Marine Trust Institution - MTI

Marine Trust Institution - MTI

Share

Be Modest

22/08/2025

সমুদ্রের বুকে সাহসী হৃদয় – আমাদের মেরিনাররা”

মেরিনাররা কেবল সমুদ্রের পথিক নয়; তারা একরাশ সাহসের ও স্বপ্নের যাত্রী। প্রতিটি দিনের শুরু হয় সূর্যোদয়ের আলো না দেখেও—সমুদ্রের গভীর অন্ধকারে, শীতের কাঁপুনি আর ঝড়ের দাপটে নিজের সীমা পরীক্ষা করে। তারা সেই মানুষ যারা বিপদকে ভয় নয়, চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে। যখন ঘূর্ণিঝড় আসে, যখন ঢেউয়ের উত্থান-নমনের মাঝে ভয় আর একাকীত্ব ঢুকে পড়ে, তখনও মেরিনাররা তাদের দায়িত্বের সঙ্গে লড়াই চালায়।

তাদের জীবন মানে কেবল ঘড়ির দিকে তাকানো নয়, বরং সমুদ্রের নিয়মের সঙ্গে চলা। প্রতিটি বন্দর, প্রতিটি সমুদ্ররেখা, প্রতিটি জাহাজের দিক পরিবর্তন—সবকিছু তাদের কঠোর পরিশ্রম ও ধৈর্যের ফল। তারা একা থাকলেও জানে, তাদের সাহস আমাদের জীবনকে সুরক্ষা দেয়, আমাদের বাজার, আমাদের শহর, আমাদের সংসার চালু রাখতে সাহায্য করে। তারা শুধুই পণ্য পৌঁছে দেয় না, তারা নিরাপত্তা ও ভরসা পৌঁছে দেয়।

মেরিনারদের জীবন এক অদ্ভুত সমাহার—একদিকে নিঃসঙ্গতা, অন্যদিকে বন্ধুত্ব; একদিকে ঝড়ের তাণ্ডব, অন্যদিকে সূর্যোদয়ের নরম আলো; একদিকে কঠোর পরিশ্রম, অন্যদিকে শান্ত সমুদ্রের কোমলতা। তারা প্রতিটি ঘন্টার পরিশ্রমে জীবনকে নতুন করে রচনা করে—প্রতি ঢেউ, প্রতি বাতাসের ঝাপটায়, প্রতি রাতে অচেনা অন্ধকারের মুখোমুখি হয়ে।

সমুদ্রের পথিকরা আমাদের শেখায় কীভাবে ভয়কে জয় করতে হয়, কীভাবে নিরন্তর পরিশ্রম করতে হয়, আর কীভাবে নিজের স্বপ্ন ও দায়িত্বের মধ্যে ভারসাম্য রাখতে হয়। তাদের জীবনের গল্প হলো আমাদের সবার জন্য শিক্ষা—সাহস, ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ, এবং অবিচল বিশ্বাসের গল্প।

মেরিনাররা শুধু আমাদের বন্দরের পথ দেখায় না; তারা আমাদের শেখায় জীবনও সমুদ্রের মতো—উৎকণ্ঠা, রহস্যময়, কখনো শান্ত, কখনো দাপুটে—কিন্তু সাহসী হৃদয়ের জন্য চিরন্তন সুন্দর। তাদের প্রতিটি দিন, প্রতিটি নাবিকের পদক্ষেপ, আমাদের মনে করিয়ে দেয় যে, পৃথিবী বড়, সম্ভাবনা অসীম, এবং সাহসী মানুষই তার প্রকৃত মানে বুঝতে পারে।

21/08/2025

মেরিনারদের জীবন: সাহস, শিক্ষা ও কঠোরতার গল্প

মেরিনাররা হলেন সমুদ্রের অসাধারণ যোদ্ধা, যারা আমাদের পৃথিবীর সবচেয়ে কঠোর পরিবেশে কাজ করে থাকেন। তারা কেবল নাবিকি জ্ঞান ও জাহাজ চালানোই শিখেন না, বরং ধৈর্য, দলগত সমন্বয়, বিপদ মোকাবিলা এবং আত্মনির্ভরশীলতার মতো মূল্যবান জীবন শিক্ষা অর্জন করেন।

সমুদ্রের পথে যাত্রা মানেই শুধু সুন্দর দিগন্ত নয়, বরং ঝড়-ঝঞ্ঝা, অস্থির পানি, দীর্ঘ ঘণ্টা নিরবতা এবং অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি হওয়া। মেরিনাররা এই চ্যালেঞ্জের মধ্য দিয়ে শিখেছেন কিভাবে স্থির মন বজায় রাখা যায়, দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় এবং বিপদের মুখেও সততা ও সাহসকে অটুট রাখা যায়।

