03/12/2022
পেছনে নয়""সামনে এগিয়ে চলুন"""হরিণ এক লাফে ১৩ হাত পর্যন্ত যেতে পারে"""আর বাঘ এক লাফে যেতে পারে ১২ হাত পর্যন্ত"""এদের এক সাথে দৌড়াঁতে দিলে বাঘ কখনোই হরিণকে ধরতে পারার কথা নয়"""কিন্তু হরিণ মাঝে মাঝে পিছনের দিকে তাকিয়ে বাঘের দূরত্ব দেখার চেষ্টা করে"""হরিণের সবচেয়ে বড় ভুল হলো""" পিছনের দিকে তাকিয়ে অন্যের অবস্থান জানতে চাওয়া"""তাই আমাদের কখনোই উচিত নয় হরিণের মত ভুল করা"""জীবনে আমাদের অনেক ভুল ও স্মৃতিময় গল্প থাকে"""এসব নিয়ে খুব বেশি চিন্তা অর্থহীন"""বারবার ভুলে ভরা স্মৃতি স্মরণ না করে"""নিজের লক্ষ্য নিয়ে সামনের দিনগুলো কাজে লাগানো বুদ্ধিমানের কাজ"""তবেই মিলবে সফলতা""""""""""""""""""""""""।
07/10/2022
❐ রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস সমূহঃ
রা ব ন যাবে দূ র্যো গে চা শে র ঘোড়ায় চড়ে।
রা- রাজর্ষি;
ব- বৌ ঠাকুরানীর হাট;
ন- নৌকাডুবি;
দু- দুইবোন;
যো- যোগাযোগ;
গে- গোড়া;
চা- চার অধ্যায়;
শে- শেষের কবিতা;
ঘ- ঘরে বাইরে;
চ- চোখের বালি;
০১. রাজর্ষি ও বৌ ঠাকুরানির হাট- ঐতিহাসিক উপন্যাস;
০২. নৌকাুবি, দুইবোন, যোগাযোগ- সামাজিক;
০৩. গোরা, চার অধ্যায়- রাজনৈতিক;
০৪. শেষের কবিতা- রোমান্টিক কাব্যধর্মী;
০৫. ঘরে বাইরে- স্বদেশী আন্দোলন;
০৬. চোখের বালি-- মনস্তাত্বিক উপন্যাস।
29/09/2022
শিক্ষাদানে সাধারণ ত্রুটি সমূহ *
১। বই দেখে দেখে পাঠদান করা।
২। শিক্ষার্থীদের 'তুই' বলে সম্বোধন করা।
৩। সময়মত পাঠদান শেষ করতে না পারা।
৪। শিক্ষকের আঞ্চলিক ভাষার প্রয়োগ।
৫। অশালীন শব্দ বা অপ্রাসঙ্গিক ভাষা প্রয়োগ করা।
৬। চেয়ার/টেবিলের ওপর বসে পাঠদান করা।
৭। বোর্ড ব্যবহার না করে পাঠদান কার্যক্রম পরিচালনা করা।
৮। শিক্ষকের ব্যক্তিগত কথা অর্থাৎ নিজের প্রশংসা নিজে করা।
৯। নিজের রুচি,পোষাক ও ব্যক্তিত্ব সম্পর্কে সচেতন না থাকা।
১০। শিক্ষার্থীদেরকে শারীরিক কিংবা মানসিক শাস্তি প্রদান করা।
১১। পাঠদানকালে ভুল তথ্য দেওয়া বা না জেনে ভুল উত্তর দেয়া।
১২। শিক্ষার্থীদের নাম না জেনে এই ছেলে,ঐ মেয়ে ইত্যাদি সম্বোধন করা।
১৩। শ্রেণি কক্ষে কোন শিক্ষার্থীর প্রতি বিশেষ আগ্রহ দেখানো কিংবা বিদ্বেষ পোষণ করা।
