Jajira Samsul Ulum Kamil Madrasah

Jajira Samsul Ulum Kamil Madrasah

Share

It is an official page of Janjira Shamsul Ulum kamil Madrasah...stay with us.

19/02/2025

আল্লাহ তায়ালার অশেষ রহমতে আজ ১৯শে ফেব্রুয়ারী ২০২৫ আমার কর্মজীবন শেষ হচ্ছে।

১৯৮৮ সালের ১লা মার্চ জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসায় উপাধ্যক্ষ হিসেবে কর্মজীবন শুরু করে ৬ বছর, শরীয়তপুর ইসলামিয়া কামিল মাদরাসায় উপাধ্যক্ষ পদে ৫ বছর ৮ মাস, গৈড্যা এম এম ফাজিল মাদরাসায় অধ্যক্ষ পদে ১২ বছর এবং
সর্বশেষ জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসায় অধ্যক্ষ হিসেবে ১লা অক্টোবর ২০১১থেকে অদ্য ১৯শে ফেব্রুয়ারী ২০২৫ পর্যন্ত ১৩ বছর ৫ মাস, সর্বমোট ৩৬ বছর ১১ মাস ১৮ দিনের কর্মজীবনের সমাপ্তি হলো।

কর্মজীবনের এই দীর্ঘ পরিক্রমায় যতটুকু ভালো কাজ করার সুযোগ হয়েছে তার জন্য আল্লাহর দরবারে হাজারো শুকুর ও সুজুদ। সকল প্রশংসা আল্লাহ তায়ালার জন্যই।

অতঃপর, এই দীর্ঘ সময়ে সার্বিক সহযোগিতার জন্য প্রতিষ্ঠান সমূহের শিক্ষক, শিক্ষার্থী, গভর্নিং বডির সদস্যবৃন্দ, কর্মচারী এবং এলাকার সূধী- শুভানুধ্যায়ীদের প্রতি শুকরিয়া জানাই। আমি আপনাদের নিকট চির কৃতজ্ঞ।

সকলের জন্য দুনিয়ার জীবনে শান্তি সমৃদ্ধি এবং পরকালে আল্লাহ তায়ালার নিকট জাযায়ে খায়েরের দোয়া করি।

জীবনে যতটুকু ভালো কাজ করার সুযোগ হয়েছে তার সবই আল্লাহর মেহেরবানীতে। আর যা পারি নাই তা আমার ব্যক্তিগত সীমাবদ্ধতা ও দুর্বলতার কারণেই পারি নাই।

এই পথ পরিক্রমায় যদি কোথাও অনিচ্ছাকৃত ভুল ত্রুটি করে থাকি তাহলে সবাই আমাকে ক্ষমা করবেন, এবং আল্লাহ তায়ালার নিকট আমার জন্য দোয়া করবেন যাতে বাকি জীবন সুস্থতার সাথে আল্লাহর গোলামীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অবস্থায় আল্লাহর নিকট হাজিরা দিতে পারি।

আল্লাহ তায়ালা আমাদের সকলের জন্য কল্যাণ মঞ্জুর করুন।

মুহাঃ আবদুর রব হাশেমী
অধ্যক্ষ
জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসা

29/11/2024

আগামী ১লা ও ২রা ডিসেম্বর রোজ রবিবার ও সোমবার জাজিরা মাদরাসার বার্ষিক মাহফিলে আপনাদের সকলের আমন্ত্রণ।

12/05/2024

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

জাজিরা শামসুল উলুম কামিল মাদ্রাসার দাখিলের ফলাফল:-

মোট পরীক্ষার্থী - ৪১
পাশ - ৩৮
পাশের হার - ৯২.৬৮
জিপিএ ৫ - ১৩
জিপিএ ৪ - ২১

সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার জন্য।

Photos from Jajira Samsul Ulum Kamil Madrasah's post 25/04/2024

বৃষ্টির জন্য দোয়া
সালাতুল ইস্তিস্কা
জাজিরা, শরীয়তপুর।

21/01/2024

আগামী ২৩ ও ২৪ জানুয়ারি হতে যাচ্ছে জাজিরা শামসুল উলুম কামিল মাদ্রাসার ২ দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল।

এবারের মাহফিলের অন্যতম সেরা দিক হলো, মাহফিলে বিশেষ অতিথি হিসেবে ওয়াজ করবেন আমার শ্রদ্ধেয় শিক্ষক, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুর রশীদ Muhammad Abdur Rashid স্যার। আমাদের মাদরাসায় এটি স্যারের দ্বিতীয় বারের মতো শুভাগমন হতে যাচ্ছে।

তবে সবচেয়ে আনন্দের বিষয়, জাজিরা মাদরাসার কামিলের সবক ইফতিতাহ হতে যাচ্ছে স্যারের হাত ধরে।

এটি আমাদের অঞ্চলের মাদরাসাগুলোর জন্য বিরাট পাওয়া যে, মাদরাসাগুলোর অভিভাবক প্রতিষ্ঠান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় স্বয়ং উপস্থিত থেকে শিক্ষার্থীদের দারস দেবেন!

