Unnayan Shamannay - UnSy

Unnayan Shamannay - UnSy

Share

A Creative Center for Research, Policy Advocacy, Development, and Cultural Learning.

Photos from Unnayan Shamannay - UnSy's post 23/12/2025

আজ (মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫) ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনে ন্যাশনাল চর অ্যালায়েন্স (এনসিএ)-এর আয়োজনে ‘ক্লাইমেট চেইঞ্জ রেজিলিয়েন্স ইন চর এরিয়াস এলঙ দ্যা যমুনা রিভার বেসিন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং সুইস রেডক্রসের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন যমুনা প্রকল্পের সহায়তায় এনসিএ- এই কর্মশলা আয়োজন করে। কর্মশালায় প্রেক্ষাপট উপস্থাপন করেন যমুনা প্রকল্পের পরিচালক মো. জসিম উদ্দীন কবির এবং উন্নয়ন সমন্বয়-এর গবেষণা পরিচালক আব্দুল্লাহ নাদভী। সঞ্চালনা করেন এনসিএ-এর সদস্য সচিব জাহিদ রহমান। কর্মশালার আলোচনায় চরবাসীর দুর্যোগ মোকাবিলার সক্ষমতা, জলবায়ুবান্ধব উন্নয়ন কর্মসূচির সাফল্য ও সম্ভাবনা, বিশেষ ঝুঁকিতে থাকা নাগরিকদের সামাজিক সেবার চাহিদা, এবং চরের সামষ্টিক অর্থনৈতিক সম্ভাবনার ওপর আলোকপাত করা হয়। এসব ক্ষেত্রে স্বল্প ও দীর্ঘ মেয়াদে প্রয়োজনীয় নীতি উদ্যোগ এবং সেগুলো বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতামত দেন অংশগ্রহণকারিরা।

Photos from Unnayan Shamannay - UnSy's post 07/12/2025

আজ (রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫) ঢাকায় বাংলামটরে ন্যাশনাল চর অ্যালায়েন্স (এনসিএ)-এর আয়োজনে “রেজিলিয়েন্স টু ক্লাইমেট চেইঞ্জ ইন চর এরিয়াস এলঙ দ্যা যমুনা রিভার বেসিন” শীর্ষক একটি জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর সেক্রেটারি জেনারেল ড. কবির এম. আশরাফ আলম (এনডিসি)। উন্নয়ন সমন্বয়ের ইমেরিটাস ফেলো এবং বিআইজিডি-এর ভিজিটিং রিসার্চ ফেলো খোন্দকার সাখাওয়াত আলীর সঞ্চালনায় এই সংলাপে সভাপতিত্ব করেন বিআইডিএস-এর গবেষণা পরিচালক এবং উন্নয়ন সমন্বয়ের সম্মানীয় সভাপতি ড. এস. এম. জুলফিকার আলী।

18/09/2025

১ বিলিয়ন ডলার সরাসরি বিদেশী বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হয় ১১ হাজারের কম সমপরিমাণ দেশজ বিনিয়োগ থেকে কর্মসংস্থান হয় প্রায় ২৭ হাজার চাহিদা মতো কর্মসংস্থানের জন্য দেশজ বিনিয়োগ উৎসাহিত করা দরকার

17/09/2025

ব্যবসায়িদের কাছ থেকে যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স নেয়া হয় তা রিফান্ড করার নিয়ম থাকলেও আমলাতান্ত্রিক জটিলতায় শেষ পর্যন্ত সেই রিফান্ড আর ব্যবসায়িরা পাননা। কর নীতি বাস্তবায়নের ক্ষেত্রে এমন নানামুখী জটিলতা বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য বিকাশে বড় বাধা বলে মনে করেন সৈয়দ নাসির, ম্যানেজিং ডিরেক্টর, এক্সক্লুসিভ ক্যান।

16/09/2025

২০১৬-১৭ থেকে ২০২৩-২৪ সময়কালে বাংলাদেশে
শিল্প খাতের জিডিপি বছরে ৯% করে বাড়লেও
শিল্পে নিয়োজিত মানুষের সংখ্যা বছরে ১% করে কমেছে শিল্প খাতের বিকাশের ধারা এদেশে কর্মসংস্থানের চাহিদা পূরণ করতে পারছেনা।

Photos from Unnayan Shamannay - UnSy's post 15/09/2025

গত সপ্তাহে (বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫) ঢাকায় উন্নয়ন সমন্বয়ের কার্যালয়ে “এলডিসি-পরবর্তি বাংলাদেশ: সম্ভাবনা ও প্রতিবন্ধকতা” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন বিআইডিএস-এর গবেষণা পরিচালক এবং উন্নয়ন সমন্বয়ের সভাপতি ড. এস. এম. জুলফিকার আলী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অর্থনীতিবিদ এবং রিসার্চ এন্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেরপমেন্ট (র‌্যাপিড)-এর ব্যবস্থাপনা পরিচালক ড. আব্দুর রাজ্জাক। বিশেষজ্ঞ আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন- বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. সৈয়দ নঈমুল ওয়াদুদ, এবং এক্সক্লুসিভ ক্যান লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসির। প্রেক্ষাপট উপস্থাপনায় উন্নয়ন সমন্বয়ের গবেষণা পরিচালক আব্দুল্লাহ নাদভী। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বাংলাদেশের এলডিসি উত্তরণ প্রসঙ্গে আলোচনায় বক্তারা বলেন, অতীতের সুযোগ যথাযথভাবে কাজে না লাগালেও এখন সুনির্দিষ্ট রোডম্যাপ, উদ্যোক্তাবান্ধব নীতি ও বাজেট বরাদ্দের মাধ্যমে প্রস্তুতি নেওয়া জরুরি। বাড়তি সময় পাওয়া গেলে তা দেশের জন্য লাভজনক হবে, তবে একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, প্রান্তিক জনগণের অন্তর্ভুক্তি ও সামাজিক-রাজনৈতিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।’

