Shilakotha high school

Shilakotha high school Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shilakotha high school, High School, shilakotha, dohar, dhaka, Dhaka.

01/08/2023
Teachers staff—- 2002
17/05/2023

Teachers staff—- 2002

Annual sports 2023
18/02/2023

Annual sports 2023

শিলাকোঠা উচ্চ বিদ্যালয়এস এস সি২০২২        পরিক্ষার্থী 87 জন      পাস করেছে  82 জন       জিপিএ-5:  4 টা      পাশের হার 94...
28/11/2022

শিলাকোঠা উচ্চ বিদ্যালয়
এস এস সি২০২২
পরিক্ষার্থী 87 জন
পাস করেছে 82 জন
জিপিএ-5: 4 টা
পাশের হার 94.25

শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি, প্রতিষ্ঠা লগ্ন থেকে আজীবন দাতা সদস্য জনাব আব্দুল মজিদ মন্সির মৃত্যুতে শিলাকোঠা উচ...
01/10/2022

শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি, প্রতিষ্ঠা লগ্ন থেকে আজীবন দাতা সদস্য জনাব আব্দুল মজিদ মন্সির মৃত্যুতে শিলাকোঠা উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং শোকশন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।

10/01/2022

“সংবর্ধনা অনুষ্ঠান"
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে,২০২১ ইং সালে শিলাকোঠা উচ্চ বিদ্যালয় থেকে কৃতকার্য সকল শিক্ষার্থীদের আগামী ১৪ই জানুয়ারী ২০২২ ইং তারিখ,রোজ -শুক্রবার, বিকাল ৪ ঘটিকায় শিলাকোঠা নাইট ক্রিকেট লীগ- ২০২১/২২ এর পক্ষ থেকে শিলাকোঠা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সংবর্ধনা দেওয়া হবে| উক্ত অনুষ্ঠানে সকল কৃতকার্য শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য বলা হল|
বি:দ্র: শিলাকোঠা উচ্চ বিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সুযোগ প্রাপ্ত শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হবে|
“ধন্যবাদ সবাইকে।”

বার্ষিক পরিক্ষা 2020 শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষাবর্ষে প্রমোশন’ দেওয়া জন্য বাসায় বসে শিক্ষার্থীদের এসাইনমেন্ট দিয়ে সে...
01/11/2020

বার্ষিক পরিক্ষা 2020
শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষাবর্ষে প্রমোশন’ দেওয়া জন্য বাসায় বসে শিক্ষার্থীদের এসাইনমেন্ট দিয়ে সেগুলো যথাযথ মূল্যায়নের মাধ্যমে পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ‌

এই লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জন্য ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে।এই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে শিক্ষার্থীদের কে অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হবে এবং সে অনুযায়ী তারা কাজ সম্পন্ন করে শিক্ষকদের কাছে জমা দিবেন।

একজন শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণিতে প্রোমোশন পেতে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এখানে মােট নম্বরের একটি অংশও বরাদ্দ থাকে। ভাল নম্বর পেতে হলে অ্যাসাইনমেন্ট সুন্দর হওয়া বাঞ্ছনীয়।


কিন্তু অ্যাসাইনমেন্ট সম্পর্কে অনেক শিক্ষার্থী যথাযথ অবগত নয়। এজন্য রয়েছে নির্দিষ্ট পদ্ধতি কাঠামাে এবং কিছু গুরুত্বপূর্ণ কৌশল। সেগুলাে নিয়েই আমাদের এ আয়ােজন।

অ্যাসাইনমেন্ট লেখার নিয়মাবলি:
১. শুরু করবেন কীভাবে?
সংশ্লিষ্ট বিষয় শিক্ষক শিক্ষামন্ত্রণালয় কর্তৃক প্রণীত নীতিমালার আলোকে শিক্ষার্থীদের নির্ধারিত যেকোন একটি বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট করতে দিবেন।

