকে শিখিয়েছে—স্বপ্ন একদিনে অর্জিত হয় না; স্বপ্ন গড়ে ওঠে অসংখ্য না–ঘুমানো রাতের ভেতর দিয়ে।এমন সময়ও গেছে, রাতে ঢাকা গিয়ে ক্লাস করেছি, ক্লাস শেষে পরদিন চট্টগ্রামে ফিরে অফিস করেছি। আমার CA যাত্রায় এমন কোনো প্রচেষ্টা ছিল না, যা আমি করিনি।
অবশেষে ২০০৯ সালের মে–জুন সেশনে আমি CA হিসেবে কোয়ালিফাই করি। এটি আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন।
আজ আমি কৃতজ্ঞ—আমার মা–বাবার কাছে, আমার সহধর্মিণীর কাছে , ভাই–বোনদের এবং আমার সকল শিক্ষকের কাছে—যাঁরা আমাকে সাহস দিয়েছেন, বিশ্বাস রেখেছেন। এই পথচলা সহজ ছিল না, কিন্তু এই যাত্রাই আমাকে আজকের আমি বানিয়েছে।
আমার গল্প একটি কথাই বলে—রেজাল্ট আপনার ভবিষ্যৎ ঠিক করে না; আপনার ধৈর্য ও লেগে থাকাই ভবিষ্যৎ গড়ে।
আমি একটি বিষয় গভীরভাবে উপলব্ধি করেছি— CA কেবল মেধার পরীক্ষা নয়, এটি ধৈর্যের পরীক্ষা।
নতুন CA শিক্ষার্থীদের জন্য আমার বার্তা—
• খারাপ রেজাল্ট মানেই ব্যর্থ জীবন নয়
• দেরিতে সফল হওয়াও ব্যর্থতা নয়
• তুলনা আপনাকে দুর্বল করে, ধৈর্য আপনাকে শক্ত করে
• আপনি যদি লেগে থাকেন—একদিন CA নিজেই আপনাকে গ্রহণ করবে
Sanjib Kumar Das, FCA
SHAHA & Company,
Chartered Accountants
Branch Incharge, Chattogram.
© CA Short Stories
দেড় বছরে CA পাশ করে ইতিহাস গড়ার পিছনের গল্প..
আমি সবাইকে অনুরোধ করবো, ভাই এর কথাগুলো শোনার জন্য, হতে পারে এটাই আপনার অনুপ্রেরণার উৎস।
A heart-warming congratulations to him.💟
22/06/2025
মাত্র ১ বছর ৬ মাসে ICAB-এর ইতিহাসে সবচেয়ে কম সময়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট (CA) হয়ে নজির গড়েছেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী Mohammad Riaz Uddin।
তিনি প্রথম চেষ্টাতেই তিনটি অ্যাডভান্সড লেভেল বিষয়ে পাস করে এবার পাচ্ছেন “ICAB GOLD Medal”।
এর আগে এহসানুল হক নামের এক শিক্ষার্থী ১ বছর ৯ মাসের কম সময়ে এই ডিগ্রি অর্জন করেছিলেন।
মাদ্রাসা থেকে মানবিক শাখায় পড়ে CA হওয়ার গল্প | Story of Rashidul Islam Rashed ACA | Chartered Accountants Bangladesh | Antor Biswas
30/11/2024
https://www.youtube.com/live/5gLrx4r-UQI?si=AM1dTxVins6G7uac
The inspiring success story of a Chartered accountant ( CA), Rashidul Islam Rashed ACA Live session of The inspiring success story of a Chartered accountant ( CA), Rashidul Islam Rashed ACA, BBA & MBA( Accounting), Dhaka University
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dhaka
1000