Umm Wasif

Umm Wasif O you, who have faith! Save yourselves and your families from a Fire whose fuel is people and stones.

11/09/2025

এই সফরের শেষ গন্তব্য
"পড়ো আর উঠতে থাকো"

মনের মাঝে থাকা একটা সুপ্ত ইচ্ছা নতুন করে আবার পাখা মেলে দিলো_

পিছনে ফিরে তাকিও না, এখন তোমার সামনে যাওয়ার সময়।
এইতো ক্ষণিকের পথ একটু পরই শুনতে পাবে "পড়ো আর উঠতে থাকো"।

উম্মু ওয়াসিফ ~

"পড়ো এবং আরোহণ করো, ছন্দের সাথে তেলাওয়াত করো এবং উঠো"রবের কাছ থেকে এ কথা শোনার আগ পর্যন্ত সবর কে পরিণত করবো অপেক্ষায় যা...
11/09/2025

"পড়ো এবং আরোহণ করো, ছন্দের সাথে তেলাওয়াত করো এবং উঠো"

রবের কাছ থেকে এ কথা শোনার আগ পর্যন্ত সবর কে পরিণত করবো অপেক্ষায় যার সঙ্গী হবে কুরআন ইনশাআল্লাহ

উম্মু ওয়াসিফ ~

কোন একদিন আমিও ঘন্টার পর ঘন্টা নিরবিচ্ছিন্ন  হয়েডুবে যাবো কালামুল্লাহর আয়াতের অতল গহ্বরে;কোনো একদিন দুনিয়ার ব্যস্ততা ...
10/09/2025

কোন একদিন আমিও
ঘন্টার পর ঘন্টা নিরবিচ্ছিন্ন হয়ে
ডুবে যাবো কালামুল্লাহর আয়াতের
অতল গহ্বরে;

কোনো একদিন দুনিয়ার ব্যস্ততা
আমাকে ছুঁয়ে যাবে না
কপাল ছোঁয়া দীর্ঘ সিজদারত
হয়ে পড়ে থাকবো রবের
কুদরতি পায়ে।

কোন একদিন শেষ হবে
বিচ্ছিন্নতার ছটফটানি
যা কেউ দেখেনি কেউ বোঝেওনি

কোন একদিন ঘুচে যাবে
এ অসহ্য কষ্টকর দূরত্ব
কোনো একদিন আমিও পাবো
রবের সান্নিধ্যে একাকীত্ব.....

(একাকীত্ব)
উম্মু ওয়াসিফ ~

কত কিছুর পসরা নিয়ে সাজাই দুআকত কিছুই যে চাওয়ার বাকি কিন্তু যখনই যাই শেষ রাতের সিজদায় কিছুই চাইতে পারি না শুধু ছাড়া ত...
10/09/2025

কত কিছুর পসরা নিয়ে সাজাই দুআ
কত কিছুই যে চাওয়ার বাকি
কিন্তু যখনই যাই শেষ রাতের সিজদায়
কিছুই চাইতে পারি না
শুধু ছাড়া তোমায়!
এ কেমন প্রেমের বাঁধনে
আবদ্ধ করলে আমায় !

দুনিয়ায় থেকেও যারা
শুধু বাঁচে নিয়ে তোমায়,
শত ভুলেও ঠেলে দিও না তাদের
না পেলে বাঁচবে না হায়!

তুমি আফু তুমিতো সর্বাধিক প্রেমময়
আমাকে করে নাও না তোমার
নিভিয়ে দাও না এ অন্তরদহন হে দয়াময়।

মন শুধু বলে যায় অশ্রুরা ভিজিয়ে সব
আনা উহিব্বুকা কাসিরন ইয়া রব
আনা উহিব্বুকা কাসিরন ইয়া রব।

{শেষ রাতের সিজদায়}
উম্মু ওয়াসিফ ~

একদিন ছুটি হবে ⁉️কবেএত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরও যদি রবের দেখা না পাই❓উম্মু ওয়াসিফ ~
10/09/2025

একদিন ছুটি হবে ⁉️
কবে
এত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পরও যদি রবের দেখা না পাই❓

উম্মু ওয়াসিফ ~

সবাই ভাবে তারে চিরসুখীভাববেই না কেন বলো?চিরসখার সঙ্গ তারে ঘিরে রাখে চিরকাল!চশমার কাঁচের ভিতর দিয়ে বয়ে যাওয়া নদীর ওপার...
10/09/2025

সবাই ভাবে তারে চিরসুখী
ভাববেই না কেন বলো?
চিরসখার সঙ্গ তারে ঘিরে রাখে চিরকাল!

চশমার কাঁচের ভিতর দিয়ে
বয়ে যাওয়া নদীর ওপারের
সুখের কলতান
স্রোতস্বিনী হয়ে রয়
সবার হৃদয়ে।

পরিবার পরিজন
আত্মার-আত্মীয় যে জন;
কত অভিযোগ কত অনুযোগ
বলি এত সুখ-সুবিধার পরে,
কে হয় তোর মত এমন
অপটু অষ্টরম্ভা !!

