The Beyond for O/A Level

The Beyond for O/A Level Beyond, Wari - An English Medium coaching at Wari, Old Dhaka. Providing cost-effective and quality-e

ইংলিশ মিডিয়াম শিক্ষকতায় প্রায় দুই যুগ একসাথে কাটিয়ে দিলাম, মানে এই পেশায় ডাইনোসারের শেষ বংশধর।
11/09/2024

ইংলিশ মিডিয়াম শিক্ষকতায় প্রায় দুই যুগ একসাথে কাটিয়ে দিলাম, মানে এই পেশায় ডাইনোসারের শেষ বংশধর।

06/08/2024

সুবোধ, ভোর হয়েছে, নতুন সূর্যও উঠেছে, এবার তুই চলে আয়, ওরা পালিয়েছে।

21/06/2024
স্বপ্ন দেখতে কোনো বাধা নেই। আর স্বপ্নের নেই কোনো সীমা। মানুষ নাকি তার স্বপ্নের সমান বড়। কিন্তু এই মহান অনুভূতিটাকে আমরা ...
09/06/2024

স্বপ্ন দেখতে কোনো বাধা নেই। আর স্বপ্নের নেই কোনো সীমা। মানুষ নাকি তার স্বপ্নের সমান বড়। কিন্তু এই মহান অনুভূতিটাকে আমরা যেন কোনো গন্ডির মধ্যে বেঁধে না ফেলি। স্বপ্নটা কেবল যেন নিজের জন্যই না হয়। বরং স্বপ্নটা হওয়া উচিত নিজেকে, পরিবারকে আর দেশকে নিয়ে। তাতে নিজের ছাড়া পরিবার আর দেশের প্রতি নিজের যে দায়বদ্ধতা আছে, তা আরো স্পষ্ট হবে। যেদিন আমরা পরিবার নিয়ে স্বপ্ন দেখতে পারব, সেদিন দেখা যাবে প্রতিটি পরিবারে হাসি ফুটেছে। আর যেদিন আমরা দেশ নিয়ে স্বপ্ন দেখব, সেদিন এই দেশের প্রত্যেকটি মানুষের মুখে হাসি ফুটবে, দেশের উন্নতি হবে বাধাহীন। তবে দেশ নিয়ে স্বপ্ন দেখার মানুষ হয়তো ক্রমশ কমে যাচ্ছে। সবাই কেমন যেন আত্মকেন্দ্রিক হয়ে উঠছে। নিজেকে, পরিবারকে আর দেশকে ভালোবেসে যে স্বপ্ন দেখে ও দেখাতে পারেন, সেই হলো আসল কারিগর। আমি চেষ্টা করেছি তমাদের স্বপ্ন দেখাতে, জানিনা স্বপ্নের কারিগর হতে পেরেছি কিনা? কাল তমাদের সাথে ছিল আমার শেষ ক্লাস। আমি শুধু চেষ্টা করেগেছি মাত্র। সবার সাফল্য কামনা করছি।

এরা কে কোথায় আছে?
29/05/2024

এরা কে কোথায় আছে?

এরা কে কোথায় আছে? জানি না? আমার সাথে ফেসবুকে থাকলে এসএমএস দিও।
11/05/2024

এরা কে কোথায় আছে? জানি না? আমার সাথে ফেসবুকে থাকলে এসএমএস দিও।

অনুভূতি সাথে নিয়েই জন্ম হয় মানুষের। সময়ের সাথে সাথে বদলে যায় তার ধরন, জেঁকে বসে বহুবিধ কারণ আর কখনো, মানে না কারো বারণ। ...
01/05/2024

অনুভূতি সাথে নিয়েই জন্ম হয় মানুষের। সময়ের সাথে সাথে বদলে যায় তার ধরন, জেঁকে বসে বহুবিধ কারণ আর কখনো, মানে না কারো বারণ। এই ধরন কারণ আর বারণের ঘেরাটোপে নিত্যই ছোটে মন। কখনো এ মন যুক্তি যুক্ততায় শীতল শান্ত দিঘীর মতো আবার কখনো মুক্তির আস্বাদনে বাঁধ ভাঙ্গা উত্তাল ঢেউ, যা আঁছড়ে পড়ে অনুভবের তটে।

ব্যক্তির শৈশবে এই অনুভবের পরশগুলো কেবল ডানা মেলতে শুরু করে। নতুন নতুন অনুভূতিতে শিহরিত হতে উন্মুখ হয়ে থাকে মনের নরম জমিন। কৈশোরে সেই অনুভূতির সতেজ ভূমিতে শেকড় ছড়ায় এক নতুন শিহরণ। নড়ে চড়ে ওঠে মনের গহীনে। তৈরি হয় ভালোলাগার অদম্যতা। মান চায় অশরীরী বাঁধন। সহজ শব্দে আমরা যে বাঁধনকে বলে উঠি প্রেম।

good morning Dhaka
20/04/2024

good morning Dhaka

যীশুখৃষ্টের জন্মের প্রায় চার হাজার বছর আগে হযরত ইদ্রিস (আঃ)ই নিজস্ব হেকমতের আবর্তে পদ্ধতিগতভাবে প্রথম গণিত শাস্ত্র প্রবর...
19/04/2024

