27/04/2026
🇯🇵 COE রিজেক্ট হয়েছে? হতাশ নয়, এবার প্রস্তুতি নিন সাফল্যের পথে! ✨
👉 COE (Certificate of Eligibility) রিজেক্ট হওয়া মানেই শেষ নয়। বরং এটি আপনার ভুলগুলো সংশোধন করে আরও শক্তিশালীভাবে দ্বিতীয়বার আবেদন করার সুযোগ। সঠিকভাবে প্রস্তুতি নিলে সাফল্য নিশ্চিত।
🌀 ধাপে ধাপে করণীয়
১. রিজেকশনের কারণ খুঁজে বের করুন
📍 ইমিগ্রেশন সবসময় একটি নির্দিষ্ট কারণ বা কোড উল্লেখ করে। প্রথমেই সেই কারণটি বুঝে নিন। কারণ না জেনে আবেদন করলে আবারও রিজেক্ট হওয়ার ঝুঁকি থাকে।
২. সমস্যার সমাধান করুন
📍 ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি: স্পন্সরের আয়ের উৎস ও ব্যাংক লেনদেনের নিখুঁত মিল দেখাতে হবে। প্রয়োজনে অতিরিক্ত ডকুমেন্টস (ট্যাক্স ফাইল, ট্রেড লাইসেন্স) যুক্ত করুন।
📍 শিক্ষাগত তথ্যের গরমিল: সার্টিফিকেট ও মার্কশিটের তথ্য যেন প্রোফাইলের সাথে পুরোপুরি মিলে যায়।
📍 জাপানি ভাষার দক্ষতা: NAT-TEST বা JLPT পাশ করে সার্টিফিকেট যুক্ত করলে ইমিগ্রেশন আপনার আগ্রহ ও প্রস্তুতি বুঝতে পারবে।
৩. রিজন লেটার লিখুন
👉 কেন রিজেক্ট হয়েছিল, কীভাবে সংশোধন করেছেন, এবং জাপানে যাওয়ার লক্ষ্য কতটা পরিষ্কার — সবকিছু বিনয়ের সাথে জাপানি ভাষায় লিখে জমা দিন।
৪. সঠিক স্কুল ও এলাকা নির্বাচন করুন
📍 একই স্কুলে আবার আবেদন না করে অন্য শহর বা স্কুল বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ। অনেক এলাকায় নিয়ম-কানুন বেশি কড়াকড়ি থাকে।
৫. অভিজ্ঞ পরামর্শ নিন
👉 অভিজ্ঞদের পরামর্শ নিয়ে ডকুমেন্টস গুছিয়ে আবেদন করলে সাফল্যের সম্ভাবনা অনেক বেড়ে যায়।
📌 বিশেষ সতর্কতা: যদি স্পন্সরের ইনকাম সোর্স ব্যবসা হয়, তবে ইনকাম ট্যাক্স ও ভ্যাট সংক্রান্ত কাগজগুলো আপডেট রাখুন। ইমিগ্রেশন সবসময় স্বচ্ছতা দেখতে চায়।
🎯 মনে রাখবেন: এই ধাপগুলো অনুসরণ করলে দ্বিতীয়বার আবেদন করার সময় আর কোনো সমস্যায় পড়ার সম্ভাবনা থাকবে না। প্রস্তুতি থাকলে জাপান যাওয়া আর স্বপ্ন নয় — বাস্তব।
06/04/2026
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জাপানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় আগামী পাঁচ বছরে এক লাখ কর্মী প্রেরণের লক্ষ্যে জাপানি ভাষা শিক্ষায় গুরুত্বারোপ করা হয়েছে এবং অধিকহারে কর্মী প্রেরণের লক্ষ্যে এই মন্ত্রণালয়ে ‘জাপান সেল’ নামে আলাদা সেল গঠন করা হয়েছে। আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী পুনঃপ্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে ফেরত আসা কর্মীদের পুনরায় বিদেশে প্রেরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
01/04/2026
বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনে আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের
ঢাকা, ১ এপ্রিল ২০২৬:
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের সাথে আজ তাঁর দপ্তরে জাপান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কোইকে ওয়াকাও এবং হরি ইউকো সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রীর বিশেষ আমন্ত্রণে বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের স্থায়ী অফিস স্থাপনের সম্ভাবনা ও দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, জাপানের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর ও ঐতিহাসিক। জাইকা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। জাপানে দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, তাকে সফল করতে আমরা অঙ্গীকারবদ্ধ। তিনি আরো বলেন, জাপান ফাউন্ডেশনের অফিস বাংলাদেশে না থাকায় এর সেবা পেতে বাংলাদেশীদের পার্শ্ববর্তী দেশে গমন করতে হয়। বাংলাদেশে অফিস স্থাপন করলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করবে।
মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ কর্মীদের দক্ষতার ওপর গুরুত্বারোপ করে বলেন, জাপানে কর্মসংস্থানের ক্ষেত্রে শুধু ভাষাই প্রধান অন্তরায় নয়, জাপানিজ সংস্কৃতি ও আচার-আচরণ সম্পর্কে সম্যক জ্ঞান থাকাও জরুরি। জাপানি প্রশিক্ষকদের মাধ্যমে সরাসরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে কর্মীরা খুব সহজেই সে দেশের কর্মপদ্ধতির সাথে অভ্যস্ত হয়ে উঠবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহ আল মামুন পরামর্শ দেন যে, জাপানিজদের সহায়তার ক্ষেত্রগুলো সুনির্দিষ্ট করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জাপান দূতাবাসের সাথে দ্রুত যোগাযোগ করা প্রয়োজন। এর আগেই সরকারের পক্ষ থেকে একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি রাখার ওপর তিনি জোর দেন।
জাপান ফাউন্ডেশনের প্রতিনিধি কইকে ওয়াকাও বাংলাদেশের আন্তরিকতাকে সাধুবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে অফিস খোলার বিষয়ে সরকারের এই আগ্রহের বার্তা আমি অবশ্যই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব।
সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, উপসচিব মোঃ হেদায়েতুল ইসলাম মন্ডলসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাক্ষরিত
মোঃ শরীফুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
30/03/2026
প্রবাসে পড়াশোনা ও কাজের স্বপ্ন পূরণে আর্থিক বাধা আর বাধা নয়! ✈️🌏
প্রবাসী কল্যাণ ব্যাংক এখন বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে ভাষা শিক্ষা ও বিশেষ দক্ষতা অর্জনের জন্য সহজ শর্তে শিক্ষা ঋণ প্রদান করছে। বাংলাদেশের যে কোনো শাখা থেকে এই ঋণের জন্য আবেদন করা যাচ্ছে।
যারা জাপান, জার্মানি, কোরিয়া সহ বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসা বা জব ভিসায় যেতে চান, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ।
🔹 ১ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ তুলনামূলক সহজ প্রক্রিয়ায় পাওয়া যায়।
🔹 ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যায় (কিছু শর্ত ও প্রয়োজনীয় কাগজপত্র সাপেক্ষে)।
🔹 ভাষা শিক্ষা, স্কিল ডেভেলপমেন্ট ও বিদেশ যাওয়ার প্রস্তুতির জন্য এই ঋণ ব্যবহার করা যাবে।
🔹 বাংলাদেশের যে কোনো শাখা থেকেই আবেদন করা যাবে।
আপনার স্বপ্ন জাপান, জার্মানি বা কোরিয়া—যেখানেই হোক, সঠিক প্রস্তুতি ও আর্থিক সহায়তা থাকলে সফলতা অনেক সহজ হয়ে যায়।
আজ সিদ্ধান্ত নিন, নিজের ভবিষ্যৎ গড়ার পথে এক ধাপ এগিয়ে যান।
স্বপ্ন দেখুন, প্রস্তুতি নিন, প্রবাসের পথে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান।
24/03/2026
এই সুযোগের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে , অবশেষে আলহামদুলিল্লাহ ।
24/03/2026
🇯🇵 জাপানে চালু হচ্ছে যৌথ অভিভাবকত্ব ব্যবস্থা