কে বোঝে তার হৃদয়ের কথা
দু'চোখ ভরে তার কত কথা জমানো
কই কেউ তো বলে না
আমি বুঝতে পারি তোর চোখের ভাষা

বলি কে বলেছে,
যে কেউ বোঝেনা_
বোঝে তো একজন!

তিনি থাকেন তো আরশে আজিমে
কিন্তু অবস্থান তো হৃদয়ের গহীনে

যেখানে নেই কারো পদচারণ, কোনো অবগাহন!

জীবনের সব বাঁকের কথা
সত্যিই কি সবার বোঝা দরকার?

নাকি আসমান যারে ডাকে
রব্বে ইলাহি যার অন্তরে
তার‌ কথা না হয় থাক
প্রভু আর বান্দার অন্তরালে!!

আল ফিরদাউস এর স্বপন বুনে
অলীক কল্পনা সত্যি করার পণ
যে বুকে ঘর বাঁধে;
ভাঙা আর গড়ার খেলায়
জেতার আশা কে তারে সাধে!!!

তবুও মরিচীকা
আর তাওয়াক্কুল এর খেলায়
শেষ জয়ী কে হয়
তার গল্প না হয় করবো
প্রজাপতি ঘেরা
আল ফিরদাউসের বাগানে...

( চক্ষুর অন্তরালে )
উম্মু ওয়াসিফ~

পুরো নিউজফিড জুড়ে রমাদান রুটিন। গৃহিণীর রমাদান রুটিন, শিক্ষার্থীদের রমাদান রুটিন, সদ্যজাত বাচ্চার মায়েদের রমাদান রুটিন...
27/02/2025

পুরো নিউজফিড জুড়ে রমাদান রুটিন। গৃহিণীর রমাদান রুটিন, শিক্ষার্থীদের রমাদান রুটিন, সদ্যজাত বাচ্চার মায়েদের রমাদান রুটিন। কারো চলছে রুম ডেকোরেশনের প্ল্যান বারাকাল্লাহু ফিক।

কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা চাইলেও বেশিক্ষণ কুরআন ধরে থাকতে পারবে না....
চাইলে একটু বেশিক্ষণ সিজদায় মাথা ঠেকিয়ে মন খুলে দুআ করতে পারবে না...
চাইলেও ২ রাকাআত তাহাজ্জুদের জন্য দাঁড়াতে পারবে না...
শেষ রাত্রির ইস্তেগফার আর অশ্রুসিক্ত নয়নে হাত উঠাতে পারবে না....

তাদের কথা বলছি না যারা অভাবী কিন্তু বেলাশেষে দ্বীনের পথেই থাকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তাদের জন্য তো রবের রহমত অবিরত।

তাদের কথা বলছি যারা সারাজীবন শুধু এই দুআয় করে রব যেন তাদেরকে একটা সুশৃঙ্খল জীবন দেন আর যেন দেন কাছের মানুষের হিদায়াত। তাদের জীবনের কাঠিন্য শুধু তারাই অনুভব করতে পারে।

পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ তারাই যারা দিন ফুরিয়ে হিদায়াত পেল
না করতে পারলো রবের ইবাদত..
আর না দিতে পারলো পরিজনদের হিদায়াতের দাওয়াত...
দুচোখে চাতকের চাহনিতে শুধু এক বৃষ্টির ফোটার আকাঙ্ক্ষা
যদি কোনদিন দয়া করে রব কবুল করেন তাদের দুআ।

আল ফাত্তাহর নিকট একটাই প্রার্থনা এ রমাদান যেন হয় তাদেরও দুআ কবুলের মাস। রহমত, বরকতের বারিধারা যেন নেমে আসে তাদেরও জীবনে, আর নামধারী মুসলিম পরিজন হিসেবে যারা বিরাজ করে এই মানুষগুলোর জীবন বিষাদময় করে তোলে আল্লাহ যেন দয়াপরবশ হয়ে তাদেরকেও হিদায়াত দান করে সত্যিকারের মুসলিম এবং সত্যিকার অর্থের পরিজন হয়ে উঠার।

আসন্ন রমাদান সবার জীবনের না পাওয়া গুলোকে পাওয়ার মাধ্যম হোক, যারা সত্যিকার অর্থে চাইলে ও রবের ইবাদত করতে পারে না তাদের জন্য ইবাদাতের মাস হোক।

#আমার_ও_রবের_কথোপকথোন

~ উম্মু ওয়াসিফ ~

মানুষ: তোমার জীবনের ভবিষ্যৎ লক্ষ্য/ গন্তব্য কি?আমি: কিছু কথা শোনা। মানুষ: কথা⁉️ কি কথা❓আমি: যতক্ষণ না শুনতে পাচ্ছি _  يَ...
25/02/2025

মানুষ: তোমার জীবনের ভবিষ্যৎ লক্ষ্য/ গন্তব্য কি?