১৪। পাঠ অনুযায়ী প্রশিক্ষণ সহায়ক সামগ্রী যেমন চার্ট,মডেল,ম্যাপ ইত্যাদি ব্যবহার না করা।
02/08/2022
তুমি আইফোন নিয়ে দাঁড়ালে সবাই আইফোনটাকে দেখবে।
ইলন মাস্ক আইফোন নিয়ে দাঁড়ালে সবাই ইলন মাস্ককে দেখবে।
তুমি কুড়ি হাজার টাকার ব্র্যান্ডের শার্ট পরলে সবাই শার্টটাকে দেখবে।
শাহরুখ খান ফুটপাথের দু'শ টাকার গেঞ্জি পরলেও সবাই শাহরুখ কেই দেখবে।
ব্র্যান্ডের পেছনে না ছুটে নিজেকে ব্র্যান্ড বানানোর চেষ্টা করো।
গা! দা গুচ্ছের টাকা খরচা করে 'শো অফ' করে কিচ্ছু পাওয়া যায় না।
বাবা মায়ের থেকে দামী জিনিস কেনার জে!দ না করে নিজেকে এমন জায়গায় নিয়ে যাও, যাতে তোমার ব্যবহার করা ছেঁ!ড়া রুমালও নিলামে একদিন লাখ টাকায় বিক্রি হয়।
নিজেকে ব্র্যান্ডিং করো...
একটা সময় তোমার ব্যবহৃত জিনিস পত্রও ব্র্যান্ড হয়ে যাবে।
'শো অফ' তারা করে যাদের ভেতরটা ফাঁ!পা হয়, সেজন্যই তারা বাহিরটাকে ঝকঝকে চকচকে বানিয়ে মানুষের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে।
তাই সময় থাকতে নিজেকে প্রতিষ্ঠিত করে তোলো,
হয়তো সময় ফুরিয়ে গেলে তাও সম্ভব হবে না
22/04/2022
মুসলিম জাহানের খলিফা হযরত উমর (রাঃ) এর ঈদ শপিং!
ঈদের আগের দিন খলিফা উমরের (রা) স্ত্রী নিজ স্বামীকে বললেন, ‘আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে, কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে’।
আরব জাহানের শাসক খলিফা উমর (রা) বললেন, ‘আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই’।
পরে খলিফা উমর (রা) তার অর্থমন্ত্রী আবু উবাইদা (রা) কে এক মাসের অগ্রিম বেতন দেয়ার জন্য চিঠি পাঠালেন।
সমগ্র মুসলিম জাহানের খলিফা যিনি, যিনি সেই সময় প্রায় অর্ধেক পৃথিবী শাসন করছেন, তাঁর এ ধরণের চিঠি পেয়ে আবু উবাইদার (রা) চোখে পানি এসে গেল। উম্মতে আমীন আবু উবাইদা (রা) বাহককে টাকা না দিয়ে চিঠির উত্তরে লিখলেন, ‘আমীরুল মুমিনীন! অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুটি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে।
প্রথমত, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি না?
দ্বিতীয়ত, বেঁচে থাকলেও দেশের জনসাধারণ আপনাকে সেই মেয়াদ পর্যন্ত খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা?’