জাপানে বিবাহবিচ্ছেদের পর সন্তানের অভিভাবকত্ব নিয়ে বড় ধরনের পরিবর্তন আসছে। আগামী ১ এপ্রিল থেকে দেশটিতে প্রথমবারের মতো যৌথ অভিভাবকত্ব (জয়েন্ট কাস্টডি) চালু হতে যাচ্ছে, যা দীর্ঘদিনের একক অভিভাবকত্ব ব্যবস্থার অবসান ঘটাবে।
এতদিন Japan-এ বিবাহবিচ্ছেদের পর সন্তানের পূর্ণ দায়িত্ব একজন অভিভাবকের ওপরই ন্যস্ত থাকত। ফলে অন্য অভিভাবক সন্তানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে আইনগতভাবে অংশ নিতে পারতেন না। নতুন আইনের ফলে এখন বাবা-মা চাইলে যৌথভাবে সন্তানের অভিভাবকত্ব গ্রহণ করতে পারবেন, অথবা আগের মতো একক অভিভাবকত্বও বেছে নিতে পারবেন।
জাপানের Ministry of Justice (Japan) জানিয়েছে, এই আইনের মূল উদ্দেশ্য হলো সন্তানের সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করা এবং উভয় অভিভাবকের অংশগ্রহণ নিশ্চিত করা।
বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনের ফলে সন্তানরা বাবা-মা উভয়ের কাছ থেকে সমানভাবে যত্ন ও দিকনির্দেশনা পাবে। বিশেষ করে আন্তর্জাতিক বিবাহ ও সীমান্তপারের অভিভাবকত্ব বিরোধের ক্ষেত্রে এই আইন ইতিবাচক ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
তবে কিছু মহল উদ্বেগ প্রকাশ করে বলছে, যদি বাবা-মায়ের মধ্যে সম্পর্ক ভালো না থাকে, তাহলে যৌথ সিদ্ধান্ত গ্রহণ কঠিন হয়ে পড়তে পারে। এছাড়া পারিবারিক সহিংসতার মতো সংবেদনশীল বিষয়েও এই আইন প্রয়োগে সতর্কতা প্রয়োজন হবে।
জাপানের পারিবারিক আইনে এই পরিবর্তনকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সংস্কার হিসেবে দেখা হচ্ছে। নতুন এই ব্যবস্থা কার্যকর হলে সন্তানের জীবনে উভয় অভিভাবকের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার একটি নতুন অধ্যায় শুরু হবে বলে আশা করা হচ্ছে।
16/03/2026
ওসাকার একটি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়া এক বাংলাদেশি ছাত্র একটি FamilyMart-এ কাজ করত। অভিযোগ আছে, কাজের সময় সে দোকানের বিভিন্ন খাবার খেত এবং রেজিস্টার থেকে টাকা সরানোর মতো ঘটনাও ঘটেছে।
বিষয়টি স্থানীয় জাপানিদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। এমনকি শোনা যাচ্ছে, ওই এলাকার কিছু জায়গায় ভবিষ্যতে বাংলাদেশিদের কাজ না দেওয়ার জন্য এবং বাংলাদস্টুডেন্ট না আনার জন্য স্কুলগুলোকে অনুরোধ করা হয়েছে।
যারা কোনবিনি, সুপারশপ বা অন্য কোথাও কাজ করেন—অনুরোধ রইল, কখনো এমন কাজ করবেন না।
কাস্টমারের পয়েন্ট কার্ড, ডেবিট বা ক্রেডিট কার্ড পেলে সেগুলো ব্যবহারের চেষ্টা করবেন না।
সততার সাথে কাজ করুন।
নিজ নিজ জায়গা থেকে ভালো আচরণ ও দায়িত্বশীলতার মাধ্যমে বাংলাদেশের সম্মান এবং বাংলাদেশিদের ইমেজ অক্ষুণ্ণ রাখি। 🇧🇩🇯🇵
13/03/2026
আলহামদুলিল্লাহ 🤲
পবিত্র মাহে রমজানের এই বরকতময় সময়ে Ikigai Japanese Language Center–এর শিক্ষার্থীদের জন্য এসেছে আনন্দের সংবাদ! 🇯🇵✨
আমাদের শিক্ষার্থীরা আবারও অর্জন করেছে 100% COE (Certificate of Eligibility) 💯📄
এই সাফল্য উদযাপন ও শিক্ষার্থীদের জন্য দোয়ার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে ইফতার ও দোয়া মাহফিল।
এই অর্জন প্রমাণ করে—
আমরা শুধু ভাষা শেখাই না, বরং প্রতিটি শিক্ষার্থীর জাপানে পড়াশোনা ও ক্যারিয়ার গড়ার স্বপ্ন পূরণে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করি। 🎯
🎓 কেন Ikigai Japanese Language Center বেছে নেবেন?
