Me & My World. Tonmoy

Me & My World. Tonmoy

Share

Best time is Now,
Never to Delay.

06/02/2021

কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারী ২০২১
----------------------------------------------
বাংলাদেশ অংশ
------------------------
❖ বুড়িমারী স্থলবন্দর দেশের ১ম ই-পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় আসে
__ ২৭ ডিসেম্বর ২০২০।
❖ বাংলাদেশের প্রথম শরিয়াহ ভিত্তিক ইসলামী বন্ড সুকুকের নিলাম অনুষ্ঠিত হয়
→ ২৮ ডিসেম্বর ২০২০।
❖ ঔষধ প্রশাসন অধিদপ্তর গ্লোব বায়ােটেকের 'BANGAVAX'র ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমতি দেয়
→ ২৮ ডিসেম্বর ২০২০।
❖ জাতীয় অর্থনৈতিক পরিষদের (NEC) সভায় অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়
→ ২৯ ডিসেম্বর ২০২০।
❖ বরগুনা সদরে দেশের প্রথম নৌকা জাদুঘর উদ্বোধন করা হয়
→ ৩১ ডিসেম্বর ২০২০ (নাম - বঙ্গবন্ধু নৌকা জাদুঘর)।
❖ বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আয়েশা খানম মারা যান
→ ০২ জানুয়ারি ২০২১।
❖ স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন মারা যান
→ ০৩ জানুয়ারি ২০২১।
❖ বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তর অক্সফোর্ড - অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার অনুমোদন দেয়
→ ০৭ জানুয়ারি ২০২১।
❖ সাবেক প্রতিমন্ত্রী ও যশোর-৩ আসনের সাবেক সাংসদ খালেদুর রহমান টিটো মারা যান
→ ১০ জানুয়ারি ২০২১।
❖ ভারত থেকে পাঠানো করোনা টিকা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়
→ ২১ জানুয়ারি ২০২১ (২০ লাখ টিকা)।
❖ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় করোনাভাইরাস পরীক্ষার এন্টিবডি টেস্টের অনুমতি দেয়
→ ২৪ জানুয়ারি ২০২১।
❖ বাংলাদেশে করােনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়
→ ২৭ জানুয়ারি ২০২১।
❖ ১৯ জানুয়ারি ২০২০ দেশের দ্বিতীয় স্যাটেলাইট প্রকল্পে পরামর্শক হিসেবে নিয়োগ পায়
→ PricewaterhouseCoopers (PwC)।
❖ উৎক্ষেপিতব্য দ্বিতীয় স্যাটেলাইটের নাম হবে
→ বঙ্গবন্ধু স্যাটেলাইট-২।
❖ দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপন করা হবে
→ ২০২৩ সালে।
❖ বর্তমানে ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য
→ ৪টি।
❖ দেশের চতুর্থ ভৌগোলিক নির্দেশক পণ্য
→ ঢাকাই মসলিন (স্বীকৃতি - ২৮ ডিসেম্বর ২০২০)।
❖ বাংলাদেশ সরকার এ পর্যন্ত পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে
→ ৮টি।
❖ অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল
→ ২০২১-২০২৫ সাল।
❖ অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে ব্যয় হবে
→ ৬৪,৯৫,৯৮০ কোটি টাকা।
❖ 'আদমশুমারি ও গৃহগণনা'র বর্তমান নাম
→ জনশুমারি ও গৃহগণনা।
❖ 'আদমশুমারি ও গৃহগণনা'- এর নাম পরিবর্তন করে 'জনশুমারি ও গৃহগণনা' করা হয়
→ ২০১৩ সালের পরিসংখ্যান আইন অনুযায়ী।
❖ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় যত বছর পর পর
→ ১০ বছর।
❖ দেশের ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে
→ ২৫-৩১ অক্টোবর ২০২১।
❖ প্রথম ইসলামী বন্ড সুকুক যে নামে ইস্যু করা হয়
→ ইজারা সুকুক।
❖ ১ জানুয়ারি ২০২১ যে দুটি ব্যাংক পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকে রূপান্তরিত হয়
→ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড।
❖ জানুয়ারি ২০২১ পর্যন্ত পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে
→ ১০টি ব্যাংক।
❖ এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড এর বর্তমান নাম
→ গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড।
❖ বাংলাদেশে যে টিকা দিয়ে করােনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়
→ কোভিশিল্ড।
❖ দেশের ১ম মহাকাশ অবলোকন কেন্দ্র স্থাপিত হবে
→ ভাঙা, ফরিদপুর।
❖ ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ সবচেয়ে বেশি যে দেশে চা রপ্তানি করে
→ পাকিস্তান (২য় - সংযুক্ত আরব আমিরাত)।
❖ ২০ জানুয়ারি ২০২১ পুলিশের যে থানাটি উদ্বোধন করা হয়
→ ঈদগাঁও থানা (কক্সবাজার)।
❖ ১৯ জানুয়ারি ২০২১ পুলিশের যে থানাটি উদ্বোধন করা হয়
→ ভাসানচর থানা (হাতিয়া, নোয়াখালী)।
❖ দেশে বর্তমানে নিবন্ধিত সিমেন্ট কোম্পানির সংখ্যা
→ ৭৬টি।
❖ বর্তমানে দেশে বিসিক (BSCIC) শিল্পনগরী রয়েছে
→ ৭৬টি ( সূত্র : শিল্পমন্ত্রী - ১৯ জানুয়ারি ২০২১)।
❖ ঢাকা মহানগরে নির্মাণাধীন মেট্রোরেলের নিরাপত্তার জন্য পুলিশের নতুন ইউনিটের নাম
→ Mass Rapid Transit (MRT) পুলিশ ইউনিট।
❖ বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (BDCCL) যে বিভাগের অধীনে
→ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের।
❖ প্রতিটি গ্রামে আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ সংশ্লিষ্ট "আমার গ্রাম আমার শহর" প্রকল্পটির স্বপ্নদ্রষ্টা
→ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
❖ দেশের ১ম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্রের নাম
→ 'মুজিব আমার পিতা' (পরিচালক - সোহেল মোহাম্মদ রানা)।
❖ করোনাভাইরাস ধ্বংসকারী ন্যাজাল স্প্রে উদ্ভাবনের দাবি করেছেন
→ বাংলাদেশী গবেষকরা (নাম - বঙ্গোসেইফ ওরো ন্যাজাল স্প্রে)।
❖ বাংলাদেশের পাসপোর্ট হাতে থাকলে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবে বিশ্বের
→ ৪১টি দেশ।
___________
পুরস্কারসমূহ
------------------
❖ ২০২১ সালে ১ম বাংলাদেশী হিসেবে 'গ্লোবাল হিরো অ্যাওয়ার্ড'এ ভূষিত হন
→ তাজিন শাদিদ।
❖ 'আন্তর্জাতিক IPM অ্যাওয়ার্ড অব রিকগনিশন পুরস্কার -২০২০'র মনোনীত হন
→ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শাহাদাৎ হোসেন।
❖ ২০২১ সালে 'আর্নেস্ট অরল্যান্ডো লরেন্স অ্যাওয়ার্ড'এ ভূষিত হন
→ অধ্যাপক ড. এম জাহিদ হাসান।
❖ 'সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার - ২০২০'র জন্য মনোনীত হন
→ প্রাবন্ধিক হাসান ফেরদৌস।
❖ 'কবি জসীমউদদীন সাহিত্য পুরস্কার -২০২১' লাভ করেন
→ বিশিষ্ট সাহিত্যিক ও ভাষাসংগ্রামী আহমদ রফিক।

