Saeed's Care - Learn with fun

Saeed's Care - Learn with fun Assalamualaikum! Saeed’s Care, making learning fun and memorable for learners of all ages. Interactive lessons, creative activities, and daily learning tips.

Join our learning family!

27/08/2026

Part-time teacher, full-time reeler 😂🥸
IDK how my students convinced me into doing this 😂

প্রিয় HSC 2026 ব্যাচের স্বপ্নবাজ যোদ্ধারা,কাল থেকে তোমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শুরু হতে যাচ্ছে!গত ক...
01/07/2026

প্রিয় HSC 2026 ব্যাচের স্বপ্নবাজ যোদ্ধারা,
কাল থেকে তোমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শুরু হতে যাচ্ছে!
গত কয়েকদিন ধরে তোমাদের অনেকের সাথেই কথা হচ্ছিল। অনেকেই বলছো.. "স্যার, অনেক বেশি টেনশন হচ্ছে, মনে হচ্ছে সব গুলিয়ে ফেলছি।" তোমাদের একজন বড় ভাই ও মেন্টর হিসেবে আজ একটা সত্যি কথা বলি— পরীক্ষার আগের রাতে এমন শূন্য মনে হওয়াটা একদম স্বাভাবিক। এটা কোনো দুর্বলতা নয়, বরং এটা প্রমাণ করে যে তোমরা এই পরীক্ষাটা নিয়ে কতটা সিরিয়াস।
যখনই মনে হবে সব ভুলে যাচ্ছো, তখন ভয়ের কাছে হার না মেনে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস (deep breath) নিবে। নিজেকে শুধু বলবে... "আমি আমার সেরা প্রস্তুতি নিয়েছি, আমার ওপর আমার বিশ্বাস আছে।" দেখবে, পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর তোমার অবচেতন মন থেকেই সব উত্তর ম্যাজিকের মতো মনে পড়ে যাচ্ছে।
পরীক্ষার হলে নিজের মানসিক প্রশান্তি ধরে রাখাটা খুব জরুরি। বাসা থেকে বের হওয়ার আগে সম্ভব হলে ২ রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে নিও। কেন্দ্রে ঢুকে খাতা পাওয়ার আগ পর্যন্ত দুরুদ শরীফ পড়তে পারো। খাতা হাতে পেয়েই "বিসমিল্লাহির রহমানির রহিম" আর "রাব্বি জিদনি ইলমা" পড়ে লেখা শুরু করবে। যদি কোনো উত্তর হঠাৎ ভুলেও যাও, প্যানিক করবে না। একটু সময় নিয়ে আবার দুরুদ শরীফ পড়বে, ইনশাআল্লাহ সব সুন্দরভাবে মনে পড়ে যাবে।
আর সবচেয়ে বড় কথা, আজ রাতে অতিরিক্ত জেগে থেকে নিজেকে ক্লান্ত করার কোনো প্রয়োজন নেই। ঠিকমতো খাওয়া-দাওয়া করো এবং পর্যাপ্ত ঘুমাও। তোমার শরীর আর মস্তিষ্ক শান্ত থাকলে কাল পরীক্ষার হলে তুমিই সেরাটা দিতে পারবে।
তোমরা 'Saeed's Care' পরিবারের অংশ। ইংরেজি নামক ভয়কে আমরা ক্লাসে যেভাবে হাসিমুখে জয় করেছি, জীবনের এই পরীক্ষাকেও ঠিক সেভাবেই সাহসের সাথে জয় করতে হবে।
আল্লাহ তোমাদের হাতের কলমকে সঠিক উত্তরটি বেছে নেওয়ার তৌফিক দিন, তোমাদের খাতায় বারাকাহ দিন এবং পরিশ্রমের সবচেয়ে সুন্দর ফলাফল নসিব করুন। আমার সবটুকু দোয়া, ভরসা আর ভালোবাসা তোমাদের সাথে আছে।
যাও, নিজের সেরাটা দিয়ে জয় করে এসো! ❤️
— আবু সাঈদ

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম" (تَقَبَّلَ اللّهُ مِنَّا وَمِنْكُمْ)হাম্বা ঈদ মোবারক 🌙
27/05/2026

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম" (تَقَبَّلَ اللّهُ مِنَّا وَمِنْكُمْ)
হাম্বা ঈদ মোবারক 🌙

জুম্মা মুবারাক সবাইকে🤲জুম্মার দিন। ঘড়িতে তখন একটা বেজে কয়েক মিনিট। পাঞ্জাবি গায়ে, সুগন্ধি মেখে মসজিদে ঢোকার সময়টায় ...
17/04/2026

জুম্মা মুবারাক সবাইকে🤲

জুম্মার দিন। ঘড়িতে তখন একটা বেজে কয়েক মিনিট। পাঞ্জাবি গায়ে, সুগন্ধি মেখে মসজিদে ঢোকার সময়টায় একটা দৃশ্য সবসময় আমার মন ভালো করে দেয়। সেটা হলো, যখন দেখি ছোট ছোট ছেলেমেয়েরা তাদের বাবা বা দাদার হাত ধরে মসজিদে আসছে।

