13/05/2026
শিক্ষক সবচেয়ে সহজ নিশানা
১৩/০৫/২০২৬
শিক্ষক এখন সবচেয়ে সহজ নিশানা,
সব দোষ যেন তারই ঠিকানা।
শ্রদ্ধার সেই পুরোনো দিন
হারিয়ে গেছে কালের ঋণ।
একটু শাসন? অভিযোগ আসে।
একটু কঠিন? চোখ রাঙায় পাশে।
অভিভাবকের রাগের আগুন
জ্বলে ওঠে মুহূর্তে দ্বিগুণ।
কেউ কি দেখে ভোরের আগে
কত শিক্ষক জেগে থাকে?
খাতার ভাঁজে লুকিয়ে রেখে
নিজের কষ্ট নীরব থেকে।
নিজের সন্তানের ছোট্ট মুখ
সময় চায়, চায় একটু সুখ,
তবুও তারা অন্য ঘরে
স্বপ্ন বোনেন আদর ভরে।
যে মানুষটি “অ আ ক খ”
শিখিয়েছিল হাতে রেখে,
আজ সে মানুষ অপমান নিয়ে
বেঁচে থাকে কষ্ট বুকে।
ডাক্তার, বিচারক, জ্ঞানী যত,
সবাই ছিল ছাত্র তত।
একজন শিক্ষক আলোয় ঘিরে
মানুষ করেন ধীরে ধীরে।
সমাজ শুধু ফলটাই দেখে,
শেকড়টার খবর কে বা রাখে?
শিক্ষক যদি ভেঙে যান,
অন্ধকারে ডুববে প্রাণ।
তবুও শিক্ষক থামেন না,
ক্লান্ত চোখে হারেন না।
কারণ তারা জানেন ভালো
একটি প্রদীপ নিভলে কালো।
শিক্ষক মানে চাকরি শুধু নয়,
গোটা একটি জাতির হৃদয়।
সম্মান দাও, ভালোবাসো
সুন্দর সমাজ গড়তে এসো।
শিক্ষক যেদিন পাবে সম্মান
জাতি পাবে সুউচ্চ মাকাম!