√ 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার - ২০২০' ( পেয়েছেন - ১০ জন ব্যক্তি)।
১। কবিতায় - মুহাম্মদ সামাদ।
২। কথাসাহিত্যে - ইমতিয়ার শামীম।
৩। প্রবন্ধ/গবেষণায় - বেগম আকতার কামাল।
৪। অনুবাদে - সুরেশরঞ্জন বসাক।
৫। নাটকে - রবিউল আলম।
৬। শিশুসাহিত্যে - আনজীর লিটন।
৭। মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় - সাহিদা বেগম।
৮। বিজ্ঞান/কল্পবিজ্ঞানে - অপরেশ বন্দ্যোপাধ্যায়।
৯। আত্মজীবনী /স্মৃতিকথা /ভ্রমণকাহিনীতে - ফেরদৌসী মজুমদার।
১০। ফোকলোর সাহিত্যে - মুহাম্মদ হাবিবুল্লা পাঠান।
_________
নতুন মুখ
--------------
❖ জাতিসংঘের শরণার্থী সংস্থা 'UNHCR'র শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছেন
→ সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।
❖ হোয়াইট হাউসের 'ডেপুটি চিফ অফ স্টাফের সিনিয়র অ্যাডভাইজর' হিসেবে নিয়োগ পান
→ বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন নাগরিক জাইন সিদ্দিকী।
❖ 'গ্লোবাল পিস চেইন'র বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নিযুক্ত হন
→ আইনজীবী তাসমিয়া নুহিয়া আহমেদ।
❖ 'আন্তর্জাতিক মোবাইল স্যাটেলাইট অর্গানাইজেশনের (IMSO) নতুন ভাইস চেয়ারম্যান
→ যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।
❖ সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) নতুন প্রেসিডেন্ট
→ একেএম দেলোয়ার হোসেন এফসিএমএ।
❖ জাতীয় প্রেস ক্লাবের ইতিহাসে ১ম নারী সভাপতি নির্বাচিত হয়েছেন
→ ফরিদা ইয়াসমিন।
❖ সার্ক কৃষি কেন্দ্রের (SAC) নতুন পরিচালকের নাম
→ ড. মো. বক্তীয়ার হোসেন।
❖ খাদ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালকের নাম
→ শেখ মুজিবুর রহমান।
❖ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নতুন মহাপরিচালক
→ প্রকৌশলী মহম্মদ আলী।
❖ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের নতুন চেয়ারম্যান
→ মো. আরিফুর রহমান অপু।
❖ বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণার নতুন চেয়ারম্যান
→ জাকিয়া সুলতানা।
❖ জাতীয় নদী রক্ষা কমিশনের (NRCC) নতুন চেয়ারম্যান
→ এএসএম আলী কবির।
❖ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের (BPC)নতুন চেয়ারম্যান
→ পারভীন আক্তার।
❖ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (BUP) নতুন উপাচার্য
→ মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান।
_____________
রিপোর্ট সমীক্ষা
---------------------
❖ ইলিশ মাছ উৎপাদনে ও পাট রপ্তানিতে বিশ্বে বাংলাদেশ
→ ১ম।
❖ পাট ও কাঁঠাল উৎপাদনে ও তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশ
→ ২য়।
❖ ধান, সবজি ও স্বাদু পানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশ
→ ৩য়।
❖ জিডিপি প্রবৃদ্ধিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান
→ ৩য়।
❖ চাল, মাছ ও ছাগল উৎপাদনে বিশ্বে বাংলাদেশ
→ ৪র্থ।
❖ ছাগলের গোশত উৎপাদনে বিশ্বে বাংলাদেশ
→ ৫ম।
❖ আলু উৎপাদনে ও ওয়ানডে ক্রিকেটে বিশ্বে বাংলাদেশ
→ ৭ম।
❖ আম ও পেয়ারা উৎপাদনে বিশ্বে বাংলাদেশ
→ ৮ম।
❖ বৈদেশিক মুদ্রা আয়, জনশক্তি ও বাইসাইকেল রপ্তানিতে বিশ্বে বাংলাদেশ
→ ৮ম।
❖ মৌসুমি ফল উৎপাদনে বিশ্বে বাংলাদেশ
→ ১০ম।
❖ গবাদি পশু উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান
→ ১২তম।
❖ পেঁপে উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান
→ ১৪ম।
❖ World Economic League Table 2021 GDP'র ভিত্তিতে বাংলাদেশের অবস্থান
→ ৪১ তম।
❖ GFP'র ২০২১ সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান
→ ৪৫ তম (১৯০টি দেশের মধ্যে)।
❖ বিশ্বের সর্বাধিক ক্ষমতাশালী দেশের তালিকায় বাংলাদেশ
→ ৮১তম (১৯০টি দেশের মধ্যে)।
❖ ২০২১ সালের শিল্পোদ্যোগ (এন্ট্রাপ্রেনারশিপ ইনডেক্স) সূচকে বিশ্বে বাংলাদেশ
→ ৮৪তম (১০০টি দেশের মধ্যে)।
❖ 'IATA'র তথ্যানুযায়ী ভিসা ছাড়া ভ্রমণে বিশ্বে বাংলাদেশের অবস্থান
→ ১০১ তম (১১০টি দেশের মধ্যে)।
❖ 'Democracy Report 2020' প্রতিবেদন অনুযায়ী নির্বাচনী গনতন্ত্র সূচকে বাংলাদেশ
→ ১৩৯তম।
❖ 'Democracy Report 2020' প্রতিবেদন অনুযায়ী উদার গনতন্ত্র সূচকে বাংলাদেশ
→ ১৫৪তম।
________________
আন্তর্জাতিক অংশ
--------------------------
❖ যুক্তরাজ্যের পার্লামেন্টে 'EU-UK Trade and Cooperation Agreement (TCA)' অনুমোদন করে
→ ৩০ ডিসেম্বর ২০২০।
❖ 'EU-UK Trade and Cooperation Agreement (TCA)' চুক্তি কার্যকর হয়
→ ০১জানুয়ারি ২০২১।
❖ অস্ট্রেলিয়ার পরিবর্তিত জাতীয় সংগীত কার্যকর হয়
→ ০১ জানুয়ারি ২০২১।
❖ আলজেরিয়ার নতুন সংবিধান কার্যকর হয়
→ ০১ জানুয়ারি ২০২১।
❖ মুসলিম দেশ হিসেবে কাজাখস্তান মৃত্যুদণ্ড বাতিলের ঘোষণা দেয়
→ ০২ জানুয়ারি ২০২১।
❖ 'GCC'র ৬টি দেশ ' সংহতি ও স্থিতিশীলতা ' চুক্তিতে সাক্ষর করে
→ ০৫ জানুয়ারি ২০২১।
❖ আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের ৫০ বছর পূর্ণ হয়
→ ০৫ জানুয়ারি ২০২১।
❖ মার্কিন কংগ্রেস ভবনে নজিরবিহীন হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে
→ ০৬ জানুয়ারি ২০২১।
❖ কিম জং উন ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হন
→ ১০ জানুয়ারি ২০২১।
❖ মালয়েশিয়ায় ৫০ বছরের ইতিহাসে ১ম বারের মতো দেশব্যাপী জরুরি অবস্থা জারী করে
→ ১২ জানুয়ারি ২০২১ (করোনার বিস্তার রোধে)।
❖ ডােনাল্ড ট্রাম্প কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে ২ বার অভিশংসিত হন
→ ১৩ জানুয়ারি ২০২১।
❖ ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব গ্রহণ করেন
→ ২০ জানুয়ারি ২০২১।
❖ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হয়
→ ২২ জানুয়ারি ২০২১।
❖ এশিয়ার 'মাদক সম্রাট ' খ্যাত সে চি লপকে গ্রেপ্তার করা হয়
→ ২২ জানুয়ারি ২০২১।
❖ প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসা কার্যকর হবে
→ ১৯ ফেব্রুয়ারী ২০২১।
❖ ইউরোপীয় ইউনিয়ন (EU) ও যুক্তরাষ্ট্রের (UK) মধ্যে ব্রেক্সিট পরবর্তী বানিজ্য চুক্তির নাম
→ EU - UK Trade and Cooperation Agreement (TCA).