এই দৃশ্যটা জুম্মার সালাতের আমার দেখা সবথেকে সুন্দর দৃশ্যগুলোর একটা। বিশেষ করে ছেলে বাবুদের পাশাপাশি যখন দেখি ছোট্ট মেয়ে বাবুরাও খুব সুন্দর করে হিজাব পরে এসেছে। বাবার হাত ধরে তাদের ওই মসজিদে আসা, জুম্মার খুশিমাখা মুখগুলো দেখে মন ভরে যায়। সালাত শেষে বের হওয়ার সময় ওই ছোট্ট হাত দিয়ে অসহায়দের সাহায্য করা, আর এরপর বাবা বা দাদারা যখন মসজিদের বাইরে থেকে তাদের আইসক্রিম বা চকলেট কিনে দেয়— এই পুরো ব্যাপারটাই জুম্মার দিন যে মুসলিমদের জন্য সাপ্তাহিক ঈদ, তা খুব ভালো মতো বুঝতে পারি।

আমরা সবাই জানি, বাচ্চারা অনেক কৌতূহলী হয়। তাদের জন্য মসজিদ এক নতুন জগৎ। অনেকে হয়তো পুরো সালাত জুড়ে এখানে-সেখানে ছুটে বেড়ায়। এই ছোটাছুটি দেখে হয়তো অনেকেই বিরক্ত হন, নামাজে distracted feel করেন। গ্রামে দেখেছি, এটা নিয়ে মুরুব্বি বা বড়মানুষরা বেশ রাগ করেন, বাচ্চাদের বকাঝকা করেন। কিন্তু আমাদের রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা কি এটা শিখি?

হাদিসে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা করতেন, তখন উনার দুই নাতি হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা উনার পিঠে চড়ে বসতেন। তিনি সেজদা দীর্ঘ করতেন যাতে তাদের খেলার ব্যাঘাত না হয়। একবার তিনি সেজদা থেকে মাথা তুলতে দেরি করলেন, কারণ উনার নাতি পিঠ থেকে নামছিল না। সাহাবীরা ভাবলেন, হয়তো কোনো বিশেষ ওহী অবতীর্ণ হচ্ছে বা রাসুলের শরীর খারাপ। কিন্তু রাসুলুল্লাহ (সা.) বললেন, 'আমার এই নাতি আমার পিঠে চড়ে বসেছিল, তাই সে যতক্ষণ না নিজে থেকে নামলো, আমি তাকে বিরক্ত করতে চাইনি।' (সহীহ বুখারী)

রাসুলুল্লাহ (সা.)-এর এই মমতা থেকে আমরা কী শিখলাম? বাচ্চারা মসজিদের প্রাণ, ভবিষ্যতের ইবাদতকারী। তাদের এই অবুঝ চপলতা মসজিদের পবিত্রতা নষ্ট করে না, বরং আল্লাহর ঘরের প্রতি তাদের আকর্ষণ বাড়ায়। আজ যখন বাচ্চাদের ওই হিজাব পরা মুখ, বাবার হাত ধরে হাঁটা আর আইসক্রিমের খুশি দেখি, তখন সত্যিই মনে হয় জুম্মার দিন আমাদের জন্য কত বড় নেয়ামত। তাদের কলকাকলিতেই আমাদের সাপ্তাহিক ঈদ পরিপূর্ণতা পায়। আলহামদুলিল্লাহ।

13/12/2025

DU B Unit English Solve 2025: The Ultimate Breakdown!
গতানুগতিক 'Answer Key' তো সবাই দেয়, কিন্তু Saeed's Care দিচ্ছে Written Part-এর পূর্ণাঙ্গ সমাধান সহ প্রশ্নের Detailed Post-mortem Analysis!
Why This Class is a Game Changer?

Beyond MCQs: শুধু টিক চিহ্ন নয়, Written Part-এ (Paragraph, Translation) সর্বোচ্চ নম্বর তোলার 'Pro-Techniques' ও স্ট্যান্ডার্ড উত্তর যা অন্য কোথাও পাবে না।
Smart Strategy: মুখস্থ বিদ্যা নয়, শিখবে 'Process of Elimination (POE)' মেথড—কীভাবে অপশন বাদ দিয়ে সঠিক উত্তরে পৌঁছাতে হয়।
Admission Booster: DU-এর এই কনসেপ্টগুলোই সামনের JU, RU, GST ও CU ভর্তি যুদ্ধে তোমার সেরা অস্ত্র হবে।
HSC '26 & '27 Alert: এখনই দেখে নাও স্বপ্নের ক্যাম্পাসের প্রশ্নের স্ট্যান্ডার্ড এবং নিজেকে অন্যদের চেয়ে এগিয়ে রাখো যোজন যোজন দূরে!
Don't just check answers, master the concepts! কনফিউশন দূর করতে এবং সলিড প্রিপারেশন নিতে এখনই ক্লাসটি দেখে নাও।

14/11/2025

Address

Hazaribagh
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Saeed's Care - Learn with fun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Saeed's Care - Learn with fun:

Shortcuts

Share

Category