চিঠি পাঠ করে খলিফা উমর (রা) কোন প্রতি উত্তর তো করলেনই না, বরং এত কেঁদেছেন যে তাঁর চোখের পানিতে দাঁড়ি ভিজে গেলো। আর হাত তুলে আবু উবাইদার (রা) জন্য দোয়া করলেন- একজন যোগ্য অর্থমন্ত্রী নির্বাচিত করতে পেরেছেন ভেবে।
14/04/2022
★★★ বাংলাদেশের ৮ টি বিভাগের জেলাগুলোর নাম মনে রাখার সহজ উপায়ঃ
বরিশাল বিভাগ:
সূত্রঃ পপির বর ঝাল ভালবাসে।
১) প=পটুয়াখালী
২) পি=পিরোজপুর
৩) বর= বরিশাল
৪) বর= বরগুনা
৫) ঝাল= ঝালকাঠি
৬) ভালবাসে= ভোলা
ঢাকা বিভাগঃ
সূত্রঃ কিগো শরিফের মামু রানা গাজীর টাকা তো ঢাকার সিন্ধুকে।
১) কি= কিশোরগঞ্জ
২) গো= গোপালগঞ্জ
৩) শরি= শরিয়াতপুর
৪) ফের= ফরিদপুর
৫) মা= মাদারীপুর
৬) মা= মানিকগঞ্জ
৭) মু= মুন্সিগঞ্জ
৮) রা= রাজবাড়ি
৯) না= নারায়ণগঞ্জ
১০) গাজীর= গাজীপুর
১১) টাকা= টাঙ্গাইল
১২) ঢাকার = ঢাকা
১৩) সিন্ধুকে= নরসিংদী
চট্টগ্রাম বিভাগঃ
সূত্রঃ কুমিল্লার ব্রাহ্মন লক্ষীকে চাঁদে নেয়, ফেরনী চকবার
আইসক্রীম খায়।
১) কুমিল্লার= কুমিল্লা
২) ব্রাহ্মন = ব্রাহ্মনবাড়িয়া
৩) লক্ষীকে= লক্ষীপুর
৪) চাঁদে= চাঁদপুর
৫) নেয়= নোয়াখালী
৬) ফেরনী= ফেনী
৭) চ= চট্টগ্রাম
৮) ক= কক্সবাজার
৯) বা= বান্দরবন
১০) র= রাঙ্গামাটি
১১) খায়= খাগড়াছড়ি
রাজশাহী বিভাগঃ
সূত্রঃ চাঁপাবাজ নাসির।
১) চাঁ= চাঁপাই নবাবগঞ্জ
২) পা= পাবনা
৩) বা= বগুড়া
৪) জ= জয়পুরহাট
৫) না= নাটোর
৬) না= নওগা
৭) সি= সিরাজগঞ্জ
৮) র= রাজশাহী
খুলনা বিভাগঃ
সূত্রঃ মা মেয়ে ঝিয়ে সাত বাঘ খুন করে নড়াইয়া যশোরের ডাঙ্গায় ফেলল।
১) মা= মাগুরা
২) মেয়ে= মেহেরপুর
৩) ঝিয়ে= ঝিনাইদহ
৪) সাত= সাতক্ষীরা
৫) বাঘ= বাগেরহাট
৬) খুন= খুলনা
৭) করে= কুষ্টিয়া
৮) নড়াইয়া= নড়াইল
৯) যশোরের= যশোর
১০) ডাঙ্গায়= চুয়াডাঙ্গা।
রংপুর বিভাগঃ
সূত্রঃ পঞ্চ ঠাকুর লাল নীল রংয়ের কুড়িটি গাই দিল।
১) পঞ্চ= পঞ্চগড়
২) ঠাকুর= ঠাকুরগাও
৩) লাল= লালমণীরহাট
৪) নীল= নীলফামারী
৫) রংয়ের= রংপুর
৬) কুড়িটি= কুড়িগ্রাম
৭) গাই= গাইবান্ধা
৮) দিল= দিনাজপুর।
সিলেট বিভাগঃ
সূত্রঃ হবিগঞ্জের মৌলভীর সুনাম ছিল।
১) হবিগঞ্জের= হবিগঞ্জ
২) মৌলভীর= মৌলভীবাজার
৩) সুনাম= সুনামগঞ্জ
৪) ছিল= সিলেট।
ময়মনসিংহ বিভাগঃ
সূত্রঃ নেত্রকোনার জাম সেরা।
১) নেত্রকোনার= নেত্রকোনা
২) জা= জামালপুর
৩) ম= ময়মনসিংহ
৪) সেরা= শেরপুর