❖ ১ম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে দু'বার অভিশংসিত হন
→ ডােনাল্ড ট্রাম্প।
❖ ৪ ডিসেম্বর ২০২০ স্বল্পোন্নত দেশ (LDC) থেকে উত্তরণ ঘটে যে দেশের
→ ভানুয়াতু।
❖ ১২ ফেব্রুয়ারি ২০২১ LDC থেকে উত্তরণ ঘটবে যে দেশের
→ অ্যাঙ্গোলা।
❖ ১২ ফেব্রুয়ারি ২০২১ LDC- ভুক্ত দেশের সংখ্যা হবে
→ ৪৫টি।
❖ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (AIIB) বর্তমান সদস্য দেশ
→ ৮৫টি।
❖ ৬ জানুয়ারি ২০২১ যে দেশ AIIB'র ৮৫তম সদস্যপদ লাভ করে
→ টোঙ্গা।
❖ আন্তুর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা (IHO)- এর বর্তমান সদস্য দেশ
→ ৯৪টি।
❖ ৭ ডিসেম্বর ২০২০ যে দেশ IHO'র ৯৪তম সদস্যপদ লাভ করে
→ লেবানন।
❖ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করােনার টিকা ভারতের সেরাম ইনস্টিটিউট যে নামে উৎপাদন করছে
→ Covishield।
❖ ২০২০ সালে যে দেশ দারিদ্র্যমুক্ত হওয়ার ঘোষণা দেয়
→ চীন।
❖ আরব দেশ হিসেবে ইসরায়েলের সাথে কূটনীতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দেয়
→ মরক্কো (১০ ডিসেম্বর ২০২০)।
❖ সার্কভুক্ত যে দেশ ইসরায়েলের সাথে আনুষ্ঠানিক কূটনীতিক সম্পর্ক স্থাপনের অনুমোদন করে
→ ভুটান (১৪ ডিসেম্বর ২০২০)।
❖ বিপ (Bip) Messaging App যে দেশের তৈরি
→ তুরস্ক।
❖ 'The Presidential Years' আত্মজীবনীমূলক গ্রন্থের লেখক
→ ভারতের ১ম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
❖ ম্যারাডোনার মৃত্যুরহস্য উন্মোচনের চেষ্টায় নির্মিত ওয়েব সিরিজ
→ 'What Killed Maradona'.
❖ সম্প্রতি বিশ্বের প্রাচীনতম প্রাণী - গুহাচিত্রের সন্ধান পেয়েছেন
→ ইন্দোনেশিয়ার প্রত্নতত্ত্ববিদরা।
❖ সম্প্রতি বিশ্বের প্রাচীনতম একটি মসজিদের সন্ধান পেয়েছেন
→ ইসরায়েলের প্রত্নতাত্ত্বিকরা।
❖ বিশ্বের ১ম বারের মতো কৃত্রিম 'কর্নিয়া' প্রতিস্থাপনে সফল হয়েছে
→ ইসরায়েল।
❖ শুভেচ্ছা নিদর্শন হিসেবে মোট ১২টি দেশকে বিনামূল্যে করোনার টিকা দিচ্ছে
→ ভারত (যা 'টিকা কূটনীতি' নামে পরিচিত)।
❖ RS-18 'সারমাট' নামের এক নতুন ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে
→ রাশিয়া।
❖ সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় কুরআন একাডেমি উদ্বোধন করা হয়
→ সংযুক্ত আরব আমিরাতের শারজায়।
❖ ১৭০ বর্গমিটার আয়তনের বিশ্বের ১ম কার্বন নিঃসরণমুক্ত শহর নির্মাণ করতে যাচ্ছে
→ সৌদি আরব ( শহরের নাম - The Line)।
❖ 'World Economic Forum' বিশেষ বার্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে
→ সিঙ্গাপুর (২৫-২৮ মে ২০২১)।
❖ উপসাগরীয় সহযোগিতা সংস্থা 'GCC'র ৪১তম সম্মেলন অনুষ্ঠিত হয়
→ আল-উলা, সৌদি আরব (৫ জানুয়ারি ২০২১)।
❖ ২০২১ সালের ৪১তম 'GCC' বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়
→ আল-উলা, সৌদি আরব (৫ জানুয়ারি ২০২১)।
❖ ২৬তম 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ' অনুষ্ঠিত হয়
→ ৮-১৫ জানুয়ারি ২০২১।
❖ ১৯তম 'Dhaka International Film Festival' অনুষ্ঠিত হয়
→ ১৬-২৪ জানুয়ারি ২০২১।
❖ ভার্চুয়ালভাবে 'International Renewable Energy Agency' অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়
→ আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত (১৮-২১ জানুয়ারি ২০২১)।
❖ ৫১তম 'International Film Festival Of India' অনুষ্ঠিত হয়
→ ১৬-২৮ জানুয়ারি ২০২১ (১ম বাংলাদেশী বিচারক - নির্মাতা রুবাইয়াত হোসেন)।
_________
নতুন মুখ
--------------
❖ ক্ষুদ্র বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়ার ১ম নারী প্রধানমন্ত্রী
→ কাজা কালাস।
❖ যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও নারী ভাইস প্রেসিডেন্ট
→ কমলা হ্যারিস।
❖ ৭৮তম ও ১ন নারী মার্কিন অর্থমন্ত্রীর নাম
→ জ্যানেট ইয়েলেন।
❖ ২৮তম ও ১ম কৃষাঙ্গ মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর নাম
→ লয়েড অস্টিন।
❖ যুক্তরাষ্ট্রের ৭১তম পররাষ্ট্রমন্ত্রীর নাম
→ অ্যান্টনি ব্লিঙ্কেন।
❖ যুক্তরাষ্ট্রের ইতিহাসে ১ম ' সেকেন্ড জেন্টেলম্যান ' হলেন
→ কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফ।
❖ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভারপ্রাপ্ত মহাসচিব
→ জুলি ভেরার।
❖ জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (UNCTAD) ভারপ্রাপ্ত মহাসচিব
→ ইসাবেলা ডুরান্ড।
______________
রিপোর্ট সমীক্ষা
----------------------
❖ বিশ্বের অন্যতম স্বাস্থ্যকর শহর হিসেবে 'WHO'র স্বীকৃতি পায়
__ সৌদি আরবের পবিত্র শহর মদিনা।
❖ 'IATA'র তথ্যানুযায়ী ভিসা ছাড়া ভ্রমণে শীর্ষ দেশ
→ জাপান (২য় - সিঙ্গাপুর)।
❖ 'IATA'র তথ্যানুযায়ী ভিসা ছাড়া ভ্রমণে সর্বনিম্ন দেশ
→ আফগানিস্তান (ভিসা ছাড়া ২৬টি দেশ ভ্রমণ করা যাবে)।
❖ যে দেশের শুধুমাত্র পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া সর্বোচ্চ সংখ্যক দেশ ভ্রমণ করা যাবে
→ জাপান (১৯১টি দেশ)।
