ChemKraft

ChemKraft

Share

Where Reactions Create Ambitions

22/07/2025

প্রথম বাংলাদেশী হিসেবে জাতিসংঘের
বিশেষজ্ঞ প্যানেলে ঢাবি অধ্যাপক 🎉

ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আহসান হাবীব প্রথম বাংলাদেশী হিসেবে জাতিসংঘের ইন্ডিপেন্ডেন্ট সায়েন্টিফিক প্যানেল অন ইফেক্টস অফ নিউক্লিয়ার ওয়ার (আইএসপিইএসডব্লিও) ( Independent Scientific Panel on Effects of Nuclear War )-এর ২১-সদস্য বিশিষ্ট প্যানেলে বিশেষজ্ঞ পরিবেশ রসায়নবিদ হিসেবে মনোনীত হয়েছেন। পারমাণবিক যুদ্ধ এবং পারমাণবিক দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি মোকাবিলা এবং এর প্রতিক্রিয়ার বাস্তব চিত্র অনুধাবনে জাতিসংঘের দিকনির্দেশনা অনুযায়ী নিউইয়র্ক ভিত্তিক এই গবেষণা প্যানেল কাজ করবে। পারমাণবিক যুদ্ধ ও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দুর্ঘটনায় পরিবেশ ও জীববৈচিত্র্যের উপর সৃষ্ট সম্ভাব্য বিরূপ প্রভাব বিশ্লেষণ ও তার প্রতিকারমূলক ব্যবস্থা উদ্ভাবনে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশী পরিবেশ রসায়নবিদ হিসেবে কাজ করবেন অধ্যাপক ড. মো. আহসান হাবীব।

অধ্যাপক ড. মো. আহসান হাবীব ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। রসায়ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি শেষে তিনি জাপানের সাগা বিশ্ববিদ্যালয় ( Saga University ) থেকে পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন। তিনি টোকিও বিশ্ববিদ্যালয়, ইকোহামা বিশ্ববিদ্যালয়-সহ জাপানের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং চীনের চাইনিজ একাডেমি অব সায়েন্সেস-এর গবেষণা ফেলো হিসেবে কাজ করছেন। এছাড়া, তিনি চীন এবং জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে অধ্যাপনা করছেন। তিনি ২০২৪ সাল থেকে জাতিসংঘের পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ আন্তর্জাতিক চুক্তির জন্য গঠিত প্যানেল ‘ The Treaty on the Prohibition of Nuclear Weapons (TPNW-Network)’-এর বিশেষজ্ঞ সদস্য হিসেবে কাজ করছেন। মৌলিক রসায়ন, পরিবেশ রসায়ন, জৈব দূষণ, জীবজগতের উপর ভারী ধাতুসমূহের প্রভাব, ধূলিকণাসহ বিভিন্ন বিষয়ে তিনি গবেষণা করেন। তাঁর ৮১টি গবেষণা প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।


(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়

10/07/2025

🧑🏻‍🔬 Opportunities for the Chemistry Graduate!

✅Bangladesh Public Service Commission (BPSC)-Lecturer/Instructor/Chemist/Biochemist (Grade-9).

✅Bangladesh Atomic Energy Commission(BAEC)-Scientific Officer (Grade-9).

✅Bangladesh Reference Institute for Chemical Measurements (BRiCM)-Scientific Officer (Grade-9).

✅Bangladesh Council of Scientific and Industrial Research (BCSIR)-Scientific Officer (Grade 9)/Research Chemist (Grade 11).

✅Bangladesh Chemical Industries Corporation (BCIC)-Assistant (Grade-9)/subassistant Chemist (Grade-10).

✅Bangladesh Standards and Testing Institution (BSTI)-Examiner/Field Officer (Grade-9).

✅Bangladesh Food Safety Authority (BFSA)-Food Safety Officer (Grade-9).

✅Petrobangla - Assistant Manager (Grade-9)
✅Petroleum Corporation - Operations Officer (Grade-8/9).
✅Electricity sector- Assistant Manager/Chemist (Grade-9).
✅Nuclear Power Plant Company Bangladesh Limited(NPCBL)- Executive Officer (Grade-8)/Junior Executive Officer (Grade-10).
✅Eastern Refinery Ltd- Management Professionals (Grade-6).
✅Dhaka Mass Transit Company Limited (DMTCL)-Train Operator (Grade-10)
✅Civil Aviation Authority of Bangladesh (CAAB)- Fire Officer/Inspector (Grade-9).
✅ Government High School- Assistant Teacher (Grade-10).
✅Autonomous College- Lecturer (Grade-9).