আমি: কিছু কথা শোনা।

মানুষ: কথা⁉️ কি কথা❓

আমি: যতক্ষণ না শুনতে পাচ্ছি _

يَآأَيَّتُهَا ٱلنَّفۡسُ ٱلۡمُطۡمَئِنَّة
হে প্রশান্ত আত্মা !

ٱرۡجِعِيٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةࣰ مَّرۡضِيَّةࣰ
ফিরে এসো তোমার রবের দিকে সন্তোষভাজন হয়ে।

فَٱدۡخُلِي فِي عِبَٰدِي
অতঃপর শামিল হও আমার বান্দাদের(নেককার) মধ্যে

وَٱدۡخُلِي جَنَّتِي
এবং প্রবেশ কর আমার জান্নাতে।

[সূরা আল ফাজর: ২৭-৩০]

ততক্ষণ পর্যন্ত নিজেকে প্রস্তুত করা ইনশাআল্লাহ 🌺

#পরশপাথর_কুরআন

~ উম্মু ওয়াসিফ ~

আমাকে আগে যখন কেউ জিজ্ঞেস করতো, আপনার পছন্দের সূরা কি?- আমি তখন খুব আত্মবিশ্বাস নিয়ে বলতাম সূরা ফাতিহা ।কিছুদিন পর যখন ...
22/02/2025

আমাকে আগে যখন কেউ জিজ্ঞেস করতো, আপনার পছন্দের সূরা কি?

- আমি তখন খুব আত্মবিশ্বাস নিয়ে বলতাম সূরা ফাতিহা ।

কিছুদিন পর যখন আল্লাহর দয়ায় অন্য সূরা গুলি পড়া শুরু করলাম;

-তখন অনুভব করলাম আমার আল-বায়্যিনিয়াহ খুব পছন্দের

আবার একটু সামনে অগ্ৰসর হয়ে আবিষ্কার করলাম আমি 'আদ দুহা' কে ভীষণ ভালোবাসি।

কিন্তু আজকাল কুরআনের আয়াতগুলোতে নিজের হৃদয়কে নিক্ষেপ করে বুঝলাম _

আমি আসলে এর প্রতিটি আয়াত কেই ভীষণ ভালোবাসি পরিস্থিতি, সময় কিংবা ভাবাবেগ ভেদে।

আসলে কুরআন যে এক রহস্যময় জীবন্ত মুযেজা;
যতক্ষণ কেউ এর আয়াতের গভীরে ডুব না দিবে ততক্ষণ পর্যন্ত এটা উপলব্ধি করতে পারবে না।

হে আল্লাহ, আপনি আমাদের হৃদয়কে কুরআনের আয়াতে নিক্ষেপ করার তৌফিক দিন এবং এর আলোকচ্ছটায় জীবনকে আলোকিত করুন 🤲

#পরশপাথর_কুরআন

~ উম্মু ওয়াসিফ ~

জান্নাতে একটা বাগান থাকবেসেখানে ফজরের পর কুরআন নিয়ে বসবো রবকে পড়ে শোনানোর জন্য সে সময়ের কোনো শেষ হবে না...মাঝে মাঝে আ...
17/02/2025

জান্নাতে একটা বাগান থাকবে
সেখানে ফজরের পর কুরআন নিয়ে বসবো রবকে পড়ে শোনানোর জন্য
সে সময়ের কোনো শেষ হবে না...

মাঝে মাঝে আবদুল্লাহ ইবনে মাসউদ রা এর তিলাওয়াত শুনে আসবো কিংবা
কোনো এক বিকেলের বৈঠকে নাবীজির ﷺ সুর শুনে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ছোটাছুটি করবো

কিংবা স্বয়ং রবের মুখে জান্নাতি কোনো মজলিসে "সালামুন কওলাম মির রাব্বির রাহিম" শুনে জ্ঞান হারাবো..

ইশ জান্নাতি মুহূর্তগুলো কল্পনাতেই এত উত্তম
আর যখন আল্লাহর দয়ায় জান্নাতে প্রবেশ করবো ইনশাআল্লাহ

না জানি কত অকল্পনীয় সব মূহূর্ত অপেক্ষার প্রহর গুনছে ..

#আমার_ও_রবের_কথোপকথোন

"القُــرآن جــنّــة ورفعة ، ألــقِ نفــســك و روحك بين آياته، لتبصر الحياة ، وتنعم بحبّ القُــرآن "🌧🌸💕.“The Qur’an is a ...
11/02/2025

"القُــرآن جــنّــة ورفعة ،
ألــقِ نفــســك و روحك
بين آياته، لتبصر الحياة ،
وتنعم بحبّ القُــرآن "🌧🌸💕.

“The Qur’an is a shield and an exaltation,
Cast yourself and your soul
Among His signs, to see life,
And enjoy the love of the Qur’an.”🌧🌸💕.

Address

Tongi
Dhaka
1711

Website

Alerts

Be the first to know and let us send you an email when Umm Wasif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Umm Wasif:

Shortcuts

Share