❖ ২০২১ সালের শিল্পোদ্যোগ (এন্ট্রাপ্রেনারশিপ ইনডেক্স) সূচকে শীর্ষ দেশ
→ যুক্তরাষ্ট্র (২য় - জার্মানি)।
❖ ২০২১ সালের শিল্পোদ্যোগ (এন্ট্রাপ্রেনারশিপ ইনডেক্স) সূচকে সর্বনিম্ন দেশ
→ এল সালভেদর।
❖ World Economic League Table 2021 অনুযায়ী GDP'র ভিত্তিতে শীর্ষ অর্থনীতির দেশ
→ যুক্তরাষ্ট্র (২য় - চীন)
❖ World Economic League Table 2021 GDP'র ভিত্তিতে সর্বনিম্ন অর্থনীতির দেশ
→ টুভ্যালু।
❖ ২০৩০ সালে 'GDP'র ভিত্তিতে শীর্ষ অর্থনীতির দেশ হবে
→ চীন (২য় - যুক্তরাষ্ট্র)।
❖ GFP'র ২০২১ সালের সামরিক শক্তিতে শীর্ষ দেশ
→ যুক্তরাষ্ট্র (২য় - রাশিয়া)।
❖ GFP'র ২০২১ সালের সামরিক শক্তিতে সর্বনিম্ন দেশ
→ ভুটান।
❖ বিশ্বের সর্বাধিক ক্ষমতাশালী দেশের তালিকায় শীর্ষ দেশ
→ যুক্তরাষ্ট্র (২য় - চীন)।
❖ "Democracy Report 2020' প্রতিবেদন অনুযায়ী উদার গনতন্ত্র সূচকে শীর্ষ দেশ
→ ডেনমার্ক (২য় - এস্তোনিয়া)।
❖ 'Democracy Report 2020' প্রতিবেদন অনুযায়ী উদার গনতন্ত্র সূচকে সর্বনিম্ন দেশ
→ ইরিত্রিয়া।
❖ 'Democracy Report 2020' প্রতিবেদন অনুযায়ী নির্বাচনী গনতন্ত্র সূচকে শীর্ষ দেশ
→ ডেনমার্ক (২য় - ইরিত্রিয়া)।
❖ 'Democracy Report 2020' প্রতিবেদন অনুযায়ী নির্বাচনী গনতন্ত্র সূচকে সর্বনিম্ন দেশ
→ সৌদি আরব।
_________
খেলাধুলা
--------------
❖ ষষ্ঠ এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে
→ বাংলাদেশে ( অক্টোবর ২০২১)।
❖ ২০২১ সালের নবম বাংলাদেশ গেমস অনুষ্ঠিত হবে
→ ১-১০ এপ্রিল।
❖ ২০২১ সালের ৫ম ইসলামিক সলিডারিটি গেমস অনুষ্ঠিত হবে
→ কনিয়া, তুরস্ক (১০-১৯ সেপ্টেম্বর)।
❖ ২০২২ সালের ১৯তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে
→ হাংঝু, চীন (১০-২৫ সেপ্টেম্বর)।
❖ ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যানবিষয়ক সংস্থা 'IFFHS'র দশক-সেরা ফুটবলার নির্বাচিত হন
→ বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।
❖ 'গ্লোব সকার অ্যাওয়ার্ড 'র বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন
→ রবার্ট লেভানডফস্কি (পোল্যান্ড)।
❖ 'গ্লোব সকার অ্যাওয়ার্ড 'র শতাব্দী সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন
→ ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)।
❖ ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হলেন
→ ক্রিস্টিয়ানো রোনালদো (৭৬০টি গোল)।
❖ নারী টি-২০ ইতিহাসে সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড গড়েন
→ নিউজিল্যান্ডের সোফি ডিভাইন (৩৬ বলে ১০০ রান)।
❖ আইসিসি'র দশক-সেরা পুরস্কার ২০২০ অনুযায়ী সেরা ক্রিকেটার (পুরুষ)
→ বিরাট কোহলি (ভারত)।
❖ আইসিসি'র দশক-সেরা পুরস্কার ২০২০ অনুযায়ী সেরা ক্রিকেটার (নারী)
→ অ্যালিস প্যারি (অস্ট্রেলিয়া)।
❖ আইসিসি'র দশক-সেরা পুরস্কার ২০২০ অনুযায়ী সেরা টেস্ট ক্রিকেটার
→ স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)।
❖ আইসিসি'র দশক-সেরা পুরস্কার ২০২০ অনুযায়ী সেরা ওয়ানডে ক্রিকেটার
→ বিরাট কোহলি (ভারত)।
❖ আইসিসি'র দশক-সেরা পুরস্কার ২০২০ অনুযায়ী সেরা টি-২০ ক্রিকেটার
→ রশীদ খান (আফগানিস্তান)।
❖ আইসিসি'র দশক-সেরা পুরস্কার ২০২০ অনুযায়ী' স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড ' পান
→ মহেন্দ্র সিং ধোনি (ভারত)।
❖ উইজডেনের টেস্ট সেরা কিশোর একাদশে স্থান পেয়েছেন বাংলাদেশের
→ মুশফিকুর রহিম।
❖ আইসিসি'র দশক-সেরা ওয়ানডে একাদশে স্থান পেয়েছেন বাংলাদেশের
→ সাকিব আল হাসান।
❖ বাংলাদেশের ১৩৪তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে অভিষেক ঘটে
→ হাসান মাহমুদ (২০ জানুয়ারি ২০২১ ও.ইন্ডিজের বিপক্ষে)।
❖ ' বঙ্গবন্ধু জাতীয় অ্যাথলেটিকস - ২০২১'এ দ্রুততম মানব ও মানবী
→ মো. ইসমাইল হোসেন ও শিরিন হোসেন (বাংলাদেশ সেনাবাহিনী)।
❖ বাংলাদেশে উশুর প্রথম গ্র্যান্ডমাস্টার হলেন
→ উশু কোচ 'ওস্তাদ' আলমগীর শাহ ভূইয়া।
❖ ঢাকার রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সের নতুন নামকরণ করা হয়
→ বঙ্গবন্ধুর ২য় পুত্র লে. শেখ জামালের নামে

সংগ্রাহকঃ উর্মি শেখ

01/02/2021

#৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনাঃ

'সকলের সাথে সমৃদ্ধির পথে'
★সময়কাল- ২০২১-২০২৫
★ বাস্তবায়নে ব্যয়- ৬৪,৯৫,৯৮০ কোটি টাকা
★ কর্মসংস্থান- ১ কোটি ১৩ লাখ
★ জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা- ৮.৫১%
★ মূল্যস্ফীতি হবে- ৪.৮%
★ প্রত্যাশিত গড় আয়ু হবে- ৭৪ বছর
★ বিদ্যুত উৎপাদন- ৩০ হাজার মেগাওয়াট
★দারিদ্রের হার- ১৫.৬%
★ চরম দারিদ্র- ৭.৪%
২৯ ডিসেম্বর, ২০২০ ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার অনুমোদন দেয়া হয়। ১৯২৮ সালে রাশিয়ায় প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণীত হয়। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণীত হয় ১ জুলাই ১৯৭৩ থেকে ৩০ জুন, ১৯৭৮।।
---------★--------

18/01/2021

১০ম থেকে ৪০ তম বিসিএস প্রিলির সকল বাংলা প্রশ্ন সমাধান..