🧑🏻‍🔬 Chemistry Govt Job Fields:
1. Public University Teacher (Grade 9)/ Lab Technical Officer (Grade 10/11)
2. BCSIR as scientific officer, research scientist, quality control analyst (all grade 9)
3. BRICM (same post as above)
4. BSTI (QC officer, R&D officer)
5. BFSA (QC, Chemists)
6. BCIC (Chemist, Scientific officer)
7. Atomic Energy Commission (Scientific officer)
8. ICDDRB (Research Chemist)
9.Rooppur power plant (Scientific officer)
10. Rampal Power plant (Scientific officer)
11. Power Development Board (Research Chemist)
12. Govt Fertilizer Companies like Ghorashal, Fenchugonj (QC officer, R&D officer)
13. BCS education in Govt College
14. Govt Cement Factory (Chatak Cement as QC officer)
15. Bangladesh atomic energy Commission regulatory authority (Scientific officer)

🧑🏻‍🔬Private Jobs:
1. Around 100 Pharma Companies as QC officer, R&D officer.
2. Food & Beverage (Cocacola, Pran, Nestle etc)
3. As R&D officer at Unilever, Reckitt Benckiser etc
4. Paint industry (Berger, Asian Paints etc)as a chemist
5. Cement industry (Holcim, Seven Rings) as a chemist
6. Sugar Industry as QC officer
7. Teaching at Private Universities.

08/07/2025

No Fear of Equations,
Only Reactions of Innovation! 🔬🧬💚🥼🥽🧫

07/07/2025

"একটি রাসায়নিক চিঠি" 💌

প্রেমিকার বিয়ে ঠিক হয়েছে,
এমতাবস্থায় ভার্সিটির Applied Chemistry তে পড়া এক ছাত্র রাগে দুঃখে তার প্রেমিকাকে চিঠি লিখছে এভাবে...

প্রিয় অ্যান্টিমনি,
এই পাতাঝরা শীতে তোমার প্রতি রইলো আমার আর্সেনিক মুক্ত শিশিরের ভালোবাসা। এই কনকনে শীতেও তোমার প্রতি আমার ভালোবাসা হিলিয়াম, নিয়নের মতো এতটুকুও নিষ্ক্রিয় হয়নি। বরং আয়রনের মতো আরও দৃঢ় হয়েছে।

তোমার বাবাকে বলে দিও আমার ভালোবাসায় কোনো ফরমালিন নেই। আমার ভালোবাসা টলেন বিকারকের মতো রঙিন ও পবিত্র। আমার ভালোবাসা আর্গন এর মতো এতোটা নিষ্ক্রিয় নয় যে, সালফিউরিক এসিড ছুড়লেই আমাদের ভালোবাসা আলাদা হয়ে যাবে।

দরকার হলে, তোমার বাবার মুখে কাঁদুনে গ্যাস ছুড়ে তোমাকে তুলে নিয়ে আসবো। তবুও অন্য কারো সাথে তোমার সমযোজী বন্ধন কিছুতেই হতে দেব না।

শুনেছি তোমার বাবা মারকারির ব্যবসা করে। দরকার হলে আমি গোল্ড এর ব্যাবসা করে তোমাকে রাজরানী বানিয়ে রাখবো। এরপরও যদি তোমার বাবা আমাদের মাঝে প্রভাবক হিসেবে আসে তাহলে হাইড্রোক্লোরিক এসিড দিয়ে তোমার বাবাকে হালকা ছুয়ে দেব।
ব্যাস, খেল খতম!!

আয়োডিনহীন লবণ আর তুমি ছাড়া আমার জীবন একই। তুমিহীনা এ জীবন আর্সেনিকের মতো বিষাক্ত। তোমার শূন্যতায় আজ আষ্ট দিন আমিঅ্যালকোহল পানে মত্ত।

একমাত্র তুমিই পারো আমাকে এখান থেকে ফিরিয়ে পানি আর গ্লুকোজ খাওয়াতে।

তুমি আমার বেঁচে থাকার অক্সিজেন। তুমি তোমার বাবাকে কার্বন ডাই অক্সাইড এর মতো ত্যাগ করে আমার কাছে চলে আসো মনি। হালকা হিলিয়াম গ্যাস ভর্তি বেলুনের মতো তোমায় নিয়ে উড়ে চলে যাবো ঐ দূর দেশে। সেখানে তুমি আমি বিক্রিয়া করে গড়বো সুখের নীড়!!

