02/09/2026
(Notice from Japan Foundation)
বাংলাদেশে
JLPT N5 পরীক্ষা দেওয়ার পরিকল্পনা করছেন?
আপনি যদি JLPT N5 পরীক্ষা দিতে না পারেন, তাহলে এর পরিবর্তে আপনার JFT-Basic (Japan Foundation Test for Basic Japanese) পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে।
আগস্ট 2026 থেকে, JFT-Basic পরিক্ষায় A1 লেভেল পাওয়া আবেদনকারীরা শিক্ষার্থী আবাসিক স্ট্যাটাসের জন্য আবেদন করার সময় (জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ইত্যাদির জন্য), JLPT N5 পরিক্ষায় উত্তীর্ণদের মতোই জাপানি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে এই সনদ ব্যবহার করতে পারবেন।
বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে জাপানের ইমিগ্রেশন সার্ভিসেস এজেন্সি-র ওয়েবসাইটটি দেখুন।
JFT-Basic পরীক্ষা কি আপনার জন্য উপযুক্ত?
JFT-Basic পরীক্ষা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে যদি আপনি:
JLPT N5-এর জন্য রেজিস্ট্রেশন করতে না পারেন
পরীক্ষার তারিখ আপনার সময়ের সাথে না মেলার কারণে যদি JLPT দিতে না পারেন
যত দ্রুত সম্ভব আপনার জাপানি ভাষা দক্ষতার প্রমাণপত্র পেতে চান
কেন JFT-Basic পরীক্ষা দেবেন?
এটি (সাধারণত) প্রতি মাসে আয়োজন করা হয়, ফলে পরীক্ষা দেওয়ার আরও বেশি সুযোগ পাওয়া যায়।
নমনীয় সময়সূচি - আসন খালি থাকলে আপনার সুবিধামতো পরীক্ষার তারিখ ও সময় বেছে নিতে পারেন।
জাপানি ভাষা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য শিক্ষার্থী আবাসিক* স্ট্যাটাসের আবেদনগুলোতে এটি গ্রহণযোগ্য।
কম্পিউটারভিত্তিক পরীক্ষা হওয়ায় পরীক্ষা শেষ করার সঙ্গে সঙ্গেই ফলাফল জানতে পারবেন।
* জাপানি ভাষা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে ইচ্ছুক আবেদনকারীদের জন্য।
যোগাযোগের তথ্য
JFT-Basic (Japan Foundation Test for Basic Japanese)
দ্য জাপান ফাউন্ডেশন
JFT-Basic – JFT-Basic Japan Foundation Test for Basic
Thank you
JUAAB