~~~~~~~~~~~~~~~0~~~~~~~~~~~~~
১ “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানটির প্রথম সুরকার কে?

উত্তরঃ আব্দুল লতিফ

২ “এখানে যারা প্রান দিয়াছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসি নি” এর রচিয়তা -- উত্তর: মাহবুব আলম চৌধুরী

৩ ‘Custom’ শব্দের পরিভাষা কোনটি যথার্থ?

উত্তরঃ শুল্ক

৪ ‘Subconscious’ শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হল

উত্তরঃ অবচেতন

৫ ‘Wisdom’ শব্দের বাংলা অর্থ

উত্তরঃ প্রজ্ঞা

৬ ‘অলৌকিক ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে?

হূমায়ুন আজাদ

৭ ‘আমি কিংবদন্তির কথা বলছি’ এর রচয়িতা কে?

উত্তরঃ আবু জাফর ওবায়দুল্লাহ।

৮ ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?

উত্তরঃ ফকির গরীবুল্লাহ

৯ ‘আসাদের শার্ট’ কবিতার লেখক কে?

উত্তরঃ শামসুর রাহমান

১০ ‘একুশে ফেব্রুয়ারী’ গ্রন্থের সম্পাদক কে ছিলেন?

উত্তরঃ হাসান হাফিজুর রহমান

১১ ‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি?

উত্তরঃ যৌগিক স্বরধনি

১২ ‘কদাকার’ শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?

উত্তরঃ দেশি উপসর্গ

১৩ ‘কবর’ নাটক কার রচনা?

উত্তরঃ মুনীর চৌধুরী

১৪ ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?

উত্তরঃ দীনেশরঞ্জন দাশ

১৫ ‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা?

উত্তরঃ নাথধর্ম

১৬ ‘চর্যাচর্যবিনিশ্চয়’-এর অর্থ কী?

উত্তরঃ কোনটি আচরণীয়, আর কোনটি নয়

১৭ ‘চাচা’ কাহিনীর লেখক কে?

উত্তরঃ সৈয়দ মুজতবা আলী

১৮ ‘জলে-স্থলে’ কী সমাস?

উত্তরঃ দ্বন্দ্ব সমাস

১৯ ‘ঠক চাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?

উত্তরঃ আলালের ঘরের দুলাল।

২০ ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রধান লেখক ছিলেন

উত্তরঃ কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ।

২১ ‘তাম্বুল রাতুল হইল অধর পরশে’ অর্থ কী ?

উত্তরঃ ঠোটের পরশে পান লাল হইল।

২২ ‘তেল নুন লাকড়ি’ কার রচিত গ্রন্থ? প্র

উত্তরঃ মথ চোধুরী

২৩ ‘পালামৌ’ ভ্রমণকাহিনীটি কার রচনা ?

উত্তরঃ সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়

২৪ ‘পূর্ববঙগ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্ৰাহক কে?

উত্তরঃ দীনেশচন্দ্র সেন

২৫ ‘প্রভাত চিন্তা,নিভৃত চিন্তা’,’নিশীথ চিন্তা’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা

উত্তরঃ কালীপ্রসন্ন ঘোষ

২৬ ‘প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা?

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

২৭ ‘বঙ্গদর্শন’ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?

উত্তরঃ ১৮৭২

২৮ ‘বিরাগী’ শব্দের অর্থ কী?

উত্তরঃ উদাসীন

২৯ ‘মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। এটি একটি

উত্তরঃ সরল বাক্য

৩০ ‘মােস্তফা চরিত’ গ্রন্থের রচিয়তা

উত্তরঃ মাওলানা আকরাম খাঁ

৩১ ‘মেছো’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কি?

উত্তরঃ মাছ+উয়া(ও)

৩২ ‘রোহিনী’ কোন উপন্যাসের নায়িকা?

উত্তরঃ কৃষ্ণকান্তের উইল

৩৩ ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ উপসর্গটি বাংলায় এসেছে

উত্তরঃ আরবি ভাষা থেকে

৩৪ ‘সব কটা জানালা খুলে দাও না” এর গীতিকার কে?

উত্তরঃ মরহুম নজরুল ইসলাম বাবু

৩৫ ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ – কে বলেছেন?

উত্তরঃ চণ্ডীদাস

৩৬ ‘সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন

উত্তরঃ সিকান্দার আবু জাফর।

৩৭ ‘সমভিব্যাহারে’ শব্দটির অর্থ কী?

উত্তরঃ একযোগে

৩৮ ‘সােনালী কাবিন’ এর রচয়িতা কে?

উত্তরঃ আল মাহমুদ

৩৯ ‘সিরাজাম মুনীরা’ কাব্যের রচয়িতার নাম

উত্তরঃ ফররুখ আহমদ

৪০ “আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।।” রবীন্দ্রনাথের এ গানে “নিছনি” কী অর্থে ব্যবহৃত হয়েছে?

উত্তরঃ পূজা

৪১ “চাঁদের হাট’ অর্থ কী?

উত্তরঃ প্রিয়জন সমাগম

৪২ “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।” এ উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা উত্তরঃ শিখা

৪৩ “তুমি অধম, তাই বলে আমি উত্তম না হব কেন? ‘ এই প্রবাদটির রচয়িতা কে?

উত্তরঃ বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়

৪৪ “ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম” কে বলেছেন?

উত্তরঃ মোতাহের হোসেন চৌধুরী

৪৫ “পথিক তুমি পথ হারাইয়াছ” – কথাটি কার?

উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

৪৬ “প্রদীপ নিবিয়া গেল”!-এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের?

উত্তরঃ কপালকুণ্ডলা

৪৭ “বিস্মায়াপন্ন” সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

উত্তরঃ বিস্ময় দ্বারা আপন্ন

৪৮ “মাতৃভাষার যাহার ভক্তি নাই সে মানুষ নহে।” কার উক্তি?

উত্তরঃ মীর মশাররফ হোসেন

৪৯ “মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা” রচয়িতা

উত্তরঃ অতুল প্রসাদ সেন

৫০ “সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত”এই উক্তিটি কার?

উত্তরঃ প্রমথ চেীধুরী

৫১ “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়” চরণটি কার রচনা?

উত্তরঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

৫২ ”মিলির হাতে স্টেনগান” গল্পটি কার লেখা?

উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস

৫৩ Ballad কি?

উত্তরঃ গাথা

৫৪ Consumer goods এর উপযুক্ত বাংলা পরিভাষা কী ?

উত্তরঃ ভোগ্যপণ্য

৫৫ Excise duty পরিভাষা কোনটি

উত্তরঃ আবগারি শুল্ক

৫৬ Intellectual’ শব্দের বাংলা অর্থ

উত্তরঃ বুদ্ধিজীবী

৫৭ Null and void এর পরিভাষা

উত্তরঃ বাতিল

৫৮ Ode কী?

উত্তরঃ খন্ড কবিতা

৫৯ The Origin and Development of Bengali Language গ্রন্থটি রচনা করেন?

উত্তরঃ ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়।

৬০ অক্ষির সমীপে এর সংক্ষেপণ হল

উত্তরঃ সমক্ষ

৬১ অগ্নিবাণী কাব্যের প্রথম কবিতা কোনটি?

উত্তরঃ প্রলয়োল্লাস

৬২ ‘অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?

উত্তরঃ নঞর্থক

৬৩ ‘অনলপ্রবাহ’ রচনা করেন

উত্তরঃ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি

৬৪ ‘অপ’ কী ধরনের উপসর্গ ?

উত্তরঃ সংস্কৃত

৬৫ অপলাপ শব্দের অর্থ কী?

উত্তরঃ অস্বীকার

৬৬ অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হল

উত্তরঃ অন্ত্যমিল নেই

৬৭ অর্ধচন্দ্র’ এর অর্থ

উত্তরঃ গলাধাক্কা দেওয়া

৬৮ অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ?

উত্তরঃ শেখ মুজিবুর রহমান

৬৯ আকাশে তার আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। এ বাক্যে আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?

উত্তরঃ অধিকরণ কারকে সপ্তমী।

৭০ আগ্নিবীণা কাব্য গ্রন্থে সংকলিত প্রথম কবিতা

উত্তরঃ প্রলয়োল্লাস

৭১ আত্মঘাতী বাঙালী’ কার রচিত গ্রন্থ?

উত্তরঃ নীরদচন্দ্র চৌধুরী

৭২ ‘আধ্যাত্মিক। ‘উপন্যাসের লেখক কে?

উত্তরঃ প্যারীচাঁদ মিএ

৭৩ আনারস এবং চাবি শব্দ বাংলা ভাষা গ্রহন করেছে

উত্তরঃ পর্তুগীজ ভাষা হতে

৭৪ আনোয়ারা গ্রন্থটি কার রচনা?

উত্তরঃ নজিবর রহমান

৭৫ আন্তজাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়?

উত্তরঃ ১৯৯৯

৭৬ আবোল তাবোল’ কার লেখা?

উত্তরঃ সুকুমার রায়

৭৭ আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচিয়তা

উত্তরঃ আবুল মনসুর আহমদ

৭৮ আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা কে?

উত্তরঃ আব্দুল গাফফার চৌধুরী

৭৯ ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি সুরকার কে?

উত্তরঃ আলতাফ মাহামুদ

৮০ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়

উত্তরঃ ভারতচন্দ্র রায়।

৮১ আমার সন্তান যেন থাকে দুধেভাতে এ প্রার্থণাটি করেছে

উত্তরঃ ঈশ্বরী পাটনী

৮২ আমি কিংবদন্তীর কথা বলছি কার লেখা ?

উত্তরঃ আবু জাফর ওবায়দুল্লাহ

৮৩ আলোছায়া’ পদটি কোন সমাসের অন্তর্গত?

উত্তরঃ দ্বন্দ্ব সমাস

৮৪ ইউসুফ জোলেখা প্রণয়কাব্য অনুবাদ করেছেন

উত্তরঃ শাহ মুহম্মদ সগীর

৮৫ ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণটি নির্দেশ কর।

উত্তরঃ ঐচ্ছিক

৮৬ ইয়ং বেঙ্গল কি?

ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালী যুবক

৮৭ ইয়ং বেঙ্গল ‘ গোষ্ঠীর মুখপত্ররুপে কোন পত্রিকা প্রকাশিত হয় ?

উত্তরঃ জ্ঞানা্ঙ্কুর

৮৮ ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?

উত্তরঃ সাত সাগরের মাঝি-ফররুক আহমদ

৮৯ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্য অনুবাদ?

উত্তরঃ কমেডি অব এররস

৯০ উৎকর্ষতা কী কারণে অশুদ্ধ?

উত্তরঃ প্রত্যয়জনিত

৯১ উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?

উত্তরঃ রশীদ করিম

৯২ উদাসীন পথিকের মনের কথা’ কোন জাতীয় রচনা?

উত্তরঃ আত্মজৈবনিক উপন্যাস

৯৩ উপরোধ’ শব্দের অর্থ কি?

উত্তরঃ অনুরোধ

৯৪ উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য

উত্তরঃ উপসর্গ থাকে সামনে, প্রত্যায় থাকে পেছনে

৯৫ উভয়কূল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?

উত্তরঃ সাপও মরে লাঠি ও ভাঙ্গে

৯৬ এ মাটি সোনার বাড়া’এ উদ্ধিতিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে?

উত্তরঃ বিশেষনের অতিশায়ন

৯৭ এ যে আমাদের চেনা লোক বাক্যে চেনা কোন পদ ?

উত্তরঃ বিশেষণ

৯৮ এক কথায় প্রকাশ কর: ‘যা বলা হয় নি

উত্তরঃ অনুক্ত

৯৯ একখানি ছোট খেত আমি একলা – রবীঠাকুরের কোন কবিতার অন্তর্গত ?

উত্তরঃ সোনার তরি

১০০ একাত্তরের চিটি কোন জাতিয় রচনা?

উত্তরঃ মুক্তিযোদ্ধাদের পত্রসংকলন

১০১ ‘একাদশে বৃহস্পতি’ এর অর্থ কী?

উত্তরঃ সৌভাগ্যের বিষয়।

১০২ ‘একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে?

উত্তরঃ হাসান হাফিজুর রহমান।

১০৩ এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা ?

উত্তরঃ কবিগান

১০৪ কখনো উপন্যাস লেখেননি

উত্তরঃ সুধীন্দ্রনাথ দত্ত

১০৫ কত খ্রিস্রাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘জগত্তারিনী’ পদক লাভ করে?

উত্তরঃ ( ১৯২৩ – ৮০)

১০৬ কপাল কুন্ডলা কোন প্রকৃতির রচনা?

উত্তরঃ রোমান্সমূলক উপন্যাস

১০৭ কবর নাটকটির লেখক

উত্তরঃ মুনির চৌধুরী

১০৮ কবি আলাওলের জন্মস্থান কোনটি?

উত্তরঃ চট্রগ্রামের জোবরা

১০৯ কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা’ কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে।

১১০ কবি কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান’ কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল?

উত্তরঃ তৃতীয় পানিপথের যুদ্ধ

১১১ কবি গানের প্রথম কবি

উত্তরঃ গোঁজলা পুট

১১২ কবি জসীমউদ্দীনের জীবনকাল কোনটি?

