Parashmoni Laboratory School

Parashmoni Laboratory School One of the best schools for children at Uttara in Dhaka. Class : Play to Ten. Parashmoni Laboratory School,
1. House-20, Road-27, Sector-07, Uttara, Dhaka.
(1)

(Campus-1)
2. House-22, Road-04, Sector-10, Uttara, Dhaka. (Campus-2)
3. House-27, Road-05, Sector-07, Uttara, Dhaka. (Campus-3)
4. Bottola Road, Boardbazar, Gazipur. (Campus-4)
+8801811-474437

তারিখ: ১০/০৮/২০২৬
10/08/2026

তারিখ: ১০/০৮/২০২৬

🎓 এসএসসি পরীক্ষা ২০২৬: ফলাফল ও শিক্ষার্থীদের প্রতি শুভকামনা 🎓আলহামদুলিল্লাহ। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হ...
10/08/2026

🎓 এসএসসি পরীক্ষা ২০২৬: ফলাফল ও শিক্ষার্থীদের প্রতি শুভকামনা 🎓

আলহামদুলিল্লাহ। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

যেসব প্রিয় শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করে উত্তীর্ণ হয়েছে, তাদের জানাই আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা। 🌸 তোমাদের সাফল্য আমাদের গর্বিত ও আনন্দিত করেছে। তোমাদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ পথচলা আরও সুন্দর ও সাফল্যময় হোক—এই কামনা করি।

🥀 যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারোনি, তাদের বলছি—একটি পরীক্ষার ফলাফল কখনোই জীবনের চূড়ান্ত পরিচয় নয়। হতাশ না হয়ে নিজের ভুল ও দুর্বলতাগুলো চিহ্নিত করে নতুন উদ্যমে প্রস্তুতি নাও। মনে রেখো, ব্যর্থতা শেষ নয়; নতুন করে ঘুরে দাঁড়ানোর একটি সুযোগ। ইনশাআল্লাহ, তোমরাও সফল হবে।

❤️ সম্মানিত অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ—
ফলাফল যেমনই হোক, সন্তানকে বকাঝকা, অপমান বা অন্যের সঙ্গে তুলনা না করে তার পাশে থাকুন। একটি জিপিএ, একটি সার্টিফিকেট কিংবা একটি পরীক্ষার ফলাফল কখনোই সন্তানের অমূল্য জীবনের চেয়ে বড় নয়।

সন্তানকে বিচার করার আগে তাকে বুঝুন, শাসন করার আগে তাকে জড়িয়ে ধরুন, আর হতাশার সময় তাকে বিশ্বাস করতে শেখান।

সকল শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি রইল আমাদের আন্তরিক ভালোবাসা, দোয়া ও শুভকামনা। 🤲

জীবন সুন্দর—জীবনকে ভালোবাসুন। ❤️

— পরশমণি ল্যাবরেটরি স্কুল
শিক্ষা • মূল্যবোধ • মানবিকতা

তারিখ: ০৪ আগস্ট ২০২৬বিষয়: ০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালন উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ...
04/08/2026

তারিখ: ০৪ আগস্ট ২০২৬

বিষয়: ০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালন উপলক্ষে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন প্রসঙ্গে।

সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম।

আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি নির্দেশনা মোতাবেক আমাদের বিদ্যালয়ে আগামী ০৫ আগস্ট ২০২৬ (বুধবার) যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালন করা হবে। দিবসটি উপলক্ষে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ আয়োজনে সকল শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আন্তরিকভাবে কাম্য।

📌 প্রতিযোগিতার গ্রুপসমূহ

গ্রুপ–ক: প্লে ও নার্সারি শ্রেণি
গ্রুপ–খ: কেজি ও ১ম শ্রেণি
গ্রুপ–গ: ২য় ও ৩য় শ্রেণি
গ্রুপ–ঘ: ৪র্থ ও ৫ম শ্রেণি
গ্রুপ–ঙ: ৬ষ্ঠ ও ৭ম শ্রেণি
গ্রুপ–চ: ৮ম, ৯ম ও ১০ম শ্রেণি

📌 প্রতিযোগিতার বিষয়সমূহ

১. রচনা প্রতিযোগিতা

বিষয়: জুলাই গণঅভ্যুত্থান দিবস
রচনা বাসা থেকে লিখে এনে নিজ নিজ শ্রেণি শিক্ষকের নিকট জমা দিতে হবে।