🔹 শিক্ষা ও দক্ষতা:
মেরিনারদের শিক্ষা অনেকদিক থেকে বিস্তৃত। তারা নাবিকি জ্ঞান, জাহাজ পরিচালনা, ন্যাভিগেশন, সমুদ্রবিজ্ঞান ও নিরাপত্তা কৌশল শিখেন। এছাড়াও, তারা শিখেন কিভাবে দলগতভাবে কাজ করতে হয়, পরিকল্পনা করতে হয় এবং যেকোনো পরিস্থিতিতে শান্তভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হয়।

🔹 কঠোর পরিশ্রম ও ধৈর্য:
দীর্ঘ সমুদ্রযাত্রা তাদের শারীরিক ও মানসিক সক্ষমতাকে শক্তিশালী করে। প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি ঝড় তাদের ধৈর্য, স্থিরতা এবং সহনশীলতা বাড়ায়। তারা শিখেন সময়ের মূল্য, সম্পদ ব্যবস্থাপনা এবং ব্যক্তিগত নিরাপত্তার গুরুত্ব।

🔹 সাহস ও নৈতিকতা:
মেরিনাররা বিপদের মুখে সাহসী হতে শিখেন। ঝড়-ঝঞ্ঝা, তীব্র বাতাস এবং অজানা সমুদ্রের বিপদ তাদেরকে সততা ও নৈতিকতার পথে চলতে শেখায়। তাদের জীবন প্রমাণ করে যে, কঠোর পরিশ্রম, সঠিক শিক্ষা এবং নৈতিকতা একসঙ্গে থাকলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।

🔹 সমাজ ও অনুপ্রেরণা:
মেরিনাররা কেবল সমুদ্রের যোদ্ধা নন, তারা সমাজের জন্যও অনুপ্রেরণার উৎস। তাদের কঠোর পরিশ্রম, শিক্ষা ও অভিজ্ঞতা আমাদের শেখায় কিভাবে জীবনকে শক্তিশালী ও সুসংগঠিত করা যায়। তারা আমাদের প্রমাণ করে যে, কোনো কাজই সহজ নয়, কিন্তু অধ্যবসায়, দক্ষতা এবং সাহসের সঙ্গে কাজ করলে সব সম্ভব।

সর্বশেষ :

মেরিনারদের জীবন হল সাহস, শিক্ষা, কঠোর পরিশ্রম এবং স্থিরতার এক অনন্য উদাহরণ। তারা আমাদের শিখিয়েছে যে, চ্যালেঞ্জের মুখে স্থির থাকা, দক্ষতা অর্জন করা এবং নৈতিকভাবে কাজ করা হল সত্যিকারের সাফল্যের চাবিকাঠি। সমুদ্রের অদম্য শক্তির সঙ্গে লড়াই করে তারা শুধু পেশাগত দিক থেকে সফল হন না, বরং মানবিক গুণাবলীরও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।

14/04/2025

আনন্দে, উৎসবে ভরে উঠুক আপনার নতুন বছর।
মেরিনার্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা।

#নববর্ষ

আনন্দে, উৎসবে ভরে উঠুক আপনার নতুন বছর।

মেরিনার্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা।

#নববর্ষ

08/04/2025

শিক্ষা শুধু ভালো রেজাল্টের জন্য নয়, জীবনে কাজে লাগার মতো কিছু শেখার জন্য📚

Marine Trust Institution - MTI এমনই একটি প্রতিষ্ঠান, যারা বিশ্বাস করে বাস্তব জীবনে দরকারি দক্ষতা ছাড়া শিক্ষা পূর্ণ হয় না।
এখানে বইয়ের পড়ার পাশাপাশি শেখানো হয় কীভাবে তা বাস্তবে কাজে লাগানো যায়।

🔹 বাস্তবমুখী শিক্ষা
🔹 দক্ষতা উন্নয়ন
🔹 ভবিষ্যতের জন্য প্রস্তুতি
শেখা হোক এমন কিছু, যা ভবিষ্যতের জন্য আজ থেকেই কাজে লাগবে

06/01/2025

শিশুদের বিকাশে মেরিনার্স গ্রুপের নতুন উদ্যোগ!

“বাদাম ম্যান” নিয়ে আসছে শিশুদের শিক্ষণীয় বিনোদনের একটি সুস্থ মাধ্যম।
সুস্বাস্থ্য, বিনোদন এবং নৈতিক শিক্ষার প্রচারণায় একসাথে কাজ করবে মেরিনার্স গ্রুপের বাদাম ম্যান, এবং ক্যাপ্টেন তাকবিম আহসানের প্রতিষ্ঠিত The Educators School.