যীশুখৃষ্টের জন্মের প্রায় চার হাজার বছর আগে হযরত ইদ্রিস (আঃ)ই নিজস্ব হেকমতের আবর্তে পদ্ধতিগতভাবে প্রথম গণিত শাস্ত্র প্রবর্তন করেন বলে জানা যায়। অবশ্য এ বিষয়টি ”গণিত বা প্রথম সংখ্যাতত্ত্বের কথা” যার মূল আরবি হলো- আওয়াল উল ইলামি ইলমুল আদাদী। এটি বাহারুল আসানিদ হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ আছে। যাহোক, গণিতের কথা উঠলেই সংখ্যার কথা উঠে। আমরা যে ১ হতে ৯ পর্যন্ত ব্যবহার করি, তা ক্রমবিকাশের মাধ্যমে প্রবর্তন করেছেন গ্রীসের অমর প্রতিভা পিথাগোরাস। চীনা, সনাতনধর্মী, ব্যাবিলনীয় ও মিশরীয়গণ তাদের প্রাত্যহিক জীবনের গুরুত্ব এবং তাগিদেই গণনা ও পরিমাপ পদ্ধতি উদ্ভাবনে সক্রিয় হয়ে পড়েছিল। প্রথম তাত্ত্বিক গণিতবিদ ছিলেন মেলিটাসের ‘থেলেস’। তাঁরই যোগ্য শিষ্য ছিলেন এই পিথাগোরাস। আর পিথাগোরাস বিশ্বাস করতেন যে বিশ্বের সকল বস্তুকেই সংখ্যার আদলে ব্যাখ্যা করা সম্ভব। তিনি সংখ্যাগুলোকে এই মর্মে ব্যাখ্যা করতেন যে ‘১’ হলো সকল সংখ্যার আদি এবং ভিত্তি। এর পূর্বে কোন সংখ্যা নেই। সেহেতু এই সংখ্যাটির মাধ্যমে তিনি স্বয়ং ঈশ্বর বা সৃষ্টিকর্তাকে ব্যক্ত করতেন। তাই ‘১’ হলো অতি পবিত্র, আদি ও অকৃত্রিম। এদিকে ঈশ্বরের পর ‘২’ কে আকর্ষণীয়া নারীর প্রতীক হিসেবে বিবেচনা করতেন। আর ‘৩’ সংখ্যাটি শক্তিধর পুরুষ এবং ‘৪’ সংখ্যা কে ন্যায়ের প্রতীক বলে মনে করতেন। তত্পর বিবাহর সংখ্যা ‘৫’ (২+৩ যথাক্রমে নারী এবং পুরুষ) তাছাড়া ‘৬’ থেকে ‘৯’ পর্যন্ত চারটি সংখ্যা নিয়ে একটি মজার কাহিনী আছে।
পরে কোন একদিন বলবো

দয়া:উদারতা হল এক ধরনের আচরণ যা প্রশংসা বা পুরস্কারের বিনিময় আশা না করে অন্যকে দয়া , বিবেচনা, সাহায্য করা, অন্যদের জন্...
18/03/2024

দয়া:
উদারতা হল এক ধরনের আচরণ যা প্রশংসা বা পুরস্কারের বিনিময় আশা না করে অন্যকে দয়া , বিবেচনা, সাহায্য করা, অন্যদের জন্য উদ্বেগ ইত্যাদি সৎ গুণ কে চিহ্নিত করে। এটি দর্শন, ধর্ম এবং মনোবিজ্ঞানের আগ্রহের বিষয়।

অলঙ্কারশাস্ত্রের বই দুই -এ, এরিস্টটল দয়াকে সংজ্ঞায়িত করেছেন, "অপরিচিত কারো সাহায্য করা যা কোনো কিছুর বিনিময়ে নয়, নিজে সাহায্যকারীর সুবিধার জন্য নয়, বরং সাহায্য প্রাপ্ত ব্যাক্তির জন্য"। ইসলামে সৃষ্টিকর্তা আল্লাহকে আল-রহমান (দয়াবান) হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া মানুষের প্রতি উদারতা প্রদর্শনের নির্দেশ দিয়ে বলা হয়েছে: "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদের বাড়িঘর থেকে বের করে দেয়নি, তাদের প্রতি ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করছেন না। নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন।" [আল কুরআন ৬০:৮:৬০:৮] ফ্রেডরিখ নিটশে দয়া এবং ভালবাসাকে "মানুষের মিলনে সবচেয়ে নিরাময়কারী এজেন্ট" বলে মনে করেন। দয়া হল সৎ গুণাবলীর একটি এবং বাইবেলের প্রধান বিষয়। মেহের বাবার শিক্ষায়, ঈশ্বরই দয়া : "ঈশ্বর এত দয়ালু, যে তাঁর অসীম দয়া কল্পনা করা অসম্ভব!"

Address

Wari
Dhaka

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801674594667

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Beyond for O/A Level posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to The Beyond for O/A Level:

Shortcuts

Share