অ্যাসাইনমেন্ট পাওয়ার পরই শিক্ষার্থীকে লেখার কাজে হাত দিতে হবে। তার আগে অবশ্যই বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করতে হবে।

অ্যাসাইনমেন্ট করার জন্য তথ্যের উৎস:
সাধারণত শিক্ষকগণ শিক্ষার্থীদের তাদের পাঠ্য বই থেকে অ্যাসাইনমেন্ট করার কাজ দিবেন; যা শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের বিভিন্ন অধ্যায় বা টপিক পড়লে সহজেই করে নিতে পারবে।

তাছাও অ্যাসাইনমেন্ট করার জন্য নিন্মোক্ত তথ্য উৎস ব্যবহার করা যেতে পারে-

শিক্ষক কর্তৃক মনােনীত বই
সংশ্লিষ্ট বিষয়ের সহায়ক বই
পত্র-পত্রিকা, সাময়িকী, জার্নাল
ইন্টারনেট র অভিজ্ঞজনের মতামত
সংশ্লিষ্ট বিষয়ের অ্যাসাইনমেন্ট র শিক্ষকের গাইড লাইন এবং সংসদ টিভির ক্লাস লেকচার
লেখা শুরুর আগে যা জানতে হবে-

প্রথমেই জানা উচিত অ্যাসাইনমেন্ট অনেকটা গবেষণাপত্রের মত। আপনার সংগৃহীত তথ্য এবং বাস্তবতা মিলিয়ে অ্যাসাইনমেন্ট লিখতে হবে।

যেমন ধরুন, আপনার অ্যাসাইনমেন্ট-এর বিষয় হলাে বাংলাদেশে মাধ্যমিক বিদ্যালয় সমূহের প্রশাসন ব্যবস্থা : একটি পর্যালােচনা”

এ বিষয়ে আপনি যতটা সাহায্য পাবেন আপনার সংগৃহীত তথ্য হতে তার চেয়ে বেশি পাবেন বাস্তবতা থেকে।

এ ক্ষেত্রে স্কুলগুলাের প্রশাসন ও সরকারের শিক্ষাসংক্রান্ত প্রশাসন হবে আপনার উৎস। আপনার লেখার ধরন ও হবে অন্যরকম।

এখানে আসবে-

বর্ণনা, * সচিত্র ব্যাখ্যা, * বিশ্লেষণ, * সমাধান, * উন্নতবিশ্বের উদাহরণ,
প্রশাসনের ভূমিকা, * শিক্ষকদের ভূমিকা, * শিক্ষার্থীর ভূমিকা, * সুপারিশ
অ্যাসাইনমেন্ট-এর রূপরেখা-
অ্যাসাইনমেন্টের রূপরেখার সর্বজন স্বীকৃত কোনাে কাঠামাে নেই। প্রত্যেক প্রতিষ্ঠানেরই তাদের নিজস্ব রূপরেখা বা কাঠামাে থাকতে পারে। আপনার প্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্টের জন্য যদি নির্দিষ্ট কোনাে রূপরেখা থাকে তা অবশ্যই মেনে চলতে হবে।

তবে সাধারণভাবে যে বিষয়গুলাে আপনার লিখতে হবে তা-
ভূমিকা : এখানে সমস্যার একটি সুস্পষ্ট বর্ণনা থাকবে। অ্যাসাইনমেন্টে ব্যবহৃত শব্দ ও পদগুলাের সংজ্ঞা থাকবে এবং সমস্যা বা অ্যাসাইনমেন্টের সীমাবব্ধতা এখানে লিখতে হবে। তাৎপর্য ও পটভূমি এর মধ্যে থাকবে।

এখানে আনুষঙ্গিক বই পত্রের পর্যালােচনা থাকতে পারে, সমস্যা বা বিষয়টির পরিধি বর্ণিত হতে পারে। ভূমিকায় পুরাে অ্যাসাইনমেন্ট সম্পর্কিত মােটামুটি একটি ধারনা থাকবে।