Marine Trust Institution - MTI
Mariners-Group BD

Photos from Marine Trust Institution - MTI's post 04/01/2025

একটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হওয়া উচিত শিশুর চরিত্র গঠন এবং নৈতিক শিক্ষা প্রদানের মাধ্যমে তাদের সঠিক পথে পরিচালিত করা। আমরা সেই লক্ষ্য নিয়েই শুরু করেছিলাম মেরিন ট্রাস্ট ইন্সটিটিউট (MTI)। শিশুদের শিক্ষা জীবনের প্রথম ধাপে ইসলামিক মৌলিক শিক্ষা নিশ্চিত করতে পারলে তারা ভবিষ্যতে যে পথই বেছে নিক—ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বিজ্ঞানী—সেই পথে তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধ অটুট থাকবে, ইনশাআল্লাহ!

এই একই ভাবনা থেকে The Educators School তাদের যাত্রা শুরু করেছে দীর্ঘ দিন আগেই। এই স্কুলের প্রতিষ্ঠাতা একজন মেরিনার, ক্যাপ্টেন. তাকবিম আহসান স্যার, যিনি বস্তুতই একজন স্বপ্নদ্রষ্টা এবং তুখোড় মেধাবী, সেই সাথে একজন নৈতিক গুণসম্পন্ন মানুষ!
একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন তিনি দীর্ঘ ৯ বছর ধরে লালন করে যাচ্ছেন। স্যারের কঠোর পরিশ্রম এবং একাগ্রতার ফসল আজকের এই স্কুল, যেখানে শত শত শিশুর প্রাথমিক শিক্ষা সম্পন্ন হচ্ছে, আলহামদুলিল্লাহ!

আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এক। আমরা বিশ্বাস করি, শিক্ষা হলো এমন একটি শক্তি যা একজন মানুষকে শুধু জ্ঞানীই করে না, বরং তাকে একজন সৎ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, একসাথে কাজ করবো, যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত, আদর্শিক এবং নৈতিক মূল্যবোধে গড়া জাতি গড়ে তুলতে পারি, ইনশাআল্লাহ্!

আজ, The Educators School-এ ২০২৫ সালের নতুন বই বিতরণ অনুষ্ঠানে মেরিনার্স গ্রুপ ছিল স্পন্সর হিসেবে, আলহামদুলিল্লাহ। নতুন বছরে শিশুদের হাতে নতুন বই তুলে দেওয়ার এই আনন্দঘন আয়োজন আমাদের জন্য একটি বিশাল প্রাপ্তি! প্রাপ্তির জায়গা থেকে ভবিষ্যতে আমাদের এই বন্ধন আরও দৃঢ় হবে। আমরা একসাথে এমন কিছু কাজ করতে চাই যা জেনারেশনের জন্য দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনবে, ইনশাআল্লাহ।

আমাদের লক্ষ্য একটাই, 'শিক্ষা ও নৈতিকতার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলা!'

Mariners-Group BD
Marine Trust Institution - MTI

04/01/2025

আলহামদুলিল্লাহ। স্বপ্নগুলো একসাথে দেখলে বাস্তবায়নও হয় সহজ।
ক্যাপ্টেন তাকবির আহসান (৩১তম) স্যারের নয় বছরের প্রচেষ্টায় যে স্কুল The Educator দাঁড়িয়েছে তা অবশ্যই আমাদের কমিউনিটির প্রতিনিধিত্বের ধারক।
মেরিনার্স গ্রুপ মেরিনারদের এককভাবে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলোকে একত্রিত করার জন্য কাজ করে যাচ্ছে।
আজকে স্যারের স্কুলে বই বিতরণ অনুষ্ঠান যেখানে আমরা মেরিনার্স গ্রুপের পক্ষ থেকেঅংশীদার হতে পেরে আনন্দিত।
আমরা স্যারের স্কুলের সার্বিক সাফল্য কামনা করি।

Mariners-Group BD

02/12/2024

“নূরানী-নাজেরা শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি!"
আপনি কি নূরানী ও নাজেরা শিক্ষায় প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ? তাবে আপনার রয়েছে আমাদের প্রতিষ্ঠানে শিক্ষক পদে আবেদন করার সুবর্ণ সুযোগ!

আগ্রহী প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে নির্ধারিত তারিখের মধ্যে আপনার ভিডিও তেলাওয়াত পাঠানোর জন্য।

যোগাযোগের মাধ্যম: +880 1742-161920 (WhatsApp)
📍 ঠিকানা: ২১৯, আউটার সার্কুলার রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭”

03/11/2024

আপনার সন্তানকে কেন সব দিকে দক্ষ বানিয়ে তৈরি করবেন?