উত্তরঃ ১৯০৩-১৯৭৬ ইং

১১৩ কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন?

উত্তরঃ আঠারো শতকের শেষার্ধে ও ঊনিশ শতকের প্রথমার্ধে

১১৪ কর্মে যার ক্লান্তি নেই’ এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?

উত্তরঃ অক্লান্ত কর্মী

১১৫ কল্লোল প্রকাশিত হয়

উত্তরঃ ১৯২৩

১১৬ ‘কাঁঠালপাড়া\’য় জন্মগ্রহণ করে কোন লেখক ?

বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়

১১৭ কাক ভূষণ্ডির অর্থ কী?

উত্তরঃ দীর্ঘায়ু ব্যক্তি

১১৮ কাজী ইমদাদুল হকের ‘আব্দুল্লাহ’ উপন্যাসের উপজীব্য কী?

উত্তরঃ তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র

১১৯ কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন?

আনন্দময়ীর আগমনে।

১২০ কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা?

উত্তরঃ পত্রিকা

১২১ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?

উত্তরঃ বাউণ্ডুলের আত্মকাহিনী।

১২২ কার মাথায় হাত বুলিয়েছে। এখানে মাথা শব্দের অর্থ

উত্তরঃ ফাঁকি দেওয়া

১২৩ কার সম্পাদনায় সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয়?

উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত

১২৪ কাশবনের কন্যা’ কোন জাতীয় রচনা?

উত্তরঃ উপন্যাস

১২৫ কুলীন কুল সর্বস্ব নাটকটি কার রচনা?

উত্তরঃ রামনারায়ণ তর্করত্ন

১২৬ কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক

উত্তরঃ রামরাম বসু।

১২৭ কে সর্বপ্রথম বাংলা টাহপ সংযোগে বাংলা ব্যাকরন মুদ্রন করেন?

উত্তরঃ ব্রাসি হ্যালহেড।

১২৮ কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’ এ পঙক্তিটি নিচের একজনের লেখা

উত্তরঃ লালন শাহ্

১২৯ ‘কেন পান্থ হও ক্ষান্ত হেরি দীর্ঘ পথ?’ কার লেখা?

উত্তরঃ কৃষ্ণ চন্দ্র মজুমদার।

১৩০ কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ?

উত্তরঃ ভুসুকুপা

১৩১ কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?

উত্তরঃ আনন্দময়ীর আগমনে।

১৩২ কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীনা কাব্য নিষিদ্ধ হয়?

উত্তরঃ আনন্দময়ীর আগমনে

১৩৩ কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন?

উত্তরঃ প্রমথ চৌধুরী

১৩৪ কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?

উত্তরঃ নীলদর্পণ

১৩৫ কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন?

উত্তরঃ হাজী শরিয়তউল্লাহ।

১৩৬ কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়?

উত্তরঃ কল্লোল

১৩৭ কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী পালিত হয়?

উত্তরঃ ১৯৬১ সালে

১৩৮ কোনটি ‘কোলন’

উত্তরঃ :

১৩৯ কোনটি বাক্যের গুণ নয়?

উত্তরঃ আসক্তি

১৪০ কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্র কাব্য ?

উত্তরঃ বীরাঙ্গনা

১৪১ কোনটি মুহাম্মাদ এনামুল হকের রচনা?

উত্তরঃ মনীষা মঞ্জুষা

১৪২ কোনটি হযরত মুহাম্মদ (স) এর জীবনী গ্রন্থ?

উত্তরঃ মরুভাস্কর

১৪৩ কোলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে?

উত্তরঃ ১৭৫৩ সালে

১৪৪ ক্রিয়া পদের মুল অংশকে বলা হয়

উত্তরঃ ধাতু

১৪৫ ক্রিয়াপদ কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে

১৪৬ ক্রিয়াপদের মূল অংশকে বলে

উত্তরঃ ধাতু।

১৪৭ ক্ষমার যোগ্য’ এর বাক্য সংকোচন

উত্তরঃ ক্ষমার্হ

১৪৮ ক্ষীয়মান’ এর বিপরীত শব্দ কি?

উত্তরঃ বর্ধমান

১৪৯ গাছপাথর’ বাগধারাটির অর্থ হিসাব-

উত্তরঃ নিকাশ

১৫০ গীতাঞ্জলীর ইংরেজী অনুবাদ সম্পাদনা করেন

উত্তরঃ W B Yeats

১৫১ গৃহী এর বিপরীত শব্দ

উত্তরঃ সন্ন্যাসী

১৫২ গোঁফ খেজুরে’ এ বাগধারাটির অর্থ কী?

উত্তরঃ নিতান্ত অলস

১৫৩ ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

১৫৪ চতুর্দশপদী কবিতাবলী’ কার রচনা?

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

১৫৫ চন্দ্রাবতী

উত্তরঃ কাব্য

১৫৬ নেপালের রাজগ্রন্থশালা থেকে ১৫৭চর্যাপদ কোন ছন্দে লেখা?

উত্তরঃ মাত্রাবৃত্ত

১৫৮ চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?

উত্তরঃ মনসামঙ্গল

১৫৯ চাঁদমুখ এর ব্যাসবাক্য হল

উত্তরঃ চাঁদের মত মুখ

১৬০ চাচা কাহিনীর লেখক কে?

উত্তরঃ সৈয়দ মুজতবা আলি।

১৬১ চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?

উত্তরঃ সংস্কৃত +আরবি

১৬২ জঙ্গম এর বিপরীত শব্দ কী?

উত্তরঃ স্থবির

১৬৩ জজ সাহেব কোন ধরনের সমাস?

উত্তরঃ কর্মধারয় সমাস।

১৬৪ জনৈক শব্দটির সন্ধিবিচ্ছেদ?

উত্তরঃ জন+এক

১৬৫ জয়গুন’ কোন উপন্যাসের চরিত্র?

উত্তরঃ সারেং বৌ

১৬৬ জসীমউদদীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

উত্তরঃ রাখালী

১৬৭ জসীমউদ্দিনের কবর’ কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?

উত্তরঃ কল্লোল

১৬৮ জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?

উত্তরঃ বরিশাল জেলা

১৬৯ জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি’ সহ্য করতে পারতেন না

উত্তরঃ প্রমথ চৌধুরী

১৭০ জ্যোৎস্নারাত কোন সমাসের দুষ্টান্ত ?

উত্তরঃ মধ্যপদলোপী কর্মধারয়

১৭১ টা,টি,খানা ইত্যাদি পদাশ্রিত

উত্তরঃ নিদের্শক

১৭২ ট্রাজেডি,কমেডি ও ফার্সের মূল পার্থক্য

উত্তরঃ জীবনানুভূতির গভীরতায়

১৭৩ ঠকচাচা’ চরিত্রটি কোন উপন্যাসে?

উত্তরঃ আলালের ঘরের দুলাল

১৭৪ ‘ঠাকুরমার ঝুলি ‘কী জাতীয় রচনার সংকলন ?