মূল অংশ: এই অংশে যুক্তিতর্কের মাধ্যমে বিষয়টির উত্তরণ ঘটবে। ভূমিকায় বর্ণিত সমস্যাটির প্রগতিশীল সমাধানের জন্য এখানে বিস্তারিত লেখা হয়। পুরাে অ্যাসাইনমেন্টের মূল অংশ এখানে উপস্থাপিত হবে।

এই অংশটিকে সচল রাখার জন্য কোনাে অপ্রাসঙ্গিক বিষয়ে হারিয়ে গেলে চলবে না।

উপসংহার : এখানে পর্যবেক্ষণ, গবেষণা নির্বাচিত বিষয়টির ফলাফল উপস্থাপন করবে।

এতে সমস্যার সমাধান ও সমস্যার সমাধানের পথনির্দেশ থাকতে পারে, সাথে সাথে সুপারিশও থাকবে।

অ্যাসাইনমেন্ট-এর শিরােনাম পৃষ্ঠা :
অ্যাসাইনমেন্ট-এর জন্য শিরােনাম পৃষ্ঠা গুরুত্বপূর্ণ। এখানে লেখার ক্ষেত্রে আসবে-

ক. বিষয়ের নাম;
খ. লেখকের নাম;
গ. শিক্ষকের নাম;
ঘ. কোর্সের নাম;
ঙ. বিভাগের নাম;
চ. বিদ্যালয়, প্রতিষ্ঠানের নাম;
ছ. লেখা জমা দেয়ার তারিখ;
অ্যাসাইনমেন্টের প্রয়ােজনীয় কিছু বিষয় :
শিরােনাম পৃষ্ঠার পর বিস্তারিত সূচিপত্র দিতে পারেন
অ্যাসাইনমেন্ট-এর লেখা হবে অনেকটা গবেষণাধর্মী
তবে লেখার ভাষা গুরুগম্ভীর হবে না
অ্যাসাইনমেন্ট লিখতে গবেষকের মন কিংবা অনুসন্ধিৎসু মনে লিখতে হবে। গ্রুপ স্টাডি করেও অ্যাসাইনমেন্ট লিখতে পারেন
শুধু নম্বর পাবার জন্যই নয় বাস্তবতা তুলে ধরতে যথাসম্ভব সুন্দর উপস্থাপনা প্রয়ােজন
আপনার শিক্ষক যে বিষয়টি চাচ্ছেন সেটি আপনি কীভাবে এনেছেন দেখুন
আপনার অ্যাসানমেন্টেই হতে পারে আপনার সৃজনশীলতার প্রকৃষ্ট দৃষ্টান্ত
শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা:
১ নভেম্বর-২০২০ ইং তারিখ হতে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এর নির্দেশনা মােতাবেক, প্রত্যেক শিক্ষার্থীর জন্য বিষয় ভিত্তিক এসাইন্টমেন্টের মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া শুরু হবে। একমাস ব্যাপী মূল্যায়ন প্রক্রিয়া চলবে।

এই একমাস প্রত্যেককে নিজ নিজ ঘরে অবস্থান করে মূল্যায়ন পরীক্ষায় অংশ গ্রহন নিশ্চিত করতে হবে।

উক্ত সময়ে কেউ বাড়ির বাহিরে (আত্মীয়-স্বজনের বাড়িতে) কোনক্রমেই যাওয়া যাবে না।

মূল্যায়ন পরীক্ষা (এসাইন্টমেন্ট) তৈরির জন্য যা আগে তৈরি করে রাখতে হবে এবং যা মনে রাখতে হবে, তা হলাে