আজকের যুগের এই প্রতিযোগিতামূলক বিশ্বে সফলতা অর্জনের জন্য প্রয়োজন বহুমুখী দক্ষতার। শুধু এক ধরনের দক্ষতার ওপর নির্ভরশীল হওয়া
সফল হবার জন্য যথেষ্ট নয়। তাই আপনার বাচ্চাকে যদি সব দিক থেকে দক্ষ করে তুলতে পারেন, তাহলে সে ভবিষ্যতে বিভিন্ন পরিস্থিতিতে সহজেই মানিয়ে নিতে পারবে। এই প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কারণ আলোচনা করবো, কেন একটি শিশুর বহুমুখী দক্ষতা অর্জন করা জরুরি!

সর্ব প্রথম বেনিফিট হলো- ব্যক্তিত্বের উন্নয়ন:
বাচ্চাকে একাধিক ক্ষেত্রে দক্ষ করে তোলা তার ব্যক্তিত্ব বিকাশের মূল সহায়ক। যখন একটি শিশু বিভিন্ন বিষয় যেমন পড়াশোনা, ক্রীড়া, আর্ট বা বিজ্ঞান একাধারে শেখে, তখন সে এক একটি ভিন্ন প্রসঙ্গে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারে। নিজেকে ভিন্ন অবতারে তার এই আবিষ্কার তাকে আত্মবিশ্বাসী করে তোলে এবং সে জানতে পারে কীসে তার আগ্রহ বেশি। সব দিকেই দক্ষ হতে পারলে তার মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয় এবং জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ সহজে মোকাবিলা করার ক্ষমতা বাড়ে। এই ক্ষমতাটাই প্রতিটি মানুষের বিশেষ অ্যাসেট!

ক্যারিয়ারের বিকল্প ক্ষেত্র বৃদ্ধি করা:
বর্তমানে চাকরির বাজারে যে কোনো একটি বিষয়ে দক্ষতা অনেক সময় পর্যাপ্ত নয়। চাকরির ক্ষেত্রে বহুমুখী দক্ষতার মূল্যায়ন ক্রমশ বাড়ছে এবং বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকলে ক্যারিয়ারের বিভিন্ন বিকল্প তৈরি হয়।
উদাহরণস্বরূপ- একজন ব্যক্তি যিনি প্রযুক্তিতে দক্ষ, তার বিভিন্ন ধরনের শৈল্পিক কিংবা লেখালেখির দক্ষতা থাকলে, ফ্রিল্যান্সিং থেকে শুরু করে প্রযুক্তি-বিষয়ক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করার সুযোগ তৈরি করতে পারেন। এই বহুমুখী দক্ষতা আপনার বাচ্চার ভবিষ্যতের ক্যারিয়ারকে অনেক সম্ভাবনাময় করে তুলতে পারে।

সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির বিকাশ-
বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী হলে শিশুর সৃজনশীলতা বৃদ্ধি পায়। উদ্ভাবনী চিন্তার জন্য বিভিন্ন ধরনের জ্ঞান খুবই কার্যকর। বিভিন্ন বিষয়ে দক্ষ হলে সে নতুন আইডিয়া বা পদ্ধতি উদ্ভাবনের সক্ষমতা অর্জন করে। একে “ক্রস-ডিসিপ্লিনারি থিংকিং” বলে, যেখানে ভিন্ন ভিন্ন ক্ষেত্র থেকে শেখা জ্ঞান ব্যবহার করে নতুন কিছু উদ্ভাবন করা যায়। এটি শিশুকে ভবিষ্যতে একজন উদ্ভাবনী ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

মানসিক স্থিতিশীলতা:
যখন একটি শিশু বিভিন্ন বিষয়ে পারদর্শী হয়, তখন তার মানসিক স্থিতিশীলতা এবং চাপ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার ক্ষমতা বাড়ে। জীবনে সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয় না, কিন্তু একটি বহুমুখী দক্ষতা সম্পন্ন মানুষ বিভিন্ন দিক থেকে সমস্যা সমাধানের পথ খুঁজে বের করতে পারে। তারা যে কোন মূহুর্তে চাপের মধ্যে থেকেও স্বাভাবিক আচরণ বজায় রাখতে পারে।