২. আবৃত্তি প্রতিযোগিতা

উন্মুক্ত (সকল গ্রুপের জন্য)।

৩. চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিষয়: জুলাই গণঅভ্যুত্থান দিবস

📌 অংশগ্রহণের নিয়মাবলি

- প্রত্যেক প্রতিযোগী নিজ নিজ গ্রুপ থেকে উপরোক্ত ৩টি ইভেন্টের মধ্যে যেকোনো ২টি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে।

📣 বিশেষ নির্দেশনা

১। গ্রুপ ও ক্যাম্পাসভিত্তিক ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের সনদপত্র (Certificate) প্রদান করা হবে।

২। চিত্রাঙ্কন প্রতিযোগিতার জন্য আর্ট পেপার বিদ্যালয় থেকে সরবরাহ করা হবে। তবে রং, পেন্সিল, তুলি, ইরেজারসহ অন্যান্য প্রয়োজনীয় উপকরণ প্রতিযোগীদের নিজ দায়িত্বে সঙ্গে আনতে হবে।

৩। বিদ্যালয়ে আগমন ও প্রস্থানের সময়:
সকাল ৯:০০টা – সকাল ১১:৩০টা।
তবে যারা শুধুমাত্র চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, তারা সকাল ১০:০০টায় বিদ্যালয়ে উপস্থিত হতে পারবে।

৪। সকল শিক্ষার্থীকে বিদ্যালয়ের নির্ধারিত ইউনিফর্ম (School Dress) পরিধান করে উপস্থিত থাকতে হবে।

সকল শিক্ষার্থীর আন্তরিক ও সুশৃঙ্খল অংশগ্রহণ কামনা করছি।

ধন্যবাদান্তে,

অধ্যক্ষ
পরশমণি ল্যাবরেটরি স্কুল
ঢাকা ও গাজীপুর।

তারিখ: ০৩/০৮/২০২৬বিষয়: "আমার সংস্কৃতি, আমার অহংকার" শীর্ষক প্রতিযোগিতায় অংশগ্রহণ প্রসঙ্গে।সম্মানিত অভিভাবক, শিক্ষার্থী ও...
03/08/2026

তারিখ: ০৩/০৮/২০২৬

বিষয়: "আমার সংস্কৃতি, আমার অহংকার" শীর্ষক প্রতিযোগিতায় অংশগ্রহণ প্রসঙ্গে।

সম্মানিত অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম, ৬ষ্ঠ--১০ম শ্রেণিতে অধ্যয়নরত সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় দেশব্যাপী মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে চর্চা ও বৃদ্ধির লক্ষ্যে "আমার সংস্কৃতি, আমার অহংকার" শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

উক্ত প্রতিযোগিতায় সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্য ও ছবি আঁকা বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শ্রেণিভিত্তিক বিভাগসমূহ:

• ক বিভাগ: ষষ্ঠ শ্রেণি থেকে ৭ম শ্রেণি
• খ বিভাগ: অষ্টম শ্রেণি থেকে নবম শ্রেণি
• গ বিভাগ: দশম শ্রেণি

অতএব, আগ্রহী শিক্ষার্থীদের আগামী ০৬/০৮/২০২৬ খ্রি. তারিখের মধ্যে সংশ্লিষ্ট শ্রেণি শিক্ষকের নিকট নাম নথিভুক্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

বিশেষ দ্রষ্টব্য:
১. প্রাথমিক বাছাই শেষে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
২. প্রাথমিক বাছাই ও চূড়ান্ত বাছাইয়ের সম্ভাব্য তারিখ পরবর্তীতে শ্রেণিকক্ষে জানিয়ে দেওয়া হবে।

ধন্যবাদান্তে,
-অধ্যক্ষ
পরশমণি ল্যাবরেটরি স্কুল

তারিখ: ০২/০৮/২০২৬
02/08/2026

তারিখ: ০২/০৮/২০২৬

তারিখ: ২৯/০৭/২০২৬সম্মানিত অভিভাবক ও অভিভাবিকা আসসালামু আলাইকুম।বাংলাদেশ সরকার জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে Human Papill...
29/07/2026