A4 সাইজের কাগজের খাতা
খাতার কভার পৃষ্ঠায় বিদ্যালয়ের নাম, নিজের নাম, শ্রেণি, শাখা, রােল নম্বর, বিষয়, তারিখ সাইন কলম দিয়ে সুন্দর করে লিখতে হবে।
প্রতি বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা একই নিয়মে তৈরী করতে হবে।
খাতায় কোন ভাবে লাল কালির কলম ব্যবহার করা যাবে না।
সব গুলাে খাতা একই সাইজের হতে হবে।
হাতের লেখা সুন্দর ও পরিস্কার পরিচ্ছন্ন হতে হবে।
অন্য জনের থেকে দেখে এসাইন্টমেন্ট তৈরি করা যাবে না।
নিজের অর্জিত জ্ঞানের মাধ্যমে এসাইন্টমেন্ট তৈরি করতে হবে যাতে তােমার শিখন ফল প্রতিফলিত হয়।
শিক্ষকের দেয়া নির্ধারিত তারিখে লিখিত খাতা বিদ্যালয়ে জমা দিতে হবে।
জমাদানের ব্যর্থতার জন্য কোন প্রকার সুপারিশ, অনুরােধ, আবেদনপত্র গ্রহন করা হবে না।

বিদ্যালয়ের নতুন ভবন
18/10/2020

বিদ্যালয়ের নতুন ভবন

03/10/2020

★★Parts_of_Speech_শেখার_সহজ_কৌশল★★
_____________________________________
🔴 নয়নে যাহা পড়ে তাহাই Noun
🔴Pronoun হলো বদলি খাটা
🔴Adjective দোষ-গুনে গায় গান
🔴Verb হলো হাঁটাহুটা
🔴Adverb হলো রকম-সকম
🔴Preposition এর অবস্থান
🔴যোগ-বিয়োগে Conjunction
🔴সুখে-দু:খে Interjection
_________________________

Analysis:
---------------
🔶 Noun:- নয়নে যাহা পড়ে তাহাই noun মানে হল আমাদের চারপাশে যা আছে তা সবকিছুই Noun(যে কোন কিছুর নাম-ই noun)।
যেমন:- father, mother, chair , table, school ইত্যাদিI live in Dhaka.
-
🔶 Pronoun : Pronoun এর বদলি খাটা ,এর মানে হল noun এর পরিবর্তে যেটি বসে সেটি-ই হলpronoun.
যেমনঃ He,she,it, theyইত্যাদি।
Rahim is a good boy. He plays cricket.এখানে Rahim এর পরিবর্তে he বসেছে।তাই এটি হল pronoun..
-
🔶Adjective :- Adjective এর দোষ গুনে গায় গান,মানে হল adjective দ্বারা কোন কিছুর দোষ-গুন,অবস্থা, সংখ্যা ,পরিমান ইত্যাদি বুঝায়।
যেমনঃ He is a good boy.এখানে good হল Adjective. এটি দ্বারা গুনবুঝানো হয়েছে।
-
🔶Verb: Verb এর হল হাটাহুটা মানে হল- এটি দ্বারা কোনকিছুর কার্য সম্পাদন করা বুঝায়।যেমনঃ I am writing in a blog.
-
🔶Adverb: Adverb এর রকম-সকম মানে হল- এটি দ্বারাকোন verb কিভাবে সম্পন্ন হচ্ছে তা বুঝায়।
যেমনঃ I am writing slowly. এখানে slowly একটি adverb.
-
🔶Preposition: Pre মানে পুর্বে , Position মানে অবস্থান। অর্থাৎ,Preposition মানে পুর্বে-অবস্থান ।এটি কোন কিছুর পুর্বে বসে সেই word এরঅবস্থান নির্দেশ।
যেমনঃ I am in Dhaka.
এখানে "in" হলো preposition.
-
🔶Conjunction: যোগ-বিয়োগে Conjunction মানে হল- কোন শব্দ বা বাক্যের মধ্যে এটি সংযোগঘটায়
।যেমনঃ He is polite and brilliant.
এখানে "and" হলো Conjunction.
-
🔶Interjection:এটি দ্বারা কোন কিছুর সুখ,দুঃখ,আনন্দ,বেদনা ইত্যাদি বুঝায় ।যেমনঃ Hi! How are you?
এখানে 'Hi' word টি Interjection.

Address

Shilakotha, Dohar, Dhaka
Dhaka
1321

Alerts

Be the first to know and let us send you an email when Shilakotha high school posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Shilakotha high school:

Shortcuts

Share

Category