সহজে মিশে যাওয়ার ক্ষমতা:
বহুমুখী দক্ষতা একজন শিশুকে সমাজের সাথে সহজে মিশতে এবং বিভিন্ন সামাজিক পরিস্থিতির সাথে মানিয়ে নিতে সাহায্য করে। যদি সে বিভিন্ন ধরনের দক্ষতা অর্জন করে, তাহলে সে নিজেকে যেকোনো পরিবেশে উপস্থাপন করতে বা সেই পরিবেশে মানিয়ে নিতে পারে। এটি তার বন্ধুত্ব তৈরির ক্ষমতা বাড়ায় এবং বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক স্থাপনে সহায়তা করে। আর কমিউনিকেশন স্কিলের বিকল্প কিছু নেই।

সমস্যা সমাধানের দক্ষতা তৈরি-
বহুমুখী দক্ষতা শিশুদের মধ্যে নানামুখী সমস্যার সমাধান করার ক্ষমতা বাড়ায়। বিভিন্ন বিষয়ে জ্ঞান ও দক্ষতা থাকার কারণে তাদের চিন্তা জগৎ প্রশস্ত হয়। জীবনের বিভিন্ন পর্যায়ে তাকে নানা রকম সমস্যার সাথে মুখোমুখি হতে পারে। একজন বহুমুখী দক্ষতা সম্পন্ন মানুষ সেই সমস্যাগুলোর সমাধানে ভিন্ন ভিন্ন উপায় অবলম্বন করার ক্ষেত্রে দক্ষ হয়। এই দক্ষতা
তাকে একজন কৌশলী মানুষ হিসেবে গড়ে তোলে।

আজকের প্রতিযোগিতামূলক এবং দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে মানিয়ে চলার জন্য আমাদের বাচ্চাদের শুধু মাত্র একটি বিষয়ে নয়, বরং বিভিন্ন ক্ষেত্রে দক্ষ হতে উৎসাহিত করতে হবে। এতে তাদের আত্মবিশ্বাস যেমন বৃদ্ধি পাবে, তেমনই জীবনে সফল হওয়ার পথে আরও সম্ভাবনাময় সুযোগ সৃষ্টি হবে। তারা আরও মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে উঠবে।

মেরিন ট্রাস্ট ইন্সটিটিউট (MTI) একটি ধার্মিক, আত্মবিশ্বাসী, সৃজনশীল এবং দক্ষ জেনারেশন তৈরিতে কাজ করার প্রকল্প হাতে নিয়েছে। আপনার শিশুকে প্রাথমিক শিক্ষা থেকেই বিভিন্ন ক্ষেত্রে দক্ষ করে গড়ে তোলার জন্য আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

Mariners-Group BD

29/10/2024

কমিউনিকেশন স্কিলসে দক্ষ হয়ে গড়ে উঠুক আত্মবিশ্বাসী প্রজন্ম!

Marine Trust Institution শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের কারিকুলামে যুক্ত করতে যাচ্ছে
আত্মবিশ্বাসের সাথে প্রেজেন্টেশন, ইফেক্টিভ রাইটিং, এবং বাংলা, ইংরেজি, আরবি ভাষায় সমান ভাবে পারদর্শী হওয়ার কৌশল। তাই আপনার সন্তানের সফল ভবিষ্যতের জন্য যুক্ত হোন MTI এর সাথে!

যোগাযোগ দক্ষতা (Communication skills)
জীবনে সফলতার প্রতিটি দরজা খুলে দেয়।


27/10/2024

📚 Marine Trust Institution-এ সম্পূর্ণ আস্থার সাথে আপনার সন্তানের আধুনিক শিক্ষা নিশ্চিত করুন! আমরা একটি যুগান্তকারী শিক্ষাপ্রতিষ্ঠান সৃষ্টির লক্ষ্যে এগোচ্ছি, যে প্রতিষ্ঠান প্রথাগত শিক্ষার পাশাপাশি নানান বিষয়ে প্র্যাকটিক্যাল দক্ষতা এবং ধর্মীয় মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ! আমাদের কারিকুলামে থাকবে অফিসিয়াল কাজের অভিজ্ঞতা, ভাষাগত দক্ষতা এবং ইসলামী শিক্ষার একত্রিত সমন্বয়।

“আজকের শিক্ষাই ভবিষ্যতের উন্নতির ভিত্তি” - আমরা বিশ্বাস করি, দক্ষতা এবং নৈতিকতার সমন্বয়ে গড়ে ওঠা একটি প্রজন্মই জাতির প্রকৃত সম্পদ।

তাই আমাদের সাথে যুক্ত হোন, এবং দক্ষ ও ধার্মিক প্রজন্ম গঠনের যাত্রায় অংশ নিন!

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


MG SAM Center, 12, Mohakhali C/A, Bir Uttam AK Khandakar Road
Dhaka
1212