তারিখ: ২৯/০৭/২০২৬

সম্মানিত অভিভাবক ও অভিভাবিকা আসসালামু আলাইকুম।

বাংলাদেশ সরকার জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে Human Papillomavirus (HPV) Vaccine-কে জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI)-এর নিয়মিত কার্যক্রমে অন্তর্ভুক্ত করেছে। এ কর্মসূচির আওতায় সকল ১০ বছর বয়সী কিশোরীকে (১১ বছরের নিচে) HPV টিকা প্রদান করা হচ্ছে, যা ভবিষ্যতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।

তাই যে সকল মেয়ে শিক্ষার্থীর বয়স ১০ বছরের উপরে এবং ১১ বছরের নিচে, তাদের জন্ম নিবন্ধনের ফটোকপি আগামী ৩০/০৭/২০২৬ ইং, রোজ বৃহস্পতিবারের মধ্যে শ্রেণি শিক্ষক / ইনচার্জ স্যারের নিকট জমা দেওয়ার জন্য অনুরোধ রইলো।

এই গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

বিশেষ দ্রষ্টব্য:
টিকাদান কর্মসূচির তারিখ, পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে ইনশাআল্লাহ।

তারিখ: ২৩/০৭/২০২৬প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬বিষয়: লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং তৈরীর...
23/07/2026

তারিখ: ২৩/০৭/২০২৬

প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬

বিষয়: লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং তৈরীর প্রতিযোগিতায় অংশগ্রহণ প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের নিকট হতে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং আহ্বান করা যাচ্ছে। আগামী ২৮/০৭/২০২৬ তারিখের মধ্যে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং তৈরী করে নিম্নবর্ণিত নির্দেশনা অনুসরণ পূর্বক [email protected] মেইলে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

০১। লোগো PNG, jpg এবং jpeg ফরমেটে প্রেরণ করতে হবে।

০২। রিলস তৈরী করে উপরোল্লিখিত ই-মেইলে লিংক পাঠাতে হবে। রিলস অবশ্যই শিক্ষার্থীদের (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের) ফুটবল খেলা সম্পর্কিত হতে হবে।

০৩। থিম সং তৈরী করে ওয়ার্ড ও পিডিএফ ফরমেটে ই-মেইলে প্রেরণ করতে হবে।

০৪। মাসকট তৈরী করে ই-মেইলে প্রেরণ করতে হবে।

০৫। স্লোগান তৈরী করে ই-মেইলে প্রেরণ করতে হবে।

উল্লেখ্য যে, উপরোল্লিখিত তথ্য প্রেরণের সাথে একটি সচল মোবাইল নম্বরসহ যোগাযোগের ঠিকানা প্রেরণ করতে হবে। লোগো, রিলস্, মাসকট, স্লোগান ও থিম সং তৈরী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদেরকে মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কৃত করবেন।

বি:দ্র: ইতোপূর্বে যারা লোগো, রিলস ও থিম সং প্রেরণ করেছেন তাদের নতুন করে প্রেরণ করার প্রয়োজন নাই।

সাফল্যের এই মুহূর্ত আমাদের সবার! 🌟২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসামান্য ফলাফল অর্জনকারী সকল কৃতি শিক্ষার্থ...
15/07/2026

সাফল্যের এই মুহূর্ত আমাদের সবার! 🌟

২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসামান্য ফলাফল অর্জনকারী সকল কৃতি শিক্ষার্থীকে জানাই প্রাণঢালা অভিনন্দন! তোমরা শুধু নিজেদের বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করোনি, বরং গড়ে তুলেছো আগামীর সম্ভাবনার এক সুন্দর ভিত্তি।

বিশেষভাবে, যারা ট্যালেন্টপুল এবং সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছ, তোমাদের এই মেধা ও পরিশ্রমের গল্প আমাদের গর্বিত করে। তোমাদের এই সফল যাত্রায় অভিভাবক, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও রইল আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

তোমাদের আগামীর পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক। সাফল্যের এই ধারা অব্যাহত থাকুক নিরন্তর!