✔️ ধারাবাহিক ১০০% COE ও ভিসা সাফল্য।
✔️ 99% JLPT Pass Rate সহ অভিজ্ঞ জাপানি ভাষা প্রশিক্ষণ।
✔️ ডকুমেন্টেশন থেকে ভিসা পাওয়া এবং জাপানে পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ গাইডলাইন।
✔️ জাপান থেকে সরাসরি জাপানিজ নাগরিক শিক্ষকের মাধ্যমে ইন্টারভিউ প্রস্তুতির বিশেষ ক্লাস।
✔️ স্টুডেন্ট ভিসা ও জব ভিসা প্রসেসিং সাপোর্ট।
✔️ শুধুমাত্র A ক্লাস স্কুলে ভর্তি ও ভিসা প্রসেসিং।
✔️ আজীবন জাপান অফিস থেকে গাইডলাইন ও সহযোগিতা সাপোর্ট।
🇯🇵 জাপানে পড়াশোনা, কাজ ও উজ্জ্বল ভবিষ্যতের সুযোগ এখন আপনার জন্যও অপেক্ষা করছে।
আপনিও যদি আমাদের পরবর্তী সাফল্যের গল্পের অংশ হতে চান, আজই যোগাযোগ করুন।
🌙 ইফতার ও দোয়া মাহফিলে আমাদের শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের জন্য রইলো আন্তরিক দোয়া।
📍 অফিস ঠিকানাঃ
Flat 4/C, Level-05, House-05, Avenue-01, Block-B, Section-10, Mirpur, Dhaka-1216
📌 লোকেশন গাইড:
মিরপুর ১০ নাম্বার মেট্রো স্টেশন থেকে উত্তর-পূর্ব দিকের সিঁড়ি দিয়ে নেমে, বেনারসি পল্লীর ১ নং গেটের পাশেই ৫ নাম্বার বাসা (Jass Nibash - জাস নিবাস)
📞 Contact: +880 9617854526
01922-448831 (WhatsApp)
01400-003846 (WhatsApp)
📧 E-mail: [email protected]
🌐www.ikigai.com.bd
🕘 অফিস টাইম: সকাল ৯টা – বিকেল ৬টা পর্যন্ত।( শুক্রবার বন্ধ)
🏠 আবাসিক থাকার সু-ব্যবস্থা রয়েছে।
📍 গুগোল ম্যাপ লোকেশন:
https://g.co/kgs/gi2BNLo
♦️ বিদ্রঃ সকাল ৯ঃ০০ টা থেকে সন্ধা ৬ঃ০০ এর মধ্যে ফোন করবেন । বন্ধের দিন ফোন না করার অনুরোধ রইল ।
12/03/2026
যারা JLPT রেজিস্ট্রেশন করতে পারেন নাই, তারা টেনশন করবেন না।
এখন জাপান ভিসার জন্য শুধু JLPT নয়, যেকোনো স্বীকৃত জাপানি ভাষা সার্টিফিকেট দিয়েও ভিসা হয় ।