ইতি,
তোমার-
আদরের কোবাল্ট। 😁

30/06/2025

নীল আকাশের নীচে চলে গেছে ধূসর পথ;
দূরে একা একটি গাছ দাঁড়িয়ে আছে, যেন প্রতীক্ষা করে
কোনো হারিয়ে যাওয়া দিনের।

- জীবনানন্দ দাশ 💐
📍 জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়।

29/06/2025

খোঁজ মিললো নতুন রক্তের গ্রুপ, G নেগেটিভ!

28/06/2025

High-Performance Liquid Chromatography (HPLC) থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর:

প্রশ্ন ১: এইচপিএলসি কি?

উত্তর:
এইচপিএলসি (High-Performance Liquid Chromatography) একটি আধুনিক ক্রোমাটোগ্রাফি প্রযুক্তি যা লিকুইড ফেজের মাধ্যমে বিভিন্ন যৌগ আলাদা এবং বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়। এটি ফার্মাসিউটিক্যাল, ড্রাগ ও ফুড এবং পরিবেশের বিভিন্ন উপাদান বিশ্লেষণে ব্যবহৃত হয়।

••••

প্রশ্ন ২: এইচপিএলসি এর মৌলিক উপাদানগুলো কী কী?

উত্তর:
১. পাম্প: সলভেন্ট প্রবাহের জন্য।
২. ইঞ্জেকশন সিস্টেম: নমুনা প্রবেশ করানোর জন্য।
৩. কলাম: আলাদা করার মূল ইউনিট।
৪. ডিটেক্টর: যৌগ সনাক্ত করার জন্য।
৫. ডেটা সিস্টেম: ফলাফল বিশ্লেষণ ও সংরক্ষণ।

••••

প্রশ্ন ৩: এইচপিএলসি কত প্রকার?

উত্তর:
এইচপিএলসি সাধারণত চার প্রকার:
১. নর্মাল-ফেজ এইচপিএলসি (Normal-phase HPLC): হাইড্রোফিলিক স্থির ফেজ ব্যবহার করে।
২. রিভার্স-ফেজ এইচপিএলসি (Reverse-phase HPLC): হাইড্রোফোবিক স্থির ফেজ ব্যবহার করে।
৩. সাইজ এক্সক্লুশন এইচপিএলসি (Size-exclusion HPLC): অণুর আকার অনুযায়ী আলাদা করে।
৪. আয়ন এক্সচেঞ্জ এইচপিএলসি (Ion-exchange HPLC): আয়নের ওপর ভিত্তি করে আলাদা করে।

••••

প্রশ্ন ৪: স্টেশনারি ফেজ এবং মোবাইল ফেজ কি?

উত্তর:
স্টেশনারি ফেজ: একটি স্থির পদার্থ বা স্তর যা যৌগগুলোকে আলাদা করতে সাহায্য করে।

মোবাইল ফেজ: তরল যা যৌগগুলোকে স্টেশনারি ফেজের মধ্য দিয়ে প্রবাহিত করে।

••••

প্রশ্ন ৫: এইচপিএলসি এর ব্যবহার।

উত্তর:
১. ফার্মাসিউটিক্যাল শিল্পে মেডিসিন বিশ্লেষণ করা
২. খাদ্য ও পানীয়ের মান নির্ধারণ।
৩. পরিবেশ দূষণের বিশ্লেষণ।
৪. বায়োমেডিক্যাল স্যাম্পলের বিশ্লেষণ।

••••

প্রশ্ন ৬: এইচপিএলসি তে রিটেনশন টাইম কী?

উত্তর:
রিটেনশন টাইম হলো একটি নির্দিষ্ট যৌগের জন্য মোবাইল ফেজ থেকে স্টেশনারি ফেজের মধ্য দিয়ে অতিক্রম করার প্রয়োজনীয় সময়।

25/06/2025

প্রিয় HSC 2026 ব্যাচ,
রসায়নের পুরো প্লে-লিস্ট তৈরি হচ্ছে, ব্যাসিক থেকে একদম প্রো পর্যন্ত, ইনশাল্লাহ। তোমরা রেডি আছো তো ? !! 😱

গুনগত রসায়ন । লেকচার ০২

15/09/2024

জেএসসির ২৫%,
এসএসসির ৭৫% নম্বর নিয়ে এইচএসসির ফলাফল প্রকাশের প্রস্তুতি।
@ প্রথম আলো

29/08/2024
29/08/2024

Daniell Cell 🧑🧪

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Dhaka
1000