07/09/2025

২০১৬ থেকে ২০২২-এর মধ্যে বাংলাদেশে কৃষিতে নিয়োজিত শ্রমশক্তি বেড়েছে ৩০% কিন্তু কৃষি উৎপাদন বেড়েছে মাত্র ১০%। অন্য খাতে চাহিদা মতো কর্মসংস্থান না হওয়ায় বেশি বেশি মানুষ কৃষির ওপর নির্ভরশীল হচ্ছেন।

04/09/2025

২০১৬-১৭ থেকে ২০২৩-২৪ সময়কালে বাংলাদেশে জিডিপির আকার বেড়েছে ৫৫% অথচ কর্মসংস্থান বেড়েছে মাত্র ১১% জিডিপির আকার বৃদ্ধি কর্মসংস্থানের চাহিদা পূরণ করতে পারছেনা।

27/07/2025

মুক্তবাজার অর্থনীতির ওপর ভর করে কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবিলা অসম্ভব মনে করেন উন্নয়ন গবেষক মাহা মির্জা।

Photos from Unnayan Shamannay - UnSy's post 22/07/2025

বাংলাদেশে সামষ্টিক-অর্থনৈতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য কর্মংসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া জরুরি। এ জন্য অর্থনীতির প্রধান তিন খাতে চাহিদা মতো কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার ও ব্যক্তি খাতকে পরস্পরের পরিপুরক হিসেবে কাজ করতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আজ (মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫) ঢাকায় উন্নয়ন সমন্বয় কার্যালয়ের খোন্দকার ইব্রাহিম খালেদ কনফারেন্স হলে “বাংলাদেশে কর্মসংস্থানের চ্যালেঞ্জ” শীর্ষক সেমিনারে তারা এমন মতামত দেন। উন্নয়ন সমন্বয়ের আয়োজনে এই সেমিনারে সভাপতিত্ব করেন বিআইডিএস-এর গবেষণা পরিচালক ড. এস. এম. জুলফিকার আলি। বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের সহযোগি অধ্যাপক ড. সুজানা করিম, একই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সাহাদাত হোসেন সিদ্দিকী, উন্নয়ন গবেষক ও সর্বজনকথার সম্পাদনা পরিষদের সদস্য মাহা মির্জা, এবং বিডিজবস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এ. কে. এম. ফাহিম মাসরুর।

04/06/2025

আজ (বুধবার, ০৪ জুন ২০২৫) বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ের আয়োজনে ‘বাজেট প্রতিক্রিয়া ২০২৫-২৬’ শীর্ষক অনলাইন অধিবেশন আয়োজিত হয়। বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নবায়নযোগ্য শক্তি অর্থায়ন বিশেষজ্ঞ ও বিআইবিএম-এর ফ্যাকাল্টি মেম্বার মোরশেদ মিল্লাত, বিআইজিডি-এর রিসার্চ ফেলো সমাজতাত্ত্বিক খন্দকার সাখাওয়াত আলী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার হালিদা হানুম আক্তার, এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এম. এ. সাত্তার মন্ডল।
-
আলোচকরা বলেন যে, “বাজেট প্রতিক্রিয়া উপস্থাপন করেন সংস্থার গবেষণা পরিচালক আব্দুল্লাহ নাদভী। বিদ্যমান বাস্তবতায় বাজেটে কাটছাটের প্রভাব শিক্ষা ও স্বাস্থ্যের মতো খাতগুলোর ওপর পড়বেনা- এমন প্রত্যাশা থাকলেও প্রস্তাবিত বাজেটে সেই প্রত্যাশা প্রতিফলিত হয়নি। শুধু তাই নয়, এই খাতগুলোতে সঙ্কুচিত বরাদ্দ বণ্টনের ক্ষেত্রেও গতানুগতিকতা থেকে বেরিয়ে আসা সম্ভব হয়নি। যেমন: বিদায়ী অর্থবছরে শিক্ষায় দেয়া মোট বরাদ্দের মাত্র ২৯ শতাংশ গিয়েছে সরাসরি সরকার পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে। নতুন বছরের বাজেটেও এ অনুপাত প্রায় অপরিবর্তিতই (২৭ শতাংশ) থেকে গেছে। সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়লেও মোট বাজেটের শতাংশ হিসেবে এ খাতের বরাদ্দ বিদায়ী বছরের চেয়ে আসছে বছরে কমেছে। বরাবরই স্বাস্থ্য বাজেটের বড় অংশ অবাস্তবায়িত থেকে যায়। স্বাস্থ্য বাজেট বাস্তবায়নে অদক্ষতার কারণে জনগণের ওপর স্বাস্থ্য ব্যয়ের বাড়তি চাপ পড়ে।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


25-27, Happy Rahman Plaza, Banglamotor
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00