আল্লাহ তায়ালা সহজ করে দিন। সকল আয়োজন কবুল করুন।

18/05/2023

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মুহাম্মদ আব্দুর রশীদ স্যারের সাথে জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রব হাশেমী হুজুরের সৌজন্য সাক্ষাৎ।

উল্লেখ্য, ২০১৭ সালে ভিসি মহোদয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান থাকাকালীন সময়ে জাজিরা মাদরাসায় তাশরীফ রেখেছিলেন।

আল্লাহ তায়ালা স্যারের নেক হায়াত বাড়িয়ে দিন।

29/04/2023

আসসালামু আলাইকুম,

সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীবৃন্দ,

রাত পোহালেই তোমরা এখন পর্যন্ত তোমাদের জীবনের সবচেয়ে বড়ো ও কার্যকর পাবলিক পরীক্ষায় অংশ নিতে যাচ্ছো। তোমাদের জন্য অনেক শুভ কামনা ও আন্তরিক দোয়া করছি।

খুব সংক্ষেপে তোমাদের জন্য চারটি পরামর্শ দিচ্ছি।

১. যদিও এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা, তবুও পরীক্ষার হলে গিয়ে এটাকে স্কুলের মিড এক্সামের মতো মনে করবে। তাহলে আর এক্সট্রা প্যারা বা টেনশন কাজ করবেনা।

এক্সাম হলে তুমি যাবে অনেকটা এলেন, দেখলেন ও জয় করলেন -এর মতো শুধুমাত্র বসতে, লিখতে ও এ+ নিয়ে আসতে। ব্যাস!!

২. যেভাবেই হোক, ১০০ মার্কের উত্তর করতে হবে। সবার আগে, যেটা সবচেয়ে ভালো পারো। এরপর ভালো পারার ধারাবাহিকতায় লিখতে থাকবে। না পারলে চিন্তা করে লিখবে, এদিকসেদিক দেখেশুনে ভেবেচিন্তে লিখবে কিন্তু ১০০% প্রশ্নের উত্তর লিখতেই হবে। মনে রাখবে, সাদা পৃষ্ঠায় এখনো পর্যন্ত কোনো পরীক্ষক নাম্বার দেননি।

৩. যতটা পারা যায়, খাতা সুন্দর করে সাজাবে। হাতের লেখা যথাসম্ভব সুন্দর থাকা চাই। অন্তত প্রথম ৪-৫ পৃষ্ঠাতো সুন্দর করে লেখা ফরজ। খাতায় মার্জিন করা, কালার পেন ইউজ করা যেতে পারে।

৪. সর্বোপরি, দুরুদ শরীফ ও ইসতিগফার বেশি বেশি পড়বে। কোনো কিছু ভুলে গেলে কিংবা কমন না পরলেও বেশি করে দুরুদ ও ইসতিগফার পড়বে। এর পাওয়ার সম্পর্কে এখন লিখবোনা। তবে জেনে রেখো, এর পাওয়ারে তোমার চিন্তাও ওলট-পালট হয়ে যেতে পারে।

মনে রেখো, এই রেজাল্ট তোমার সারাজীবনের গল্প তৈরি করবে।

তোমাদের জন্য শুভ কামনা।

মাহমুদুল হাসান
সিনিয়র শিক্ষক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, পিলখানা, ঢাকা।

সাবেক শিক্ষার্থী
জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসা।

21/09/2022

জাজিরা মাদরাসার গর্বিত সন্তান, তামিরুল মিল্লাত কামিল মাদরাসা থেকে সদ্যই কামিল পাশ করা মাওলানা সাখাওয়াত হোসেন চঞ্চল কিছুক্ষণ আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

তার মৃত্যুতে জাজিরা মাদরাসা পরিবার গভীরভাবে শোকাহত।

16/07/2022

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আজ খুলছে প্রিয় প্রাঙ্গণ।

সবাইকে মাদরাসা ক্যাম্পাসে স্বাগত।

02/05/2022

ঈদের শুভেচ্ছা।
ঈদ মুবারক।

জাজিরা মাদরাসার সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীকে শুভেচ্ছা নিরন্তর।

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল।

17/04/2022

জাজিরা শামসুল উলুম কামিল মাদরাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাশেমী হুজুরের লেখা প্রথম বই "আল কোরআনের ১০০ উপদেশ" পাওয়া যাচ্ছে শব্দশৈলী shobdoshoilyতে।

15/02/2022

সবাইকে আমন্ত্রণ

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Zanjira, Shariatpur
Dhaka
8010