বাবা: আমাদের প্রথম শিক্ষক, আজীবন পথপ্রদর্শক ❤️আজ বিশ্ব বাবা দিবস। একটি শিশুর জীবনের প্রথম পাঠশালা শুরু হয় মা-বাবার হাত ধ...
21/06/2026

বাবা: আমাদের প্রথম শিক্ষক, আজীবন পথপ্রদর্শক ❤️

আজ বিশ্ব বাবা দিবস। একটি শিশুর জীবনের প্রথম পাঠশালা শুরু হয় মা-বাবার হাত ধরে। আর বাবা হলেন সেই বটবৃক্ষ, যিনি নিজের রোদে পুড়েও সন্তানকে আজীবন শীতল ছায়া দিয়ে যান।

আমাদের প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন পূরণের পেছনে, তাদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলার পেছনে পর্দার আড়ালের সবচেয়ে বড় নায়ক হলেন তাদের বাবা। শত ত্যাগ, ক্লান্তি আর ব্যস্ততার মাঝেও সন্তানের মুখে একটু হাসি ফোটানোর জন্য বাবারা যে অক্লান্ত পরিশ্রম করেন, তার কোনো তুলনা হয় না।

আজকের এই বিশেষ দিনে পরশমণি ল্যাবরেটরি স্কুল-এর পক্ষ থেকে সকল শ্রদ্ধাভাজন বাবাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও গভীর কৃতজ্ঞতা। আপনারা আছেন বলেই আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যৎ এত সুরক্ষিত ও উজ্জ্বল।

সব বাবারা ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভ বাবা দিবস! ✨

🌙 পবিত্র হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে শুভেচ্ছা বার্তা 🌙আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।পবিত্র হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে পর...
16/06/2026

🌙 পবিত্র হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে শুভেচ্ছা বার্তা 🌙

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

পবিত্র হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে পরশমণি ল্যাবরেটরি স্কুল-এর পক্ষ থেকে সকল শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

হিজরি নববর্ষ আমাদের ত্যাগ, ধৈর্য, আত্মশুদ্ধি, নৈতিকতা ও মহান আদর্শের শিক্ষা দেয়। নতুন বছরের আগমন বয়ে আনুক অনাবিল শান্তি, রহমত, বরকত এবং কল্যাণ। অতীতের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে সত্য, ন্যায় ও মানবিকতার পথে এগিয়ে চলার প্রেরণা জোগাক এই নতুন বছর।

মহান আল্লাহ তাআলার দরবারে আমাদের প্রার্থনা—

"হে আমাদের প্রতিপালক! আমাদের এই নতুন বছরটিকে ঈমান, ইসলাম, নিরাপত্তা, কল্যাণ এবং আপনার সন্তুষ্টির মাধ্যমে বরকতময় করে দিন।"

আমরা বিশ্বাস করি, একটি নতুন বছর মানেই নতুন সম্ভাবনা ও নতুন অঙ্গীকার। মহান আল্লাহর অশেষ রহমতে এই বছরটি যেন আমাদের শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পথকে আরও সুগম করে, তাদের মাঝে নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটায় এবং আমাদের সমগ্র বিদ্যালয় পরিবারকে সুস্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি ও সাফল্যে পরিপূর্ণ করে।

আসুন, আমরা সবাই মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সততা, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও মানবিকতার চর্চার মাধ্যমে একটি সুন্দর, সুশৃঙ্খল, আদর্শ ও কল্যাণমুখী সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ হই।

মহান আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনকে সুখ, শান্তি, সমৃদ্ধি ও অফুরন্ত বরকতে পরিপূর্ণ করুন।

✨ হিজরি নববর্ষ ১৪৪৮-এর শুভেচ্ছা ও মোবারকবাদ ✨

🌿 শুভ হোক নতুন হিজরি বছর 🌿

ধন্যবাদান্তে,
অধ্যক্ষ
পরশমণি ল্যাবরেটরি স্কুল
জ্ঞান • শৃঙ্খলা • নৈতিকতা 📖🌿

Address

House-20, Road-27, Sector-07, Uttara
Dhaka
1230

Opening Hours

Monday 08:00 - 16:00
Tuesday 08:00 - 16:00
Wednesday 08:00 - 16:00
Thursday 08:00 - 16:00
Friday 09:00 - 00:00
Saturday 08:00 - 16:00
Sunday 08:00 - 16:00

Telephone

+8801979020103

Alerts

Be the first to know and let us send you an email when Parashmoni Laboratory School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Parashmoni Laboratory School:

Shortcuts

Share

Category