উত্তরঃ রুপকথা

১৭৫ ঠোঁটকাটা’ বলতে কী বোঝায়?

উত্তরঃ স্পষ্টভাষী

১৭৬ ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ছিলেন প্রধানত

উত্তরঃ ভাষাতত্ত্ববিদ

১৭৭ ড. মুহাম্মদ শহিদুল্লাহর বাংলা সাহিত্যর ইতিহাস গ্রন্থের নাম

উত্তরঃ বাংলা সাহিত্যের কথা

১৭৮ ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি?

উত্তরঃ ক্রান্তি

১৭৯ ঢাকের কাঠি বাগধারাটির অর্থ

উত্তরঃ তোষামুদে

১৮০ ণত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রয়োজন?

উত্তরঃ তৎসম

১৮১ তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশী?

উত্তরঃ সাধু রীতি

১৮২ তত্ত্ববােধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়

উত্তরঃ ১৮৪৩ সালে

১৮৩ তত্ত্ববােধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উত্তরঃ অক্ষয়কুমার দত্ত।

১৮৪ তাজকেরাতুল আওলিয়া’ অবলম্বনে তাপসমালা’কে রচনা করেন?

উত্তরঃ গিরিশচন্দ্র সেন

১৮৫ তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ

উত্তরঃ শৈত্য

১৮৬ ‘তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি’ এটি কোন ধরনের বাক্য?

উত্তরঃ যৌগিক বাক্য।

১৮৭ তামোর সৃষ্টির পথে রেখেছ আকীর্ণ করি’ রবিন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?

উত্তরঃ শেষলেখা

১৮৮ তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা?

উত্তরঃ শামসুর রাহমান

১৮৯ তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কপাল ভাঙল এটি কোন বাক্য?

উত্তরঃ মিশ্র বা জটিল

১৯০ তুমি এতক্ষন কি করেছো’ এই বাক্যে ‘কি’ কোন পদ?

উত্তরঃ সর্বনাম

১৯১ তুমি না বলেছিলে আগামীকাল আসবে? এখানে না এর ব্যবহার কী অর্থে?

উত্তরঃ হ্যাঁ-বাচক

১৯২ তোহফা কাব্যটি কে রচনা করেন ?

উত্তরঃ লাওল

১৯৩ দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তভুক্ত?

উত্তরঃ সিন্ধুহিন্দোল

১৯৪ দিবারাত্রির কাব্য’ কার লেখা উপন্যাস ?

উত্তরঃ মানিক বন্দোপাধ্যায়

১৯৫ দুধেভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতা

উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস।

১৯৬ দেয়াল রচনাটি কার?

উত্তরঃ হুমায়ূন আহমেদ

14/01/2021
11/12/2020

ি_জে_আবদুল_কালামের_৩০টি_অমিয়_বাণী

১. একটি ভালো বই একশ ভালো বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান।

২. সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু গল্পটাই পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে।

৩. স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও। স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না।

৪. মানুষ তার ভবিষ্যত পরিবর্তন করতে পারে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে। অভ্যাসই মানুষের ভবিষ্যত পরিবর্তন করে দেয়।

৫. তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও, তাহলে আগে সূর্যের মতো পুড়তে শেখো।

৬. উদার ব্যক্তিরা ধর্মকে ব্যবহার করে বন্ধুত্বের হাত বাড়ান। কিন্তু সংকীর্ণমনস্করা ধর্মকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করে।

৭. নেতা সমস্যায় ভয় পান না। বরং সমস্যার মোকাবিলা করতে জানবেন। তাকে কাজ করতে হবে সততার সঙ্গে।

৮. জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে।

৯. ছাত্রজীবনে আমি বিমানের পাইলট হতে চেয়েছিলাম। কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছি, হয়ে গেছি রকেট বিজ্ঞানী।

১০. জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে।

১১. কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায়। তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত।

১২. প্রথম সাফল্যের পর বসে থেকো না। কারণ দ্বিতীয়বার যখন তুমি ব্যর্থ হবে তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধু ভাগ্যের জোরে সফল হয়েছিলে।

১৩. যারা মন থেকে কাজ করে না, তারা আসলে কিছুই পায় না। আর পেলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা। তাতে সব সময়ই একরকম তিক্ততা থেকে যায়।

১৪. তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো- তাদের ভিন্নভাবে চিন্তা করবার সাহস থাকতে হবে। মনের ভেতর আবিষ্কারের তাড়না থাকতে হবে। নিজের সমস্যা নিজে মেটাবার মানসিকতা থাকতে হবে।

১৫. বৃষ্টি শুরু হলে সব পাখিই কোথাও না কোথাও আশ্রয় খোঁজে। কিন্তু ঈগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়।

১৬. আমি সুপুরুষ নই। কিন্তু যখন কেউ বিপদে পড়েন আমি সাহায্যের হাত বাড়িয়ে দিই। সৌন্দর্য থাকে মানুষের মনে, চেহারায় নয়।

১৭. কাউকে হারিয়ে দেয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারো মন জয় করা।

১৮. তুমি যদি তোমার কাজকে স্যালুট করো, দেখো তোমাকে আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা কর, ফাঁকি দাও, তাহলে তোমার সবাইকে স্যালুট করতে হবে।

১৯. প্রতিদিন সকালে এই পাঁচটা লাইন বলো:

১) আমি সেরা

২) আমি করতে পারি

৩) সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছে

৪) আমি জয়ী

৫) আজ দিনটা আমার

২০. তিনজনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে। তাঁরা হলেন, বাবা, মা ও শিক্ষক।

২১. জীবনে সমস্যার প্রয়োজন আছে। সমস্যা আছে বলেই সাফল্যে এতো আনন্দ।

২২. যে হৃদয় দিয়ে কাজ করে না, শূন্যতা ছাড়া সে কিছুই অর্জন করতে পারে না।

২৩. ফেল করে হতাশ হয়ো না। ইংরেজি শব্দ ফেল ‘Fail’ মানে ‘First Attempt in Learning’ অর্থাৎ ‘শেখার প্রথম ধাপ’। বিফলতাই তোমাকে সফল হবার রাস্তা দেখিয়ে দেবে।

২৪. সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে। প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না। শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে।

২৫. সমাপ্তি মানেই শেষ নয়। ‘END’ শব্দটির মানে হচ্ছে ‘Effort Never Dies’ অর্থাৎ ‘প্রচেষ্টার মৃত্যু নেই’।

২৬. আমরা শুধু সাফল্যের উপরেই গড়ি না, ব্যর্থতার উপরেও গড়ি।

২৭. একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে।

২৮. উপরে তাকিয়ে আকাশটাকে দেখো। তুমি একা নও, এই মহাবিশ্ব তোমার বন্ধুর মতোই।

২৯. কোনো একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছো না! চিন্তিত করো না- ‘NO’ শব্দের মানে হচ্ছে ‘Next Opportunity’ অর্থাৎ ‘পরবর্তী সুযোগ’।

৩০. স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন। স্বপ্ন দেখে যেতে হবে। স্বপ্ন না দেখলে কাজ করা যায় না।

#সংগৃহীত

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Bogura
Dhaka